23/12/2020
হাদীস নং : 15
হযরত মুআয জুহানী (রাযি আল্লাহু আনহু) হতে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন : যে ব্যক্তি কুরআন পড়বে এবং এর উপর আমল করবে তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলো থেকে বেশী হবে, যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। সুতরং যে ব্যক্তি নিজে কুরআনের উপর আমল করে তার সম্পর্কে তোমাদের কি ধারণা ! (আবু দাউদ, আহমদ, হাকিম)