Shorhe Wafi By Saifullah Tamim

Shorhe Wafi By Saifullah Tamim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shorhe Wafi By Saifullah Tamim, Education Website, Manik Nagar, Dhaka.

30/07/2025

জুলাই জোটের সেমিনারে দেওয়া আমার জীবনের প্রথম বক্তব্য।

এই পেইজের মাধ্যমে যে কাজগুলো করতে চাই, তার কিছু এই বক্তব্য থেকে বুঝা যাবে।

12/07/2024

মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সাহেব হুজুর (হাফিজাহুল্লাহ) দরসে প্রায় একটা কথা বলতেন।
সাধারণ মানুষ এতো গভীর কথা বুঝবে না। তাদেরকে তাদের ভাষায় বুঝাতে হবে। (হুবুহু না হলেও হুজুরের কথার মূল বক্তব্য এমন ছিল।)

হুজুরের কথায় অনুপ্রাণিত দাওরার বছরেই 'মাযহাব' নিয়ে একটি লেখা লিখেছিলাম। কমেন্টে লিংক দিলাম। চাইলে পড়তে পারেন।

আমার মনে হয়, এই একটি লেখা পড়লেই মাযহাব সম্পর্কে যে কারো ধারণা সুস্পষ্ট হয়ে যাবে।

19/12/2023

আমি জানি না, তোমরা কেন কান্না করো? আমি তো তোমাদের এক বারও বকা দেইনি। বলিনি যে, পারলে না কেন? পরিক্ষায় কম নাম্বার পেলে কেন?

আমি অবশ্যই চাই যে, তোমরা যেন পরিক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারো। কিন্তু এর মানে এটা না যে, পরীক্ষায় উত্তর দিতে পারছো কিনা, সেটা দিয়েই আমি তোমাদেরকে বিবেচনা করব।

আমি আসলে তোমাদের কাছে চাই আগ্রহ, পরিশ্রম ও মনোযোগ। কোন আগ্রহী, পরিশ্রমী ও মনোযোগী ছাত্র যদি ১০০-তে এক-ও পায়, তাকে আমি 'মাশাল্লাহ' বলবো। আর কোনো অমনোযোগী ও অলস ছাত্র যদি মেধার জোরে ৮০ নাম্বারও পেয়ে যায়, তাকে আমি বলব, "কেন ১০০ নাম্বার পেলে না?"

এই যে পরীক্ষাগুলো নেই, সেটা তোমাদের মধ্যে কাউকে ভালো ছাত্র আর কাউকে খারাপ ছাত্র প্রমাণ করার জন্য না। পরীক্ষাগুলো নেই যাচাই করার জন্য। আমরা যেন জানতে পারি যে, তোমাদের পড়াটা ঠিকমতো হচ্ছে কিনা। যেন বুঝতে পারি, ঠিক কোন স্থানে তোমাদের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা চিহ্নিত করে যেন তোমাদের দুর্বলতাগুলো দূর করে দিতে পারি। তোমরাও যেন জানতে পারো, তোমাদের পড়ার অবস্থা।

আমি চাই যে, তোমরা প্রতিযোগিতা করবে নিজের সাথে। তাই তোমাদের সবার রেজাল্ট একস্থানে প্রকাশ করা হবে না। প্রত্যকে শুধুমাত্র নিজের রেজাল্ট জানতে পারবে। যেন তোমরা সর্বদা চেষ্টা করো, আগের চেয়ে আরও ভালো করার। নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। যেদিন তুমি মনে করবে যে, আমার আর পরিশ্রমের প্রয়োজন নেই, সেদিন থেকেই তোমার পতনের শুরু। তাই কখনোই নিজের জ্ঞান নিয়ে সন্তুষ্ট হবে না। বরং সর্বদা চেষ্টা করবে যেন সময়ের সাথে সাথে নতুন কিছু শিখতে পারো।

আর হ্যা, আবারও বলি, পরীক্ষার নাম্বার নিয়ে মন খারাপ করো না। তুমি যদি পরিশ্রমী না হও, তাহলে এই ভালো রেজাল্ট তোমার কোনো কাজেই আসবে না। কিন্তু যদি ক্রমাগত পরিশ্রম করে যাও, তাহলে মনে রেখো, ঠিকই একদিন আল্লাহ্‌ তা'য়ালা তোমার জন্য সফলতার দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ্‌।

