DAILY JOB STUDY

DAILY JOB STUDY

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DAILY JOB STUDY, Education, Dhaka.

21/07/2022

এ সপ্তাহের আপডেট তথ্য 🔥

১। ভারতের নতুন রাষ্ট্রপতি (১৫তম ) নির্বাচিতঃ
আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুরমু

২। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

৩। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
দ্রুততম মানবী হলো - ‘শেলি অ্যান ফ্রেজার’ (জ্যামাইকা)।
দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের - ফ্রেড কার্লি।

৪। ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজু শহরে
(২৩সেপ্টেম্বর - ৮অক্টোবর,২০২৩)

৫। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পাচ্ছে - পররাষ্ট্র মন্ত্রণালয়।

৬। বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৫৬%।
সূত্র : বিবিএস

৭।জিডিপি ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ (৩৯৭ বিলিয়ন)।
দক্ষিণ এশিয়ায় ১ম - ভারত; ২য় - বাংলাদেশ।

বিশ্ব অর্থনীতিতে...
১ম - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন)
২য় - চীন (১৯.৯ ট্রিলিয়ন)
৩য় - জাপান (৪.৯ ট্রিলিয়ন)
৪র্থ - জার্মানি (৪.৩ ট্রিলিয়ন)
৫ম - যুক্তরাজ্য (৩.৪ ট্রিলিয়ন)

সূত্রঃ কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপ।

৮।বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এর তালিকার শীর্ষে - জাপান।✰ বাংলাদেশ - ১০৪তম।

৯। "World Peace Index - 2022"
First - Iceland
Last - Afghanistan
Bangladesh - 96th

১০। ‘চাল’ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান তৃতীয়।
( শীর্ষ দেশ - চীন)

29/06/2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

29/06/2022

ইতিহাসের পাতা থেকে নেওয়া।

☞নোবেল চালু → ১৯০১ সালে।
☞ফিফা গঠিত → ১৯০৪ সালে।
☞বঙ্গভঙ্গ → ১৯০৫ সালে।
☞বঙ্গভঙ্গ রদ → ১৯১১ সালে।
☞টাইটানিক ধংস → ১৯১২ সালে।
☞রবীন্দ্রনাথের নোবেল লাভ → ১৯১৩ সালে।
☞১ম বিশ্বযুদ্ধ শুরু হয় → ১৯১৪ সালে।
☞রুশ বিপ্লব → ১৯১৭ সালে।
☞১ম বিশ্বযুদ্ধ শেষ → ১৯১৯ সালে।
☞২য় ভার্সাই চুক্তি → ১৯১৯ সালে।
☞ম্যাগনাকার্টা → ১২১৫ সালে।
☞উত্তর আমেরিকা আবিস্কার → ১৪৯২ সালে।
☞শিল্প বিপ্লব → ১৭৬০ সালে।
☞আমেরিকা মুক্ত → ১৭৭৬ সালে।
☞১ম ভার্সাই চুক্তি → ১৭৮০ সালে।
☞ফোর্ট উইলিয়াম কলেজ → ১৮০০ সালে।
☞ট্রাফালগার যুদ্ধ → ১৮০৫ সালে।
☞ওয়াটার লুর যুদ্ধ → ১৮১৫ সালে।
☞দাশ প্রথার বিলোপ → ১৮৬৩ সালে।
☞আব্রাহাম লিংকন মারা যান → ১৮৬৫ সালে।
☞সুয়েজ খাল খনন → ১৮৬৯ সালে।
☞ফরাসি বিপ্লব → ১৭৮৯ সালে।
☞দুই জার্মানী একত্রিত হয় → ১৯৯০ সালে।
☞শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান → ১৯৯৩ সালে।
☞নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন → ১৯৯৪ সালে।
☞সিটি বিটি সই হয় → ১৯৯৬ সালে।
☞সিটি বিটি অনুমোদন → ২০০০ সালে।
☞জাতিসংঘ নোবেল পায় → ২০০৭ সালে।
☞দঃ সুদান স্বাধীন হয় → ২০১১ সালে।
☞এপিজে আঃ কালাম মারা যান → ২০১৫ সালে।
☞মোঃ আলী মারা যান → ২০১৬ সালে।
☞ফিডেল কাস্ত্রো মারা যায় → ২৫ নভেম্বর,২০১৬ সালে।
☞ঢাবি স্থাপিত → ১৯২১ সালে।
☞হিটলার জার্মান চ্যান্সলর হন → ১৯৩৩ সালে।
☞২য় বিশ্বযুদ্ধ শুরু → ১৯৩৯ সালে।
☞ছিয়াত্তরের মনবন্তর → ১১৭৬ (বাংলা) সনে।
☞২য় বিশ্বযুদ্ধ শেষ → ১৯৪৫ সালে।
☞জাতিসংঘ → ১৯৪৫ সালে।
☞দেশ বিভাগ → ১৯৪৭ সালে।
☞আরব-ইসরায়েল যুদ্ধ → ১৯৪৮ সালে।
☞বিবিসি বাংলার যাত্রা → ১৯৪৯ সালে।
☞এভারেস্ট বিজয় → ১৯৫৩ সালে।
☞সুয়েজ খাল জাতীয়করন → ১৯৫৬ সালে।
☞চাঁদে ১ম মানুষ যায় → ১৯৬৯ সালে।
☞তাইওয়ান স্বাধীনতা হারায় → ১৯৭১ সালে।
☞ইরানে ইসলামী বিপ্লব → ১৯৭৯ সালে।
☞আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ → ১৯৭৯ সালে।
☞ফকল্যান্ড যুদ্ধ → ১৯৮২ সালে।

