Learning is Fun by CraftWali

Learning is Fun by CraftWali

Share

This is an e-learning platform by CraftWali for the future smart Muslim Ummah. Telegram Channel link:
https://t.me/+nf4JmOTQGJY4NDFl

28/05/2025
28/05/2025

জিলহাজ্জ উপলক্ষ্যে বাচ্চাদের আর্ট এন্ড ক্রাফট কম্পিটিশানের আয়োজন করা হচ্ছে ইন শা আল্লাহ

বিস্তারিত কমেন্টে

28/11/2024



ইংরেজি কোর্সটিকে বাচ্চাদের উপযোগী করে আমরা এমনভাবে সাজিয়েছি যেন-

🍭 প্রত্যেক লেসন শুরু হয়- আইটেমের বেসিক ধারণা দিয়ে

🍭 বিভিন্ন ধাপসমূহে ভাগ করা হয়েছে - যাতে একসময় কোন সাহায্য ছাড়া ওই কনসেপ্টে ইনডিপেনডেন্টলি লিখতে পারে।

🍭 ইংরেজি শব্দ প্র্যাকটিস থেকে শুরু করে নিজে নিজে ইংরেজি বাক্য গঠন করতে পারে।

🍭 প্র্যত্যেক আইটেম শেষে থাকবে সর্বাধিক ব্যবহৃত শব্দগুলোর ধ্বনিগত উচ্চারণের প্র্যাকটিস

বিস্তারিত জানতে inbox করুন।
কোর্স আউটলাইন দেখতে পারেন নিচের লিংকে - https://docs.google.com/spreadsheets/d/1MuH5VGJCWboOTDIGEL1SljvVkfVF1iCev4Ze1Hzqc1I/edit?usp=drivesdk

19/11/2024

কোর্স - English level-01 online
Duration- 3 month (Dec-Feb)
Via: Telegram live
Hadiya: 1500/- monthly (including Practice Sheet)

Batch 01 Morning
Monday & Wednesday
Time: 9:30am

Batch 02 Evening
Saturday, Wednesday
Time: 6:00pm

Course Content- structure of words and sentences, phonics.
Grammatical Content- articles, demonstratives, pronoun, number, adverb, sentences, tense-intro.

বিশেষত্ব
শিশুরা ভালো রপ্ত করে বেশি বেশি অনুশীলনে। তাই কোর্স জুরে থাকবে অনেক অনুশীলন
ক্লাসেই একসাথে বারবার একই টপিকে কোরাসে অনুশীলন
সাবলীল ও সঠিক উচ্চারণ ( accent না)
ক্লাস সাইজ থাকবে ছোট
চমৎকার স্লাইড প্রেজেন্টেশান
ইন্টারেক্টিভ ক্লাস
প্রত্যেক মাসে মাসিক পরীক্ষা
পরীক্ষার আগে প্রব্লেম সল্ভিং সেশন

নিয়মাবলি
প্রত্যেক মাসের হাদিয়া আগের মাসের ২৫-৩০তারিখ এর মাঝে দিতে হবে। তাহলে প্রয়োজনীয় অনুশীলন শিট পাঠানো সম্ভব হবে ১-৫ তারিখের মাঝে।
প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা রেজিস্ট্রেশান করতে হবে, একই পরিবার এর সদস্য হলেও
রেকর্ড কোথাও শেয়ার করা যাবে না
লেভেল-১ এ মেয়ে ও ছেলে শিশু উভয়-ই জয়েন হতে পারবে অনলাইন ক্লাসে
রেকর্ড বালেগ ছেলে বা গায়রে মাহরামের সামনে প্লে করা যাবে না
নিয়ম মেনে তবে এনরোল করতে হবে।
ক্লাসে উসতাযা পড়ানো ও পড়া আদায়ের সাথে অভিভাবককে বাড়ির কাজের ব্যাপারে সচেতন হতে হবে, ইন শা আল্লাহ

রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন।
ফিমেইল অনলি টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন -https://t.me/+nf4JmOTQGJY4NDFl

26/10/2024

বছর ঘুরে আবারো এলো ডিসেম্বার!!

