مركز الشيخ خليل الرحمن للتعليم والبحوث

مركز الشيخ خليل الرحمن للتعليم والبحوث

Share

শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতিগত উন্নয়ন এবং অগ্রগতি আমাদের প্রচেষ্টা

17/02/2026

#সহীহ_ফিকহুস_সুন্নাহ বইয়ের অনুবাদকবৃন্দ
১০ জন অনুবাদক অনুবাদ করেছেন আমাদের প্রিয় ফিকহের বইটি আলহামদুলিল্লাহ।
১. শাইখ আব্দুর রহমান বিন আনোয়ার
২. শাইখ মো. নাজীমুদ্দীন
৩. হাফেয সাব্বির রায়হান তাহসীন
৪. হাফেয মাহদী হাসান মুহাম্মাদ মাদানী
৫. হাফেয ইমরান বিন রমাজান মাদানী
৬. শাইখ আব্দুল্লাহ আল-নোমান
৭. শাইখ হাসানুল ইসলাম
৮. শাইখ শামীম রেজা
৯. হাফেয আমিনুল হক রিয়াদ
১০. হাফেয আব্দুর রহমান বিন আনোয়ার (ছবিতে নেই)

আল্লাহ রব্বুল আলামীন সবাইকে হিদায়াতের উপর রাখুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময়ে ভূষিত করুন।

02/02/2026

শাইখ খলীলুর রহমান শিক্ষা ও গবেষণা কেন্দ্র -এর সম্মানিত প্রেসিডেন্ট শাইখ আব্দুল্লাহ আইউব মাদানী হাফিযাহুল্লাহর অনূদিত বইটি অচিরেই আত-তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত হবে ইন শা আল্লাহ।

Photos from ‎مركز الشيخ خليل الرحمن للتعليم والبحوث‎'s post 23/12/2025

সহীহ ফিকহুস সুন্নাহ নূতন কভারে চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে ৩য়, ৪র্থ, ৫ম খণ্ড পৃথকভাবে সংগ্রহ করতে পারবেন, ইনশা আল্লাহ।

Photos from ‎مركز الشيخ خليل الرحمن للتعليم والبحوث‎'s post 11/12/2025

#সহীহ_ফিকহুস_সুন্নাহ
সম্মানিত ওস্তাযবৃন্দর হাতে সৌজন্য কপি তুলে দিচ্ছেন ওস্তাযবৃন্দই আলহামদুলিল্লাহ।

09/12/2025

🧾📋প্রথম খণ্ডে আলোচিত বিষয়
🧾 ভূমিকা
[লেখক ফিকহের ইতিহাস, পরিভাষা, সাহাবীদের মাঝে মতানৈক্যের কারণ, ইমামদের মতানৈক্য, সুন্নাহ ও ফিকহের সম্পর্ক ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। যা ফিকহ পাঠের পূর্বে জানা আবশ্যক।]

🧾পবিত্রতা
পবিত্রতা অধ্যায়ের সকল আলোচনা এই অধ্যায়ে রয়েছে।

🧾সলাত
সলাতের সূচনা থেকে শেষ পর্যন্ত।

💰মুদ্রিত মূল্য: ১১০০ টাকা

#সহীহ_ফিকহুস_সুন্নাহ
আপনার লাইক, কমেন্ট ও শেয়ার বিশুদ্ধ বই প্রকাশের এই যাত্রায় আমাদেরকে অনুপ্রাণিত করে। তাই উদার হস্তে সাথে থাকুন।

03/12/2025

আলহামদুলিল্লাহ।
#সহীহ_ফিকহুস_সুন্নাহ বইটি প্রকাশিত হয়েছে।
আজ সম্পাদকবৃন্দের অন্যতম ও শাইখ খলীলুর রহমান শিক্ষা ও গবেষণা কেন্দ্র-এর উপদেষ্টা ওস্তাযুল আসাতিযাহ শাইখ মুফাযযল হুসাইন মাদানী হাফিযাহুল্লাহর হাতে তুলে দিচ্ছেন কেন্দ্রের নির্বাহী পরিচালক শাইখ মাহদী হাসান মুহাম্মাদ মাদানী।

02/12/2025

আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।

09/11/2025

আমাদের হাতে কী-বোর্ড ও মাউস চলাচল করে; এক অসাধ্য আকাঙ্খা নিয়ে। চোখ খুঁজে ফিরে সাদা স্কীনের কালো হরফকে এবং সাদা পাতার ঝিরিঝিরি হরফ। এটাই ত সেই কাঙ্ক্ষিত জীবন।

