26/04/2022
কার জন্য কোন স্কিল? কার জন্য না?
(চরিত্র, পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী)
সব স্কিল সবার জন্য না। মিউট্যান্ট সুপারহিরোদের মতো আমাদের প্রত্যেকের পাওয়ার আলাদা। এক এক জনের আগ্রহের উপর একেক প্রতিভা প্রকাশ পায়, বিকাশ হয়। পরিবার, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এসবের উপর ভিত্তি করে আবার আমাদের আগ্রহ উদ্যোমের তারতম্য হয়। তবে একবার খুজে বের করে ফেলতে পারলে নিজের পছন্দের স্কিলটা, এরপর কাজ অনেক সহজ। আমার অধিকাংশ স্টুডেন্টদের মধ্যে স্কিল খোজা নিয়ে সমস্যাটাই বেশি দেখেছি ইনডিসিশন, সিদ্ধান্তহীনতাই বেশি দেখেছি। তাই আমার কাছে স্কিলটা খুজে পাওয়া মানে হলো ৭০ ভাগ এগিয়ে যাওয়া। একবার যদি ডিসাইড করতে পারি যে, কক্সবাজার যাবো, না কুয়াকাটা যাবো, নাকি রাঙামাটি যাবো এরপর প্রতিটি স্টেপে একটু একটু করে কিন্তু এগিয়ে যাবো। বাধা যত থাকুক, বাস বন্ধ থাকুক আর লঞ্চ বন্ধ থাকুক চেষ্টা করলে পৌছাতে পারবোই ইনশা আল্লাহ। এমনকি যদি গাড়ি পিছন থেকে ধাক্কাও দেয়, তাও খানিকটা এগিয়ে যাওয়া হবে সামনের দিকে।
তাই আজকে আমরা চরিত্র, পরিবেশ অনুযায়ী স্কিল কোন সহজ কোনটা কঠিন হবে বুঝে দেখি।
বি:দ্র: যাদের আগে থেকে কোন স্কিল চয়েজ আছে, ভিতর থেকে কোন স্কিলের প্রতি ভালবাসা আছে, কাজ করার প্রচন্ড পিপাসা আছে... আয় হোক বা না হোক ঐ কাজ তাকে করতেই হবে... এমন টান আছে তারা এই পোস্ট এড়িয়ে যেতে পারেন। যেটা পছন্দ হয়েছে মাশাআল্লাহ, সেটাই শুরু করে দিন।
স্থির গম্ভীর মানুষের জন্য ভালো:
১. যে স্কিলের জন্য বেশি বেশি পড়তে হয়:
যেমন। কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, গল্প-সাহিত্য, সম্পাদনা, প্রুফ রিডিং, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং,
২. যে স্কিল নিয়ে খুব বেশি ভাবার সুযোগ আছে:
কনসাল্টিং, ইউ আই ডিজাইন, ইউএক্স ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার-অ্যাপ-ওয়েব-গেমস ডেভেলমেন্ট, অ্যামাজন ওয়েব সার্ভিস ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, ব্লক চেইন-ক্রিপ্টোকারেন্সি প্রোগ্রামিং, এসইও প্ল্যানিং, সিকিউরিটি- ইথিক্যাল হ্যাকিং, ইউজার টেস্টিং ইত্যাদি
৩. যে কাজে মূলত স্লো হতে হয়: উপরের কিছু এবং অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং,
স্থির গম্ভীর মানুষের জন্য চ্যালেঞ্জিং:
১. যেখানে হাতের দক্ষতা ম্যাটার করে:
যেমন: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল আর্ট, ইলাস্ট্রেশন,
২. যেখানে খুব বেশি বাইরে ঘোরাঘুরি, মেলামেশার দরকার পড়ে। ডিজিটাল মার্কেটিং, সেলস, নিউজ কালেকশন,
৩. যেখানে খুব বেশি কথা বলার দরকার পড়ে। সেলস, ম্যানেজিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
৪. শিক্ষা। যদিও মানুষ মনে করে উল্টো, কিন্তু ডিপ লেভেল চিন্তাশীলদের জন্য মূলত শিক্ষা দেওয়াটা খুব কঠিন।
৫. অল্প ডেডলাইন, তাড়াতাড়ি কাজ জমা দিতে হবে: সেলস, ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্ভে
চটপটে মানুষের জন্য ভালো:
যেগুলো গম্ভীর স্লো চিন্তাশীল মানুষদের জন্য চ্যালেঞ্জিং।
চটপটে মানুষের জন্য চ্যালেঞ্জিং:
যেগুলো গম্ভীর স্লো চিন্তাশীল মানুষদের জন্য চ্যালেঞ্জিং।
চটপটে কিন্তু ভাবতেও পারে বেশ তাদের জন্য ভালো:
ইউ আই ডিজাইন, ইউএক্স ডিজাইন, গেমস ডেভেলমেন্ট, অ্যামাজন ওয়েব সার্ভিস ডেভেলপমেন্ট, ব্লক চেইন-ক্রিপ্টোকারেন্সি প্রোগ্রামিং, এসইও,
ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, নেটওয়ার্কিং, সিকিউরিটি- ইথিক্যাল হ্যাকিং, ম্যানেজিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট,
চিন্তাশীল কিন্তু মিশতেও পারে বেশ মানুষের সাথে তাদের জন্য ভালো:
টিচিং, ট্রেনিং, মেন্টরিং, ক্যারিয়ার কোচিং,
ডিজিটাল মার্কেটিং,ব্রান্ড ডিজাইন (মূলত লোগো ইত্যাদি)ভিডিও এডিটিং, ফটো এডিটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট।
চটপটে ইন্ট্রোভার্টের জন্য:
ভালো হয় আর্ট ও ডিজাইনের নিখুঁত কাজগুলো।
যে কাজগুলোতে মেলামেশার দরকার হয় না। আবার খুব বেশি ভাবতেও হয় না। ক্লায়েন্টের মাতব্বরী না গুণলেও চলে। শুধু সুন্দর করে করে যেতে হয়। সাজিয়ে যেতে হয়।
চিন্তাশীল এক্সট্রোভার্টের জন্য:
ভালো হয় শিক্ষকতা জাতীয় কাজে। যে কাজে বেশি সময় পাওয়া যাবে, ডেডলাইন নিয়ে চিন্তা করতে হবে না।ভিতর থেকে টান না থাকলে আর্ট ও ডিজাইন এড়িয়ে চললে ভালো হয়।যে কাজগুলোতে মেলামেশার দরকার হয়। আবার ভাবাভাবির দরকার আছে। পারিবারিক আর্থিক কেমন থাকলে কোন কোন স্কিলগুলো শেখা শুরু করলে সুবিধা আছে?
ধনী, মধ্যবিত্ত, নিম্মমধ্যবিত্ত, গরীব এই ব্যাখ্যা এখন দিতে গেলে ঝামেলা। পিচ্চি কালে অর্থনীতি সাবজেক্টটা আমার খুব একটা পছন্দের ছিলো না।তাই নিয়ে আয় অনুযায়ী একটা চার্ট দিলাম। এটা হলো বাসার সদস্যদের গড় আয়। বাসার মোট আয়কে পরিবারের সদস্য দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা গড় আয়।গড় আয় মাসে আয় ২০ হাজার থেকে কম।