মোহাম্মদপুরবাসী মেয়েবাবুদের জন্যে আবারো একটু আনন্দের সময়! এবার আরেকটু সহজ ও সুন্দর ব্যবস্থাপনার চেষ্টা থাকবে, ইন শা আল্লাহ।

কোন তথ্য জানতে বা সিট বুক করতে ইনবক্স করুন🍭

সীরাহ প্রতিযোগিতা 21/09/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

টিনেজ মুসলিমাহ সীরাহ প্রতিযোগিতা:
বয়সসীমা: ১১-১৬ বছরবয়সী কিশোরী
রিসোর্স:
১. নবীয়ে রহমাহ, সৈয়দ আবুল হাসান নদভী
২. সীরাহ, রেইনড্রপস
📌 বই কেনা বাধ্যতামূলক

সময়কাল: ৪ মাস
*সাপ্তাহিক পরীক্ষার মার্কস যোগ হবে।
*সম্ভাব্য ১৫টি সাপ্তাহিক পরীক্ষা।
*ফাইনাল পরীক্ষা অনুধাবনমূলক ও ব্যাখ্যাযোগ্য প্রশ্নসম্বলিত হবে।

রেজিস্ট্রেশন করবো কিভাবে?
(ফি মওকুফ করা হয়েছে)
শুধু নিচের ফর্মটি ফিলাপ করুন-
https://forms.gle/2ymk1FAHz39tcNj17

রেজিষ্ট্রেশনের শেষ দিন: ২৮শে সেপ্টেম্বর সকাল ১০:৩০ মিনিট
প্রতিযোগিতার উদ্বোধনী: ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিট ইন শা আল্লাহ
প্রথম সাপ্তাহিক পরীক্ষা: ৪ঠা অক্টোবর,২০২৪

সীরাহ প্রতিযোগিতা টিনেজ মুসলিমাদের নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকে উপলব্ধি করার লক্ষ্যে...

18/08/2024

' আমি এবং ওরা,
সম্পর্কের এপিঠ-ওপিঠ'


#১

তাসনিম একদিন অভিমানের সুরে বলছে, জানেন উসতাযা? আম্মুর তো আমার কথা শুনার সময়ই নেই।
আমার মন খারাপ থাকলে আম্মু খেয়াল করে না, শেয়ার করতে চাইলে বলে- অযথা মন খারাপ করছি। কোন গল্পই তাই করা হয় না।

#২

মুশফিকা একটু বিরক্ত। মা নাকি প্রায়ই তার হঠাৎ কোন রিয়েকশনে বা কথায় খুবই রাগ করে; পেছনের ঘটনাগুলো জানতে চায় না- কেন সে এহেন ব্যবহার করেছে।
আবার কোন নিষয় নিয়ে কথা হলে, মতবিরোধের বিষয়গুলো মানতে চায় না। আম্মু যা ভাবে, আম্মু সেটাকেই সঠিক ভেবে নেয় সবসময়। আমি কাউন্টার অপিনিয়ন দিলে আমাকে উদ্ধত বলে!

#৩
ওয়েটিং রুমে বসে আছি। ছোটদের স্কুল ছুটি। তারাই আশেপাশে হাঁটাহাটি বা খেলাধুলা করছে। একজন ছোটখাটো সাইজের বাবু চুপটি করে দাঁড়িয়ে আছে পাশেই। কাছে ডেকে গল্প জুড়ে দিয়েছি। চেহারার আদলটা চেনা লাগছে। জিজ্ঞেস করলাম, স্কুলে কি বড় আপু পড়ে? সে নাম জানালো। আমারই স্টুডেন্ট। বেশিদিন ক্লাস নেইনি।
নানা কথায় জিজ্ঞেস করলাম, গালে এই খামচিগুলো কে দিয়েছে?
বললো, আপু দিয়েছে।
'আপুর সাথে কি মারামারি করেন?

