ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ

ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি,বাংলাদেশ একটি ?

ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ একটি অরাজনৈতিক, শিক্ষামূলক, মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রানিত সেবা ও কল্যানধর্মী সংগঠন। সদস্যগণের প্রতি সহানুভূতি, পারস্পরিক সহযোগিতার ও ভ্রাতৃত্ববোধ জাগরণ এবং সমিতিবদ্ধ জীবনের উন্নয়ন সাধন করা। শিক্ষামূলক পরীক্ষা নিরীক্ষা ও গবেষনা পরিচালনা করা। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি সৃষ্টি করা এবং মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা সম্পর্কে বিভিন্ন প্রচারণামূরক কার্যক্রম পরিচালনা করা। সভা, সিম্পোজিয়াম, বিতর্ক ও ক্রীয়ানুষ্ঠান, সাময়িকী প্রকাশ প্রভৃতি মাধ্যমে সদস্যগণের বহুমূখী জ্ঞান অর্জনের সাহায্য করা। ভোকেশনাল শিক্ষার মান উন্নয়নে সদা প্রচেষ্টা চালানো। সাংবিধানিক ‍উপায়ে সদস্যগণের বৈধ অধিকার সংরক্ষণ এবং পেষাগত সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ।

২০২৫ সনের নবম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচী
08/10/2025

২০২৫ সনের নবম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এর নবগঠিত আহ্বায়ক কমিটিতে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর কেন্দ...
03/09/2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এর নবগঠিত আহ্বায়ক কমিটিতে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সংগ্রামী নেতা জনাব মোঃ সেলিমুর রহমান সদস্য নির্বাচিত হওয়ায় ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ নিলফামারী জেলা কমিটির এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
তারিখ: ০৩-০৯-২০২৫ খ্রিস্টাব্দ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এর নবগঠিত আহ্বায়ক কমিটিতে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর কেন্দ...
02/09/2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এর নবগঠিত আহ্বায়ক কমিটিতে ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সংগ্রামী নেতা জনাব মোঃ সেলিমুর রহমান কে সদস্য নির্বাচিত করায় ডিইএব এর আহবায়ক প্রকৌশলী জনাব মোঃ হানিফ এবং সদস্য সচিব ও আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব কাজী সাখাওয়াত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব)এর নবনির্বাচিত কমিটির সকল সদস্য প্রকৌশলীদের ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোকেশনাল শিক্ষক সমিতি,  বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির , বিজ্ঞান ও প্রযুক...
16/06/2025

আমাদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অফ বাংলাদেশ, দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার মামুন-অর রশিদ মামুন ভাই ( ইন্নালিল্লাহি ওয়া .... রাজিউন)। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Big shout out to my newest top fans! 💎 Arnab Kumar, Masud AlamDrop a comment to welcome them to our community,
02/06/2025

Big shout out to my newest top fans! 💎 Arnab Kumar, Masud Alam

Drop a comment to welcome them to our community,

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় প্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যারকে  ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ভ...
17/04/2025

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় প্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. প্রকৌশলী জাকারিয়া আব্বাসি।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ বগুড়া জেলা শাখ...
18/01/2025

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ বগুড়া জেলা শাখার সম্মেলন -২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব প্রকৌশলী জাকারিয়া আব্বাসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আবুল কালাম, সভাপতি, ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ কেনিক।
প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, সভাপতি বগুড়া জেলা নির্বাহী কমিটি, আইডিইবি।
জনাব মুশফিকুর রহমান কাজল, সভাপতি বাইট পলিটেকনিক, বগুড়া।
মোঃ সিজু মিয়া, পরিচালক, বাইট পলিটেকনিক, বগুড়া।
প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন, অধ্যক্ষ বাইট পলিটেকনিক, বগুড়া।
অধ্যাপক নূর হোসেন নান্নু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, গাইবান্ধা।
আমন্ত্রিত অতিথি: জনাব মোঃ সেলিমুর রহমান এবং জনাব মোঃ শওকত আলী মিয়া সিনিয়র সহ-সভাপতি ও মোঃ মশিউর রহমান সহ-সভাপতি ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ।
মূখ্য আলোচকঃ প্রনব কুমার দেব, সাধারণ সম্পাদক ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ, কেনিক।
সভাপতিত্ব করেন জনাব মোঃ স্বাধীনূর রহমান, সভাপতি, ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ বগুড়া জেলা নির্বাহী কমিটি।
তারিখঃ ১৭-০১-২০২৫খ্রিঃ

-: শোক সংবাদ:-ভোকেশনাল শিক্ষক সমিতি , বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন খান আজ কিছুক...
25/12/2024

-: শোক সংবাদ:-
ভোকেশনাল শিক্ষক সমিতি , বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন খান আজ কিছুক্ষণ আগে পটুয়াখালীতে মৃত্যু বরন করেন।
আমি প্রিয় নেতা শাহাবুদ্দিন ভাইয়ের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

: কেন্দ্রীয় নির্বাহী কমিটির শোক সংবাদ :ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ...
11/12/2024

: কেন্দ্রীয় নির্বাহী কমিটির শোক সংবাদ :

ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ জাকিউল ইসলাম আজ সকালে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। প্রিয় নেতা জাকিউল ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

শোকাহত
প্রনব কুমার দেব
সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির
ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ।

০৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর উদ্যোগে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ সালের কারিকুলাম ...
08/12/2024

০৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর উদ্যোগে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ সালের কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি শীর্ষক কর্মশালা বরিশাল জেলা আইডিইবি ভবন, বরিশাল এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. প্রকৌশলী জাকারিয়া আব্বাসী।

বিশেষ অতিথি: কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিদর্শক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান।

বিশেষ অতিথি: বরিশাল জেলা আইডিইবি'র সদস্য সচিব প্রকৌশলী মোঃ শাহীন মিয়া

বিশেষ অতিথি:
জনাব মোঃ লুৎফর রহমান এবং মনিরা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক, ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ। কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
জনাব মোঃ এইচ এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ। কেনিক। এস এম কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল অঞ্চল, ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ।
মূখ্য আলোচক: ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার দেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শওকত আলী মিয়া।

উক্ত কর্মশালায় ভোকেশনাল শিক্ষক সমিতি খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শাহজাহান আলী মিয়া সহ বরিশাল অঞ্চলের সকল স্তরের সদস্য প্রকৌশলী সহ বরিশাল বিভাগের প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

160/A, IDEB Bhavan, Kakrail VIP Road, Dhaka-1000
Dhaka
DHAKA-1000.

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category