Kazi It Institute

Kazi It Institute

Share

Kazi IT Institute is a computer training institute in Bangladesh providing skill-based IT courses.

Our mission is to prepare students for professional jobs and freelancing through practical computer training and modern technology education.

Photos from Kazi It Institute's post 15/02/2026

# #কম্পিউটার আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিস, শিক্ষা, ব্যাংকিং, ব্যবসা, এমনকি ব্যক্তিগত যোগাযোগেও এর ব্যবহার অপরিহার্য। কিন্তু এই কম্পিউটার হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, বহু বিজ্ঞানীর পরিশ্রম এবং ধাপে ধাপে উন্নয়ন।
# #কম্পিউটার কী?
কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা ইনপুট গ্রহণ করে, প্রোগ্রামের নির্দেশ অনুযায়ী তথ্য প্রক্রিয়াজাত করে এবং আউটপুট প্রদান করে। সহজভাবে বললে, এটি খুব দ্রুত ও নির্ভুলভাবে হিসাব-নিকাশ ও তথ্য বিশ্লেষণ করতে পারে।
# #প্রাথমিক ধারণা ও আবিষ্কার
১. অ্যাবাকাস (Abacus)
কম্পিউটারের ইতিহাস শুরু হয় প্রায় ৪ হাজার বছর আগে। প্রাচীন চীনে ব্যবহৃত অ্যাবাকাস ছিল প্রথম গণনাযন্ত্র। এটি কাঠের ফ্রেমে গুটি সরিয়ে হিসাব করার একটি পদ্ধতি।
২. প্যাসকালিন
১৬৪২ সালে ফরাসি গণিতবিদ Blaise Pascal একটি যান্ত্রিক গণনাযন্ত্র আবিষ্কার করেন, যার নাম ছিল Pascaline। এটি যোগ ও বিয়োগ করতে পারত।
৩. স্টেপড রেকনার
পরবর্তীতে জার্মান বিজ্ঞানী Gottfried Wilhelm Leibniz উন্নত গণনাযন্ত্র তৈরি করেন, যা গুণ ও ভাগ করতে সক্ষম ছিল।
# # #আধুনিক কম্পিউটারের ভিত্তি
চার্লস ব্যাবেজ – কম্পিউটারের জনক
১৮৩০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ Charles Babbage “Analytical Engine” নামে একটি যন্ত্রের নকশা তৈরি করেন। যদিও তিনি সম্পূর্ণ যন্ত্রটি তৈরি করতে পারেননি, তবে তার ধারণাই আধুনিক কম্পিউটারের ভিত্তি।
তাই তাকে “Father of Computer” বলা হয়।
# # #অ্যাডা লাভলেস – প্রথম প্রোগ্রামার
Ada Lovelace ছিলেন চার্লস ব্যাবেজের সহকর্মী। তিনি Analytical Engine-এর জন্য প্রথম অ্যালগরিদম লেখেন। তাই তাকে বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয়।
# # #ইলেকট্রনিক কম্পিউটারের যুগ
ENIAC
১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয় প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার ENIAC। এটি বিশাল আকারের ছিল এবং একটি বড় কক্ষজুড়ে স্থাপন করতে হতো।
# # #কম্পিউটারের প্রজন্মভিত্তিক উন্নয়ন
১ম প্রজন্ম (১৯৪০–১৯৫৬)
ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো। আকার বড় এবং বিদ্যুৎ খরচ বেশি ছিল।
২য় প্রজন্ম (১৯৫৬–১৯৬৩)
ট্রানজিস্টর ব্যবহৃত হয়। আকার ছোট এবং দ্রুতগতি বৃদ্ধি পায়।
৩য় প্রজন্ম (১৯৬৪–১৯৭১)
ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহৃত হয়।
৪র্থ প্রজন্ম (১৯৭১–বর্তমান)
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে ব্যক্তিগত কম্পিউটার (PC) জনপ্রিয় হয়।
৫ম প্রজন্ম
কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence ভিত্তিক উন্নত কম্পিউটার ব্যবস্থার বিকাশ চলছে।
ব্যক্তিগত কম্পিউটারের উত্থান
১৯৮০-এর দশকে ব্যক্তিগত কম্পিউটার সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। IBM ও Apple এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমানে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট এমনকি স্মার্টফোনও একধরনের কম্পিউটার।
# # #কম্পিউটারের প্রধান অংশ
১. ইনপুট ইউনিট (কীবোর্ড, মাউস)
২. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)
৩. আউটপুট ইউনিট (মনিটর, প্রিন্টার)
৪. মেমোরি (RAM, Hard Disk)
# # #আমাদের জীবনে কম্পিউটার
✔ শিক্ষা
✔ চিকিৎসা
✔ ব্যাংকিং
✔ ব্যবসা
✔ যোগাযোগ
✔ গবেষণা
কম্পিউটার ছাড়া আধুনিক সভ্যতা কল্পনা করা কঠিন।
কম্পিউটারের ইতিহাস হলো মানুষের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার ইতিহাস। অ্যাবাকাস থেকে শুরু করে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি পর্যন্ত এই যাত্রা আমাদের দেখায়, জ্ঞান ও উদ্ভাবনই উন্নতির মূল চাবিকাঠি।কম্পিউটার শুধু একটি যন্ত্র নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের পৃথিবীকে বদলে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম।