'আমি করি না। আপু মারে আমাকে অনেক'

প্রায়ই আমার স্টুডেন্টদের তাদের
ভাইবোনের সাথে সম্পর্ক নিয়ে গল্প করি। এ বয়সীদের সাধারণ একটা অভিযোগ, ছোট/বড় ভাই-বোনেরা তাদের বিরক্ত করে, মারে।

তাদের পাল্টা জিজ্ঞেস করি, আপনারা কি করেন?
নানা ধরনের উত্তর শুনি, যেখান থেকে আসলে তাদের বলতে চেষ্টা করি- ইট মারলে পাটকেল খেতে হয়।
তবে ইসলামিক উপায়টা কেমন হতে পারে সেটাও বলার চেষ্টা করি।

........
টিনেজ মেয়েদের যেহেতু ক্লাস নেই, শুধু তাদের থেকে শুনা বা আশেপাশে দেখা ঘটনাগুলোই শেয়ার করলাম।
এ বয়সটা যেহেতু বড় হয়ে যাওয়ার প্রথম ধাপ, তাই নানা রকম শারিরীক ও মানসিক পরিবর্তন হয়। নানা রকম অভিযোগ অনুযোগ শুরু হয়।

আমাদের সেই কন্যাদের নিয়েই এবারের ভিন্নধর্মী একটি ওয়ার্কশপ।

বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন

'আমি ও ওরা-সম্পর্কের নানা অধ্যায়' 15/08/2024

©Learning is Fun

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

টিনেজদের নিয়ে কাজ করার ক্ষেত্রে নানা বিষয় সামনে আসে। আমার স্টুডেন্টদের কাছে সবচেয়ে বেশি যেটা শুনতে পাই- কাছের মানুষদের নিয়ে নানান অভিযোগ। আবার নতুন নতুন দুনিয়াকে ভিন্ন আঙিকে চিনতে শেখা; সাথে আত্মিক,মানসিক ও জৈবিক চাহিদার পরিবর্তন।

এখানে একটি সার্ভে ফর্ম দেয়া হচ্ছে। আপনাদের বা পরিচিত বোনেদের বাচ্চাদের দিয়ে ফর্মটি পূরণের অনুরোধ রইলো!
https://forms.gle/LAvNhrMZRNkP8j8H8

জলদিই আমাদের প্ল্যাটফর্ম থেকে একটি প্রোগ্রাম আয়োজিত হবে টিনেজদের নিয়ে ইন শা আল্লাহ। মুদাররিসাহ হিসেবে সাথে থাকবেন প্যারেন্টিং এ অভিজ্ঞ এবং টিনেজ জননী আমাদের পছন্দের একজন ব্যক্তিত্ব!

ঘোষণা আসবে শনিবার সকালবেলায়...
চোখ রাখুন চ্যানেলে..

Channel link- https://t.me/+nf4JmOTQGJY4NDFl

'আমি ও ওরা-সম্পর্কের নানা অধ্যায়' কিশোরীদের জন্য এ ফর্মটি। জীবনের এ পর্যায়ে হরমোনাল বা মনস্তাত্ত্বিক নানা পরিবর্তনে 'নব্য প্রাপ্তবয়স্ক' হিসেবে আম....

10/08/2024

কোর্সের নাম: Active English level-2
ক্লাসের দিন: শনিবার, সোমবার
ক্লাসের সময়: সন্ধ্যা ৭:০০- ৮:০০ ঘটিকা

বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন, ইন শা আল্লাহ

16/06/2024

তাকাব্বালাল্লহু মিন্নাাা ওয়া মিনকুম

15/06/2024

test project: Muslimah Teen Club
১০-১৬ বছর বয়সীদের জন্য

কার্যক্রম:
* ক্লাবের মেম্বারদের দৈনন্দিন রুটিন মেইন্টেইনসহ, কুরআন জার্নালিং, নবীজীবনী পাঠ (বাচ্চাদের মধ্য হতে), তাদের উপযোগী মাসিক হালাকা, বইপাঠ, সেল্ফকেয়ার- এসব এক্টিভিটিতে অংশ নিতে হবে।

* বিভিন্ন সময়ে একাডেমিক কোন বিষয়েও ক্লাস হতে পারে।

পরীক্ষামূলক কার্যক্রম শেষে, আল্লাহ কবুল করলে- দীর্ঘমেয়াদী ক্লাব এক্টিভিটিতে মাসিক/ত্রৈমাসিক প্রতিযোগিতা, স্কিল ডেভেলপিং কোর্সের আয়োজন হবে ইন শা আল্লাহ। সর্বোচ্চ তদারকির চেষ্টা করা হবে স্ক্রিন এডিকশন যেনো না হয়, নির্ধারিত সময় ব্যতীত যেনো গ্রুপে এক্টিভ না থাকে এবং আরো অন্যান্য।