©

24/03/2022

🌺৪৪ তম বিসিএস প্রিলি প্রস্তুতি
🌼এখান থেকে একটি প্রশ্ন থাকবেই। তাই ঝটপট পড়ে নিন। পড়ে Done লিখে কমেন্ট করুন।

🎆ভাষা আন্দোলনভিত্তিক রচনা
.....................
১.“কবর”=নাটক=১৯৬৬=মুনীর চৌধুরী।
২.“আরেক ফাল্গুন”=উপন্যাস=১৩৭৫/১৯৬৮=জহির রায়হান।
৩.“নিরন্তর ঘণ্টাধ্বনি=উপন্যাস=১৯৮৭=সেলিনা হোসেন।
৪.“আর্তনাদ”=উপন্যাস=১৯৮৫=শওকত ওসমান।
৫.“একুশে ফেব্রুয়ারি”=সম্পাদিত গ্রন্থ=১৯৫৩=হাসান হাফিজুর রহমান।
৬.“একুশের গল্প”=গল্প=জহির রায়হান।
৭.“দৃষ্টি”=গল্প=ড.আনিসৃজ্জামান।
৮.“আরো একজন”=গল্প=সৈয়দ শামসুল হক।
৯.“কাঁদিতে আসিনি,ফাঁসির দাবি নিয়ে এসেছি”=কবিতা=১৯৫২=মাহবুব উল আলম চৌধুরী।

মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু গ্রন্থ:

=> মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ

19/03/2022

💠পরিক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ন বাগধারা:💠

1) অকাল কুষ্মাণ্ড = (অপদার্থ, অকেজো)
2) অক্কা পাওয়া = (মারা যাওয়া)
3) অগস্ত্য যাত্রা = (চির দিনের জন্য প্রস্থান)
4) অগাধ জলের মাছ = (সুচতুর ব্যক্তি)
5) অর্ধচন্দ্র = (গলা ধাক্কা)
6) অন্ধের যষ্ঠি = (একমাত্র অবলম্বন)
7) অন্ধের নড়ি = (একমাত্র অবলম্বন)
8) অগ্নিশর্মা = (নিরতিশয় ক্রুদ্ধ)
9) অগ্নিপরীক্ষা =(কঠিন পরীক্ষা)
10) অগ্নিশর্মা = (ক্ষিপ্ত)
11) অগাধ জলের মাছ = (খুব চালাক)
12) অতি চালাকের গলায় দড়ি = (বেশি চাতুর্যর পরিণাম)
13) অতি লোভে তাঁতি নষ্ট = (লোভে ক্ষতি)
14) অদৃষ্টের পরিহাস = (বিধির বিড়ম্বনা)
15) অর্ধচন্দ্র দেওয়া = (গলা ধাক্কা দিয়ে দেয়া)
16) অষ্টরম্ভা = (ফাঁকি)
17) অথৈ জলে পড়া = (খুব বিপদে পড়া)
18) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
19) অমৃতে অরুচি = (দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা)
20) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
21) অকূল পাথার = (ভীষণ বিপদ)
22) অনুরোধে ঢেঁকি গেলা = (অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া)
23) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের নিষ্ঠুরতা)
24) অল্পবিদ্যা ভয়ংকরী = (সামান্য বিদ্যার অহংকার)
25) অনধিকার চর্চা = (সীমার বাইরে পদক্ষেপ)
26) অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন)
27) অহিনকুল সম্বন্ধ = (ভীষণ শত্রুতা)
28) অন্ধকার দেখা = (দিশেহারা হয়ে পড়া)
29) অমাবস্যার চাঁদ = (দুর্লভ বস্তু)
30) আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)
31) আকাশ পাতাল =(প্রভেদ) (প্রচুর ব্যবধান)
32) আকাশ থেকে পড়া = (অপ্রত্যাশিত)
33) আকাশের চাঁদ = (আকাঙ্ক্ষিত বস্তু)
34) আগুন নিয়ে খেলা = (ভয়ঙ্কর বিপদ)
35) আগুনে ঘি ঢালা = (রাগ বাড়ানো)
36) আঙুল ফুলে কলাগাছ = (অপ্রত্যাশিত ধনলাভ)
37) আঠার আনা = (সমূহ সম্ভাবনা)
38) আদায় কাঁচকলায় = (তিক্ত সম্পর্ক)
39) আহ্লাদে আটখানা = (খুব খুশি)
40) আক্কেল সেলামি = (নির্বুদ্ধিতার দণ্ড)
41) আঙুল ফুলে কলাগাছ = (হঠাৎ বড়লোক)
42) আকাশের চাঁদ হাতে পাওয়া = (দুর্লভ বস্তু প্রাপ্তি)
43) আদায় কাঁচকলায় = (শত্রুতা)
44) আদা জল খেয়ে লাগা = (প্রাণপণ চেষ্টা করা)
45) আক্কেল গুড়ুম = (হতবুদ্ধি, স্তম্ভিত)
46) আমড়া কাঠের ঢেঁকি = (অপদার্থ)
47) আকাশ ভেঙে পড়া = (ভীষণ বিপদে পড়া)
48) আমতা আমতা করা = (ইতস্তত করা, দ্বিধা করা)
49) আটকপালে = (হতভাগ্য)
50) আঠার মাসের বছর = (দীর্ঘসূত্রিতা)
51) আলালের ঘরের দুলাল = (অতি আদরে নষ্ট পুত্র)
52) আকাশে তোলা = (অতিরিক্ত প্রশংসা করা)
53) আষাঢ়ে গল্প = (আজগুবি কেচ্ছা)
54) ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য)
55) ইঁচড়ে পাকা = (অকালপক্ব)
56) ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি)
57) ইতর বিশেষ = (পার্থক্য)
58) উত্তম মধ্যম = (প্রহার)
59) উড়নচন্ডী = (অমিতব্যয়ী)
60) উভয় সংকট = (দুই দিকেই বিপদ)
61) উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান)
62) উড়ো চিঠি = (বেনামি পত্র)
63) উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার)
64) উজানে কৈ = (সহজলভ্য)
65) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো)
66) ঊনপাঁজুড়ে = (অপদার্থ)
67) ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি)
68) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের)
69) এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট)
70) এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই আসে না, বার বার আসে)
71) এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা)
72) এসপার ওসপার = (মীমাংসা)
73) একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)
74) এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)
75) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই দলভুক্ত)
76) এলাহি কাণ্ড = (বিরাট আয়োজন)
77) ওজন বুঝে চলা = (অবস্থা বুঝে চলা)
78) ওষুধে ধরা = (প্রার্থিত ফল পাওয়া)
79) কচুকাটা করা = (নির্মমভাবে ধ্বংস করা)
80) কচু পোড়া = (অখাদ্য)
81) কচ্ছপের কামড় = (যা সহজে ছাড়ে না)
82) কলম পেষা = (কেরানিগিরি)
83) কলুর বলদ = (এক টানা খাটুনি)
84) কথার কথা = (গুরুত্বহীন কথা)
85) কাঁঠালের আমসত্ত্ব = (অসম্ভব বস্তু)
86) কাকতাল = (আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা)
