'মজারু' বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিনির্ভর অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে ৩–১৫ বছর বয়সী শিশুরা ঘরে বসেই মজার ও ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে শেখে।
শেখাকে বদলে দিতেই মজারুর জন্ম। শিশুরা শুধু মুখস্থ করবে না... ওরা শিখবে, বুঝবে, বিশ্লেষণ করবে এবং নতুন কিছু আবিষ্কার করে ইতিহাস গড়বে।
বর্তমানে প্রায় ৭০টি দেশের ১০০০০০+ শিশু মজারু'র ব্রেইন ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত। ওরা শিখছে মজায় মজায়, বদলে দিচ্ছে গতানুগতিক শেখার ধরন।
দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন গ্রাম… শিশুদের শেখা এখন আর থেমে নেই। বিশ্বের যেকোনো জায়গা থেকে শুধুমাত্র একটি মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটারের মাধ্যমে তারা যুক্ত হচ্ছে মজারুর সাথে। মজার ছলে শিখছে Abacus → Coding → Mathematics → Language সহ ভবিষ্যতের দরকারি সব স্কিল।
এখানে প্রতিটি শিশু নিজের গতিতে শেখার সুযোগ পায়, ফলে তারা সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে।
মজারু এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে আধুনিক শিক্ষা অর্জনে দূরত্ব কোনো বাধা হবে না। প্রতিটি শিশু তার বাড়িতে বসেই Mojaru App এর মাধ্যমে Best Learning Experience উপভোগ করবে।
মজারু বদলে দিতে চায় শেখার ধাঁচ, বদলাতে চায় নতুন প্রজন্মকে। চতুর্থ টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG-4) সামনে রেখে আধুনিক, উদ্ভাবনমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে মজারুর এই আয়োজন।
গতানুগতিক শিক্ষার বিপরীতে, সর্বস্তরের প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা নিয়ে এগিয়ে যাবে আপন ঠিকানায়। ওদের এই স্বপ্নপূরণে সবচেয়ে নির্ভরযোগ্য শিক্ষা-প্ল্যাটফর্ম হবে মজারু।
Mojaru is a fun and interactive online learning platform for children. Through engaging live classes, skill-based activities, and AI-powered learning, we help kids develop their creativity, confidence, and future-ready skills from the comfort of home. Our goal is to make quality education accessible to children in Bangladesh and around the world without boundaries.