Tutor in Mirpur

Tutor in Mirpur

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tutor in Mirpur, Education, 19/24, Dhaka.

17/04/2022

আপনার ছেলে/মেয়ে করোনায় স্কুল/কলেজ বন্ধ থাকার কারণে কী পড়াশোনায় পিছিয়ে পড়ছে!!! বেসিক লেভেল কি খুবই দুর্বল? তার সমাধান হিসেবে tutor in Mirpur দিচ্ছে বাসায়/অনলাইনে পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষকের নিশ্চয়তা।

আপনার চাহিদা অনুসারে বাসায়/অনলাইনে শিক্ষক পাওয়ার জন্য আপনার পূর্ণ ঠিকানা,মোবাইল নাম্বার ও tutor requirement আমাদের পেজের ইনবক্সে দিয়ে রাখুন। আমরা আপনার চাহিদা অনুসারে শিক্ষক/শিক্ষিকা provide করব।

যেসব শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা দেওয়া হয়:

প্রথম-দ্বাদশ শ্রেণী (সকল বিষয়)
সাইন্স-কমার্স-আর্টস
English Medium: Play to O-Level & A-Level
ইংলিশ ভার্সন/বাংলা মিডিয়াম
আরবি শিক্ষক/শিক্ষিকা দেওয়া হয়।

আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা মেডিকেল কলেজ, জাবি, জবি, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডসহ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক।

মনে রাখবেন একদিন হয়ত এই করোনা আমাদের থেকে বিদায় নেবে, কিন্তু এই হারানো সময়টা আর কখনোই ফিরে পাওয়া যাবে না।তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দ্বায়িত্ব আপনারই।

মেধা স্টুডেন্টের আর সেটা সঠিকভাবে বিকশিত করার দ্বায়িত্ব আমাদের।আমাদের টিচাররা একদম বেসিক লেভেল থেকে টিচিং দিয়ে থাকে। তাই দেরি না করে অভিজ্ঞ শিক্ষক পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন।

যোগাযোগ: 01983450559( জসীম স্যার)

♥ ধন্যবাদ♥

16/11/2021

tutor is available form clsss 1 to 12. For more information
Call us @01983450559
Or text us.
Thank you

23/06/2021

অনুবাদ করার অভিনব টেকনিক
✍️✍️✍️একটি সূত্র বা ফর্মুলা দিয়ে অর্থাৎ একটা Basic Sentence Structure দিয়ে যে কোন ইংরেজি বাক্য লিখুন …
আপনাকে আর অসংখ্য নিয়ম শিখতে হবে না স্রেফ এই একটা নিয়ম শিখেই প্রায় Translation (অনুবাদ) খুব সহজেই করতে পারবেন … তাছাড়া এই structure টি আন্তজার্তিকভাবে ভাবে স্বীকৃত। সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরণ করা হয়।
এই নিয়ম Translation (অনুবাদ) ও Freehand writing :: Essay, short note, summary এর জন্য অনেক কাজে আসবে …
.
✍️✍️✍️ Sentence Structure/Sequence :
S AV O1O2 D1D2 M1M2 PTR
S ✛ A ✛ V ✛ O1 O2 ✛ D1 D2 ✛ M1 M2 ✛ P ✛ T ✛ R …
➩ S = Subject (কে/কার ,কারা)
➩ A = Adverb of frequency = (Always, usually, normally, generally, often, frequently, sometimes, never, occasionally, hardly, rarely, seldom, ever etc.)
➩ V = Verb (ক্রিয়া )
➩ O1 = Object কাকে? বা (কাকে ক্রিয়া করে)ব্যক্তি বাচক )
➩ O2 = Object (কি করে) বস্তু বাচক)
➩ D1 = Direction (কোথা হতে) (গতি থাকতেহবে) = from
➩ D2 = Direction (কোন দিকে) (গতি থাকতেহবে) = to/towards
➩ M1 = Modifier/adverb (কিভাবে)
➩ M2 = Modifier (কার সাথে)= with/whom
➩ P = Place (স্থান) বা কোথায়? as/by/with
➩ T = Time (সময়) বা কখন?
➩ R = Reason (কারণ) বা কেন? = to/for

