360 degree Job's English Tutoring

360 degree Job's English Tutoring all jobs

05/08/2023

আপনাদের নিকট অনুরোধ সবাই অন্তত ৫০ জন করে মেম্বার invite করি। এটা আপনাদের গ্রুপ ।
আস্থা রাখুন ভালো কিছু পাবেন এই গ্রুপ থেকে।

05/08/2023

#খুবই গুরুত্বপূর্ণ:

✍️Uncountable noun কে কিভাবে Countable করা যায়

১. "Travel"Uncountable Noun কিন্তু Journey, Trip
Countable noun.
২. Work Uncountable noun কিন্তু Job,Task Countable
noun.
৩. Poetry Uncountable কিন্তু Poem Countable noun.
৪. Money Uncountable কিন্তু তার একক Coin,
euro,doller, note Countable noun.
৫. Music Uncountable কিন্তু A piece of music,Two
pieces of music countable.
৬. Information Uncountable কিন্তু A piece of
Information/Two pieces of information
countable.
৭. Soap Uncountable কিন্তু A bar of soup/Two bars
of soup Countable.

Happy reading 😊

01/07/2023

Question

+BBA Admission

👉এখান থেকে প্রশ্ন থাকে।

👉Embeded শব্দের অর্থ হলো জোড়া দেওয়া বা যোগ করা। তাহলে Embededed questione এর কাজ হলো দুটি প্রশ্নকে একত্রে জোড়ে দিয়ে একটি বাক্যে পরিণত করা। তবে এ ক্ষেত্রে একটি নিয়মটি হলো:

👉নিয়ম:
Auxiliary verb + Subject + Verb এর base form+ WH word + Subject+ Verb

👉নিয়মের ব্যাখ্যা:
এখনে দুটি অংশ। প্রথম অংশ WH এর আগে রয়েছে এবং ২য় অংশ WHসহ বাকি অংশে রয়েছে। প্রথম অংশটি Interrogative Form এ রয়েছে কিন্তু দ্বিতীয় অংশটি Asserative form আছে এখানে Auxiliary Verb বসবে না।

👉Example:
তুমি কী জান এখন কয়টা বাজে।
এ বাক্যে দুটি প্রশ্ন।
১ম প্রশ্ন: তুমি কী জন? Do you know?
২য় প্রশ্ন: এখন কয়টা বাজে? What time is it?

👉কিন্তু Embedded question অনুযায়ী
Do you know what time it is?
Remember: এখানে What time is it হবে না।

👉এরকম আরো কিছু উদাহরণ:
Do you know where he lives?
I do not know where he goes.

Happy reading

28/06/2023

Exam
Modifier

খুবই খুবই গুরুত্বপূর্ণ

Dangling modifier মানে সঠিক Subject এর পাশে সঠিক modifier না বসানোই dangling modifier নামে পরিচিত।

©Dangling Modifier জনিত সমস্যা সমাধানে কয়েকটি
ধাপ

১. বাক্যের দুটি অংশ থাকবে এবং কমা দ্বারা পৃথক করা
হবে।
২. একটি অংশ কমার আগে যা phrase এবং ২য় অংশ
কমার পরে যা clause হিসেবে বসবে।
৩. কমার প্রথম অংশে Verb + ing বা Past participle
থাকবে।
৪. প্রথম অংশের Verb+ing বা verb এর Past participle
এর কাজটি যিনি করবেন তিনি দ্বিতীয় অংশের Subject
হিসেবে বসবেন।

নিচের বাক্যটি Modifier এর উদাহরণ

Walking in the park, he was bitten by a snake.

এটা Dangling Modifier হবে যদি লিখি এভাবে:

Walking in the park, a snake bit him.

দেখুন হাঁটার কাজ যিনি করেছেন তিনি দ্বিতীয় অংশের Subject হিসেবে বসে নি। তাই এটি এখানে ভুল modifier অর্থাৎ Dangling modifier হয়েছে।

Incor: Entering the room, The light was put out.
Corr: Entering the room, he put out the light.

Script: Salah Uddin Mission

Happy reading .

24/01/2023

competitive exam এ ভালো করতে আপনাকে অবশ্যই ভোকাবুলারি দিয়ে সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার করতে হবে তবে সেটা অবশ্যই অল্প অল্প করে।

Dwindle: decrease (হ্রাস পাওয়া)
Swindle: cheat (প্রতারণা করা)

Abate: reduce (প্রশমিত করা)
Rebate: discount (ছাড় দেওয়া)

Ameliorate: অবস্থার উন্নতি হওয়া
Deteriorate: অবস্থার অবনতি হওয়া

এভাবে মজা করে ভোকাব শিখুন
Happy learning

17/01/2023

মার্চকে টার্গেট করেই ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি শেষ করুন। পরে যেন আফসোস করতে না হয়।

17/01/2023

জাতিসংঘ উদ্ভাবন সূচক- ২০২২
বাংলাদেশের অবস্থান ১০২তম।

12/12/2022

#বিসিএস ভাইভা
#বিসিএস প্রশাসন

প্রশ্ন: সচিব কী কী কাজ করেন?
১. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন
করেন।
২. প্রিন্সিপাল একাউন্টিং অফিসার অর্থাৎ মুখ্য হিসাব
রক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করেন।

প্রশাসনিক প্রধান হিসেবে -
ক. অভ্যন্তরীণ নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত
দায়িত্ব পালন করেন।
খ. বিভাগ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব
বন্টন করেন ।
গ. জাতীয় সংসদ সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন মন্ত্রীর
প্রশ্নের উত্তর বা প্রতিবেদন জানতে চাওয়া প্রশ্নের
উত্তর ইত্যাদি প্রস্তুত করে দেন।

অর্থনৈতিক কাজ:
ক. মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরের মধ্যে বাজেট বরাদ্দ
দেন।
খ. দ্বিপক্ষীয় অডিট আপত্তি নিষ্পত্তি করেন।
গ. মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন করেন।

অন্যান্য কাজ
ক. পলিসি প্রনয়ণ করেন।
খ. আইনের খসড়া প্রণয়ন করেন।
গ. মন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করেন।

Script: Salah Uddin Mission

12/12/2022

#বিসিএসলিখিত
#বাংলাদেশ বিষয়াবলি
#সংবিধান

প্রশ্ন: ন্যায়পাল কী? কাজ এবং উদ্দেশ্য।
⬛ন্যায়পাল:
ombudsman বা ন্যায়পাল ধারণাটি প্রথম সুইডেনে উদ্ভাবিত হয় যার অর্থ হলো প্রতিনিধি বা মুখপাত্র। ন্যায়পাল হচ্ছে এমন একটি পদ যে পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি কোন মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত কাজের তদন্ত করে রাষ্ট্রীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহযোগিতা করে।

⬛গঠনের উদ্দেশ্য:
মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি মুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা।

⬛সাংবিধানিক ভিত্তি: সংবিধানের অনুচ্ছেদ ৭৭ অনুসারে বাংলাদেশের একজন ন্যায়পাল থাকবেন।

⬛আইনগত ভিত্তি:
১৯৭২ সালের মূল সংবিধানেই ন্যায়পাল পদ সৃষ্টির জন্য আইন প্রণয়নের বিধান রাখা হয়। ১৯৮০ সালে The ombudsman act 1980 পাশ করা হয়। তবে আইনটি এখনো কার্যকর করা হয়নি। ২০০৫ সালে কর ন্যায়পাল আইন -2005 নামে একটি আইন পাস করা হয় যা পরবর্তীতে বাতিল করা হয়।

⬛ন্যায়পালের কাজ:
১. সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ তদন্ত করা।
২. সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মকান্ড তদন্ত
করা
৩. সরকারি কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম তদন্ত করা।
৪. তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
সুপারিশ করতে পারবেন।
৫. ন্যায়পালের কার্যক্রম সম্পর্কে প্রতিবছর একটি
বার্ষিক রিপোর্ট তৈরি করবেন যা রাষ্ট্রপতির
মাধ্যমে সংসদে উপস্থাপিত হবে।

NB: টীকা আসলে পয়েন্ট ছাড়া এক পারায় লিখতে হবে

Script: সালাহ উদ্দিন মিশন

11/12/2022

#বিসিএস ভাইভা (৪১/৪৩তম)
#বিসিএস প্রশাসন
#খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন যা বাজারের বইয়ে পাবেন না ।

প্রশ্ন:ডেপুটি কমিশনারকে কেন জেলা প্রশাসক বলা হয়?

উত্তর: স্যার,
একজন জেলা প্রশাসক হতে হলে তার তিনটি ক্ষমতা থাকতে হয়।
১. আর্থিক ক্ষমতা
২. প্রশাসনিক ক্ষমতা
৩. বিচারিক ক্ষমতা
যেহেতু জেলা পর্যায়ে এই তিনটি ক্ষমতার অধিকারী একজন ডেপুটি কমিশনার অর্থাৎ তিনি একাধারে ডেপুটি কমিশনার হিসেবে জেলা প্রশাসনের প্রশাসনিক প্রধান, ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে আর্থিক দায়িত্ব এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন এজন্য তাকে জেলা প্রশাসক বলা হয়।

Script: সালাহ উদ্দিন মিশন

Address

Dhaka

Telephone

+8801516105852

Website

Alerts

Be the first to know and let us send you an email when 360 degree Job's English Tutoring posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 360 degree Job's English Tutoring:

Shortcuts

Share

Category