ইবনু উসাইমীন, জালালুদ্দিন সুয়ুতী, ইবনু হাজার, যাহাবী...মুহাম্মাদ বিন ইসমাঈল... এই পথের ধুলোও যদি পাওয়া যেত! হায়... কতই না উত্তম সেই পথ। কিন্তু আমরা ত অধম। কীভাবে পাব সেই ধুলোবালি। কবুল করো আল্লাহ।

07/11/2025

প্রস্তুত হচ্ছে বহু প্রতীক্ষিত বই #সহীহ_ফিকহুস_সুন্নাহ

আল্লাহ রব্বুল আলামীন পরবর্তী বিষয়গুলো খুব দ্রুত তাওফীক করুন এবং পাঠকে হাতে পৌঁছে দেওয়ার তাওফীক দান করুন।

06/11/2025

সহীহ ফিকহুস সুন্নাহ বইয়ের সম্মানিত সম্পাদক ওস্তাযুল আসাতিযাহ শাইখ মুফাযযল হুসাইন মাদানী হাফিযাহুল্লাহ -এর সম্পাদকীয়

الحمد لله رب الأرباب، مُنزِل الكتاب، مُجري السحاب، هازم الأحزاب، وأشهد أن لا إله إلا اللهُ وحده لا شريك له، وأشهد أن محمدًا عبدُه ورسوله الصادقُ الأمين، بَشَّرَ بانتشارِ الإسلامِ، وهيمنةِ المسلمين، صلى الله عليه وعلى آله وصحبه الطيبين الطاهرين، أما بعد:

২০২০ খ্রিস্টাব্দে স্নেহের ছাত্র মাহদী হাসান যখন ফিকহের উপর কিছু কাজ করার জন্য আমার সাথে পরামর্শ করে, আমি বলি এগিয়ে যাও এবং যে-কোনো সমস্যা ও প্রয়োজনে আসবে, আমার সাধ্যানুযায়ী তোমাদের জন্য সহযোগিতা থাকবে, ইনশা-আল্লাহ। অতঃপর তারা এগিয়েছে। ইতঃপূর্বে ফিকহের খুবই সংক্ষিপ্ত অথচ নাস্ব-এর আলোকে রচিত ‘আল-ফিকহুল মুয়াসসার’ এর বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এরপর ইসলামী শরীয়তের বিধিবিধান সম্পর্কিত অন্যতম শ্রেষ্ঠ এক গ্রন্থ ইমাম হাফিয আবুল ফযল আহমাদ ইবনে আলী ইবনে মুহাম্মাদ ইবনে হাজার আল-আসকালানী-এর বুলূগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম-এর তাহকীক, তাখরীজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনা সমৃদ্ধ গ্রন্থটিও প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আজ মিশরের বিখ্যাত আলিম আবু মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম হাফিযাহুল্লাহর ফিকহের গ্রন্থ ‘সহীহ ফিকহুস সুন্নাহ (صحيح فقه السنة وأدلته وتوضيح مذاهب الأئمة)’; প্রকাশ হতে যাচ্ছে।

সহীহ ফিকহুস সুন্নাহ রচনা বিন্যাসে বিশেষ কিছু দিক লক্ষণীয়। ১. শুরুতেই ইলমুল ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস, প্রয়োজনীয়তা ও বিশেষ দুটি বিষয়ে সতর্কতা উল্লেখ করা হয়েছে; ২. প্রতিটি মাসআলায় কুরআন ও সুন্নাহর দলীল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উল্লেখ; ৩. মাযহাবের ইমামদের সাথে সাথে মুতাকদ্দিমীন ও মুতাআখখিরীন ফকীহ এবং মুহাদ্দিসগণের অভিমত দলীলসহ উল্লেখ; ৪. লেখকের নিকট অগ্রগন্য দলীল অনুযায়ী মাসআলার সঠিক মত উপস্থাপন ইত্যাদি। এসব বৈশিষ্ট্য ইলম পিপাসুদের সাথে সাথে সাধারণ মুসলিমদেরকেও ইলমের সুধা পানে সহযোগিতা করবে ইনশা-আল্লাহ।

পর বিষয় গ্রন্থের অনুবাদের পরপরই সম্পাদনার জন্য আমাকে উপস্থাপন করে। ২০২৩ খ্রিষ্টাব্দের শেষ কয়েকটি মাসে আমার সাধ্যানুযায়ী অনুবাদ, ভাষাগত বিচ্যুতি ও অন্যান্য ত্রুটি যথাসম্ভব সংশোধন করেছি। প্রয়োজনীয় ক্ষেত্রে অনুবাদের ভাষা সংশোধন করা হয়েছে। বিরাট এই কাজকে নির্ভুল করার শত প্রচেষ্টা সত্ত্বেও মানুষ হিসেবে ভুল থাকা স্বাভাবিক। তাই যে-কোনো ত্রুটির সংশোধনকে স্বাগত জানানো হবে, ইনশা-আল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন এই গ্রন্থকে কবুল করে নিন। এর অসীলায় দুনিয়া ও আখিরাতের ফিতনা থেকে মুক্তি দান করে জান্নাতুল ফিরদাউসে স্থান করে দেন। এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ রব্বুল আলামীন ক্ষমা করে দিন। আমীন।

