তাসাওউফ ও আউলিয়া পরিচিতি

তাসাওউফ ও আউলিয়া পরিচিতি হে আল্লাহ্‌ , আমাদের সীরাতাল মুসতাকীম প্রদর্শন করুন ! সত্য প্রচার ও সত্যের বিরুদ্ধে অপপ্রচার রোধে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

বাংলার প্রথম মুহাদ্দিস, শায়খুল ইসলাম, ফক্বীহ শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা আল-হানাফী রাহমাতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসা নিয়ে...
14/05/2026

বাংলার প্রথম মুহাদ্দিস, শায়খুল ইসলাম, ফক্বীহ শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা আল-হানাফী রাহমাতুল্লাহি আলাইহি।
এই মাদ্রাসা নিয়ে আমার ছোট্ট একটা গবেষণা আছে। একটা ইনফরমেশন দেই। শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি এখানে হাদিসের ক্ষেত্রে মুসনাদে আহমদ বিন হাম্বল, ও তাফসীরের ক্ষেত্রে তাফসীরে যাহেদী ও তাফসীরে কাবীর লির রাযী পাঠদান করতেন।

credit: মুহাম্মাদ হাসিব হাসেমী

হযরত শায়খ সাদন শহীদ (রহ.)-এর ছাদবিহীন মাজার। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জেলা মুজাফফরগড়ে ঝলারিয়ানার কাছে অবস্থিত হযরত শ...
08/05/2026

হযরত শায়খ সাদন শহীদ (রহ.)-এর ছাদবিহীন মাজার। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জেলা মুজাফফরগড়ে ঝলারিয়ানার কাছে অবস্থিত হযরত শায়খ সাদন শহীদ (রহ.)-এর ঐতিহাসিক মাজারটি তার অনন্য নির্মাণশৈলী, প্রাচীন ইটের শিল্পকর্ম এবং রহস্যময় পরিবেশের কারণে শত শত বছর ধরে মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। স্থানীয়ভাবে এটিকে “ফেরেশতাদের দরবার” এবং “ফেরেশতাদের কবর” বলা হয়, কারণ এখানে রাতে ফেরেশতাদের আগমন ঘটত বলে ধারণা করা হয়মাজারটির নির্মাণ প্রায় ৬৭৪ হিজরি (১২৭৫ খ্রিস্টাব্দ) সময়ের।
(সংগৃহীত)

08/05/2026

হৃদয়ের মালিকের পবিত্র কদমতলে বারগাহে শাহে জালাল (রহ.) থেকে লক্ষ দরুদ ও সালাম!

07/05/2026

সুলতানে শারক, সুলতানে বাংলা সাইয়্যেদ শাহে জালালুদ্দীন ইয়ামানী (রহ.) এর ফউজের পতাকার রঙ ছিলো লাল। যখন তিনি বিজয়ী-গাযী বেশে প্রবেশ করেছিলেন, সে সময়কার মাওহলের একটি প্রায়-অনুরূপ চিত্র প্রতি বছর বার্ষিক ফাতেহায় তৈরী করার চেষ্টা করা হয়। বিষয়টি মূলত কালচারাল, দ্বীনী নয়। দ্বীনী বিষয় হচ্ছে- "আল্লাহর মহান এ বন্ধুর প্রতি ভালোবাসা, ভক্তি, ও যিয়ারত; যাঁর উসিলায় আমরা ইসলাম ও ঈমান পেয়েছি!"

আউলিয়াগণের পবিত্র মাযারে যারা আক্রমণ চালায়, এবং যারা সে নেরেটিভ বানানোর সুযোগ করে দেয়; উভয়ই দোষী। একদল কম আর আরেকদল বেশি।

প্রতি বছর আমরা চেষ্টা করছি শরয়ী মাওহল কে শক্ত হতে শক্ত করার। এবার ইনশা আল্লাহ গতবারের তুলনায় আরো অধিক শক্তরূপে পরিবেশ বিল্ট করা হয়েছে।

যখন আমরা সুন্দররূপে যিয়ারত করব(এবং বাস্তবে করে অন্যদের শিখাব) তখনই আমরা আউলিয়াগণের প্রতি সাধারণকে টানতে পারব, যা কখনোই গাইরে-শরীয়তী কার্যক্রম দ্বারা সম্ভব নয়।

বাংলার সুলতানের পবিত্র আস্তানাকে আমরা শরিয়তে মুহাম্মাদী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সৌন্দর্য দ্বারা সৌন্দর্যমন্ডিত করার প্রচেষ্টা করছি।

সকলকে বাংলার সুলতানের পবিত্র উরসের ফুয়ুযাত আল্লাহ নসীব করুন, আমীন।

03/04/2026

প্রাচীণ বাংলার রাজধানী সোনারগাঁয় আজ থেকে প্রায় ৭৫০ বছর আগে স্থাপিত হয়েছিলো সমগ্র উপমহাদেশের প্রথম হাদীস চর্চা কেন্দ্র!

আজ আমরা আপনাদেরকে যিয়ারত করার তার প্রতিষ্ঠাকারী মহান বুযুর্গ, লক্ষাধিক হাদীসের হাফেয শাইখ শারাফুদ্দীন আবু তাওয়ামা শাফেয়ী (রহ.) এর।

এছাড়াও, যিয়ারত করাব হযরত খাজা সাইয়্যেদুনা শিহাবউদ্দীন উমার সুহরাওয়ার্দী (রহ.) এর সরাসরি শিষ্য ও খালীফা, সাইয়্যেদ ইবরাহীম দানেশমান্দ (রহ.) এর; যিনি সে প্রাচীন যুগে এ অঞ্চলে এসেছিলেন ইসলামের খেদমতের উদ্দেশ্যে!

🔥ভারতীয় উপমহাদেশে শায়িত সবচেয়ে বড় বেলায়াতের ধারকগণের একজন..."উমাইয়া ও আব্বাসীয় বংশের মধ্যে ক্ষমতার তীব্র টানাপড়েন। সেই ...
25/02/2026

🔥ভারতীয় উপমহাদেশে শায়িত সবচেয়ে বড় বেলায়াতের ধারকগণের একজন...

"উমাইয়া ও আব্বাসীয় বংশের মধ্যে ক্ষমতার তীব্র টানাপড়েন। সেই সময়ে আরব ছেড়ে সিন্ধে এসে বসতি গড়েন সুফি আবদুল্লাহ শাহ গাজী (রাঃ)। দীর্ঘদিন বসতির পর ৭৭৩ সালের দিকে এখানেই তিনি ইন্তেকাল করেন। সেখানে গড়ে ওঠে মাযার। গড়ে ওঠে লঙ্গরখানা।"
credit- বণিক বার্তা (মূল পেইজ)

তবে অন্য সুফীগণের তুলনায় উনার বিষয়টি কিছুটা ব্যতিক্রম। কেননা, তিনি হলেন-

🚩হযরত আবদুল্লাহ শাহ গাযী ইবন মুহাম্মাদ নাফস-আল-যাকিয়্যাহ ইবন হাসান মুসান্না ইবন হাসান আল-মুজতাবা ইবন আলী ইবন আবি তালিব (আলাইহিমুস সালাম ওয়া রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাঈন)!!!

হ্যা, উনি ইমাম হাসান আঃ এর সন্তানগণের মাঝে একমাত্র পুরুষ ইমাম হাসান মুসান্না আঃ এর আপন নাতী!

জন্ম- ৯৮ হিজরী, শাহাদাত- ১৫১ হিজরী।

শরয়ী পরিভাষায়, তিনি ছিলেন একজন তাবা-তাবেয়ী!!

✅তিনি ছিলেন ততকালীন সময়ে পবিত্র আহলে বাইত (আঃ) এর একজন মুখপাত্র তথা ইমাম, যিনি ইমাম জাফর আস সাদিক (রাদিয়াল্লাহ ওয়া আলাইহিস সালাম) এর সমসাময়িক! কিন্তু আমাদের শিয়া ভাইদের অধিকাংশ উনাকে খুব বেশি হাইলাইট করেন না, কারণ উনি ইমাম হাসান (আলাইহিস সালাম) এর বংশধর! 🙂

উনার কারামতসমূহের মধ্যে উল্লেখ আছে যে, বর্তমান লাহোর অঞ্চল বড় আকারের সুনামীর ফলে পানির নিচে তলিয়ে যাওয়া হতে তাঁর দুয়ার বরকতে রক্ষা পেয়েছিলো! বর্তমান পাকিস্তানের রাজধানী কারাচী তে উনার পবিত্র মাখবারাহ (মাযার) অবস্থিত, যা ততকালীন সময়ে সিন্ধ প্রদেশের অংশ ছিলো।

27/11/2025

সেটি কোন কিতাব, যেটি শুধুমাত্র আল্লাহর ওয়ালী (বন্ধু) গণই অধ্যয়ন করতে সক্ষম?!

আস সালাতু ওয়াস সালাম, ইয়া সুলতানে আউলিয়ায়ে কুল্ল!
03/10/2025

আস সালাতু ওয়াস সালাম, ইয়া সুলতানে আউলিয়ায়ে কুল্ল!

10/09/2025

হুযুর খাজা সাইয়্যেদ নিযাম উদ্দীন আউলিয়া (রাঃ) এর ইনসানিয়্যাতের এ অতুলনীয় চিত্রটি যেন সে মহান সত্তার মহানত্বের ই প্রতিচ্ছবি, যাঁর নূরের অধিকারীগণ মানুষের মাঝে তাঁর দ্বীন কে প্রতিষ্ঠিত করেছেন, এবং অন্তরসমূহে সত্যের বাণী গেথে দিয়েছেন!

সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহী ওয়া সাল্লাম।

28/02/2025

বারগাহে ইমামে আযাম (রাঃ)...

সময়ের সাথে অন্য ইমামগণের মাযার শরীফের ভিডিও আমাদের পেইজে আসবে নিয়্যাত আছে...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাসাওউফ ও আউলিয়া পরিচিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share