আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ

আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ শিক্ষাই নারীর শক্তি

19/09/2026
19/09/2026

একজন মা পিএইচডি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আর তাঁর মেয়ে পিএইচডি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। দুজনেরই বিষয় বিজ্ঞান, দুজনেরই পথচলা আন্তর্জাতিক একাডেমিয়ায়। মা সুলতানা শফী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে প্রথম নারী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক কণা পদার্থবিজ্ঞানে পিএইচডি করেন। পিএইচডি শেষে কেমব্রিজের Girton College-এ ফেলোশিপও পান। সেখানে প্রায় এক বছর থাকার পর বিদেশে থেকে যাওয়ার সুযোগ ছেড়ে দেশে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে।

মেয়ের পথও বিজ্ঞানের, তবে গবেষণার বিষয় আলাদা। রেবেকা শফী ক্যালটেক থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা শেষ করে পিএইচডির জন্য যান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাঁর গবেষণার বিষয় ছিল কৃষ্ণগহ্বরের ঘূর্ণন বা Black Hole Spin। হার্ভার্ডের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে তিনি পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। পরে তাঁর গবেষণার পরিধি বিস্তৃত হয় তাত্ত্বিক জ্যোতির্পদার্থবিজ্ঞান থেকে স্নায়ুবিজ্ঞান ও মানব জেনেটিকসের দিকে। বর্তমানে তাঁর গবেষণার সঙ্গে মানবমস্তিষ্ক, জেনেটিক বৈশিষ্ট্য ও নিউরোসায়েন্সের সম্পর্ক জড়িয়ে আছে।

সুলতানা শফীর জীবনের বড় একটি সিদ্ধান্ত ছিল কেমব্রিজে থেকে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশে ফিরে আসা। Girton College-এর ফেলোশিপ ছেড়ে তিনি ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে তাঁর একাডেমিক যাত্রার বড় একটি অধ্যায় শুরু হয়েছিল। এরপর দীর্ঘদিন পদার্থবিজ্ঞান পড়িয়েছেন। তাঁর স্বামী আহমেদ শফীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। ১৯৬৯ সালে লন্ডনে তোলা তাঁদের একটি ছবিতে ধরা আছে সেই সময়ের স্মৃতি।

এক প্রজন্মে কেমব্রিজ, পরের প্রজন্মে হার্ভার্ড। সুলতানা শফীর একাডেমিক পথ তৈরি হয়েছিল পদার্থবিজ্ঞানের শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মধ্য দিয়ে। রেবেকা শফীর পথ এগিয়েছে ক্যালটেক ও হার্ভার্ড হয়ে কৃষ্ণগহ্বরের গবেষণা থেকে মানবমস্তিষ্ক ও জেনেটিকসের দিকে। মা ও মেয়ের গবেষণার বিষয় আলাদা হলেও দুজনের গল্পকে পাশাপাশি রাখলে বিজ্ঞানচর্চার একটি দীর্ঘ পারিবারিক ধারাই সামনে আসে।

18/09/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারী শিক্ষকদের পথচলায় গুরুত্বপূর্ণ এক নাম ড. আসমা সিরাজুদ্দিন। ১৯৩৭ সালে জন্ম নেওয়া আসমা হক উচ্চশিক্ষা সম্পন্ন করেন পাকিস্তান ও যুক্তরাজ্যে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও চারুকলায় এমএ করার পর কমনওয়েলথ বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (SOAS) পড়াশোনা করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্বে পিএইচডি অর্জন করেন।
উচ্চশিক্ষা শেষে ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার শাখায় শিক্ষক হিসেবে যোগ দেন ড. আসমা সিরাজুদ্দিন। ১৯৭৪ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠিত হলে সেখানে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরের বছর ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে ফিরে আসেন এবং ১৯৮৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন।
ইন্দো-মুসলিম শিল্প ও স্থাপত্য, মুসলিম আমলের বাংলার প্রত্নতত্ত্ব, মুদ্রা ও লিপি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছিল তাঁর গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। ইংরেজি ও উর্দুর পাশাপাশি আরবি ও ফার্সি ভাষায় দক্ষতা তাঁর গবেষণাকে আরও সমৃদ্ধ করে।
কর্মজীবনে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টোরাল গবেষণার পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে সহযোগী গবেষক, রয়্যাল এশিয়াটিক সোসাইটির রিসার্চ ফেলো এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০২ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও জ্ঞানচর্চা থেকে দূরে সরে যাননি তিনি। শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন মমতাময়ী ও জ্ঞাননিষ্ঠ শিক্ষক হিসেবে। দীর্ঘ অধ্যাপনা ও গবেষণার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইতিহাসে নিজের একটি স্থায়ী অধ্যায় তৈরি করেন ড. আসমা সিরাজুদ্দিন।
২০২১ সালের ২১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পথিকৃৎ নারী শিক্ষাবিদ।

18/09/2026

আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই ১৮/৯/২০২৬ তারিখ (শুক্রবার) রাত ৮ টার মধ্যে নিশ্চায়ন করতে হবে।অন্যথায় তার নির্বাচনটি বাতিল হয়ে যাবে।

17/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অত্র কলেজে ভর্তির জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে ১৮ সেপ্টেম্বর ২০২৬,শুক্রবার (রাত ৮টার) মধ্যে নিশ্চায়ন করতে হবে।
নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।

Address

Police Station Road, Gosairhat, Shariatpur
Dhaka
8050

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801309138800

Alerts

Be the first to know and let us send you an email when আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ:

Shortcuts

Share