আবু ফুয়াদ মুফাযযল হুসাইন মাদানী

04/11/2025

দাওয়াহ’র কাজে সদাকায়ে জারিয়াতে অংশগ্রহণ নেওয়ার আহবান

দাওয়াহ’র কাজে ফলপ্রসূ একটি বই।
#আক্বীদাহ ও তাওহীদ সম্পর্কে ১০০ টি প্রশ্নোত্তর

📍তিনটি বই সারাদেশে #ফ্রি বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ। আপাতত স্টক কপি নেই। কিন্তু বহু স্থানে এর চাহিদা রয়েছে। তাই সদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করার জন্য আহবান করছি দ্বীনী ভাইদের। প্রিন্ট খরচ মূল্যে বই তিনটি সংগ্রহ ও বিতরণ করতে পারবেন।

🔖সদাকায় উৎসাহ দান, যদিও তা এক টুকরা খেজুর অথবা উত্তম কথার দ্বারা হয়, সদাকাহ জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দেয় বিষয়ক আল্লাহর রসূল ﷺ এর হাদীস:

"আদী ইবনু হাতিম রযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামের আলোচনা করলেন। অতঃপর তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং ভ্রুকুঞ্চিত করলেন। এরপর বললেন: তোমরা আগুন থেকে বাঁচ। এবারও তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং ভ্রূকুঞ্চিত করলেন। এমনকি আমাদের ধারণা হলো, তিনি যেন আগুন দেখতে পাচ্ছেন। এরপর বললেন: এক টুকরা খেজুর দিয়ে হলেও তোমরা আগুন থেকে বাঁচ। যদি কেউ তা না পারে, তবে একটি উত্তম কথার বিনিময়ে হলেও আগুন থেকে বাঁচ।"
সহীহ মুসলিম, হা. ২২২১।

১. আক্বীদাহ ও তাওহীদ সম্পর্কে ১০০ টি প্রশ্নোত্তর
অন্তত ১০,০০০ কপি বিতরণ করা হয়েছে দ্বীনী ভাইদের অর্থায়নে ও সহযোগিতায়।
প্রিন্ট খরচ ১৭ টাকা।
প্রতি ১০০ কপি ১৭০০ টাকা মাত্র।

[এই বইটির অন্তত ৫ হাজার কপি প্রয়োজন বিভিন্ন এলাকাতে। তাই যতটা সম্ভব সবাই এগিয়ে আসুন ইন শা আল্লাহ।]

এছাড়াও আরও ৩টি বই দাওয়াহ’র জন্য বিতরণ করা হচ্ছে।

১. মুসলিম জীবনের দৈনন্দিন দুআ ও যিকর
আলহামদুলিল্লাহ এই বইটি দুআ ও যিকর সম্পর্কে বিভিন্নজন প্রায় ৩ হাজার কপি প্রিন্ট করে নিয়েছেন।
প্রিন্ট খরচ ২২ টাকা মাত্র।
১০০০ কপি ২২,০০০ টাকা।
৫০০ কপি ১২,০০০ টাকা মাত্র।

২. ইবনু বায রহিমাহুল্লাহর কবরের ফাতাওয়া
আল্লামা ইবনু বায রহিমাহুল্লাহর এই বইটিতে শিরক, কবর ও মৃতব্যক্তি বিষয়ক সরাসরি প্রশ্নোত্তর ফাতাওয়া রয়েছে।
প্রিন্ট খরচ ১৭ টাকা।
প্রতি ১০০ কপি ১৭০০ টাকা মাত্র।

৩. কীভাবে আপনি মানুষের মন জয় করবেন?
এটা যুবক ও সর্বসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। মানুষকে বন্ধু বানানো ও মন জয়ের কৌশল এতে সন্নিবেশিত হয়েছে।
প্রিন্ট খরচ প্রতি কপি ১২ টাকা।
প্রতি ১০০ কপি ১২০০ টাকা মাত্র।

যারা অংশগ্রহণ করবেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01639-380770 এ যোগাযোগ করুন।

শাইখ খলীলুর রহমান শিক্ষা ও গবেষণা কেন্দ্র

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka