Markazul Quran Dhaka মারকাযুল কুরআন ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Markazul Quran Dhaka মারকাযুল কুরআন ঢাকা

Markazul Quran Dhaka মারকাযুল কুরআন ঢাকা ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস

আগামীকাল শনিবার থেকে ভর্তি শুরু। মারকাযের বালক-বালিকা মাদরাসা ভিজিট করুন এর পর সিদ্ধান্ত নিন।
27/03/2026

আগামীকাল শনিবার থেকে ভর্তি শুরু।
মারকাযের বালক-বালিকা মাদরাসা ভিজিট করুন এর পর সিদ্ধান্ত নিন।

আপনার প্রিয় সন্তানের ভবিষ্যৎ গড়ার উত্তম ঠিকানা।

23/03/2026
20/03/2026

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
মারকাযুল কুরআন শিক্ষা পরিবারের সকল অভিভাবক ছাত্র -ছাত্রী, শিক্ষকমণ্ডলী এবং শুভাকাঙ্খীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক

18/03/2026

বেফাক বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা ২০২৬
মারকাযের মহিলা মাদরাসা
মেধা তালিকায় -৪ জন সহ ঈর্ষনীয় ফলাফল করেছে
আলহামদুলিল্লাহ, যারা জা.জিদ্দান ও জায়্যিদ হয়েছো
তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি

আপনার প্রিয় সন্তানের ভবিষ্যৎ গড়ার উত্তম ঠিকানা।
15/03/2026

আপনার প্রিয় সন্তানের ভবিষ্যৎ গড়ার উত্তম ঠিকানা।

13/03/2026

*ভর্তি চলছে!ভর্তি চলছে!!ভর্তি চলছে!!*
আপনার আদরের সন্তানকে দক্ষ ও সৃজনশীল পরিচালকের হাতে তুলে দিন।

*ভ‌র্তি শুরু*
৭ শাওয়াল ২৭ মার্চ ২০২৬ইং শুক্রবার থেকে।

ছাত্র- ছাত্রী সহ সরাসরি এসে মাদরাসার পরিবেশ,সিলেবাস, অর্জন সমুহ দেখে ভর্তির সিদ্ধান্ত নিতে পারেন।

আলহামদুলিল্লাহ!
মারকাযুল কুরআন ঢাকা ইতিপুর্বেই হিফয এর জগতে সেরাদের কাতারে শামিল হয়েছে। মারকাযের হিফয বিভাগের হাফেযে কুরআন ছাত্ররা বিভিন্ন টিভি ও জাতীয় প্রতিযোগিতা এবং বেফাক বোর্ড পরিক্ষায় একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্হান অর্জনসহ বহু পুরস্কার ও ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।

*চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন*
মারকাযের ছাত্র হাফেয সানাউল্লাহ সানী মাই টিভিতে জাতীয় হিফয প্রতিযোগিতায় সারা দেশের হাজারো হাফেযে কুরআনকে টপকিয়ে ফাইনালে প্রথম স্থান( চ্যাম্পিয়ন) পুরস্কার অর্জন করে। মারকাযের ছাত্র হাফেয নূর শাকিল সেরা হাফেয জাতীয় হিফয প্রতিযোগিতায় গাজী টিভিতে সারা দেশে ৩য় স্থান অর্জন করে। মারকাযের ছাত্র হাফেয এনামুল হাসান সাব্বির চ্যানেল টুয়েন্টিফোর টিভিতে সেরা ১০ এ স্থান করে নেয়। এ ছাড়া বেফাক পরীক্ষা এবং হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ও ১০ম সহ অসংখ্য পুরস্কার মারকাযের ছাত্ররা অর্জন করেছে আলহামদুলিল্লাহ।

তালিম তারবিয়াত, আমল আখলাকের সমন্বয়ে আপনাদের আদরের সন্তানকে যুগোপযোগী সচেতন এবং বিশ্বমানের হাফেয গড়ার লক্ষ্য নিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা ঠিক রাখার জন্য রয়েছে ৩ বেলা স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবারের ব্যবস্থা এবং শরীর চর্চার জন্য রয়েছে উস্তাদগণের তত্বাবদানে খেলাধুলার ব্যবস্থা।

*মারকাযের বিভাগসমূহ*
* সিলেবাস ভিত্তিক নুরানী বিভাগ (বাংলা ইংরেজি গনিতসহ)

*সিলেবাস ভিত্তিক নাযেরা বিভাগ ( বাংলা ইংরেজি গনিতসহ)

*প্রি হিফয বিভাগ( নাযেরায় দুর্বলদের হিফযের প্রস্তুতিমুলক ক্লাস)

*বিশ্বমানের হিফযুল কুরআন বিভাগ (সাউন্ড সিস্টেম)

*হিফয রিভিশন(শুনানি)বিভাগ (সাউন্ড সিস্টেম)

*প্রতিযোগিতা বিভাগ( জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য)