16/01/2026

“Coding Dreams into Reality.”
"স্বপ্নকে কোডে রূপ দিন"

04/01/2023

কিভাবে ঘরে বসে মোবাইলের সাহায্যে লিখে টাকা উপার্জন করা যায়?
মোবাইলে আপনি সহজেই ইনকাম করতে পারেন। নিচের পয়েন্ট গুলো লক্ষ্য করি

(১) ফাইল আপলোড করে ইনকাম

(২) ইন্টারনেটে সার্চ করে ইনকাম

(৩) ভিডিও দেখে ইনকাম

(৪) ক্যাপচা টাইপিং করে ইনকাম

(৫) Ads দেখে ইনকাম

(৬) রেডিও শোনে ইনকাম

(৭) লিংক শর্ট করে আয় করুন

(৮) ব্রাউজ করে ইনকাম করুন ( সংগ্রহীত)

Facebook - log in or sign up 12/12/2022

#ফেসবুক-মার্কেটিং-ফ্রি-কোর্স ৷
ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স করার দ্বারা, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ অংশ শিখতে পারবেন। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হল ফেসবুক মার্কেটিং।

আর যদি স্যোশাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলি তাহলে, ফেসবুকের স্থান এক নাম্বারে। প্রতি মাসে ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২, ৬০৩ মিলিয়ন। আর ফেসবুক মেসেঞ্জারে এর সংখ্যা ১.৩ বিলিয়ন। চিন্তা করুন! ফেসবুক মার্কেটিং এবং আপনার ব্যবসা প্রচারের কত বড় একটি মাধ্যম।

আমরা অনেকেই ফেসবুকের অনেক টুলস এবং ফিচার সম্পর্কে জানিনা। ফেসবুকের এসব টুলস এবং ফিচার ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ব্যবসা, ওয়েবসাইট কিংবা ই-কমার্স সাইটের বিক্রি বহুগুণে বৃদ্ধি করতে পারেন।

ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স
এক নজরে সম্পূর্ণ লেখা দেখুন
এখন কথা হল, এসব টুলস এবং ফিচার সম্পর্কে জানবেন কিভাবে? এসব টুলস এবং ফিচার সম্পর্কে জানতে হলে আপনাকে কোর্স করতে হবে। অনলাইনে অনেক কোর্স রয়েছে। তবে, আমরা সেখান থেকে জনপ্রিয় এবং কার্যকরী ফ্রি ফেসবুক মার্কেটিং কোর্স এর তালিকা দিব।

কেন ফেসবুক মার্কেটিং শিখবেন?
কোন কোর্স করার আগে অবশ্যই তার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে ধারণা রাখতে হবে। অন্যথায় কোর্স করে তার মূল উদ্দেশ্য হাসিল করা সম্ভব নয়। ফেসবুক ২০১৯ সালে অ্যাড থেকে আয় করে ছিল ৪০ মিলিয়ন ডলার। এই আয় হল কন্টেন্ট ক্রিয়টর, পাবলিশার ও ডেভোলোপারদেরে খরচ দেয়ার পর।

