Phitron

Phitron Build Your Foundation as a Competitive Programmer. Secure your career in a Top Software Company.
(1)

✅ কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর কোর কোর প্রোগ্রামিং সাবজেক্ট হাতে কলমে শিখার দেশের একমাত্র মানসম্মত শিক্ষামূলক প্ল্যাটফর্ম হল ফাইট্রন। ফাইট্রনে রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টি, যেখানে ইন্সট্রাক্টর হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

✅ আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা সিরিয়াসলি প্রোগ্রামিং এ ভালো হতে চায় তাদের হেল্প করা। তাদের শেখার ধরনকে আনন্দদায়ক এবং কার্যকরী করে তোলা। এই প্রচেষ্টায় আমরা নিত্য নতুন জিনিস আনছি, শিখছি, এবং চেষ্টা করছি। ফাইট্রন ইনিশিয়েটিভ এর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রোগ্রামিং কমিউনিটিকে আগামীর দিকে এগিয়ে নিতে চাই✊

✅ ফাইট্রনে যা যা শেখানো হবে।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে শেখানো হবে C, C++, এবং Python। সাবজেক্ট থাকবে ইইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং, ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম + প্রবলেম সলভিং (সি++ দিয়ে), অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং (পাইথন দিয়ে), ডাটাবেইজ, ক্লাউড কম্পিউটিং, ইত্যাদি। এগুলোর পাশাপাশি ৩০০+ প্রবলেম সলভিং করানো হবে। যারা ভালো করবে তাদের জন্য রিওয়ার্ড হিসেবে থাকবে প্রবলেম সলভার্স ক্লাব, জব রিলেটেড হেল্প, কিছু ক্রাশ কোর্স। সম্পূর্ণ কোর্স আউটলাইনঃ
👉 https://drive.google.com/file/d/1N7R4CraP8c8UODBlKcNKj291-62b7AXJ/

✅ ফাইট্রনে তুমি পাবে ক্রেজি লেভেল এর সাপোর্টঃ
▪️ গ্রুপ সাপোর্ট🔥
▪️ লাইভ সাপোর্ট সেশন - ডেইলি ৩ বেলা🔥
▪️ ওয়ান টু ওয়ান মিট সেশন🔥
▪️ কাউন্সিলিং সেশন
▪️ ইমেইল সাপোর্ট🔥
▪️ কল সাপোর্ট🔥
▪️ সপ্তাহে দুই দিন লাইভ কন্সেপ্ট ক্লিয়ার সেশন থাকবে🔥

✅ প্রোগ্রামিং শেখার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নিজে নিজে চেষ্টা করা এবং হেল্প নেয়া। তুমি যদি নিজে নিজে প্রোগ্রামিং শিখতে গিয়ে কোথাও আটকে যাও তাহলে Young Coders: Learn Programming গ্রুপে পোস্ট করতে পারো। সেখানে তোমার সমস্যা গুছিয়ে শেয়ার করলে আমাদের গ্রুপ এডমিন বা মেম্বাররা তোমাকে হেল্প করবে। গ্রুপের লিঙ্কঃ
👉 https://www.facebook.com/groups/youngcodersLP/

✅ ফ্রি প্রোগ্রামিং শিখতে এবং এক্সপার্টদের থেকে ক্যারিয়ার গাইডলাইন ও টিপস&ট্রিক্স ভিডিও দেখতে ফলো করো ফাইট্রন ইউটিউব চ্যানেলঃ
👉 https://www.youtube.com/

✅ আমাদের কোর্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে ভিজিট করো ফাইট্রন ওয়েবসাইট এঃ
👉 https://phitron.io/

Sakib Hasan ভাই, Samsung R&D Bangladesh-এ Icon Engineer হিসেবে কাজ করছেন,ICPC World Finals 2023-এ প্রতিনিধিত্ব করেছেন, আ...
01/09/2026

Sakib Hasan ভাই,
Samsung R&D Bangladesh-এ Icon Engineer হিসেবে কাজ করছেন,
ICPC World Finals 2023-এ প্রতিনিধিত্ব করেছেন,
আর ICPC Asia Dhaka 2022-এর চ্যাম্পিয়ন হয়েছেন 🏆

আছেন ফাইট্রনের Problem Solving ক্লাবে মেন্টর হিসেবে, থাকছেন Kick Start Your Programming Journey বুটক্যাম্পের প্রথম সেশনশনের গেস্ট হিসেবে...