কিভাবে বাক্য তৈরি করবেন :
১) প্রথমে বাংলা বাক্যের ক্রিয়া পদটা (V = Verb ) বাহির করতে হবে
১) এইবার ক্রিয়া পদ বা Verb এর দিকে খেয়াল করেন, এবার Verb বা ক্রিয়া পদকে উপরের
অক্ষর গুলা দিয়া যে যে প্রশ্ন করা হয়েছে সেই সেই প্রশ্ন করে উত্তর গুলো খুঁজে বের করুনুন
২) এরপর এই উপরের অক্ষর গুলা যেই অর্ডার বা ক্রম অনুযায়ি সাজানো আছে, আপনি প্রশ্ন গুলার উত্তর সেই অর্ডারে বা সিরিয়াল বা
ক্রমতে সাজান … যে প্রশ্নের উত্তর পাবেন না অর্থাৎ যে উপাদান থাকবে না তা বাদ যাবে
৩) এইবার ইংরেজিে ট্রান্সলেট করে ফেলুন
:: আসুন এবার structure অনুযায়ী অনুবাদ করুনি:
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে স্টিভ রডসের সাথে ইংল্যান্ডের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে।

✍️✍️✍️ এখানে structure টি মিলিয়ে নিই : (
S A V O1O2 D1D2 M1M2 P T R)
S = Subject (কে/কার) = বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh cricket team)
A = Adverb of frequency = সর্বদা (always)
V = Verb = অনুশীলন করে (practices)
O1 = Object (কাকে) = *
O2 = Object (কি) = ক্রিকেট (cricket)
D1 = Direction (কোথা হতে ) = from = *
D2 = Direction (কোন দিকে ) = to/towards = *
M1 = Modifier/adverb (কিভাবে) = স্বত:স্ফুর্তভাবে (spontaneously )
M2 = Modifier (কার সাথে)= with = স্টিভ রডসের সাথে (with Steave Roads)
P = Place (স্থান)= স্টেডিয়ামে ( in England's stadium )
T = Time (সময়) = প্রতিদিন সকালে (everyday)
R = Reason (কারণ) = to/for = বিশ্বকাপ জয়ের জন্য (to win the world cup)

:: অনুবাদ :
✍️✍️✍️ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে স্টিভ রডসের সাথে ইংল্যান্ডের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে।
==Bangladesh Cricket Team practice Cricket spontaneously with Steave Roads in England's stadium every morning to win the world cup.
NB: একটি বাক্যে কিছু উপাদান নাও থাকতে পারে।কিন্তু সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরণ করা হয়।
////
Collected

06/06/2021

tutor is available form class 1 to 12. For more information
Call us @01983450559
Or text us.
Thank you

03/06/2021

আপনার ছেলে/মেয়ে করোনায় স্কুল/কলেজ বন্ধ থাকার কারণে কী পড়াশোনায় পিছিয়ে পড়ছে!!! বেসিক লেভেল কি খুবই দুর্বল? তার সমাধান হিসেবে ঢাকা টিউশন দিচ্ছে বাসায়/অনলাইনে পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষকের নিশ্চয়তা।

আপনার চাহিদা অনুসারে বাসায়/অনলাইনে শিক্ষক পাওয়ার জন্য আপনার পূর্ণ ঠিকানা,মোবাইল নাম্বার ও tutor requirement আমাদের পেজের ইনবক্সে দিয়ে রাখুন। আমরা আপনার চাহিদা অনুসারে শিক্ষক/শিক্ষিকা provide করব।

যেসব শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা দেওয়া হয়:

প্রথম-দ্বাদশ শ্রেণী (সকল বিষয়)
সাইন্স-কমার্স-আর্টস
English Medium: Play to O-Level & A-Level
ইংলিশ ভার্সন/বাংলা মিডিয়াম
আরবি শিক্ষক/শিক্ষিকা দেওয়া হয়।

আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা মেডিকেল কলেজ, জাবি, জবি, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডসহ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক।

