11/10/2023
গত কয়েকদিন আগে টেক্সটাইল ডিপার্টমেন্টের কেউ একজন AUST এর Ragging নিয়ে পোষ্ট দিয়েছিলো!
এ বিষয়টা নিয়ে অনেকেই উদ্ধিগ্ন!!
ভার্সিটির অনেক জায়গায় লিখা যে AUST এ Ragging নিষেধ।
তাহলে তার পরেও কেনো Ragging হয়?
বাপের টাকা দিয়ে পড়ালেখা করবো Rag কেনো দিবে?
সব কিছুর একটা Positive & Negative সাইড থাকে।
একটা ছেলে/মেয়ে যখন একটা ইউনিভার্সিটিতে এডমিট হয় তখন তার মনে অনেক কিছু জানার আগ্রহ থাকে।
সেটা পজিটিভ সাইড। কিন্তু কিছু জুনিয়র আছে
ভার্সিটিতে ঢুকে এইরকম Attitude দেখায় যে সে কাউ কেই
গুনে না। টাকা দিয়ে পড়তেছি ইচ্ছা মতো চলবো!
তখন এই মেন্টালিটির মানুষের দ্বারা ইউনিভার্সিটির+ডিপার্টমেন্টের অবস্থা খারাপ হয়। তাই সিনিয়ররা গাইড করে। কিভাবে কি করতে হবে।
একটা ফ্যামিলিতে ছেলে/মেয়ে যখন কথা শুনে না তখন বাবা-মা শাসন করে।
হয়তো বলতে পারো যে এইখানে ইউনিভার্সিটির টিচার শাসন করবে, সিনিয়ররা কেনো?
ভাই/বোন থামো, এইটা ইউনিভার্সিটি লেভেল, এইখানে টিচার শুধু ক্লাসে লেকচার দিয়ে চলে যাবে, তাদের এতো টাইম নাই বেয়াদব দের শাসন করার মতো।
ভুল করলে কথা শুনবা, কিন্তু যেই সিনিয়র তুমাকে ঝাড়ি দিবে অথবা বুঝাবে, দেখবা দিন শেষে সেই সিনিয়রটাই তোমার সব চেয়ে কাছের হয়ে যাবে ডিপার্টমেন্টের নানান কাজে/স্টাডি সমস্যায় সলিউশন বের করে দিবে।
ইউনিভার্সিটি লেভেলে একা কিছু করা যায় না।
যদি মনে করো একঘরে থাকবো, শুধু পরবো, লাইফে কাউ কে দরকার নাই, নিজের পড়া নিজে পড়বো তাহলে চেষ্টা করে দেখতে পারো।
আমার মতে তুমি বেশী দিন চলতে পারবা না।
ভালো ব্যাবহার করলে কেউ তোমাকে কিছু বলবে না, যতক্ষণ না পর্যন্ত কোনো সিনিয়রের সাথে বেয়াদবি করো।
শুধু একটা ব্যাপার চিন্তা করো যে তুমি একটা ইউনিভার্সিটিতে পড়তেছো ২-৩ বছর ধরে, একটা Unknown ছেলে/মেয়ে এসে এইরকম ব্যাবহার করলো যেটা গ্রহণ যোগ্য নয় তখন তোমার কেমন লাগবে?
বেয়াদবি করলে কেউই সেইটা মেনে নিবে না।
যারা বেয়াদবি করে তাদেরকেই বুঝানো হয়, এইটাকে Rag হিসেবে নেয়!
AUST এর Rag মানে এই না যে পাবলিক ইউনিভার্সিটির মতো মারবে, গালি দিবে, অর্ধ ন*গ্ন অবস্থায় শীতের রাতে দাঁড় করিয়ে রাখবে!
AUST এ ভুল করলে সিনিয়ররা বুঝাবে। এইটা যদি সহ্য করার মতো মেন্টালিটি না হয় তাহলে আর কি বলবো!
আবারো বলতেছি বুঝানো/ঝাড়ি সবার জন্যে না।
যারা বেয়াদবি করবে শুধু তাদের জন্যেই।
AUST একটা প্রাইভেট ইউনিভার্সিটি।
এই অল্প একটুতেই যদি টিকতে না পারে তাহলে তাদের জায়গা যদি পাবলিক ইউনিভার্সিটি হতো তাহলে কি হতো চিন্তা করো!
এইসব Ragging নিয়ে চিন্তার কিছু নাই। University তে Proctor অফিস আছে, যেটার সম্পর্কে প্রথম দিনেই টিচার্সরা বলবেন।
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছো, সেই যাত্রা যেনো ভালো হয় সেই শুভকামনা রইলো।
আর মাথায় শুধু একটা কথাই রাখবা, সিনিয়রদের সম্মান দিবা তো তুমি যেদিন সিনিয়র হইবা সেদিন তুমিও সম্মান পাইবা।
তুমি বেয়াদবি করবা দেখবা তোমার জুনিয়ররা যখন আসবে তখন তারাও বেয়াদবি করবে তোমার সাথে তখন কেমন লাগবে?