87) কপাল ফেরা = (সৌভাগ্য লাভ)
88) কত ধানে কত চাল = (হিসেব করে চলা)
89) কড়ায় গণ্ডায় = (পুরোপুরি)
90) কান খাড়া করা =(মনোযোগী হওয়া)
91) কানকাটা (নির্লজ্জ)
92) কান ভাঙানো (কুপরামর্শ দান)
93) কান ভারি করা (কুপরামর্শ দান)
94) কাপুড়ে বাবু (বাহ্যিক সাজ)
95) কেউ কেটা (গণ্যমান্য)
96) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
97) কেঁচো খুড়তে সাপ (বিপদজনক পরিস্থিতি)
98) কই মাছের প্রাণ (যা সহজে মরে না)
99) কুঁড়ের বাদশা (খুব অলস)
100) কাক ভূষণ্ডী (দীর্ঘজীবী)
101) কেতা দুরস্ত (পরিপাটি)
102) কাছা আলগা (অসাবধান)
103) কাঁচা পয়সা (নগদ উপার্জন)
104) কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)
105) কূপমণ্ডুক (সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো)
106) কেতা দুরস্ত (পরিপাটি)
107) কাঠের পুতুল (নির্জীব, অসার)
108) কথায় চিঁড়ে ভেজা (ফাঁকা বুলিতে কার্যসাধন)
109) কান পাতলা (সহজেই বিশ্বাসপ্রবণ)
110) কাছা ঢিলা (অসাবধান)
111) কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)
112) কেঁচো খুড়তে সাপ (সামান্য থেকে অসামান্য পরিস্থিতি)
113) কেউ কেটা (সামান্য)
114) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
115) কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না)
116) খয়ের খাঁ (চাটুকার)
117) খণ্ড প্রলয় (ভীষণ ব্যাপার)
118) খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)
119) গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)
120) গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি)
121) গণেশ উল্টানো (উঠে যাওয়া, ফেল মারা)
122) গলগ্রহ (পরের বোঝা স্বরূপ থাকা)
123) গরজ বড় বালাই (প্রয়োজনে গুরুত্ব)
124) গরমা গরম (টাটকা)
125) গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা)
126) গুর খোঁজা (তন্ন তন্ন করে খোঁজা)
127) গুরু মেরে জুতা দান (বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ)
128) গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির আগেই আয়োজন)
129) গা ঢাকা দেওয়া (আত্মগোপন)
130) গায়ে কাঁটা দেওয়া (রোমাঞ্চিত হওয়া)
131) গাছে তুলে মই কাড়া (সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা)
132) গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (কোনো দায়িত্ব গ্রহণ না করা)
133) গুরু মারা বিদ্যা (যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ)
134) গোকুলের ষাঁড় (স্বেচ্ছাচারী লোক)
135) গোঁয়ার গোবিন্দ (নির্বোধ অথচ হঠকারী)
136) গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া)
137) গোবর গণেশ (মূর্খ)
138) গোলক ধাঁধা (দিশেহারা)
139) গোঁফ খেজুরে (নিতান্ত অলস)
140) গোড়ায় গলদ (শুরুতে ভুল)
141) গৌরচন্দ্রিকা (ভূমিকা)
142) গৌরীসেনের টাকা (বেহিসাবী অর্থ)
143) গুড়ে বালি (আশায় নৈরাশ্য)
144) ঘর ভাঙানো (সংসার বিনষ্ট করা)
145) ঘাটের মরা (অতি বৃদ্ধ)
146) ঘোড়া রোগ (সাধ্যের অতিরিক্ত সাধ)
147) ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া (মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা)
148) ঘোড়ার ঘাস কাটা (অকাজে সময় নষ্ট করা)
149) ঘোড়ার ডিম (অবাস্তব)
150) ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো (নিজ খরচে পরের বেগার খাটা)
151) ঘাটের মড়া (অতি বৃদ্ধ)
152) ঘটিরাম (আনাড়ি হাকিম)
153) চক্ষুদান করা (চুরি করা)
154) চক্ষুলজ্জা (সংকোচ)
155) চর্বিত চর্বণ (পুনরাবৃত্তি)
156) চাঁদের হাট (আনন্দের প্রাচুর্য)
157) চিনির বলদ (ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়)
158) চোখের বালি (চক্ষুশূল)
159) চোখের পর্দা (লজ্জা)
160) চোখ কপালে তোলা (বিস্মিত হওয়া)
161) চোখ টাটানো (ঈর্ষা করা)
162) চোখে ধুলো দেওয়া (প্রতারণা করা)
163) চোখের চামড়া (লজ্জা)
164) চুনকালি দেওয়া (কলঙ্ক)
165) চশমখোর (চক্ষুলজ্জাহীন)
166) চোখের মণি (প্রিয়)
167) চামচিকের লাথি (নগণ্য ব্যক্তির কটূক্তি)
168) চিনির পুতুল (শ্রমকাতর)
169) চুঁনোপুটি (নগণ্য)
170) চুলোয় যাওয়া (ধ্বংস)
171) চিনে/ছিনে জোঁক (নাছোড়বান্দা)
172) ছ কড়া ন কড়া (সস্তা দর)
173) ছা পোষা (অত্যন্ত গরিব)
174) ছাই ফেলতে ভাঙা কুলা (সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি)
175) ছেলের হাতের মোয়া (সামান্য বস্তু)
176) ছুঁচো মেরে হাত গন্ধ করা (নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন)
177) ছক্কা পাঞ্জা (বড় বড় কথা বলা)