মনে রাখবেন একদিন হয়ত এই করোনা আমাদের থেকে বিদায় নেবে, কিন্তু এই হারানো সময়টা আর কখনোই ফিরে পাওয়া যাবে না।তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দ্বায়িত্ব আপনারই।

মেধা স্টুডেন্টের আর সেটা সঠিকভাবে বিকশিত করার দ্বায়িত্ব আমাদের।আমাদের টিচাররা একদম বেসিক লেভেল থেকে টিচিং দিয়ে থাকে। তাই দেরি না করে অভিজ্ঞ শিক্ষক পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন।

যোগাযোগ: 01983450559( জসীম স্যার)

♥ ধন্যবাদ♥

31/03/2021

ভাগ্য সহায় থাকলে বাংলার এ নোট থেকে বিসিএস,ব্যাংক ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায় ৫-১০ টা প্রশ্ন হুবহু কমন পাবেন।

Headed by,
Ekarash Chowdhury Ekram

নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো প্রায় সবাই পারেন;তারপরও পরীক্ষার হলে যাদের হঠাৎ মনে আসে না>>>>তাদের জন্য সহজে উপায়ে মনে রাখার বিশেষ কৌশল।




নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিঃ


টেকনিক>> মাগো অনন্যার পোশাকটা তো সুন্দর!

ব্যাখ্যাঃ

মা>মার্তণ্ড, গো>গবাক্ষ

অনন্যা>অন্যান্য

পোশাক>পো-প্রৌঢ়,শা-শুদ্ধোদন,
ক-কুলটা

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনধ্বনি :

টেকনিক>>আম পাতা জোড়া জোড়া, বনে গেলে-এ আম পাবা।

ব্যাখ্যাঃ

আম>আ-আশ্চর্য,ম-মনীষা

পাতা>পা-পতঞ্জলি,তা-তস্কর

জোড়া>ষোড়শ

বনে>বনস্পতি, বৃহস্পতি

গেলে-এ>গে-গোষ্পদ, এ-একাদশ।


বিশেষ নিয়মে সাধিত সন্ধিগুলো মনে রাখবেন যেভাবেঃ

বাংলাদেশে সংস্কৃতির উত্থান পরিষ্কার করতে হবে।

ব্যাখ্যাঃ

সংস্কৃতির>সংস্কৃত,সংস্কার

উত্থান>উত্থাপন,উত্থান

পরিষ্কার


পরীক্ষার হলে 'মিশ্র শব্দ' নিয়ে যাদের
মগবাজার ও মৌচাকের জ্যামের মতো যে জট
লাগে।সে জটকে এক তুড়ি মেরে
উড়িয়ে দিন



মিশ্র শব্দ শেখার টেকনিক সমূহ:

রাজা-বাদশা=(তৎসম+ ফারসি) নিয়ে গঠিত।

টেকনিক:রাজা-বাদশার তফাত নেই।

ব্যাখ্যা: তফাত> ত-তৎসম;ফা- ফারসি।

হাট-বাজার=বাংলা+ফারসি।

টেকনিক: সবকিছুই হাট-বাজারে ফাবা।

ব্যাখ্যা:ফাবা>ফা=ফারসি; বা=বাংলা।

হেড-মৌলভী=ইংরেজি+ ফারসি।

টেকনিক: বিয়ে করার জন্য হেড মৌলভী ফাই
কই।

ব্যাখ্যা:ফাই> ফা=ফারসি; ই=ইংরেজি।

খ্রিস্টাব্দ=ইংরেজি+তৎসম।

টেকনিক: খ্রিস্টাব্দরা ইতর না।

ব্যাখ্যা:ইতর> ই= ইংরেজি; ত=তৎসম।

চৌহদ্দি =ফারসি +আরবি।

টেকনিক: আফা ঘরের চৌহদ্দি পার হবা না।

ব্যাখ্যা: আফা> আ=আরবি ফা= ফারসি।



যৌগিক শব্দ শেখার টেকনিক:

গায়কের কর্তব্য হচ্ছে মধুর সুরে গান
করা,বাবুয়ানা ও দৌহিত্রের কাজ শুধু চিকামারা।

ব্যাখ্যা: গায়ক,কর্তব্য, বাবুয়ানা,মধুর,দৌহিত্র,চিকামারা।

অর্থাৎ, উল্লিখিত শব্দগুলো যৌগিক শব্দ

যোগরূঢ় শব্দ শেখার টেকনিক:

পঙ্কজ,রাজপুত্রকে নিয়ে মহাযাত্রায় জলদি পার
হলো।

ব্যাখ্যা:পঙ্কজ,রাজপুত্র,মহাযাত্রা,জলধি।
অর্থাৎ, উল্লিখিত শব্দগুলো যৌগরূঢ় শব্দ



ফারসি উপসর্গ শেখার টেকনিক:

নিমের দর কম তাই বদ কার ব্যক্তিরা ব্যবসায়
করতে দেশে ফিব্ বে না।
:
ব্যাখ্যা:নিম,দর,কম,বদ,কার,ফি,ব,বে,না।

আরবি উপসর্গ শেখার টেকনিক:

বাজে আম খাস লা গরমিল হবে।

ব্যাখ্যা: আম,খাস,লা,গর।

নিম্নোক্ত মাত্র এ একটি লাইন মনে রাখতে পারলেই সন্ধি বিচ্ছেদের "বিসর্গ সন্ধিতে" আপনার আর কখনোই কনফিউশন হবে না এবং থাকবে না।
কারণ,এই একটা লাইনেই বিসর্গ সন্ধির সব নিয়ম কানুন পেয়ে যাবেন।

#রোপার_কথা_বলার_সাহস_শেষ!

রোপার>>র ও ো-কার অর্থাৎ,কোনো সন্ধিবদ্ধ শব্দে ো-কার ও র থাকলে প্রদত্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে ঃ(বিসর্গ) হবে।

ো-কার এর কিছু উদা.

ততোধিক; শব্দটিতে ো-কার আছে,তাহলে এর সন্ধিবিচ্ছেদ হবে—ততঃ+অধিক=ততোধিক
তপোবন;শব্দটিতেও ো-কার আছে,তাহলে এর সন্ধিবিচ্ছেদ হবে—তপঃ+বন=তপোবন

সহজে বোঝার জন্য আরও কিছু উদা.
তিরোধান=তিরঃ+ধান
মনোরম=মনঃ+রম
মনঃ+হর=মনোহর

র আর রেফ থাকলে;অর্থাৎ,রেফও 'র' এর মতো কাজ করে।মানে,কোনো সন্ধিবদ্ধ শব্দে র ও রেফ থাকলে প্রদত্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে ঃ(বিসর্গ) হবে।

র-এর কিছু উদা.
নিরাকার=নিঃ+আকার
নীরব=নিঃ+রব
নীরস=নিঃ+রস

রেফ-এর কিছু উদা.
দুর্যোগ= দুঃ+যোগ
আশীর্বাদ=আশীঃ+বাদ

রোপার কথা অর্থাৎ,প ও ক থাকলে সন্ধিবদ্ধ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করতে ঃ(বিসর্গ) দিতে হবে।

প-এর কিছু উদা.

নিঃ+পাপ=নিষ্পাপ
দুষ্প্রাপ্য=দুঃ+প্রাপ্য

ক-এর কিছু উদা.

নিষ্কর=নিঃ+কর
দুষ্কর=দুঃ+কর

সাহস অর্থাৎ,সন্ধিবদ্ধ শব্দে স ও হ থাকলে,সন্ধিবিচ্ছেদ করতে ঃ(বিসর্গ) দিতে হবে।

স-এর কিছু উদা.

বাচঃপতি=বাচস্পতি
ভাস্কর=ভাঃ+কর

হ-এর কিছু উদা.

অহঃ+অহ=অহরহ
অহর্নিশ=অহঃ+নিশা

শেষ অর্থাৎ, সন্ধিবদ্ধ শব্দে শ ও ষ থাকলে,সন্ধিবিচ্ছেদ করতে ঃ(বিসর্গ) দিতে হবে।

শ-এর কিছু উদা.

নিশ্চয়=নিঃ+চয়
দুঃ+শাসন=দুঃশাসন

ষ-এর কিছু উদা.

নিষ্ঠুর=নিঃ+ঠুর
ধনুষ্টঙ্কার=ধনুঃ+টঙ্কার


মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি,বিসিএস ও ব্যাংক প্রস্তুতিতে যারা হঠাৎ সমাস নির্ণয়ে গুলিয়ে ফেলেন—আশা রাখছি,নোটটি আপনাকে খুব সহজে উপযুক্ত সমাস নির্ণয়ে ব্যাপকভাবে সহায়তা করবে।

Headed by,
Ekarash Chowdhury Ekram

# ুরুষ_সমাস:

এক কথায় প্রকাশ দিয়ে যত শব্দ থাকবে তা উপপদ তৎপুরুষ সমাস।

উদা.
জলে চরে যা-জলচর

জল দেয় যে-জলদ

পঙ্কে(কাঁদায়)জন্মে যা-পঙ্কজ

ছা দিয়ে পোষা-ছা-পোষা

ছাই থেকে উৎপন্ন যে পোকা-ছারপোকা

ধামাধরা-ধামা ধরে যে

বর্ণ লুকায় যে চোর-বর্ণচোরা

# #বহুব্রীহি_সমাস

#বহুব্রীহি_সমাস_যেভাবে_সহজে_চিনবেন


যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনটিরই অর্থ না বুঝিয়ে, তৃতীয় পক্ষ অর্থাৎ , সমস্ত পদকে বুঝিয়ে থাকে,তাকে বহুব্রীহি সমাস বলে।

উদা.খোশ মেজাজ যার--খোশমেজাজ
এখানে,পূর্বপদ খোশ মানে,খুশি আবার মেজাজ মানে,মানসিক অবস্থা।এবার দেখুন, সমস্তপদে খুশি কেও বোঝায়নি আবার মেজাজকেও বোঝায়নি
অর্থাৎ,খোশমেজাজ কে বুঝিয়েছে।মানে,ভালো মেজাজ ওয়ালা ব্যক্তিকে বুঝিয়েছে।

আশীতে বিষ যার-আশীবিষ
এখানে,পূর্বপদ আশী মানে,সাপের বিষ দাঁত আবার বিষ মানে,বিষ বা বিষাক্ত কিছু। এবার দেখুন, সমস্তপদে আশীবিষ মানে,সাপ অর্থাৎ,সাপের বিষ দাঁতকেও বোঝায়নি আবার বিষকেও বোঝায়নি, বুঝিয়েছে সাপকে।

হত হয়েছে শ্রী যার--হতশ্রী
এখানে,হত মানে,চুরি আবার শ্রী মানে,মুখমন্ডল বা সৌন্দর্য।এবার দেখুন,সমস্তপদে হতশ্রী মানে,যে খুব
অসহায়,যার কিছু নেই। অর্থাৎ,হতকেও বোঝায়নি আবার মুখকেও বোঝায়নি,বুঝিয়েছে যার কিছু নেই।

ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়।

উদা.লাঠিতে লাঠিতে যে লড়াই-লাঠালাঠি
হাতে হাতে যে যুদ্ধ-হাতাহাতি
কানে কানে যে শব্দ-কানাকানি


# #নিত্যসমাস:
নিত্য সমাসের নিম্নোক্ত ছয়টা উদা.এর বাহিরে পরীক্ষায় সাধারণত আসে না।

যেভাবে মনে রাখবেন

আমরা গ্রামে নিত্য কালসাপ দর্শন করি বিরানব্বই টাকার টিকেটে।

ব্যাখ্যাঃ
আমরা>আমি, তুমি ও সে=আমরা

গ্রামে>গ্রামান্তর, গৃহান্তর

নিত্য >নিত্য সমাস

কালসাপ> কালসাপ

দর্শন>দর্শনমাত্র

বিরানব্বই>দুই এবং নব্বই=বিরানব্বই

# #প্রাদি_সমাস

প্রাদি সমাসের সাথে অব্যয়ীভাব সমাসের উদা.-এর সাথে কিছুটা মিল আছে।তাই প্রাদি সমাসের নিম্নোক্ত কৌশলটি শিখে নিলে অব্যয়ীভাব সমাসে আর কোনো কনফিউশন থাকবে না।প্রাদি সমাসের এ উদাহরণগুলো ছাড়া পরীক্ষায় এর বাহিরে আসে না।

টেকনিকঃ

বচন মিয়া প্রভাতে পরিভ্রমণ করে শরীরে গতি ও তাপ উৎপন্ন করল।

ব্যাখ্যাঃ বচন>প্রবচন
প্রভাতে>প্রভাত;পরিভ্রমণ
গতি>প্রগতি
তাপ>অনুতাপ

# #অব্যয়ীভাব_সমাসঃ

শুধু মনে রাখবেন,অব্যয়ীভাব সমাসের আগে নিম্নোক্ত উপসর্গ গুলো বসে।

উপ, প্রতি,নি,আ,উৎ,অনু,পরি,প্র

এবার দেখুন--সিরিয়ালি উদাহরণ:
উপ--উপকন্ঠ,উপকূল,উপশহর,উপগ্রহ,
উপবন,উপনদী

প্রতি--প্রতিদিন,প্রতিক্ষণে,প্রতিবাদ,প্রতিকূল
প্রতিচ্ছায়া,প্রতিচ্ছবি, প্রতিপক্ষ
প্রত্যুত্তর-প্রতি+উত্তর,প্রতিবিম্ব।

নি--নিরামিষ,নির্ভাবনা, নির্জল,নিরুৎসাহ

আ-আসমুদ্রহিমাচল,আপাদমস্তক,আনত,
আরক্তিম,আজানুলম্বিত,আমরণ।

উৎ-উদ্বেল,উচ্ছৃঙ্খল এগুলো সন্ধিবিচ্ছেদ করলে উৎ উপসর্গ পাবেন।

অনু--অনুক্ষণ,অনুগমন,অনুধাবন

পরি--পরিপূর্ণ,সম্পূর্ণ(সমগ্র বুঝালে)

প্র-প্রপিতামহ,পরোক্ষ

ব্যতিক্রম শুধু ১ টা--যথা- যথারীতি, যথাসাধ্য,যথাবিধি, যথাযোগ্য

# #উপমিত_ও_উপমান_সমাস


উপমিত:ব্যাসবাক্যের বিবৃতিটি মিথ্যা বা অসমান হলে উপমিত কর্মধারয়।

উদা. মুখ চন্দ্রের ন্যায়=মুখচন্দ্র ব্যাখ্যা:
বিবৃতিটি মিথ্যা;কারণ
মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না।
অতএব,বিবৃতিটি মিথ্যা তাই এটি উপমিত
কর্মধারয়

পুরুষ সিংহের ন্যায়=পুরুষসিংহ
ব্যাখ্যা: বিবৃতিটি মিথ্যা;কারণ পুরুষ সিংহের মতো হতে পারে না।এটি অসমান বিবৃতি। পুরুষ একশ্রেণির আর সিংহ অন্য শ্রেণির।

উপমান:ব্যাসবাক্যের বিবৃতিটি সত্য বা সমান হলে,উপমান কর্মধারয়।

উদা. অরুণের ন্যায়
রাঙ্গা=অরুণ রাঙ্গা

ব্যাখ্যা: বিবৃতিটি সত্য
কারণ,অরুণ মানে লাল আবার রাঙ্গা মানেও লাল সুতরাং সত্য বিবৃতি তাই উপমান কর্মধারয় সমাস হবে।

তুষারের ন্যায় শুভ্র=তুষারশুভ্র
ব্যাখ্যা: বিবৃতিটি সত্য কারণ তুষার যেমন সাদা ঠিক তেমনি শুভ্রের রংও সাদা। অতএব,এটি উপমান কর্মধারয় ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


19/24
Dhaka
1216