আপনারা এটা জানেন আশা করি, ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়। ফেসবুকে যারা ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ফেসবুক টাকা দিয়ে থাকে। আর এদের টাকাও ধরা হলে তা হবে প্রায় ১ বিলিয়ন ডলার।

এবার ভাবুন, মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে এই ফেসবুকের পিছনে। আপনার কি মনে হয়! এ টাকা কি শুধু শুধু খরচ করছে? না, বরং ফেসবুক থেকে বর্তমান সময়ে সবচেয়ে সেল এবং ব্যবসায়ের প্রসার হয়।

আর তাই, বর্তমানে প্রায় সব কোম্পানি এবং প্রতিষ্ঠান তাদের ব্যবসায়ের প্রচার বা বিক্রি বৃদ্ধির জন্য স্যোশাল মিডিয়া মার্কেটার রাখে। একজন স্যোশাল মিডিয়া মার্কেটারের বেতন ৫০০ থেকে ৩ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে।

ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স
তাহলে, এই ছোট কথার সারমর্ম হল, ফেসবুক মার্কেটিং আপনার নিজের ব্যবসায়ের পাশাপাশি আপনার চাকরির বাজারের রাস্তাও খুলে দিচ্ছে।

ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স সূমহ
কথা অনেক হল এবার ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স সূমহের দিকে নজর দেয়া যাক। আপনাদের জন্য একটি সুখবর হল ফেসবুক নিজেই ফেসবুক ব্লু প্রিন্ট ই-লার্নিং কোর্স নামের প্ল্যাটফর্ম আছে। ফেসবুক ব্লু প্রিন্ট ই-লার্নিং কোর্স ১০০ এর বেশি কোর্স রয়েছে। আর এর সবগুলো কোর্স সম্পূর্ণ ফ্রি।

এসব কোর্সের মধ্যে অনেক কোর্স আছে যেখানে সার্টিফিকেট দিয়ে থাকে। আর এই সার্টিফিকেট আপনাকে চাকরি পেতে সহায়তা করবে। তবে, সার্টিফিকেট নিতে হলে আপনাকে টাকা দিতে হবে।

১. ফেসবুক বেসিক ফ্রি মার্কেটিং কোর্স
কোর্স প্লাটফর্ম – Facebook Business
কোর্স লিংক – https://www.facebook.com
ফেসবুক বেসিক ফ্রি মার্কেটিং কোর্স থেকে যা যা শিখবেন
পারফেক্ট ফেসবুক পেজ তৈরির গাইডলাইন।
ফেসবুক অ্যাড দেয়ার প্রয়োজনীয় গাইডলাইন।
ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম কানুন।
ইনস্টাগ্রামে আপনার ব্যবসা সম্পসারণ।
ইনস্টাগ্রামে কীভাবে বিজ্ঞাপন দেওয়া যায়?
কীভাবে ফেসবুকে অ্যাড দিবেন?
ফেসবুক এবং ইনস্টাগ্রামকে কিভাবে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে কাজে লাগাবেন?
ফেসবুক এবং ইনস্টাগ্রামে পণ্য ক্রয়-বিক্রয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করার নিয়ম, ইত্যাদি।
২. ফেসবুক ফ্রি মার্কেটিং কোর্সের সাথে সার্টিফিকেট
কোর্স প্লাটফর্ম – Facebook Business
কোর্স লিংক – https://www.facebook.com
ফেসবুক ফ্রি মার্কেটিং কোর্সের সাথে মোট ৮ টি কোর্সে সার্টিফিকেট দিয়ে থাকে।

এই কোর্সগুলো থেকে যা যা শিখবেন –
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারে অ্যাড তৈরি, পরিচালনা ও প্রতিবেদন করার ক্ষেত্রে মৌলিক যেসব দক্ষতার প্রয়োজন।
ফেসবুক ডাটা, ইনসাইট এবং মেজারমেন্ট টুলস ব্যবহার করে মার্কেটিং অ্যানালাইসিস ও তথ্য সংগ্রহ।
ফেসবুক অ্যাপ এবং সার্ভিস ব্যবহার করে মার্কেটিংয়ের অ্যাডভান্সড কৌশল।
ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং মার্কেটিং প্লান তৈরিতে ফেসবুক মিডিয়া স্ট্রাটেজির ব্যবহার।
ফেসবুক, ইন্সটাগ্রাম এবং ম্যাসেন্জারের অ্যাড ব্যবহার করে ব্যবসায়িক লক্ষ্য অর্জনের কৌশল।
মার্কেটিংয়ে ফেসবুক পিক্সেল, ইভেন্ট এবং কাস্টম কনভার্সনের প্রয়োগ।
SDK বা অ্যাপ ইভেন্ট, ডাইনামিক অ্যাড, অফলাইন কনভার্সনের প্রয়োগ।
৩. অ্যাডভান্সড ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স
কোর্স প্লাটফর্ম – FacebookBlueprint
কোর্স লিংক – https://www.facebookblueprint.com
এখানে ১০০ এর উপরে কোর্স রয়েছে। আর এই সবগুলো কোর্স সম্পূর্ণ ফ্রি। এখানে বেসিক থেকে একদম অ্যাডভান্সড লেভেলের কোর্স রয়েছে। এই কোর্সগুলো করার পর ফেসবুক মার্কেটিংয়ের আর কিছু শেখার থাকবেনা। মোটকথা, ফেসবুক মার্কেটিংয়ের জন্য যা যা জানা প্রয়োজন তার সব কিছুই পাবেন আপনি এর কোর্স প্লাটফর্মে।

প্রতিটি কোর্স মোটামুটি ১০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত। আপনি যদি অলসও হয়ে থাকেন তাহলে, সবগুলো কোর্স করতে আপনার ১৫ দিনের বেশি সময় লাগবে না। এই কোর্সগুলো যেহেতু ফেসবুকের নিজের তত্ত্বাবধায়নে করা হয়েছে, তাই এর মান নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই।

৪. ফেসবুক মার্কেটিং কোর্স – অর্গানিক এবং পেইড স্ট্রাটেজি
কোর্স প্লাটফর্ম – Hubspot
কোর্স লিংক – https://academy.hubspot.com
এই কোর্সে ফেসবুক মার্কেটিংয়ের কৌশল এবং অপটিমাইজ করার ফ্রি এবং পেইড ২টি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য যা যা প্রয়োজনীয় তার সব কিছু অন্তর্ভুক্ত আছে। এই কোর্সটি ব্যবসায়ীদের তাদের ব্যবসায় বৃদ্ধির জন্য কার্যকর এবং কার্যকর উপায়গুলো বলা হয়েছে।

৪টি লেসন এবং ১৬টি ভিডিওর মাধ্যমে কোর্স করানো হয়েছে। কোর্সের সময় ১ ঘণ্টা ১৮ মিনিট। কোর্সটিতে ৩ পর্বে কুইজের ব্যবস্থা রয়েছে।

৫. ফেসবুক মার্কেটিং কোর্স
কোর্স প্লাটফর্ম – Udemy
কোর্স লিংক – https://www.udemy.com
Udemy সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। যারা অনলাইন কোর্স করেন তারা সবাই জানেন এই প্লাটফর্ম সম্পর্কে। এখানে বেশ কিছু ফ্রি কোর্স রয়েছে। এসব কোর্স করার মাধ্যমে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন।

পরিশেষে
এই ছিল ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ফেসবুক মার্কেটিং কোর্স সবার জন্যই জরুরি। তাই, আপনার হাতে যদি ফ্রি সময় থাকে তাহলে, অবশ্যই ফ্রি কোর্সগুলো করে নিবেন।( Collected)

Facebook - log in or sign up Create an account or log into Facebook. Connect with friends, family and other people you know. Share photos and videos, send messages and get updates.

12/12/2022

بسم الله الرحمن الرحيم In the name of Allah,The most Gracious, The most Merciful

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka