PhpXperts

PhpXperts

Share

phpXperts is the oldest, largest & active programming community in Bangladesh

08/02/2025

Laravel দিয়ে ডায়নামিক এ্যাপ্লিকেশন বিল্ড করা যায় সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি কখনও লারাভেল দিয়ে স্টেটিক সাইট জেনারেট করেছেন? মূলত আমাদের সব সময় ডায়নামিক সাইটের দরকার পরে না, লাইটওয়েট, স্পিক ও এসইও ফ্রেন্ডলি কনটেন্ট সমৃদ্ধ সাইট অনেক সময়েই স্টেটিক হলেও চলে। বিশেষ করে পার্সোনাল পোর্টফলিও, বিজনেসের ল্যান্ডিং পেজ ইত্যাদির জন্য।

Nuruzzaman Milon এবারে আমাদের সামনে প্রেজেন্ট করবেন "Statically Generated Sites using Jigsaw". অর্থাৎ তিনি Laravel Jigsaw দিয়ে কিভাবে স্টেটিক সাইট জেনারেট করা যায় সেটিই আমাদের সামনে তুলে ধরবেন।

নুরুজ্জামান মিলন বর্তমানে Amazon'য়ে Software Engineer II হিসেবে কর্মরত আছেন। ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভলপার হিসেবে তার রয়েছে এক দশকেরও বেশি সময়ে কাজের অভিজ্ঞতা। তাছারা তিনি বাংলায় লেখা Laravel ভিত্তিক একটি জনপ্রিয় বইয়ের সফল লেখক।

আমাদের সকল টেক ভিডিওগুলো ধারাবাহিকভাবে একযোগে প্রকাশ করা হবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে পেজে। তাই নতুন নতুন ভিডিও এর আপডেট পেতে আজই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজে।

ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের লিংক কমেন্টে দেয়া আছে।


02/02/2025

আসসালামুআলাইকুম, আরও একটি দারুন টেক সেশন নিয়ে আবারও হাজির হয়েছে PhpXperts. এবারের টপিক হচ্ছে "CI/CD Piplelines with Github Actions". চমৎকার ও নলেজেবল এই সেশনটি নিয়েছেন আমাদের কমিউনিটির পরিচিত ও প্রিয় মুখ Tareq Hasan.

তারেক হাসান weDevs-এর প্রতিষ্ঠাতা ও CTO। তিনি PHP, WordPress, Laravel, React এবং আধুনিক ওয়েব প্রযুক্তিতে ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। তিনি তৈরি করেছেন জনপ্রিয় সব প্রোডাক্ট যেমন Dokan Multivendor, Appsero এবং Docker-ভিত্তিক WordPress ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম FlyWP সহ ডজনেরও বেশি প্রোডাক্ট। weDevs ছাড়াও তিনি বাংলাদেশে বেশ কিছু স্টার্টআপ কো-ফাউন্ড করেছেন।

চমৎকার এই সেশনটিতে GitHub Actions নিয়ে আলোচনা করা হয়েছে, যা CI/CD পাইপলাইনের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অটোমেশন করতে সাহায্য করে। তিনি দেখাবেন কীভাবে ইভেন্ট-ড্রিভেন ওয়ার্কফ্লো ব্যবহার করে ডেভেলপাররা সহজেই কোড ইন্টিগ্রেশন ও ডেপ্লয়মেন্টের কাজ করতে পারে।

আশাকরি দরুন এই সেশনটি সকলে উপভোগ করবেন এবং প্রোফেশনাল জিবনে কাজে লাগাবেন।

PhpXperts ধারাবাহিকভাবে প্রতিনিয়তই এরকমে দারুনসব সেশন নিয়ে হাজির হবে। তাই চমৎকার এই সেশনগুলো মিস না করতে চাইল কমেন্টে দেয়া আমাদের YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিংবা আমাদর ফেসবুক পেজে।

ধন্যবাদ :)


30/01/2025

⚡️পিএইচপিএক্সপার্টস ইউটিউব চ্যানেলে দারুণ সব ভিডিও/টিউটোরিয়াল প্রকাশ হচ্ছে একের পর এক, আগের অপ্রকাশিত ডেভকনের ভিডিও সহ নতুন নতুন দুর্দান্ত সব টিউটোরিয়াল সিরিজ প্রকাশ হবে।

🚀এই যেমন আগামীকাল প্রিমিয়ার হচ্ছে উইডেভস এর সিটিও তারেক হাসান এর CI/CD Pipelines with GitHub Actions। ✨

🎯কেবল প্রোগ্রামিং এর বেসিক কিংবা খুঁটিনাটি নয়, ডেভঅপস, এআই, হাইলি স্কেল্ড সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচার সম্পর্কে আপডেট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

https://www.youtube.com/

23/01/2025

PhpXperts থেকে আজকে প্রকাশ করা হচ্ছে Abu Ashraf Masnun এর সেশন "Background Task Processing Using Celery"। Python'য়ে ব্যাকগ্রাউন্ড জব প্রসেস করার জন্য Celery হচ্ছে একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বা টুল। যারা Python'য়ে ব্যাকগ্রাউন্ড টাস্ক হ্যান্ডল করতে চান আশাকরি এই সেশনটি তাদের জন্য বেশ সহায়ক হবে।

আবু আশরাফ মাসনুন একজন প্যাশনেট সফটওয়্যার ডেভেলপার । তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক লোকাল স্টাফিং এলএলসিতে টেকনিক্যাল আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন । ক্যারিয়ারের একটা বড় সময় তিনি পাইথন নিয়ে কাজ করেছেন । বাংলাদেশে পাইথন জনপ্রিয় করার প্রচেষ্টায় তিনি বহুদিন পাইথন বাংলাদেশ, পাইকন ঢাকা সহ নানা কমিউনিটি ইনিশিয়েটিভ এর সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন । প্রোগ্রামিং এর পাশাপাশি তার শখের মধ্য ফটোগ্রাফি অন্যতম ।

আমরা সিরিজ আকারে সবগুলো সেশন আমাদের YouTube চ্যানেলে পাবলিশ করবো ইনশা'আল্লাহ। তাই আমাদের সেশনের সবগুলো আপডেট এবং পরবর্তী টেক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

[সেশনের ভিডিও লিংক প্রথম কমেন্টে]


13/01/2025

অনেক প্রত্যাশার পরে PhpXperts আয়োজিত DevCon 2020 এর রেকর্ডেড সেশনগুলো ইউটিউবে প্রিমিয়ার করা হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আজকে পাবলিশ করা হচ্ছে Shipu Ahamed এর সেশন "The Adapter". যারা সহজেই Adapter প্যাটার্ন বুঝতে চান তাদের জন্য আশাকরি শিপু আহমেদের এই সেশনটি খুবই কার্যকর হবে।

শিপু আহমেদ হচ্ছেন একজন সার্টিফাইড স্ক্রাম প্রোডাক্ট ওনার এবং তার রয়েছে ৮ বছরের উপরে প্রোফেশনাল অভিজ্ঞতা। তিনি বর্তমানে Lead Backend Engineer হিসেবে 10 Minute School'য়ে কর্মরত আছেন।

আমরা সিরিজ আকারে সবগুলো সেশন আমাদের YouTube চ্যানেলে পাবলিশ করবো ইনশা'আল্লাহ। তাই আমাদের সেশনের সবগুলো আপডেট এবং পরবর্তী টেক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

[সেশনের ভিডিও লিংক প্রথম কমেন্টে]



PHP Type hint and variances (Covariance & Contravariance) | Mizanur Rahman | phpXperts Devcon 26/11/2024

এতোদিন কার ভয়ে মিজান ভাই সাহস পান নাই ভিডিওটি প্রকাশ করার?

হ্যা ভাই! 🔥🔥🔥

হারিয়ে যাওয়া ডেভকনের অপ্রকাশিত ভিডিও প্রকাশিত হবে একের পর এক যা এখনো প্রাসঙ্গিক! আপনাকে আমরা অজ্ঞান করে ফেললেও জ্বলে উঠতে হবে আপন শক্তিতে! 🥸

PHP Type hint and variances (Covariance & Contravariance) | Mizanur Rahman | phpXperts Devcon The topic talks about subtyping in PHP which is mainly known as variance (covariance and contravariance). It's an interesting feature since PHP 7.4 and an im...

Photos from PhpXperts's post 17/06/2023

What an Amazing day with php folks today at Vantage Labs Dhaka

15/06/2023

🚀 Which topic(s) do you want to hear from this list? 🚀

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00