29/10/2022
ওয়াকফ: ওয়াকফর নিয়ম গুলো জেনে নেওয়া যাক।।
ওয়াকফর وقف এর পরিচয়
আভিধানিক অর্থ : থেমে যাওয়া।
পারিভাষিক অর্থ : তিলাওয়াতের মাঝে আয়াত শেষ হওয়ার আগে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে থেমে যাওয়া।
ওয়াক্বফ দুই প্রকার
১. ما يوقف به (মা ইউক্বফু বিহি)।
২. مايوقف وعليه (মা ইউক্বফু আলাইহি)।
১. ما يوقف به (মা ইউক্বফু বিহি): হচ্ছে যবর, যের, পেশ, তানবিন, তাশদীদ ইত্যাদি থাকলে কিভাবে ওয়াকফ করবে তাকে বলা হয়।
আর তা আমরা ছয় ভাবে চিনব:
১. ওয়াক্ফ এর সময় যদি শেষ হরফে যবর, যের, পেশ, দুই যের, দুই পেশ,খারা যের, উল্টা পেশ হয় তাহলে সাকিন করে পড়তে হবে।
২. ওয়াকফ এর সময় যদি শেষ হরফে ة হয় তাহলে ه এর উচ্চারণ করতে হবে।
৩. ওয়াকফ এর সময় যদি শেষ হরফে দুই যবর থাকলে এক যবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে।
৪. ওয়াকফ এর সময় যদি শেষ হরফে খাড়া যবর, মাদের হরফ ও সাকিন থাকে তাহলে যেভাবে আছে সেভাবেই পড়তে হবে।
৫. ওয়াকফ এর সময় যদি শেষ হরফে আলিফে মাকসুরা ( الف المقصوره ) হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে।
৬. ওয়াকফ এর সময় যদি শেষ হরফে তাশদীদ থাকে তাহলে ৩ নিয়মে পড়তে হবে।
(ক) শেষ হরফে যদি কলকলার হরফ থাকে এবং তার উপর তাশদীদ থাকে তাহলে সর্বোচ্চ কলকলা করে ওয়াকফ করতে হবে।
(খ) শেষ হরফে যদি তাশদীদ ওয়ালা মিম ও নুন থাকে তাহলে গুন্নাহ করে ওয়াকফ করতে হবে।
(গ) শেষ হরফে যদি অন্য কোন হরফ থাকে তাহলে শেষ হারফের সিফাতের মাঝে কিছুটা সময়ের সাথে ওয়াকফ করতে হবে।
এছাড়া এই ওয়াকফ কে কিছু শর্তসাপেক্ষে ইশমাম এবং রাউম করেও পড়া যায়।
(তার আলোচনা অন্য আরেকটি পোস্ট এ করা হবে ইনশাআল্লাহ।)
২. مايوقف وعليه (মা ইউক্বফু আলাইহি): অর্থের সাথে সম্পৃক্ত ওয়াকফ কে বলা হয়। এই ওয়াক্বফ চার ধরনের :
১, تام (তাম) ২, كافي (কাফী) ৩, حسن ( হাসান)
৪, قبيح ( ক্ববীহ)
▪️১)تام (তাম ) تام বলা হয় এমন জায়গায় ওয়াকফ করা যেখানে ওয়াকফ করলে পূর্ণাঙ্গ অর্থ বুঝায়। এবং তার পরের শব্দের সাথে অর্থগত শব্দগত কোন সম্পর্ক থাকে না।
আবার দুই প্রকার। ক) وقف تام مقيد বা وقت الازم
যা م চিহ্ন দিয়ে বুঝানো হয়ে থাকে। এখানে অবশ্যই থামতে হয়। না হলে অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
খ) وقف تام غير مقيد বা وقف اولى এখানে থামা উত্তম। তবে না থামলে অর্থ পরিবর্তন হয়ে যায় না। এর চিহ্ন হচ্ছে قلۓ
(ক্বিলা)
▪️২) وقف كافي অর্থাৎ এমন জায়গায়