16/09/2026
যারা এবার নটর ডেম কলেজে ভর্তি হচ্ছো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা।
এই কথাগুলো মেনে চলতে পারলে আশা করি তোমাদের NDC life টা অনেক সুন্দর যাবে।
১. Class ফাঁকি দিও না।
যত কষ্টই হোক, class করার চেষ্টা করো। আমাদের বেশিরভাগ Sir রাই খুব ভালো পড়ান। নিয়মিত class করলে আশা করি আলাদা করে extra coaching এর খুব একটা প্রয়োজন হবে না।
মজার ব্যাপার হলো, অনেকের কাছ থেকেই শুনেছি, college Sir রা coaching-এর চেয়েও NDCর class-এ বেশি ভালো পড়ান। আমি কখনো কোনও স্যার এর কাছে কোচিং করিনাই দেখি যাচাই করতে পারছি না। এল্যুমনাই যারা করেছো নিচে কমেন্ট এ জানান।
আর একটা কথা, Perfect Attendance Certificate-টা পাওয়ার চেষ্টা করো।
আমার কিন্তু আছে।
২. Quiz এ একটা ভালো average রাখার চেষ্টা করো।
কষ্ট হবে, জানি। কিন্তু বিশ্বাস করো, quiz এ ভালো average থাকলে term অনেক সহজ হয়ে যায়।
আমি First Term এ Physics written এ 29/50 পেয়েছিলাম। কিন্তু quiz-এ ভালো marks থাকায় (70+) শেষ পর্যন্ত Top 25 এর মধ্যে থাকতে পেরেছিলাম।
তাই শুরু থেকেই quiz গুলোকে হালকাভাবে নিও না। যথেষ্ট প্রেপ নিয়ে দিবা। কিভাবে কুইজ এর পারফেক্ট প্রেপ নিতে হয় জানতে চাইলে কমেন্ট এ বলিও ভিডিও দিবনে ।
৩. অবশ্যই নিজের পছন্দমতো অন্তত একটা Club এ ঢুকবে।
খুব active হতে ইচ্ছা না করলে active হয়ো না, সমস্যা নেই।
কিন্তু clubbing এর সুযোগটা miss করো না।
NDC-র club culture সত্যিই অসাধারণ।
It’s a family you know :V
এই দুই বছরে club এর মাধ্যমে যে মানুষগুলোর সাথে পরিচয় হবে, তাদের অনেকেই হয়তো সারাজীবন তোমার সাথে থাকবে।
৪. কখনো নিজেকে নিয়ে হতাশ হয়ো না।
তোমার আশেপাশে তোমার সমান বা তোমার চেয়েও অনেক মেধাবী মানুষ থাকবে।
আমি নিজেও একদম normal একটা student ছিলাম। চারপাশে দেখতাম সবাই Olympiad করা, বিভিন্ন achievement আছে, একেকজন একেক দিক দিয়ে অসাধারণ।
তাই বলে হতাশ হওয়ার কিছু নেই।
তুমি এখানে chance পেয়েছো মানেই তুমি এখানে পড়ার যোগ্য।
অন্যের সাথে compete করার চেয়ে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। তোমার কম্পেটিশন হবে নিজের সাথে ।
৫. Sir/Mam দের কাছ থেকে নিজের problem solve করে নেওয়ার চেষ্টা করো।
NDC তে কোনো Sir বা Mam তোমাকে সাহায্য করতে চাইবেন না, এমনটা খুবই rare। তাই কোনো academic বা personal সমস্যা হলে hesitate না করে তাদের সাথে কথা বলো।
পাশাপাশি নিজের health-এর দিকেও খেয়াল রাখবে।
আর অতি অবশ্যই,
Canteen এর singara খাবে। আমার বার্গার 🍔 টাও পছন্দ ছিলো।
একইসাথে চেষ্টা করবে ভদ্র, নম্র এবং smart একজন মানুষ হতে।
শেষ কথা।
আজ থেকে আগামী দুই বছর এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাবে, যেটা একটা সময় গিয়ে তুমি সারাজীবন miss করবে।
হয়তো এখন অনেক কষ্ট হবে।
অনেক assignment, exam, quiz, pressure, frustration থাকবে।
কিন্তু believe me, একসময় এই সময়টাকেই তোমার জীবনের best period মনে হবে।
যত কষ্টই হোক, হাল ছেড়ো না।
তুমি পরে BUET, DMC, DU, IUT বা দেশের যেকোনো জায়গায় পড়ো না কেন, NDC র মতো সুযোগ-সুবিধা, management আর environment একসাথে আর হয়তো পাবে না।
আর তখন খুব সম্ভবত নিজের current institute কে গালি দিতে দিতে NDCকে miss করবে।
কারণ শেষ পর্যন্ত,
It’s always about the place.
Welcome to Notre Dame College, juniors.
Make these two years count. ❤️
© Tahmidur Rahman