178) ছিঁচ কাদুনে (অল্পই কাঁদে এমন)
179) ছিনিমিনি খেলা (নষ্ট করা)
180) ছেলের হাতের মোয়া (সহজলভ্য বস্তু)
181) জগাখিচুড়ি পাকানো (গোলমাল বাধানো)
182) জিলাপির প্যাঁচ (কুটিলতা)
183) জলে কুমির ডাঙায় বাঘ (উভয় সঙ্কট)
184) ঝড়ো কাক (বিপর্যস্ত)
185) ঝাঁকের কৈ (এক দলভুক্ত)
186) ঝিকে মেরে বউকে বোঝানো (একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান)
187) ঝোপ বুঝে কোপ মারা (সুযোগ মত কাজ করা)
188) টনক নড়া (চৈতন্যোদয় হওয়া)
189) টাকার কুমির (ধনী ব্যক্তি)
190) টেকে গোঁজা (আত্মসাৎ করা)
191) টুপভুজঙ্গ (নেশায় বিভোর)
192) ঠাঁট বজায় রাখা (অভাব চাপা রাখা)
193) ঠোঁট কাটা (বেহায়া)
194) ঠগ বাছতে গাঁ উজাড় (আদর্শহীনতার প্রাচুর্য)
195) ঠুঁটো জগন্নাথ (অকর্মণ্য)
196) ঠেলার নাম বাবাজি (চাপে পড়ে কাবু)
197) ডুমুরের ফুল (দুর্লভ বস্তু)
198) ডাকের সুন্দরী (খুবই সুন্দরী)
199) ডুমুরের ফুল (দুর্লভ বস্তু)
200) ডান হাতের ব্যাপার (খাওয়া)
201) ডামাডোল (গণ্ডগোল)
202) ঢাক ঢাক গুড় গুড় (গোপন রাখার চেষ্টা)
203) ঢাকের কাঠি (মোসাহেব, চাটুকার)
204) ঢাকের বাঁয়া (অপ্রয়োজনীয়)
205) ঢেঁকির কচকচি (বিরক্তিকর কথা)
206) ঢি ঢি পড়া (কলঙ্ক প্রচার হওয়া)
207) ঢিমে তেতালা (মন্থর)
208) তালকানা (বেতাল হওয়া)
209) তাসের ঘর (ক্ষণস্থায়ী)
210) তামার বিষ (অর্থের কু প্রভাব)
211) তালপাতার সেপাই (ক্ষীণজীবী)
212) তিলকে তাল করা (বাড়িয়ে বলা)
213) তুলসী বনের বাঘ (ভণ্ড)
214) তুলা ধুনা করা (দুর্দশাগ্রস্ত করা)
215) তুষের আগুন (দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা)
216) তীর্থের কাক (প্রতীক্ষারত)
217) থ বনে যাওয়া (স্তম্ভিত হওয়া)
218) থরহরি কম্প (ভীতির আতিশয্যে কাঁপা)
219) দা-কুমড়া (ভীষণ শত্রুতা)
220) দহরম মহরম (ঘনিষ্ঠ সম্পর্ক)
221) দু মুখো সাপ (দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী)
222) দিনকে রাত করা (সত্যকে মিথ্যা করা)
223) দুধে ভাতে থাকা (খেয়ে-পড়ে সুখে থাকা)
224) দেঁতো হাসি (কৃত্তিম হাসি)
225) দাদ নেওয়া (প্রতিশোধ নেয়া)
226) দুকান কাটা (বেহায়া)
227) দুধের মাছি (সু সময়ের বন্ধু)
228) ধরাকে সরা জ্ঞান করা (সকলকে তুচ্ছ ভাবা)
229) ধড়া-চূড়া (সাজপোশাক)
230) ধরাকে সরা জ্ঞান করা (অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা)
231) ধর্মের ষাঁড় (যথেচ্ছাচারী)
232) ধর্মের কল বাতাসে নড়ে (সত্য গোপন থাকে না)
233) ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যাদ্ধার)
234) ননীর পুতুল (শ্রমবিমুখ)
235) নয় ছয় (অপচয়)
236) নাটের গুরু (মূল নায়ক)
237) নাড়ি নক্ষত্র (সব তথ্য)
238) নিমক হারাম (অকৃতজ্ঞ)
239) নিমরাজি (প্রায় রাজি)
240) নামকাটা সেপাই (কর্মচ্যূত ব্যক্তি)
241) নথ নাড়া (গর্ব করা)
242) নেই আঁকড়া (একগুঁয়ে)
243) নগদ নারায়ণ (কাঁচা টাকা/নগদ অর্থ)
244) নেপোয় মারে দই (ধূর্ত লোকের ফল প্রাপ্তি)
245) পটল তোলা (মারা যাওয়া)
246) পগার পার (আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া)
247) পটের বিবি (সুসজ্জিত)
248) পত্রপাঠ (অবিলম্বে/সঙ্গে সঙ্গে)
249) পালের গোদা (দলপতি)
250) পাকা ধানে মই (অনিষ্ট করা)
251) পাখিপড়া করা (বার বার শেখানো)
252) পাততাড়ি গুটানো (জিনিসপত্র গোটানো)
253) পাথরে পাঁচ কিল (সৌভাগ্য)
254) পুঁটি মাছের প্রাণ (যা সহজে মরে যায়)
255) পুকুর চুরি (বড় রকমের চুরি)
256) পুরোনো কাসুন্দি ঘাঁটা (পুরোনো প্রসঙ্গে কটাক্ষ করা)
257) পোঁ ধরা (অন্যকে দেখে একই কাজ করা)
258) পোয়া বারো (অতিরিক্ত সৌভাগ্য)
259) প্রমাদ গোণা (ভীত হওয়া)
260) পায়াভারি (অহঙ্কার)
261) পরের মাথায় কাঁঠাল ভাঙা (অপরকে দিয়ে কাজ উদ্ধার)
262) পরের ধনে পোদ্দারি (অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়)
263) ফপর দালালি (অতিরিক্ত চালবাজি)
264) ফুলবাবু (বিলাসী)
265) ফেউ লাগা (আঠার মতো লেগে থাকা)
266) ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া (অল্পে কাতর)
267) ফোড়ন দেওয়া (টিপ্পনী কাটা)
268) বক ধার্মিক (ভণ্ড সাধু)
269) বইয়ের পোকা (খুব পড়ুয়া)
270) বগল বাজানো (আনন্দ প্রকাশ করা)
271) বজ্র আঁটুনি ফসকা গেরো (সহজে খুলে যায় এমন)
272) বসন্তের কোকিল (সুদিনের বন্ধু)
273) বিড়াল তপস্বী (ভণ্ড সাধু)
274) বর্ণচোরা আম (কপট ব্যক্তি)
275) বরাক্ষরে (অলক্ষুণে)
276) বাজারে কাটা (বিক্রি হওয়া)
277) বালির বাঁধ (অস্থায়ী বস্তু)
278) বাঁ হাতের ব্যাপার (ঘুষ গ্রহণ)
279) বাঁধা গৎ (নির্দিষ্ট আচরণ)
280) বাজখাঁই গলা (অত্যন্ত কর্কশ ও উঁচু গলা)
