24/09/2026
-----------------ওরিয়েন্টশন ক্লাস-২০২৬–২০২৭------------
আজ নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন পথচলার অঙ্গীকার নিয়ে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানটি বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে সম্মানিত রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেন. প্রজ্ঞানন্দ মহাথের, সভাপতি, গভর্নিং বডি,
স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি.সুশীল চাকমা মহোদয়, শুভেচ্ছা বক্তব্য রাখেন- সুলতানা পারভীন, মুনীব মাহমুদ, মো. মফিজুল ইসলাম, মতিয়া খান, মো. জাকিদুল ইসলাম, মোস্তাকিয়া মাহমুদা পারভীন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন- সিনিয়র প্রভাষক, রতন কুমার ধার ও মরিম জামিলা।
শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে পদার্পণকারী প্রিয় নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
শিক্ষা, জ্ঞান, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তোমাদের এই নতুন পথচলা হোক সাফল্যময় ও আনন্দময়। তোমাদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনার বিকাশে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ সবসময় পাশে থাকবে।
HSC & Admission corner