#শিক্ষকতার_দিনগুলো
পর্ব-৩
#জীবনের_পাতা_থেকে_stmim

যাত্রাবাড়ী ও ডেমরা থানার সকল কওমী মাদরাসা। (ঢাকা জেলা, পর্ব-১)
09/10/2023

যাত্রাবাড়ী ও ডেমরা থানার সকল কওমী মাদরাসা। (ঢাকা জেলা, পর্ব-১)

সিলেট এবং চটগ্রাম থেকে ঢাকায় প্রবেশের পথ যাত্রাবাড়ী এবং তার পার্শ্ববর্তী ডেমরা এলাকার সকল কওমী মাদরাসার তালিকা ....

04/07/2023

তিন চার বছর আগে অনলাইনে এসো আরবী শিখি কিতাবের উপর অনেকগুলো কাজ করেছিলাম।
যার কিছু অংশ পাওয়া যাবে নিচের ওয়েবসাইটটিতে।
আগ্রহীরা নিচের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পার।
সামনে এসো আরবী শিখি কিতাবসহ অন্যান্য বিষয়ে প্রচুর পরিমান লেখা প্রকাশের ইচ্ছে রয়েছে।
যারা সেগুলো পড়তে আগ্রহী, তারা এই পেইজে লাইক দিয়ে রাখতে পার৷

খুব দ্রুতই এই ওয়েবসাইটের কাজ পুরোদমে শুরু করব ইন শা আল্লাহ্‌।
02/07/2023

খুব দ্রুতই এই ওয়েবসাইটের কাজ পুরোদমে শুরু করব ইন শা আল্লাহ্‌।

- সাইফুল্লাহ তামীম। পূর্ণতার পথটি খুব সহজ নয়। তা আরও কঠিন মনে হয়, যখন দেখা যায়, পূর্ণতা অর্জনের এই কষ্টকর পথে পাশে ক.....

আদদ-মা'দুদের ব্যবহার।
29/05/2022

আদদ-মা'দুদের ব্যবহার।

আমার জীবনের সবচেয়ে বড় তিনটি স্বপ্নের একটি এটি।
27/02/2022

আমার জীবনের সবচেয়ে বড় তিনটি স্বপ্নের একটি এটি।

যে স্বপ্নের কথা বারবার শুনাই ছাত্রদের... এগুলো স্বপ্ন। এতদিন ছাত্রদের বলতাম। আজ লেখলাম। হয়তো কেউ অনুপ্রেরণা পাবে.....

তারকিব কাকে বলে?
21/02/2022

তারকিব কাকে বলে?

তারকিব।আরবী ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।গুরুত্বপূর্ণ হলেও তারকিব কিন্তু ভালোলাগার মতো একটি বিষয়। তব.....

এই তিন প্রকার শব্দ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে আরবী ব্যাকরণ বুঝা সম্ভব নয়।তাই এই লেখাটিতে আমি খুব সহজ একটি পদ্ধতিতে...
19/02/2022

এই তিন প্রকার শব্দ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে আরবী ব্যাকরণ বুঝা সম্ভব নয়।

তাই এই লেখাটিতে আমি খুব সহজ একটি পদ্ধতিতে এই তিন প্রকার শব্দ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌।

উপরে বলেছি যে, ইসম, ফেল ও হরফ হচ্ছে আরবী শব্দের তিনটি প্রকার।

তুমি যেহেতু এই লেখাটি পড়তে পারছো, তাই আমি ধারণা করছি যে, তুমি শব্দের মানে জানো।

এখন তোমার জন্য শুধু এটুকু জানা জরুরী যে, আরবী ভাষায় শব্দকে كَلِمَة (কালিমা) বলে।

আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দাও।

বলো, তোমার কল্পনাশক্তি কেমন?

তোমার সামনে যখন কোনো শব্দ বলা হয়, তুমি কি সেটা কল্পনা করতে পারো?
একটু পরীক্ষা করা যাক।

ইসম, ফেল, হরফ। আরবী শব্দের তিনটি প্রকার। এই লেখায় সহজ পদ্ধতিতে এই তিন প্রকার শব্দ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চ...

Address

Manik Nagar
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Shorhe Wafi By Saifullah Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shorhe Wafi By Saifullah Tamim:

Shortcuts

Share