17/08/2026
❗❗ভর্তির সময় বাড়ানো হয়েছে❗❗
একটি কাঙ্খিত কোর্স 📖
আপনি কি ব্যাসিক তাজউইদ কমপ্লিট করেছেন❓আরও বিস্তারিত ভাবে তাজউইদ পড়তে চান? তাজউইদের একটি প্রসিদ্ধ বইয়ের উপর ইজাযা নিতে চান?
আপনার জন্য নেক্সট লেভেল হতে পারে এই কোর্সটি -
✨‘সিমপ্লিফাইড তাজউইদ কোর্স’ ✨
তাজউইদ শেখার জন্য শাইখা মারওয়া লিখিত ‘সিমপ্লিফাইড তাজউইদ রুলস অব দ্য কুরআন’ বইটি কতোটা প্রসিদ্ধ সেটি সবাই জানেন।
দশ কিরআতে ইজাযাপ্রাপ্ত মিশরীয় এই শাইখা অত্যন্ত সহজ, সাবলীল ভাষায় তাজউইদের সকল রুলস বর্ণনা করেছেন, সাথে রয়েছে কুরআন থেকে অসংখ্য উদাহরণ যা শেখাকে আরও সহজ করেছে। আর এ কারণেই বাংলায় সহ বিশ্বের অনেক ভাষায় বইটি অনুদিত হয়েছে। 📘
অনেক একাডেমীতেই এই বইটির উপরে কোর্স চলমান। তাহলে আমাদের একাডেমীর কোর্সের কি বিশেষত্ব? চলুন জেনে নেই।
🔹 লেকচার ক্লাস নিবেন শাইখা তাসনীম যিনি শাইখা মারওয়ার প্রিয় স্টুডেন্ট এবং তার কাছ থেকে দশ কিরআতে ইজাযাপ্রাপ্ত, পাশাপাশি তিনি মূল বইয়ের বাংলা অনুবাদ করেছেন।
🔹 একমাত্র আমাদের একাডেমীতে লেকচার ক্লাসের পাশাপাশি থাকবে সপ্তাহে ২ দিন তাজউইদ প্র্যাকটিস ক্লাস এবং ১ দিন তিলাওয়াত কারেকশন ক্লাস
🔹 মাসে ১ দিন শাইখা তাসনীমের সাথে লাইভ এসেসমেন্ট ক্লাস যেখানে শাইখা নিজেই সবার পড়া ধরবেন
🔹 কোর্স শেষে পরীক্ষা থাকবে এবং ৮০% বা তার বেশি নাম্বার প্রাপ্তদের জন্য থাকবে Appreciation Certificate!
🔹 ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে শাইখা তাসনীমের কাছে এই বইয়ের উপর ইজাযা পরীক্ষার সুযোগ এবং যোগ্য শিক্ষার্থীদের ইজাযা প্রদান, যার মাধ্যমে এই বইটি আপনি অন্যদের শেখানোর অনুমতি প্রাপ্ত হবেন।
🌿কোর্সটি করার যোগ্যতাঃ ব্যাসিক তাজউইদ কমপ্লিট থাকতে হবে
✅ ভর্তির লাস্ট ডেটঃ ২০/০৮/২০২৬ (সীট ফুল হলে ভর্তি ক্লোজ করা হবে)
✅ ক্লাস শুরুঃ আগস্ট মাসের প্রথম সপ্তাহ, ২০২৬
সীট সীমিত!
ভর্তি হতে দ্রুত যোগাযোগ করুন আমাদের ইনবক্সে 📩
কোর্স নিয়ে বিস্তারিত জানতে একাডেমীর পেইজে মেসেজ দিন প্লীজ। লিংক কমেন্ট এ 👇
&qiraat academy
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
16/08/2026
🌷আপনার সন্তানের উত্তম তারবিয়াত, রবের সান্নিধ্য অর্জন ও দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে 'Quran & Qiraat Academy Little Ummahs' গ্রুপে শুরু হতে যাচ্ছে দ্বীনি মাজলিসের এক অপূর্ব যাত্রা।
📺স্ক্রীনটাইম কমিয়ে শিশুর মানসিক বিকাশে, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে, তাদের নরম হৃদয়ে আল্লাহ তাআলা এবং রাসূলের (ﷺ) প্রতি ভালোবাসা তৈরি করতে আমরা এনেছি বিভিন্নরকম ইন্টারএক্টিভ সেশন, হাদিসের আসর, গল্পে গল্পে আমাদের নবী রাসূলদের নিয়ে জানা আরও কত কি!
🌿"তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।"
📖 সহিহ আল-বুখারি, হাদিস: ৫০২৭
🌏আপনি কি চান আপনার সন্তানের জন্য এমন একটি পরিবেশ যেখানে অভিজ্ঞ উস্তাজাদের মাধ্যমে আপনার সন্তান সহীহভাবে কুরআন পড়া শিখতে পারবে, আমাদের রব ও রাসূল (সা:) নিয়ে জানতে পারবে, ওযুর নিয়ম, স্বলাত কি, কুরআন তিলওয়াত, মাসনুন দুয়া ইত্যাদি শিখতে পারবে তাহলে আমাদের সাথে যুক্ত হোন এই মাজলিসে, যা বোনদের জন্য ও বাচ্চাদের জন্য উন্মুক্ত এবং 'সম্পূর্ন ফ্রি'।
⭐আর তাই সোনামণিদের কোমল মনে ঈমান ও কুরআনের আলো ছড়িয়ে দিতে আমরা নিয়ে এসেছি চমৎকার কিছু কোর্স ও নিয়মিত ক্লাস!
📅 আমাদের নিয়মিত ফ্রি ক্লাসের সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী):
স্থান: 'Quran & Qiraat Academy Little Ummahs Group'
(লিংক কমেন্ট এ দেয়া হয়েছে)
(টেলিগ্রামে লাইভ ক্লাস হবে)
❄কায়দা নূরানিয়্যাহ: প্রতি মঙ্গলবার | বিকেল ৩:৩০ - ৫:০০ টা
❄সোনামণিদের দ্বীন শিক্ষা: প্রতি মাসের ১ম ও ৩য় শুক্রবার (আগস্ট থেকে)
❄প্রিয় নবীর (ﷺ) গল্পকথা: প্রতি মাসের শেষ রবিবার | সন্ধ্যা ৭:৩০ টা (আগস্ট থেকে)
❄ওযু করি, স্বলাত পড়ি, রবের পথে জীবন গড়ি: প্রতি মাসের ১ম ও ৩য় রবিবার | বিকেল ৪:০০ টা
❄জুয আম্মা হিফয ও স্বলাতের নিয়মাবলি: ১৮ জুলাই, শনিবার | রাত ৮:০০ টা
❄এসো আল কুরআনের গল্প পড়ি: প্রতি মাসের ২য় শুক্রবার | বিকেল ৪:০০ টা
❄সাহাবীদের জীবনী: প্রতি মাসের ১ম সপ্তাহে সোমবার | সকাল ৯:০০ টা
❄মাসনুন দুয়া শিক্ষা: (১ম ও ৩য় রবিবার- রেকর্ড ক্লাস) এবং (২য় ও ৪র্থ রবিবার- লাইভ ক্লাস)
আনন্দের ছলে, গল্পের মাধ্যমে আপনার সন্তানকে দ্বীন শেখানোর জন্য আমাদের এই বিশেষ আয়োজনে নিজে যুক্ত হোন, আপনার পরিচিত বোন ও তাদের সন্তানদেরও আমন্ত্রন জানাতে পারেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে।
আপনার একটি শেয়ার হতে পারে তাদের দ্বীন শিক্ষার জন্য একটি অমূল্য সুযোগ!
& qiraat academy
& qiraat academy little ummahs
16/08/2026
🌿আপনাদের জন্য আজকের কুইজ..
সঠিক উত্তর কমেন্ট এ জানান..
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন..
15/08/2026
🌿"তাজউইদের নিয়ম শিখছি কিন্তু মনে রাখতে পারছিনা,
প্রয়োজনের সময় যেনো কোন নোটস ই খুঁজে পাচ্ছিনা।
আজ পড়ি তো কাল ভুলে যাই,
সহজে মনে রাখার কোন উপায় কি নেই?"
🔴 তাজউইদ এর একজন শিক্ষার্থী হিসেবে এই একই প্রশ্ন কি আপনারও❓
🔆 শিক্ষার্থীদের এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা বহুবার।
🔰 সহজে মনে রাখার উপায় ও বিশাল বিশাল নোট্স লিখার ক্লান্তি এবং মানসিক চাপ থেকে মুক্তি দিতে আমরা কুরআন এন্ড কিরআত একাডেমির পক্ষ থেকে এনেছিলাম "ফ্ল্যাশকার্ড" যার মাধ্যমে তাজউইদের নিয়মকানুন গুলো পেয়েছিলাম একদম হাতের মুঠোয়- যখন প্রয়োজন তখন ই।।
💠 সেই যাত্রাকে আরো সহজ করতে এবার প্রথমবারের মত কুরআন এন্ড কিরআত একাডেমি থেকে আসছে "তাজউইদ ফ্ল্যাশকার্ড কোর্স"।
☀ কি কি থাকছে এই কোর্সে?
📍সংক্ষিপ্ত ও সহজ উপায়ে তাজউইদের মূল বিষয়
📍এক নজরে নিয়ম, সংজ্ঞা ও উদাহরণ
📍দ্রুত রিভিশনের কৌশল ও কার্যকর পদ্ধতি
📍কঠিন নিয়ম গুলো মনে রাখার খুটিনাটি টিপস এন্ড ট্রিকস।
✨ কাদের জন্য এই কোর্স?
🌿 পরীক্ষার্থী, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী (ব্যসিক থেকে ইন্টারমেডিয়েটে) সকলের জন্য প্রযোজ্য।
🌟 কোর্স নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন কুরআন এন্ড কিরআত একাডেমির ফেসবুক পেইজে।
আর ফ্লাশকার্ড কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের বুক পেইজে। লিংক কমেন্টে।
& qiraat academy & qiraat academy little ummahs
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
13/08/2026
السلام عليكم ورحمة الله وبركاته
🔹 রসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি জুমু'আর দিনে সূরা আল কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ হতে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নুরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন।
🔹 সেই জন্য কুরআন ও কিরআত একাডেমীতে ফ্রি সাপ্তাহিক সূরা আল কাহফ রিসাইটেশন হালাকাহ চলমান রয়েছে।
📌 দিন: প্রতি শুক্রবার
🔹 প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন উস্তাযা এই হালাকায় তিলাওয়াত শুনবেন। তাই সময়ও প্রতি সপ্তাহে ভিন্ন হবে ইনশাআল্লাহ।
🔹 প্রতি সপ্তাহের হালাকার সময়সূচি হালাকাহ গ্রুপে জানিয়ে দেয়া হবে।
📍 প্ল্যাটফর্ম: শুধুমাত্র Q&Q Halaqa Group
🔹 শুধুমাত্র বোনেদের জন্য।
⏰ পোস্টটি শেয়ার করুন যেন অন্যরাও যুক্ত হয়ে উপকৃত হতে পারে।
📌 হালাকা গ্রুপের লিংক কমেন্টে এ দেয়া আছে
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন
11/08/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
✨প্রিয় বোনেরা, প্রিয়নবী (সা.)-এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।
💫আমরা সবাই চাই আমাদের প্রিয় নবী রসূল (সা:) জীবনী সম্পর্কে জানতে, সে অনুযায়ী আমল করতে। কেমন হতো যদি একই মাজলিসে বোনেরা একত্রিত হয়ে একসাথে এই ইলমী সফরের যাত্রা শুরু হয়? 🎉
🎁সেজন্য কুরআন এন্ড কিরআত একাডেমীর সৌজন্যে আমরা বোনদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ইলমী সফরের প্লাটফর্ম 📚'বুক রিডিং হালাকা' আলহামদুলিল্লাহ।
🎉এবারের আয়োজনে থাকছে "রাসূলে আরাবি" বই নিয়ে 📖
বুক রিডিং হালাকা 'সম্পূর্ন ফ্রি'🔖।
🎓আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্য হলো বই পড়ার মাধ্যমে
💎রাসূল ﷺ-এর জীবনী নিয়ে জানা,
📕দৈনন্দিন জীবনে সীরাতের শিক্ষা প্রয়োগ করা,
💐বোনদের মধ্যে ইসলামি চিন্তা ও আদর্শ চর্চার একটি সুন্দর প্লাটফর্ম গড়ে তোলা।
📗'রসূলে আরাবি”* - শুধু একটা বই না, এটা একটা সফর। মক্কার ধুলো মাখা রাস্তা থেকে মদীনার খেজুর বাগান পর্যন্ত 🏞। সীরাত পড়া মানে আমার নবী ﷺ-এর সান্নিধ্যে ইলমী সফরের যাত্রা।
💠কোর্স প্ল্যানঃ
🌷কোর্সের নামঃ
🍀বিশুদ্ধ বর্ণনার ভিত্তিতে রাসুল ﷺ এর সংক্ষিপ্ত জীবনী।
🌷কোর্স ম্যাটেরিয়ালঃ"তাজাল্লিয়াতে নুবুওয়াত" গ্রন্থের অনুবাদ- "রাসূলে আরাবি" বই।
🌷মূল লেখকঃ সফিউর সহমান মুবারকপূরি রহিমাহুল্লাহ।
🌷প্রকাশনাঃ সন্দীপন প্রকাশন
⌚কোর্স ডিউরেশনঃ
📃সম্ভাব্য সময় :৫ মাস(জুন- অক্টোবর)
🕙 ক্লাসের সময়ঃ প্রতি মঙ্গলবার বিকাল ৪টা।
🎉ক্লাস শুরু: ২৩ জুন
🎏পরীক্ষাঃ-কোর্স শেষে ওপেন বুক এক্সাম হবে।
(বই দেখে উত্তর দিতে পারবেন)
কিন্তু টাইম লিমিট থাকবে।
-কোন সার্টিফিকেট দেয়া হবেনা।
🎁স্থান: শুধুমাত্র বোনদের জন্য
Quran Halaqa by Q&Q (Quran & Qiraat Academy) গ্রুপ
✨*গ্রুপ লিংক -👇
📌 টেলিগ্রাম হালাকাহ গ্রুপের লিংক কমেন্ট এ:
(শুধুমাত্র নারীরা জয়েন করতে পারবে)
❌পুরুষ হলে জয়েন করবেন না।
🎉আসুন একসাথে আমরা ইলমী সফরের এই যাত্রা শুরু করি এবং একত্রিত হয়ে উম্মাহর রাহবার হই।
💝আপনাদের কাছে দাওয়াতনামা পৌছে দিয়েছি.. আরও বোনদের যুক্ত করতে পেইজে লাইক, শেয়ার, কমেন্ট করে দাওয়াতনামাটি পৌছে দেয়ার অনুরোধ রইলো.. 💝