17/09/2020
সাপোর্ট না দেয়ার পথটা শুরু হয় পরিবার থেকে!
আমি এটাতে দোষের কিছু দেখি না! আপনার পরিবার তো চাইবেই আপনি পড়লেখা করে, ভালো একটা চাকরি করে, দু-একটা বিয়ে (!) করে শান্তিতে বাকিটা জীবন জমানো টাকাতে সেইফজোনে থেকে যেন খেতে পারেন!
এটা সম্পূর্ণ ন্যাচারাল! আর তাই তাদের সাপোর্ট না দেয়াটাও স্বাভাবিক!
তারপরে আমি দেখেছি নিজের কাছের মানুষগুলোও সাপোর্ট দেয় না! যে বন্ধুরা সিগারেট খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়, স্কুলের বাইরে দাঁড়িয়ে টিজ করাটা শেখায়, যে বন্ধুরা আপনার জন্য হাতও কেটে ফেলতে পারে; তারাও সাপোর্ট দেয় না কাজের শুরুতে!
ফেসবুকে একটা কন্টেন্ট পাবলিশ করলে, ইন্সটাগ্রামে একটা ইন্সপিরেশনাল ছবি আপলোড করলে, ইউটিউবে আপনার কাজের ভিডিও আপলোড করলে; শেষমেষ তারা আপনাকে নিয়ে হাসে, মজা করে, ট্রল করে!
আপনার পেছনে গিয়ে বলে, "এই ছেলেটা স্কুলে মার খেত, এখন মোটিভেশন দেয়, হাহ!" অথবা, "এই ছেলেটা আগে কাঁদত, এখন সবাইকে ইন্সপায়ার করছে!" কিংবা, "এই মেয়েটা আগে আড্ডা দিত এখানে-সেখানে, এখন সে নাকি ছেলেদের মতো ব্যবসা করবে! ফেসবুকে রেসিপি সেল করবে! হাহ!"
যখন কাউকে পছন্দ করে রাত-বিরাতে তার সাথে সময় কাটাচ্ছেন, সেও সাপোর্ট দেয় না, দিচ্ছে না! একটা কন্টেন্ট ফেবুতে আপলোড করলে বয়ফ্রেন্ড বলছে, "এইসব দিও না! আমার ফ্রেন্ডরা ভাবে আমি একজন ব্যবসায়ীর সাথে প্রেম করছি!" ফেসবুকে একটা কন্টেন্ট আপলোড করলে গার্লফ্রেন্ড বলছে, "এইসব কি দাও ফেবুতে! টাকা টাকা কেন করো শুধু!"
পরিবার থেকে সাপোর্ট - নেই!
বন্ধুদের থেকে সাপোর্ট - নেই!
বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড থেকে সাপোর্ট - নেই!
ফেসবুকের ফ্রেন্ডলিস্টে ভাই-বোন, বাবা-মা, খালা-মামা, চাচা-চাচী, স্কুলের ফ্রেন্ড, কাজিনরা আছে দেখে ফেসবুকে কন্টেন্ট আপলোড করছেন না বা করলেও হাহা রিয়েক্টের ঠ্যালায় সেটা ডিলিট করে দিচ্ছেন!
সাপোর্ট কোথায় তাহলে?
নেই! কোথাও নেই!
গান গাইতে পারেন, সাপোর্ট পাবেন না বলে সেটা পাবলিশ করছেন না! ভালো নাচতে পারেন, সাপোর্ট পাবেন না জেনে সেটা আপলোড করছেন না! ভালো রান্না করতে জানেন, সাপোর্ট পাবেন না জেনে সেটা কাউকে শেখাতে পারছেন না!
ভালো গল্প-কবিতা লিখতে জানেন, সাপোর্ট পাবেন না বলে সেটা রেকর্ড করে কাউকে শোনাতে পারছেন না! ব্যবসা করতে চাইছেন, সাপোর্ট পাবেন না জেনে, মানুষ হাসাহাসি করবে বলে, সেটা শুরু করছেন না!
সাপোর্ট পাবেন না বলে, কাছের মানুষগুলো আপনাকে নিয়ে হাসবে বলে; রাতে কাঁদেন! নিজের শখ পূরণ করতে পারেন না! কাউকে দেখাতে পারেন না! লুকিয়ে রাখছেন আপনার আইডিয়া কিংবা আপনার প্যাশনটাকে!
সর্বশেষে লাভটা কার হচ্ছে আসলে?!
একটু ভেবে দেখুন,
আপনার বন্ধু বা আত্মীয়ের কাজের পোস্টটা বা ভিডিওটা বা অডিওটা শেয়ার করতে আপনার 'শূন্য' টাকা খরচ হচ্ছে!
আপনার বন্ধু বা আত্মীয়ের কাজের পোস্টটা বা ভিডিওটা বা অডিওটাতে একটা লাইক দিতে আপনার 'শূন্য' টাকা খরচ হচ্ছে!
আপনার বন্ধু বা আত্মীয়ের কাজের পোস্টটা বা ভিডিওটা বা অডিওটাতে কাউকে ট্যাগ করতে আপনার 'শূন্য' টাকা খরচ হচ্ছে!
আপনার বন্ধু বা আত্মীয়ের কাজের পোস্টটা বা ভিডিওটা বা অডিওটাতে একটা ভালো কমেন্ট করতে আপনার 'শূন্য' টাকা খরচ হচ্ছে!
আপনার বন্ধু বা আত্মীয়ের কাজের পোস্টটা বা ভিডিওটা বা অডিওটা আরো মানুষের মাঝে ছড়িয়ে দিতে আপনার 'শূন্য' টাকা খরচ হচ্ছে!
নেগেটিভিটি ছড়াতে কোনো অর্থ খরচ হয় না, ঠিক একইভাবে পজিটিভিটি ছড়াতেও কোনো অর্থ খরচ হয় না!
তাহলে? আপনার পথটা তো আপনি চাইলেই বাছাই করতে পারেন!
আপনার ছেলে-মেয়ে এখন ক্লাস ফাইভ-সিক্সে পড়ছে? তাদের ব্যবসা আর অর্থ নিয়ে আইডিয়া দিন, আপনার ছোট-বড় ভাইবোনের কাজগুলোকে শেয়ার করুন, আপনার বন্ধু ভালো কিছু করলে সেটাকে অ্যাপ্রিশিয়েট করুন, আপনার গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ভালো কিছু করলে সেটাকে ছড়িয়ে দিন, সাহায্য করুন। কোনোভাবে সাহায্য করতে না পারলে, পজিটিভিটি দিন তাকে!
যতদিন পর্যন্ত আমাদের মাঝে সোল (আত্মা) আছে, ততদিন পর্যন্ত আমাদের মাঝে পজিটিভিটি আছে। সেটা দিলে আপনার পজিটিভিটি বাড়বে বৈ কমবে না! সেটাকে ছড়িয়ে দিন!
কেউ আপনাকে সাপোর্ট না দিক, আপনি নিজে থেকে শুরু করুন, একদিন তারাই আপনার সাপোর্টের আসায় থাকবে।
আরেকটা কথা, কেউ যদি আপনাকে সাপোর্ট না দেয়; সে আপনার যত কাছের হোক তার থেকে দুরে থাকুন! অনেক দুরে।