13/01/2025
পৃথিবী হবে জান্নাত
ফজলুল হক ফরহাদ
আমরা তো সারথী এক মহান লক্ষ্যের
আদম আঃ থেকে যার উত্থান!
মহামহিমের কন্ঠে
ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা!
সত্য ও মিথ্যার অবিরত দ্বন্দ্বে
আমরা তো সারথী নবী রাসূলগনের
যাদের বিশ্বাসী কর্ষনে উর্বর এ জমিন
প্রস্ফুটিত অগণন বিশ্বাসী হৃদয়!
এ পথচলা তো মসৃন নয়
তবুও আমরা হেঁটেছি অনেকটা পথ
ভালোবেসে বিশ্বাসী প্রতিটি হৃদয়
আমরা ভালোবাসি নিজেকে যতটা।
আমাদের পথচলায়
পরস্পর পরস্পরা ক্ষত হলে হৃদয়,
যদি জমাট বাঁধে অভিমানের দেয়াল
কিবা বেড়ে ওঠে ভুলের অজানা পিরামিড,
ক্ষমা আর উদারতায় মিলিত হই পরস্পর।
সংশোধন আর পরামর্শের আন্তরিক স্পর্শে
কর্ষিত করি আমানতের এ জমিন।
হৃদয়ের দূরত্ব কিবা পথচলার ভিন্নতা
বিশ্বাসী হৃদয়ে হয় রক্তক্ষরণ, ব্যাথিত,
আন্তরিক ইখতেলাফ কিবা ইহতেসাব
আমাদের পথচলাকে করে শানিত!
হে বিশ্বাসী উখুইয়াত!
আমরাতো বুনিয়ানুম মারসুসের উত্তরোধীকারী
মুসাফির অনন্তর সিরাতুম মুস্তাকিমের!
আমাদের কথামালা, চরিত্র ও কর্মে
এ বাগান হোক মোহনীয়
আমলিয়ত হোক সত্যের সাক্ষ্য
অবাধ্য হৃদয়ের রুক্ষ মননে
পৌছে দিতে ইলাহিয়্যাতের আহ্বান।
বন্ধুর এ পথে
চিন্তা ও কর্ম প্রস্ফুটিত হোক
কুরআন সুন্নাহের মোহনীয় স্পর্শে।
অবিশ্বাসীদের বিরুদ্ধে বজ্রকঠিন,
পরস্পর চলি রুহামার কোমলতা জড়িয়ে।
হে বিশ্বাসী উখুয়্যাত!
অতি প্রত্যুষে একদিন
মহামহিম রবের এ ভূমিতে
পূঁজিবাদের যত দাবানল
জাহেলিয়াতের যত সয়লাব
জড় উপায় উপকরণের যত সীমাবদ্ধতা
আমাদের চরিত্র ও কর্মে কর্ষিত হবে,
পৃথিবী হবে জান্নাত।