উদ্দেশ্য:
বাল্যকাল থেকে বিদায় নেয়া নব্য কৈশোরে পা রাখা কিশোরীদের জীবনের নানা দিক বিবেচনা ও সেই সময়ের ইমোশনাল- হরমোনাল পরিবর্তনের বহিঃপ্রকাশে তারা যেনো কুরআন ও সীরাহ থেকে ডিরেকশন পায়, আবদিয়াত থেকে ছিটকে না পরে এবং ইমোশনাল চ্যানেলিং যাতে ওদের ওপর একটা ভালো প্রভাব রাখতে পারে - সে চিন্তা থেকে এ আয়োজন। আবার অনেক বাচ্চাদের আশেপাশে বা আত্মীয় কাজিনদের মাঝে দ্বীনি সার্কেলের অভাব থাকায় সামাজিক গ্যাদারিং বিমুখ থাকা হয়, বা বন্ধুহীনতায় ভুগতে হয়, কখনো বা আশেপাশের নানা কথায় দ্বীনদারিতার ওপর সংশয়, হীনমন্যতায় ভুগতে হয় । সমমনাদের নিয়ে তাই এ আয়োজন। তবে এক্ষেত্রেও অবশ্যই অফলাইন সার্কেল প্রায়োরিটি পাবে। সাইবার সিকিউরিটি, ব্যক্তিগত গোপনীয়তা ধারণের মতো ইস্যুগুলো শেখানোটাও পরিকল্পনার অন্তর্ভুক্ত।

* উল্লেখ্য: ক্লাবের মেম্বারশিপের জন্য মাসিক ন্যূনতম এটা হাদিয়া রাখা হবে।

আগ্রহীরা নিচের ফর্মটি পূরণ করুন-
https://forms.gle/pBPpf7KxCzKycJdY9

ফর্ম পূরণের শেষ তারিখ ২০ই জুন।

কিছু লক্ষ্যণীয় ব্যাপার:

🌱 টেস্ট প্রজেক্ট বলে মিনিমাম সদস্য হয়ে গেলে ইন শা আল্লাহ ফর্ম ক্লোজ করে দিবো।

🌱 উদ্যোগটি শুধু মুসলিমাহ/ বালিকাদের জন্য।

🌱 সার্বিক একটা অভ্যাস গড়ে তোলা, মুসলিম হিসেবে একটা দিনলিপিতে অভ্যস্ত করা, বেসিক লাইফ স্কিল শেখানো- এসবের বাইরে কিছু না- ক্লাব বলে শুধু একটা নিয়মের মাঝে রাখতে সদস্য ফি এর ব্যাপারে জানতে চাওয়া হয়েছে।

🌱 এটা কিন্তু কোন কোর্স না।

18/05/2024

# academic research workshop

ওয়ার্কশপ বিস্তারিত:
ফি: ১৫০/-
দিন: ১৮ই মে সন্ধ্যা ৭:৩০ মিনিটে
* শুধুমাত্র মেয়েরা জয়েন করতে পারবে
* ডেমোর সাহায্যে কেমন করে কোন বিষয়ে রিসার্চ করতে হয় এবং তা লিখতে হয় শেখানো হবে
* প্রতিযোগিদের জন্য বাধ্যতামূলক নয়
* প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলেও অনূর্ধ্ব ১৬ বছর বয়সী মেয়েরা ওয়ার্কশপে রেজিষ্ট্রেশন করতে পারবে শেখার নিয়তে

যে বিষয়গুলে দেখা হবে:
* বাচ্চারা কতো সাবলীলভাবে কোন বিষয়কে তাদের লেখনীতে উপস্থাপন করে
* পেপারে নিজের বিভিন্ন দক্ষতা কতটুক ফুটে উঠেছে
* কোন রিসোর্সের অপচয় হয়েছে কি-না
* সোর্স অথেনটিক কি-না
* ফরম্যাট ঠিকাছে কিনা।

তারপরও কোন জিজ্ঞাসা থাকলে বা রেজিষ্ট্রেশন করতে নক করুন পেইজে...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka