09/08/2024
সংস্কার নিয়ে আমার মতামত। আপনাদের কোন মতামত থাকলে গঠনমূলকভাবে মন্তব্য করুন।
১. একজন ব্যক্তি দুইবারের বেশি নির্বাচনে অংশ নিতে পারবেনা।
২. প্রতিটি দল আন্ত: ভোটের মাধ্যমে তাদের দলের প্রধানকে নির্বাচিত করবে।
৩. সরকার প্রধান থেকে শুরু করে সকল নির্বাচিত প্রতিনিধিদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে। উল্লেখ্য, উক্ত কমিশন সরকারের সকল কাজের আলোচনা, সমালোচনা, ভুল ত্রুটির সংশোধন করা, পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধারণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
৪. সর্বস্তরে দুর্নীতি রোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি একটি শক্তিশালী কমিশন গঠন এবং হটলাইন বাবস্থা চালু করতে হবে। যাতে করে সেবা নিতে আসা প্রতিটি নাগরিক দুর্নীতির স্বীকার বা ন্যায় বিচার না পেলে হটলাইন ডায়াল করে তাদের অভিযোগ জানাতে পারে। এক্ষেত্রে কমিশনকে অভিযোগকারীর অভিযোগকে আমলে নিয়ে দ্রুততম সময়ে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক সেবাপ্রদান নিশ্চিত করতে হবে।
বিকাশ চক্রবর্তী
০৯.০৮.২০২৪