Learn the Holy Quran

Learn the Holy Quran Learn the Holy Quran হচ্ছে একটি অনলাইন কুরআন শিক্ষা কেন্দ্র। আপনারা আমন্ত্রিত। ❤️

05/01/2026

যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়।

তিরমিজি - ৩৪৬৪

22/11/2025

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

03/10/2025

اللهم بارك لي في وقتي ورزقي وأهلي وعمري

23/09/2025

প্রিয় ভাই আমার!
প্রথমত, হতাশা কোনো সমাধান নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন: আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। (সূরা যুমার : ৫৩)। জীবনের প্রতিটি কষ্টই পরীক্ষা, আর পরীক্ষা ছাড়া জান্নাতের পথ সহজ হয় না। তাই হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসাই প্রকৃত সমাধান।

প্রিয় ভাই আমার!
দ্বিতীয়ত, মনে রাখবেন, দুনিয়ার সমস্যা যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা ও রহমত তার চেয়ে অনেক বড়। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করবেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরলে অন্তরে প্রশান্তি নেমে আসে। কারণ নামাজই হলো হতাশা দূর করার শ্রেষ্ঠ ঔষধ।

প্রিয় ভাই আমার!
তৃতীয়ত, দোয়া ও ইস্তিগফারকে জীবনের অংশ বানাবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের কষ্ট প্রকাশ করবেন। তিনি আল-মুজীব অর্থাৎ দোয়ার উত্তরদাতা। আপনি যত বেশি দোয়া করবেন, আল্লাহ তত বেশি আপনার দুঃখকে সহজ করে দেবেন।

প্রিয় ভাই আমার!
সবশেষে, মনে রাখবেন, এই জীবন ক্ষণস্থায়ী। আজকের দুঃখ আগামী দিনের জান্নাতের পথ হতে পারে। তাই হতাশা ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন। তিনি যে বান্দাকে বেশি পরীক্ষা করেন, তাকেই বেশি ভালোবাসেন। আল্লাহর ভরসায় সামনে এগিয়ে যান, নিশ্চয়ই আপনি সফল হবেন। ইনশাআল্লাহ! ❤️❤️

12/09/2025

হে আল্লাহ! আমাদের সমস্ত পদক্ষেপগুলোকে সৎকর্মে স্থির রাখুন। মৃত্যুর পর আমাদের কষ্ট ও সংকট দূর করুন। আমাদের আয়ুতে বরকত দান করুন। আর আমাদেরকে এক মুহূর্তের জন্যও নিজেদের নফসের ওপর ছেড়ে দেবেন না।

আর আপনি যেখান থেকেই বের হন, আপনার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরান এবং তোমরা যেখানেই থাক, তার দিকে তোমাদের চেহারা ফিরা...
03/09/2025

আর আপনি যেখান থেকেই বের হন, আপনার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরান এবং তোমরা যেখানেই থাক, তার দিকে তোমাদের চেহারা ফিরাও, যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে। তবে তাদের মধ্য থেকে যারা যুলম করেছে, তারা ছাড়া। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় কর। আর যাতে আমি আমার নিআমত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
সুরা: বাক্বারাহ
আয়াত: ১৫০

কুরআন আল্লাহ্‌র পক্ষ থেকে অবতীর্ণ এক মহান গ্রন্থ। এটি শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির হিদায়াতের পথপ্রদর্শক। কুর...
31/08/2025

কুরআন আল্লাহ্‌র পক্ষ থেকে অবতীর্ণ এক মহান গ্রন্থ। এটি শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির হিদায়াতের পথপ্রদর্শক। কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায়, অশান্তি থেকে শান্তির দিকে আহ্বান জানায়।

প্রত্যেকটি আয়াতেই রয়েছে জীবনের দিশা, শান্তির বার্তা এবং আল্লাহ্‌র রহমতের অঙ্গীকার। কুরআন আমাদের শেখায় কিভাবে ইমানদার জীবন যাপন করতে হয়, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় এবং কিভাবে মানুষ ও সমাজের কল্যাণে কাজ করতে হয়।

যে ব্যক্তি কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করে, তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে। কুরআন পাঠ করা ইবাদত, চিন্তা করা জ্ঞান, আর এর আলোকে জীবন গড়া সর্বোত্তম পথ।

কুরআন হলো এক চিরন্তন অলৌকিক গ্রন্থ, যা আল্লাহ্‌ নিজেই রক্ষা করবেন কিয়ামত পর্যন্ত।

কুরআন শেখার আবশ্যকীয়তা।কুরআন আল্লাহর কালাম, মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আল্লাহ তা‘আলা কুরআনের মাধ্যমে আমাদের হি...
31/08/2025

কুরআন শেখার আবশ্যকীয়তা।

কুরআন আল্লাহর কালাম, মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আল্লাহ তা‘আলা কুরআনের মাধ্যমে আমাদের হিদায়াত, শিক্ষা ও পরিপূর্ণ জীবনযাপনের নির্দেশ দিয়েছেন। তাই প্রতিটি মুসলমানের জন্য কুরআন শেখা অপরিহার্য। নিচে এর আবশ্যকীয়তার কয়েকটি দিক উল্লেখ করা হলো:

১. আল্লাহর আদেশ পালন: আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, "এটি একটি কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি; যাতে তারা এর আয়াতগুলো চিন্তা করে এবং জ্ঞানবানরা উপদেশ গ্রহণ করে।" (সূরা ছাদ: ২৯)

২. ইবাদত সঠিকভাবে করার জন্য: নামাজসহ অন্যান্য ইবাদতে কুরআনের আয়াত পাঠ করা আবশ্যক। কুরআন না জানলে ইবাদত পূর্ণ হয় না।

৩. সঠিক জীবন পরিচালনার জন্য: কুরআন আমাদের জীবনযাপনের প্রতিটি দিকের নির্দেশনা দেয়। হালাল-হারাম, ন্যায়-অন্যায়, আখলাক—সব কিছুই কুরআনে বর্ণিত।

৪. আখিরাতের সাফল্যের জন্য: কুরআন শেখা ও এর ওপর আমল করা আখিরাতে মুক্তি ও জান্নাত লাভের প্রধান উপায়।

৫. গুনাহ থেকে বাঁচার জন্য: কুরআনের আলো মানুষকে গুনাহ ও অন্যায় কাজ থেকে দূরে রাখে।

৬. সর্বোত্তম মর্যাদার জন্য: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।" (বুখারি) তাই কুরআন শেখা শুধু আবশ্যক নয়, বরং দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার একমাত্র পথ।

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপ...
26/08/2025

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর, কাপড়, চায়ের কাপ—সব কিছুই থাকবে। থাকবে আপনার স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না।

আপনি যখন থাকবনে না, স্মার্টফোনটা তখন হবে এক নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের গলা—ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি—যেটা আপনি শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ—"পরে লিখছি" বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না।

আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন। বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত।

হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে। একটা নোট—যেখানে লেখা ছিল “ঈদের বাজারের তালিকা”, কিংবা “মাকে ফোন দিতে হবে।” হয়তো খুঁজে পায় এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল: “আমি আসলে খুব একা।”

আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন, “বাবা, তুমি আমার দুনিয়া।” সে তখন বুঝবে—একটা ফোন আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা দলিল।

মৃত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়।

তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু বানানো, যে মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী হবে কল্যাণের। মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের কাপড়েই নয়—প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

কুরআন পরম বন্ধু ❤️কুরআন হলো এমন এক সাথী, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না, যে অন্ধকারে আলো হয়ে পথ দেখায়, একাকীত্বে হৃদয় ভরে ...
21/08/2025

কুরআন পরম বন্ধু ❤️

কুরআন হলো এমন এক সাথী, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না, যে অন্ধকারে আলো হয়ে পথ দেখায়, একাকীত্বে হৃদয় ভরে দেয় প্রশান্তিতে।

মানুষের বন্ধুত্ব দুনিয়ার সীমায় থেমে যায়, কিন্তু কুরআনের বন্ধুত্ব কবর পর্যন্ত সঙ্গ দেয়, হাশরের ময়দানে সুপারিশ করে, এবং জান্নাতের দরজায় পৌঁছে দেয়। নিশ্চয়ই এই কুরআন সেই পথে পরিচালিত করে, যা সবচেয়ে সোজা।
সূরাঃ- বানী ইসরাঈল
আয়াতঃ- ০৯

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn the Holy Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share