এত বড় একটা অ্যাচিভমেন্টের পেছনের গল্প, আর কীভাবে Problem Solving তার ক্যারিয়ারকে বদলে দিয়েছে, তোমার জন্য Ai এর যুগে প্রবলেম সল্ভিং কেন দরকার সবকিছু সরাসরি শুনবে ভাইয়ের থেকেই। সরাসরি প্রশ্ন করার সুযোগ ও থাকবে জুম সেশনে...

📅 Session 01 - ৩ সেপ্টেম্বর, রাত ১০টা

এই লেভেলের একজন এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ বারবার আসে না। এখনো রেজিস্ট্রেশন না করে থাকলে এখনই করে ফেলো 👉 রেজিস্ট্রেশন লিংক পেতে কমেন্ট করো Kick -লিখে

01/09/2026

Programming শুরু করতে চাও, কিন্তু এত option-এর মাঝে বুঝতে পারছো না কোন পথে এগোবে? 🤔

এত কনফিউশনের ভিড়ে তোমার দরকার একটি Clear Direction। 🧭
সেই Direction খুঁজে পেতে Join করো Phitron-এর Free Pre-Enrollment Bootcamp — Kick Start Your Programming Career with Phitron।
Comment কর Kick Start

রেজিস্ট্রেশন করেছো কিন্তু কবে কোন সেশন, কে নিচ্ছে - তা নিয়ে কনফিউজড ?  এই নাও পুরো ফিক্সচার 👇🗓️ Session 01 - AI এর যুগে ...
01/09/2026

রেজিস্ট্রেশন করেছো কিন্তু কবে কোন সেশন, কে নিচ্ছে - তা নিয়ে কনফিউজড ? এই নাও পুরো ফিক্সচার 👇

🗓️ Session 01 - AI এর যুগে কেন Problem Solving ও Competitive Programming করতে হবে।

আর এই সেশনটি কে নিবেন জানো?
✅ Samsung R&D Bangladesh: Icon Engineer - Sakib Hasan ভাই ।
যিনি ICPC 2023 World Finalist & ICPC Asia Dhaka 2022 Champion.

এছাড়াও Session 04 এ থাকবেন একজন স্পেশাল গেস্ট...।

এখনো রেজিস্ট্রেশন না করে থাকলে, আর দেরি না করে এখনই করে ফেলো ছবি তে থাকা QR Code Scan করে অথবা কমেন্ট করো "Kick" লিখে, আমরা তোমার ইনবক্সে লিংক পাঠিয়ে দিচ্ছি...

প্রতিটা সেশনের রিমাইন্ডার হিসেবে কাজে লাগাতে পোস্ট টা সেভ করে রাখো । দেখা হচ্ছে ৩ সেপ্টেম্বর!

🚨 INCOMING ALERT!Phitron CS Fundamentals Batch 10-এর enrollment শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি! ⏳Programming, problem sol...
31/08/2026

🚨 INCOMING ALERT!

Phitron CS Fundamentals Batch 10-এর enrollment শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি! ⏳

Programming, problem solving আর Computer Science fundamentals শেখার জন্য প্রস্তুত তো?

The countdown is active. Get ready.

31/08/2026

কমেন্টে দেয়া লিঙ্ক থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো ! 🚗💨

- আর ইনবক্সে লিংক পেতে কমেন্ট করো "Kick Off" লিখে...

আজকে Programming শেখার সবচেয়ে বড় সমস্যা হয়তো শেখার resource এর অভাব না।সমস্যা হলো চারদিকে এত পথ, এত advice, এত কিছু শেখা...
31/08/2026

আজকে Programming শেখার সবচেয়ে বড় সমস্যা হয়তো শেখার resource এর অভাব না।

সমস্যা হলো চারদিকে এত পথ, এত advice, এত কিছু শেখার কথা যে অনেকেই বুঝতে পারে না, আসলে শুরুটা কোথা থেকে করবে।

AI?
Web Development?
Competitive Programming?
DSA?

এত কনফিউশনের ভিড়ে তোমার দরকার সঠিক গাইডলাইন। 🧭

আর সেই সঠিক Direction খুঁজে পেতেই আসছে Phitron-এর Free Pre-Enrollment Bootcamp - Kick Start Your Programming Career with Phitron। 🚀

Registration deadline 2 September
Registration করতে comment করো "Kick Start".
Let’s find your direction.

30/08/2026

AI 🤖 জব 💼 কনফিউশন 😵‍💫

তোমার মনেও কি এই প্রশ্নগুলো ঘুরে? 👀
কনফিউশন শেষ, এবার অ্যাকশনের পালা। 🔥

কমেন্টে "Kick OFF" লিখলেই লিংক পাবে ইনবক্সে।
রেজিস্ট্রেশন শেষ ২ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯-এ...

তুমি কি এখনো বুঝতে পারছো না,প্রোগ্রামিং শেখা তোমার জন্য ঠিক কি না?চারদিকে হাজারটা মতামত — AI নাকি সব লিখে দিচ্ছে, জুনিয়...
30/08/2026

তুমি কি এখনো বুঝতে পারছো না,
প্রোগ্রামিং শেখা তোমার জন্য ঠিক কি না?

চারদিকে হাজারটা মতামত — AI নাকি সব লিখে দিচ্ছে, জুনিয়র জব নাই, কী শিখবো বুঝছি না...
এই কনফিউশন থেকে বের হয়ে আসার সময় এখন।

Kick Start Your Programming Career with Phitron — একটা ফ্রি বুটক্যাম্প, যেখানে এক্সপার্টরা সরাসরি তোমাকে দেখাবে আসল রোডম্যাপ। সাথে শিখবে প্রোগ্রামিং জিনিসটা আসলে কীভাবে কাজ করে, আর কীভাবে শিখতে হয়।

মানে এই একটা বুটক্যাম্প থেকেই তোমার কনফিউশনও দূর হবে, লার্নিংয়েরও হাতেখড়ি হয়ে যাবে।

রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর রাত ১১:৫৯টায়।
আসন সীমিত, তাই এখনই রেজিস্ট্রেশন করো...
👉 লিংক প্রথম কমেন্টে...

29/08/2026

প্রথমবারের মতো একই মঞ্চে, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের থেকে সরাসরি ক্যারিয়ার গাইডলাইন! 🔥
বিস্তারিত জানতে কমেন্টে লিখো
"Kick Start"

DSA শিখতে গিয়ে তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো, আজ Array শিখছো, কাল Graph, পরদিন Dynamic Programming, কিন্তু কিছুদিন পর ম...
29/08/2026

DSA শিখতে গিয়ে তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো, আজ Array শিখছো, কাল Graph, পরদিন Dynamic Programming, কিন্তু কিছুদিন পর মনে হচ্ছে সবকিছু জানো অথচ নতুন একটা problem সামনে এলে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না?
সমস্যাটা হয়তো তোমার মেধায় না, সমস্যাটা হতে পারে learning order-এ।

ধরো তুমি একটা building বানাচ্ছো। Foundation না করে সরাসরি পাঁচতলায় উঠতে গেলে যত সুন্দর design-ই করো, কোথাও না কোথাও সমস্যা হবেই। DSA-ও অনেকটা এমন। একটা concept ভালোভাবে বুঝে তার ওপর পরের concept build করতে হয়।

তাই শুরুটা করো Programming Fundamentals দিয়ে। Variables, loops, functions, arrays, pointers এবং basic problem solving ভালোভাবে বুঝে নাও। এরপর আসবে Time & Space Complexity, কারণ একই problem solve করার একাধিক উপায় থাকলে কোনটা কতটা efficient সেটা বুঝতে না পারলে DSA শেখার আসল উদ্দেশ্যটাই miss হয়ে যাবে।
তারপর আসো Array-তে। ধরো একটা student-এর পাঁচটা subject-এর marks রাখতে হবে। অথবা একটা e-commerce website-এ product-এর একটা collection রাখতে হবে। একই ধরনের data sequentially store এবং access করার জন্য Array খুব useful। Array শেখার সময় traversal, insertion, deletion, searching, frequency counting এসব practice করো।

Array-এর পর String শেখা অনেক natural, কারণ String-এর সঙ্গে indexing, traversal, frequency counting-এর মতো Array-এর অনেক concept connected। Username, text processing, palindrome, anagram বা character frequency-এর মতো problem করতে গিয়ে String-এর ব্যবহার খুব সহজেই বুঝতে পারবে।
এরপর Searching এবং Sorting। ধরো একটা e-commerce website-এ ১ লাখ product আছে। User বললো সবচেয়ে কম দামের product আগে দেখাও। আবার কেউ বললো highest rated product আগে দেখাও। Data কীভাবে organize করবে সেটা তখন গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর sorted data-এর মধ্যে কোনো কিছু দ্রুত খুঁজতে গেলে Binary Search-এর মতো algorithm কেন দরকার সেটা তখন বাস্তব problem থেকেই বুঝতে পারবে।

এরপর Linked List। Array-তে তুমি index দিয়ে data access করেছো, আর Linked List তোমাকে node এবং pointer/reference দিয়ে data organize করার ধারণা দেবে। একটা music playlist-এর কথা ভাবো, যেখানে একটা song-এর সঙ্গে পরের song-এর connection আছে। এখান থেকেই dynamic structure এবং pointer নিয়ে চিন্তা করার অভ্যাস তৈরি হয়।
তারপর Stack এবং Queue। Stack বুঝতে browser history-এর কথা ভাবতে পারো। তুমি Google খুললে, তারপর YouTube, তারপর Phitron। এখন Back চাপলে সর্বশেষ যে page-এ গিয়েছিলে সেটাই আগে আসবে। এটা LIFO, Last In First Out। আবার printer-এ অনেকগুলো request জমা হলে সাধারণভাবে যে request আগে এসেছে সেটাই আগে process হবে। এটা FIFO, First In First Out। Stack পরে Undo/Redo, function call এবং expression evaluation-এর মতো জায়গায় কাজে লাগে, আর Queue BFS, task processing এবং scheduling-এর মতো জায়গায় গুরুত্বপূর্ণ।

এরপর Hashing। ধরো একটা array-তে 5, 2, 5, 7, 2, 5 আছে এবং তোমাকে জানতে হবে কোন number কতবার এসেছে। HashMap ব্যবহার করলে খুব সহজে 5 → 3, 2 → 2, 7 → 1 ধরনের frequency mapping তৈরি করতে পারবে। আবার কোনো user-এর email দিয়ে দ্রুত তার information খুঁজে বের করার মতো কাজেও hashing-based lookup useful।
এবার আসবে Recursion, তারপর Tree। Tree বুঝতে computer-এর folder structure-এর কথা ভাবো। একটা folder-এর ভেতরে আবার folder, তার ভেতরে আবার folder। অর্থাৎ data একটা hierarchy বা parent-child relationship follow করছে। Tree traversal বুঝতে Recursion খুব কাজে লাগে। এরপর Binary Tree, Inorder, Preorder, Postorder এবং Level Order শেখা অনেক সহজ হয়ে যায়।

Tree-এর পর BST এবং Heap। BST-তে data এমনভাবে organize করা হয় যাতে search-এর মতো operation নিয়ে efficiently চিন্তা করা যায়। আর Heap বা Priority Queue বুঝতে hospital emergency department-এর কথা ভাবো। সেখানে যে patient আগে এসেছে তাকেই সবসময় আগে treatment দেওয়া হয় না, যার priority বেশি তাকে আগে দেখা হয়। এই priority-based processing-এর ধারণা Heap এবং Priority Queue-এর সঙ্গে সরাসরি connected।

সবশেষে আসবে Graph। এখানে তুমি শুধু data store করবে না, data-এর মধ্যে relationship নিয়েও ভাববে। Social network-এ একজন user একটি node আর friendship একটি edge হতে পারে। Google Maps-এ location node এবং road edge হিসেবে ভাবতে পারো। তখন প্রশ্ন আসবে, একজন মানুষ থেকে আরেকজনের কাছে কত ধাপে যাওয়া যায়, কোন route shortest, কোন node connected। এই ধরনের problem থেকেই Graph-এর প্রয়োজনীয়তা বোঝা যায়।

Graph শেখার পর BFS এবং DFS শেখো। Social network-এ তোমার direct friend যদি Level 1 হয়, friend-এর friend Level 2, তাহলে level by level explore করার ক্ষেত্রে BFS-এর intuition পাওয়া যায়। আবার একটা maze-এ একটা path ধরে যতদূর সম্ভব এগিয়ে গিয়ে dead end হলে ফিরে এসে অন্য path try করার চিন্তার সঙ্গে DFS-এর connection আছে।

এরপর ধীরে ধীরে Greedy, Backtracking এবং Dynamic Programming-এর মতো advanced topic-এ যেতে পারো। DP শেখার সময় staircase-এর example ভাবতে পারো। একবারে ১ step অথবা ২ step করে ১০০ step-এর staircase উঠতে হবে। একই calculation বারবার করার বদলে আগের result store করে reuse করার idea থেকেই Dynamic Programming-এর মতো approach আসে।

তাহলে beginner হিসেবে তোমার DSA learning order হতে পারে:
Programming Fundamentals
Time & Space Complexity
Array
String
Searching & Sorting
Binary Search
Linked List
Stack & Queue
Hashing
Recursion
Tree & Binary Tree
BST
Heap & Priority Queue
Graph
BFS & DFS
Shortest Path
Greedy / Backtracking
Dynamic Programming

কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখবে। Topic শেষ করা আর topic শেখা এক জিনিস না।
Array শিখে Array-এর problem solve করো। Linked List শিখে Linked List-এর problem solve করো। Tree শিখে traversal-এর problem solve করো। Graph শিখে BFS এবং DFS-এর problem solve করো।
কারণ শেষ পর্যন্ত DSA-এর আসল skill হলো তুমি কতগুলো topic-এর নাম বলতে পারো সেটা না। নতুন একটা problem সামনে এলে তুমি কি বুঝতে পারছো, এখানে কোন data structure লাগবে, কোন approach কাজ করতে পারে এবং কীভাবে solution-টা আরও efficient করা যায়।

DSA একটা checklist না। এটা একটা progression।
একটা concept বুঝো। সেটা দিয়ে problem solve করো। ভুল করো। আবার solve করো। তারপর পরের concept-এ যাও।
শুরু করো Array থেকে।
একটা একটা করে foundation build করো।
কারণ ভালো programmer শুধু অনেকগুলো DSA topic জানে না, সে জানে কোন problem-এর জন্য কোন tool ব্যবহার করতে হবে।

Address

Level-4, 34, Awal Centre, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Phitron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Phitron:

Shortcuts

Share

Category