22/09/2025
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে ইসলামিক অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত সিরাত প্রতিযোগিতার ফাইনাল ফলাফল প্রকাশ করতে পারছি। এই আয়োজনে অংশগ্রহণকারী, বিজয়ী এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যারা পাশে ছিলেন, স্পনসর করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহু খাইর।
..
ইন শা আল্লাহ, চলতি সপ্তাহেই বিজয়ীদের মোবাইল নাম্বারে কল করে কনফার্ম হয়ে পুরষ্কার পাঠানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
..
সিরাতের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।
18/09/2025
ইসলামিক অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত আস-সুন্নাহ ট্রাভেলস সিরাত প্রতিযোগিতার ফলাফল প্রকাশের পর কয়েকজন ভাই কয়েকটি প্রশ্নের ব্যাপারে আপত্তি তোলেন। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা শাইখ মুখতার আহমাদ হাফিজাহুল্লাহ-সহ অন্যান্য আলিমদের সাথে পরামর্শ করেছি।
আমরা সময় নিয়েছি। যাতে তাড়াহুড়ায় কারও হক নষ্ট না হয়। আবার কোনোরকম প্রেশারও যেন ইনসাফপূর্ণ সিদ্ধান্ত ব্যাহত করতে না পারে, সে ব্যাপারেও সচেতন ছিলাম আমরা।
প্রশ্ন পর্যালোচনার পর সকল দিক বিবেচনায় সকলের পরামর্শক্রমে সর্বশেষ প্রকাশিত ফলাফলই চূড়ান্ত বলে গৃহীত হয়। আমরা আশা করি, সিরাতচর্চার এই পূণ্যময় যাত্রা আমাদের সবার জীবনে অব্যাহত থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনত কবুল করুন, আমিন।
28/07/2025
দুঃখিত, ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হবার জন্য। ২/১ দিন সময় লাগবে আরও ইন শা আল্লাহ।
26/07/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিত দরুদ ও সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ।
...
আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কঠোর পরিশ্রম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অধ্যয়ন করেছেন। তিন ধাপে পরীক্ষা দেয়ার মাধ্যমে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এখন সেই কাঙ্খিত মুহূর্ত। আপনারা প্রত্যেকেই অনেক ভালো করেছেন। আপনাদের এই কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা আমাদেরকে এই আয়োজনের ক্ষেত্রে ভীষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। আল্লাহ যেন সবার পরিশ্রমের উত্তম বিনিময় দান করেন। আমিন।
..
আপনারা দুই/তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মতামত বা পরামর্শ জানিয়েছেন। আমরা সেগুলো এখানে নোট আকারে দিচ্ছি। এই তিনটি নোট পড়লেই আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
...
প্রশ্ন নং ০৬. খাইবার মদিনা শহরের ১৫৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি শহর। [পৃষ্ঠা, ৪৫৪]
বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার সিলেবাস ৭৫ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত।
প্রশ্ন নং ১৭. আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে কুবায় আর শুক্রবারে মদিনায় প্রবেশ করেন। [বিস্তারিত দেখুন, পৃষ্ঠা, ২৫০]
প্রশ্ন নং ৮৮. খালিদ ইবনু ওয়ালিদ রাযিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে তরবারি ভেঙেছেন ৯টি; তবে ব্যবহার করেছেন ১০টি। [পৃষ্ঠা, ৫৬৫]
..
পরীক্ষার ফলাফল ও প্রশ্নপত্রের লিংক :
https://tinyurl.com/sirat-result
....
তারপরও কোন বিষয়ে কনফিউশন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল।
..
ইসলামিক অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত সিরাত প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে ছিলেন As Sunnah Travels। আমরা উনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও আমাদের সহযোগী স্পন্সর হিসেবে ছিলেন Wafilife.com, Somokalin Prokashon Ltd, Taqwa, Tarbiyah Online Madrasah.
..
সিরাতের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।
আস-সুন্নাহ ট্রাভেলস সিরাত প্রতিযোগিতা ২০২৫ (২০২৪) (Responses)
26/07/2025
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
রাতেই রেজাল্টশিট পাবলিশ করা হবে ইন শা আল্লাহ।
25/07/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রিয় প্রতিযোগীগণ,
আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা চূড়ান্ত পর্যায়ে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই পরীক্ষার দু-একটি প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন আছে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব।
..
সিরাতের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।
25/07/2025
আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অশেষ মেহেরবানীতে ইসলামিক অলিম্পিয়াড আয়োজিত আস সুন্নাহ ট্রাভেলস সিরাত প্রতিযোগিতা ২০২৪ এর চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলো।
অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ফলাফল আগামীকাল ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় প্রকাশিত হবে, ইন শা আল্লাহ।
...
সিরাতের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।
25/07/2025
আলহামদুলিল্লাহ, পরীক্ষার লিংক ওপেন হয়েছে।
24/07/2025
প্রিয় প্রতিযোগীগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
..
ইসলামিক অলিম্পিয়াড আয়োজিত আস সুন্নাহ ট্রাভেলস সিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা আগামীকাল শুক্রবার, ২৫ জুলাই সকাল ৮ : ০০ টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
..
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় :
..
১. ওপেন বুক এক্সাম হবে।
কিন্তু চ্যাট জিপিটির সহায়তা নেয়া যাবে না। অন্য কোন গ্রুপ বা বন্ধু-বান্ধবের সহায়তা নেয়া যাবে না।
২. মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে।
৩. ১০০ টি MCQ প্রশ্ন থাকবে।
৪. সময় : ৫০ মিনিট নির্ধারিত।
৫. পরীক্ষার সিলেবাস- সমকালীন প্রকাশনের আর রাহিকুল মাখতুম।
৬. সিলেবাস : আর রাহিকুল মাখতুম বইটির ৭৫ পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত।
৭. চূড়ান্ত ২০০ জন প্রতিযোগীর মধ্যে এই পরীক্ষা হবে ইন শা আল্লাহ। সবাইকে আমরা মোবাইলে কনফার্ম করেছি।
৮. পরীক্ষার লিংক সবার মোবাইল নাম্বারে এসএমএস ও ই-মেইল পাঠানো হয়েছে।
৯. পরীক্ষার লিংক কারো সাথে শেয়ার করা যাবে না।
১০. পরীক্ষার লিংক সকাল ৮ টায় ওপেন হবে ইনশাআল্লাহ।
১১. ঠিক ৮:৫০ মিনিটে লিংকটি বন্ধ হয়ে যাবে।
১২. নির্ধারিত সময়ের মধ্যে যিনি সবথেকে বেশি নাম্বার পাবেন এবং সবার আগে সাবমিট তিনিই বিজয়ী হবেন ইন শা আল্লাহ।
...
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে ভাল কাজের উত্তম বিনিময় দান করুন।
..
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ।
24/07/2025
আসসালামু আলাইকুম,
আগামীকাল ২৫ জুলাই শুক্রবার সকাল আটটায় আস-সুন্নাহ ট্রাভেলস সিরাত প্রতিযোগিতার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।
পরীক্ষার লিংক মোবাইল নাম্বার ও ইমেইলে পাঠানো হবে আজই ইন শা আল্লাহ।
বি. দ্র.
পরীক্ষার লিংক ফেসবুকে দেয়া হবে না।
23/07/2025
আলহামদুলিল্লাহ!
আস-সুন্নাহ ট্রাভেলস সিরাত প্রতিযোগিতার টপ ২০০ জনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা ২৫ জুলাই, শুক্রবার সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
..
সিরাতের এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে আস-সুন্নাহ ট্রাভেলস অন্যতম। উনারা এই মহৎ আয়োজনের টাইটেল স্পনসর। এ প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন তিনি পাচ্ছেন উনাদের পক্ষ থেকে পবিত্র ওমরাহ সফরের পুরস্কার, ইনশাআল্লাহ। হজ ও ওমরাহর জন্য অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাভেলস। হজ ও ওমরা যাত্রীদের সেবার মানের ক্ষেত্রে উনারা উত্তীর্ণ। আমরা দোয়া করি আল্লাহ যেন আস-সুন্নাহ ট্রাভেলসকে কবুল করেন। উনাদের ব্যবসায়ে অনেক বেশি বারাকাহ দান করেন।
কমেন্টে আস-সুন্নাহ ট্রাভেলসের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজের লিংক দেয়া হলো :
22/07/2025
উত্তরায় স্কুলের বিমান দুর্ঘটনায় পুরো জাতি আজ স্তব্ধ! আমরা দুআ করছি, আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা নিহতদের যেন শহীদ হিসেবে কবুল করেন।