*হিফযুল কুরআন বিভাগ*
একঝাক দক্ষ অভিজ্ঞ ও মেধাবী নবীন-প্রবীণ বিশ্বমানের হাফেয আলেম শিক্ষকদের সার্বক্ষনিক সরাসরি পাঠদান ও তত্বাবধানে ছাত্রদের বিশ্বমানের হাফেয হিসাবে গড়ে তুলা হয়।
হিফয বিভাগে ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরদের ভর্তি নেয়া হয় এবং হিফয শুনানি বিভাগে ১৫-১৬ বছর পর্যন্ত ভর্তি নেয়া হয়।
অত্যন্ত যত্ন ও দায়িত্বশীলতার সাথে তাদেরকে কুরআন শরীফ হিফয করানো হয়। সাধারণত ১ থেকে ৩ বছরের মধ্যে ছাত্ররা এই বিভাগ থেকে হিফয সম্পন্ন করে থাকে।
মাত্র সাড়ে তিন মাসে হিফয সম্পন্ন করে দেশবাসীকে অবাক করে দেয় মারকাযের ছাত্র ৭ বছরের বিস্ময় বালক হাফেয আবু তালহা।

পরিবেশঃ
অত্যাধুনিক ও কোলাহল মুক্ত নিরিবিলি খোলামেলা মনোমুগ্ধকর পরিবেশ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্ধারা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়।
দারোয়ানের মাধ্যমে সার্বক্ষণিক গেইটের নিরাপত্তা রক্ষা করা হয়।
অভিভাবক ছাড়া কোন ছাত্র গেইটের বাহিরে যাওয়ার কোন রকম সুযোগ নেই।

*ভর্তির সময় যা লাগবে*
১.গার্ডিয়ান ও ছাত্রের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্ম নিবন্ধনের কপি।

*সাথে যা যা আনতে হবে* ১.তাবলিগি বেড ২. ব্যাগ ও তালা ৩. প্লেট ও মামপট ৪.মেসওয়াক/ ব্রাশ ও টুথপেষ্ট।

*যা যা আনবেন না*
১. ট্রাংক ২.আলমারি/সেলফ।

👉যাতায়াত-: দেশের যে কোন প্রান্ত থেকে ঢাকার বারিধারা নতুন বাজার নেমে রিক্সা যোগে ছামির উদ্দিন মার্কেট।
পরিশেষেঃ আপনার সন্তানকে দক্ষ অভিজ্ঞ ও সৃজনশীল পরিচালক এবং উন্নত ও মানসম্মত এমন একটি মাদরাসায় ভর্তি করুন যাদের অতীত ও বর্তমান অর্জনের ধারাবাহিকতা রয়েছে এবং ছাত্রদের হক সম্পর্কে সচেতন রয়েছে।
আপনার সন্তানকে কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের মাদরাসাটি ভিজিট করার আমন্ত্রণ রইল।
ভর্তির জন্য যোগাযোগ করুন 01731992828 01976380508

ব্যবস্থাপনা ও পরিচালনায়ঃ শায়খ আনোয়ার হোসাইন রাজী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মারকায ঠিকানাঃ মাদানী এভিনিউ, ভাটারা ( ১০০ ফিট রোড সংলগ্ন) বারিধারা নতুন বাজার, ঢাকা১২১২

*মারকাযের মহিলা শাখা*
শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত মারকাযুল কুরআন মহিলা মাদরাসা ঢাকা' নামে মারকাযের আলাদা একটি মহিলা মাদরাসা রয়েছে।

মেয়েদের স্বাতন্ত্র হিফযুল কুরআন বিভাগ রয়েছে এবং চলতি বছর ফাইরুজ্জাহান ফামিম নামের একটা মেয়ে মাত্র ৮ মাসে হিফযের সবক শেষ করেছে আলহামদুলিল্লাহ।

আপনার আদরের ছেলে -মেয়েকে একই মাদরাসার দুই শাখায় পড়ানোর সুযোগ রয়েছে।

কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় প্রতি বছর মেধা তালিকা সহ বহু সংখ্যক মুমতাজ করার রেকর্ড রয়েছে আলহামদুলিল্লাহ

*শরয়ী পর্দা বাস্তবায়নের শতভাগ প্রচেষ্টা অব্যাহত রাখা হয়।

শিক্ষার মান ভালো হতে হলে শিক্ষকের মান ভালো হতে হয়।
এ বিষয়ে মারকায কর্তৃপক্ষ খুবই সিরিয়াস এবং আন্তরিক।
দেশের পতিতযশা অভিজ্ঞতা সম্পন্ন মুহাদ্দিসগণ হাদীসের দরস দিয়ে থাকেন, দক্ষ ও যোগ্যতা সম্পন্ন আলেম- আলেমা কিতাব বিভাগের ক্লাস করেন, নুরানি নাযেরা এবং জেনারেল বিষয় পড়ানো র জন্য স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষিকা দ্ধারা পাঠদান করানো হয়।
প্রতিষ্ঠার ১১ তম বর্ষে মারকাযে র লেখা পড়ার মান আরো বৃদ্ধি করার প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ।

১ রমাদান থেকে ভর্তি শুরু হয়েছে আপনার সন্তানকে ভর্তি র জন্য দেশ সেরা মাদরাসাটি ভিজিট করুন।
11/03/2026

১ রমাদান থেকে ভর্তি শুরু হয়েছে আপনার সন্তানকে ভর্তি র জন্য দেশ সেরা মাদরাসাটি ভিজিট করুন।

27/02/2026

পবিত্র রমাদানের অফুরন্ত নিয়ামত আমাকে দান করুন হে মাবুদ!

ইনশাআল্লাহ
21/01/2026

ইনশাআল্লাহ

Address

Dhaka

Telephone

+8801731992828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Quran Dhaka মারকাযুল কুরআন ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazul Quran Dhaka মারকাযুল কুরআন ঢাকা:

Shortcuts

Share

Category