281) বাড়া ভাতে ছাই (অনিষ্ট করা)
282) বায়াত্তরে ধরা (বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন)
283) বিদ্যার জাহাজ (অতিশয় পণ্ডিত)
284) বিশ বাঁও জলে (সাফল্যের অতীত)
285) বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ)
286) বাঘের দুধ/ চোখ (দুঃসাধ্য বস্তু)
287) বিসমিল্লায় গলদ (শুরুতেই ভুল)
288) বুদ্ধির ঢেঁকি (নিরেট মূর্খ)
289) ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ)
290) ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা)
291) ভরাডুবি (সর্বনাশ)
292) ভস্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ)
293) ভাদ্র মাসের তিল (প্রচণ্ড কিল)
294) ভানুমতীর খেল (অবিশ্বাস্য ব্যাপার)
295) ভাল্লুকের জ্বর (ক্ষণস্থায়ী জ্বর)
296) ভাঁড়ে ভবানী (নিঃস্ব অবস্থা)
297) ভূতের ব্যাগার (অযথা শ্রম)
298) ভূঁই ফোড় (হঠাৎ গজিয়ে ওঠা)
299) ভিজে বিড়াল (কপটাচারী)
300) ভূশন্ডির কাক (দীর্ঘজীবী)
301) মগের মুল্লুক (অরাজক দেশ)
302) মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন)
303) মন না মতি (অস্থির মানব মন)
304) মড়াকান্না (উচ্চকণ্ঠে শোক প্রকাশ)
305) মাছের মায়ের পুত্রশোক (কপট বেদনাবোধ)
306) মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ)
307) মুখ চুন হওয়া (লজ্জায় ম্লান হওয়া)
308) মুখে দুধের গন্ধ (অতি কম বয়স)
309) মুস্কিল আসান (নিষ্কৃতি)
310) মেনি মুখো (লাজুক)
311) মাকাল ফল (অন্তঃসারশূণ্য)
312) মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট আয়োজন)
313) মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য ধন্যবাদ)
314) মেছো হাটা (তুচ্ছ বিষয়ে মুখরিত)
315) যক্ষের ধন (কৃপণের ধন)
316) যমের অরুচি (যে সহজে মরে না)
317) রত্নপ্রসবিনী (সুযোগ্য সন্তানের মা)
318) রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি)
319) রাবণের চিতা (চির অশান্তি)
320) রাশভারি (গম্ভীর প্রকৃতির)
321) রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ)
322) রাজা উজির মারা (আড়ম্বরপূর্ণ গালগল্প)
323) রাবণের গুষ্টি (বড় পরিবার)
324) রায় বাঘিনী (উগ্র স্বভাবের নারী)
325) রাজ যোটক (উপযুক্ত মিলন)
326) রাহুর দশা (দুঃসময়)
327) রুই-কাতলা (পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি)
328) লেফাফা দুরস্ত (বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি)
329) লগন চাঁদ (ভাগ্যবান)
330) ললাটের লিখন (অমোঘ ভাগ্য)
331) লাল পানি (মদ)
332) লাল বাতি জ্বালা (দেউলিয়া হওয়া)
333) লাল হয়ে যাওয়া (ধনশালী হওয়া)
334) লেজে গোবরে (বিশৃঙ্খলা)
335) শকুনি মামা (কুটিল ব্যক্তি)
336) শাঁখের করাত (দুই দিকেই বিপদ)
337) শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ)
338) শিকায় ওঠা (স্থগিত)
339) শিঙে ফোঁকা (মরা)
340) শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান)
341) শিরে সংক্রান্তি (বিপদ মাথার ওপর)
342) শুয়ে শুয়ে লেজ নাড়া (আলস্যে সময় নষ্ট করা)
343) শরতের শিশির (সুসময়ের বন্ধু)
344) শত্রুর মুখে ছাই (কুদৃষ্টি এড়ানো)
345) শ্রীঘর (কারাগার)
346) ষাঁড়ের গোবর (অযোগ্য)
347) ষোল আনা (পুরোপুরি)
348) ঘোল কলা (পুরোপুরি)
349) সবুরে মেওয়া ফলে (ধৈর্যসুফল মিলে)
350) সরফরাজি করা (অযোগ্য ব্যক্তির চালাকি)
351) সাত খুন মাফ (অত্যধিক প্রশ্রয়)
352) সাত সতের (নানা রকমের)
353) সাপের ছুঁচো গেলা (অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা)
354) সেয়ানে সেয়ানে (চালাকে চালাকে)
355) সবে ধন নীলমণি (একমাত্র অবলম্বন)
356) সাতেও নয়, পাঁচেও নয় (নির্লিপ্ত)
357) সাপের পাঁচ পা দেখা (অহঙ্কারী হওয়া)
358) সোনায় সোহাগা (উপযুক্ত মিলন)
359) সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক)
360) সখাত সলিলে (ঘোর বিপদে পড়া)
361) সব শেয়ালের এক রা (ঐকমত্য)
362) হাটে হাঁড়ি ভাঙা (গোপন কথা প্রকাশ করা)
363) হাতটান (চুরির অভ্যাস)
364) হ য ব র ল (বিশৃঙ্খলা)
365) হরি ঘোষের গোয়াল (বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ)
366) হরিলুট (অপচয়)
367) হস্তীমূর্খ (বুদ্ধিতে স্থূল)
368) হাড়ে দুর্বা গজানো (অত্যন্ত অলস হওয়া)
369) হাতুড়ে বদ্যি (আনাড়ি চিকিৎসক)
370) হাতের পাঁচ (শেষ সম্বল)
371) হীরার ধার (অতি তীক্ষ্ণবুদ্ধি)
372) হোমরা চোমরা (গণ্যমান্য ব্যক্তি)
373) হিতে বিপরীত (উল্টো ফল)
374) হাড় হদ্দ (নাড়ি নক্ষত্র/সব তথ্য)
375) হাড় হাভাতে (হতভাগ্য)
376) হালে পানি পাওয়া (সুবিধা করা)

17/02/2022

🟩বাংলায় গুরুত্বপূর্ণ শব্দের অর্থ:

~বাংলায় গুরুত্বপূর্ণ শব্দের অর্থ:-
০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।
০২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক ।
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা ।
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।
৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা ।
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ ।
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুন্ডলিক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক ।
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ ।
৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঘ্র / সিংহ ।
৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা ।
৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ? ➫ সড়ক / পথ ।
৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ? ➫ জলকন্যা ।
৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ? ➫ চরিত্র ।
৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ? ➫ অলংকার ।
৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ? ➫ বিদ্যুৎ ।
৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ? ➫ কেনাবেচা ।
১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ? ➫ সমাদর

20/01/2022

৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫,২২৯
শুভ কামনা রইল

15/01/2022

৪৪তম বিসিএস প্রিলিমিনারি এর জন্য (Authentic) বুক লিস্টঃ
বাংলাঃ
১/ MP3 অথবা অগ্রদূত ( দুইটাই সেইম। যে কোন একটা ভালো করে পড়লেই হয়)---- বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর জন্য।
২/ ৯-১০ শ্রেণির বাংলা ব্যাকরণ ( ফুল রিডিং দিলে ভালো। ইদানিং ব্যাকরণে সিলেবাস অনুসরণ করা হচ্ছে না)।
ইংরেজিঃ
১/ মিরাকল গ্রামার( যারা গ্রামার এ দূর্বল তাদের জন্য) / অথবা Master's grammar( যারা গ্রামার মোটামুটি ভালোই পারেন তাদের জন্য) -- সিলেবাস ধরে গ্রামার অংশ চর্চার জন্য।
২/ A handbook on English Literature -- Sharif Hossain Chowdhury/ অথবা Miracle's English literature-- English literature চর্চার জন্য।
৩/ Word smart অথবা Saifur's competitive vocabulary - যে কোন একটি ভোকাবুলারি চর্চার জন্য।
গণিতঃ
১/ ওরাকল প্রিলিমিনারি গণিত/ অথবা কনফিডেন্সের সংক্ষিপ্ত প্রিলিমিনারি গণিত ( যারা গণিত এ এভারেজ মার্ক্স পেতে চান ও গণিত ভয় পান তারা এই একটাই করুন)।
২/ যারা গণিত এ বেশ ভালো করতে চান ও লিখিত পরীক্ষায় এগিয়ে থাকতে চান তারা উপরের গণিত বইয়ের সাথে সিলেবাস ধরে ধরে নবম দশম শ্রেণির সাধারণ ও উচ্চতর গণিত করবেন। সাথে সাথে খাইরুলস বেসিক/এডভান্সড ম্যাথ থেকে পাটিগণিত, বিন্যাস সমাবেশ ও সম্ভাবনা অধ্যায় গুলো করবেন।
বাংলাদেশঃঃ
১/ MP3 (এটা ভালো করে পড়লেই এনাফ)
২/ প্রিলির ১/১.৩০ মাস আগে প্রিলির জন্য বের হওয়া ' রিসেন্ট ভিউ অথবা আলাল'স জিকে চার্টার থেকে সাম্প্রতিক তথ্যাবলী।
আন্তর্জাতিক ঃঃ
১/ MP3 / অথবা নাঈম হোসেন এর বেসিক ভিউ বই থেকে আন্তর্জাতিক অংশ।
২/প্রিলির ১/১.৩০ মাস আগে প্রিলির জন্য বের হওয়া ' রিসেন্ট ভিউ অথবা আলাল'স জিকে চার্টার থেকে সাম্প্রতিক তথ্যাবলী।
মানসিক দক্ষতাঃ
১/ Assurance এর মানসিক দক্ষতা (লিখিত টা),,,,আর এটা বড় মনে হলে কনফিডেন্সের সংক্ষিপ্ত মানসিক দক্ষতা পড়তে পারেন। রুলস গুলো বুঝে বুঝে পড়া উচিত।
বিজ্ঞানঃ
১/ ওরাকল প্রিলিমিনারি বিজ্ঞান। ( দৈনন্দিন বিজ্ঞান অংশ চর্চার জন্য পরিপূর্ন একটা বই)
২/ ৯-১০ শ্রেণির বিজ্ঞান -- সময় থাকলে রিডিং দেওয়া।
আইসিটিঃ
১/ Easy computer -- কমপ্লিট একটা বই
২/ ১১-১২ শ্রেণির মুজিবুর রহমান এর আইসিটি-- সংখ্যা পদ্ধতি, বুলিয়ান এলজ্যাবরা, লজিক গেইট এর বেসিক অংশটুকু পড়ার জন্য।
ভূগোলঃঃ
১/ ৯-১০ শ্রেণীর ভূগোল ( ফুল রিডিং দিতে হবে)
২/ তারপর নাইম হোসেন এর বেসিক ভিউ অংশ থেকে ভূগোল অংশ রিডিং।
নৈতিকতা ঃঃ
১/ নাইম হোসেনের বেসিক ভিউ বই থেকে নৈতিকতা অংশ।
**** MP3 বলতে George's MP3 টা বুঝানো হয়েছে।
আশা করি বিসিএস প্রিলির জন্য এই বইগুলো ভালোভাবে নিয়মিত পড়লেই প্রিলিতে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব। সবার জন্য শুভকামনা।

Photos from DAILY JOB STUDY's post 07/01/2022

আজকে অনুষ্ঠিত #সিজিএ এর #অডিটর পদে আসা প্রশ্নের সমাধান...

06/01/2022

বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন যা পড়লে কনফিউশন দূরীভূত হতে পারে।

#রচনা
✔ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল (১৮৫৮)।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
✔ বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক - তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক - মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা (১৮৫৯)।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি - মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী (১৮৬০)।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি - মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী (১৮৬১)।
✔ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ - মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য (কাহিনিকাব্য)।
✔ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পত্রকাব্য - মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা।
✔ বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশেষ ও সার্থক মহাকাব্য - মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য (১৮৬১)।
✔ বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক - মীর মশাররফ হোসেনের বসন্ত কুমারী (১৮৭৩)।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা।
✔ বাংলা ভাষার প্রথম সাময়িকী - দিগ্ দর্শন (১৮১৮ সাল)
✔ বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই - কথোপকথন (১৮০১)।
✔ বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য - লিপিমালা (১৮০২ সাল) ; রচয়িতা রামরাম বসু।
✔ বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ - উইলিয়াম কেরির ইতিহাসমালা।
✔ বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত - রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র।
✔ আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান।
✔ বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য - অগ্নি-বীণা (১৯২২)।
✔ বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য - শ্রী চৈতন্যভাগবত।
✔ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ - গৌড়ীয় ব্যাকরণ।
✔ বাংলা ভাষার মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক - মীর মশাররফ হোসেনের জমিদার দর্পন (১৮৭৩)।
✔ বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত কীর্তিবিলাস (১৮৫২)।
✔ ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক - দীনবন্ধু মিত্রের নীলদর্পন (১৮৬০)।
✔ বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক - রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব (১৯০৮)।
✔ প্রথম বিয়োগাত্মক নাটক - কীর্তিবিলাস।
✔ বাংলা প্রবন্ধধারার প্রবর্তক - রাজা রামমোহন রায়।
✔ কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা - প্যারীচাঁদ মিত্র।
✔ প্রথম সমাজ সংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✔ বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন - দীনেশচন্দ্র সেন।
✔ একুশের প্রথম সাহিত্য সংকলন - একুশে ফেব্রুয়ারি (১৯৫৩)।
✔ একুশের প্রথম কবিতা - কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
✔ একুশের প্রথম নাটক - কবর (১৯৫৩)।
✔ একুশের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন (১৯৬৮)।
✔ বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র - স্টপ জেনেসাইড।
✔ প্রথম বাংলা সবাক চিত্র - জামাই ষষ্ঠী (১৯৩১)।
✔ বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা (সবাক) চলচ্চিত্র - মুখ ও মুখোশ।
✔ মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র - জীবন থেকে নেয়া।
✔ স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র - ওরা ১১ জন।
✔ স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র - মেঘের পরে মেঘ।
✔ বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক - বাকি ইতিহাস।
✔ বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক - কাঠ ঠোকরা।
✔ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক - একতলা দোতলা।
✔ বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক - একেই কি বলে সভ্যতা।
✔ বাঙ্গালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ - ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ।
✔ বাংলায় প্রথম প্রবন্ধ গ্রন্থ - বেদান্ত গ্রন্থ।
✔ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই - কৃপার শাস্ত্রের অর্থভেদ।
✔ বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম - মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা।

#রচয়িতা
✔ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ও প্রধান মহিলা কবি - চন্দ্রাবতী (দ্বিজ বংশীদাসের মেয়ে)।
✔ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি - স্বর্ণকুমারী দেবী।
✔ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেব ( ১ম উপন্যাস দীপনির্বাণ)।
✔ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক - মীর মশাররফ হোসেন (১ম উপন্যাস রত্নবতী)।
✔ আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি - বিহারীলাল চক্রবর্তী।
✔ মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি - ভারতচন্দ্র।
✔ বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি - ভারতচন্দ্র।
✔ বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
✔ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন - ড. দীনেশচন্দ্র সেন।
✔ বাংলা সাহিত্যের প্রথম/আদি কবি - লুইপা।
✔ বাংলায় পদাবলির প্রথম কবি - চণ্ডীদাস।
✔ বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি - কুক্কুরিপা।
✔ কাব্য রচনাকারী প্রথম মুসলমান কবি - মোজাম্মেল হক।
✔ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক/নাট্যকার - মীর মশাররফ হোসেন।
✔ বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
✔ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
✔ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
✔ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার - মাইকেল মধুসূদন দত্ত।
✔ বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী - কাজী নজরুল ইসলাম।
✔ উনিশ শতকের প্রথম বাঙ্গালি/মুসলিম লেখক - খন্দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী।
✔ বাংলা সাহিত্যের প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✔ বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী - প্রমথ চৌধুরী।
✔ প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
✔ বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকারী - নবীনচন্দ্র সেন।
✔ মৈমনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক - ড. দীনেশচন্দ্র সেন।
✔ মহুয়া পালার রচয়িতা - দ্বিজ কানাই।
✔ দেওয়ানী মদিনার রচয়িতা - মনসুর বয়াতি।
✔ সমগ্র কোরআন এর প্রথম অনুবাদ করেন - ভাই গিরিশচন্দ্র সেন।

#আদি/প্রধান/শ্রেষ্ঠ/প্রথম
✔ আদি মঙ্গলকাব্য হল মনসামঙ্গল যার অপর নাম পদ্মপুরাণ।
✔ মঙ্গলকাব্য / মনসামঙ্গল এর আদি কবি - কানা হরিদত্ত।
✔ মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি - বিজয়গুপ্ত।
✔ ধর্মমঙ্গল কাব্যের আদি কবি - ময়ূরভট্ট।
✔ ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা - রুপরাম চক্রবর্তী।
✔ ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি - ঘনরাম চক্রবর্তী।
✔ চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা - মুকুন্দরাম চক্রবর্তী।
✔ চণ্ডীমঙ্গলের আদি কবি - মানিক দত্ত।
✔ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান/শ্রেষ্ঠ কবি - মুকুন্দরাম চক্রবর্তী।
✔ অন্নদামঙ্গল ধারার প্রধান কবি - ভারতচন্দ্র রায়গুণাধর।
✔ কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক।
✔ শিবমঙ্গল কাব্যের প্রথম কবি রামকৃষ্ণ রায়।
✔ কবিগানের প্রথম কবি - গুঁজলা পুট (গুঁই)।
✔ বাংলা টপ্পাগানের জনক - নিধু বাবু বা রামনীধি গুপ্ত।
✔ নাথ সাহিত্যের আদি/প্রধান কবি - শেখ ফয়জুল্লাহ।
✔ মার্সিয়া সাহিত্যের আদি কবি - শেখ ফয়জুল্লাহ।
✔ মর্সিয়া সাহিত্যের প্রথম কবি - শেখ ফয়জুল্লাহ।
✔ পুথি সাহিত্যের প্রথম স্বার্থক কবি - ফকির গরীবুল্লাহ।
✔ দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি - ফকির গরীবুল্লাহ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka