NH Academy BD

NH Academy BD

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NH Academy BD, Mymensingh.

বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও একাডেমিক বিষয়ের প্রস্তুতি, বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে জানা ও চাকরি পরীক্ষার প্রস্তুতি জন্য এ পেইজ আপনার সহায়ক হবে।

(জ্ঞান জীবনকে আলোকিত করে।)


#NHACADEMYBD

05/08/2026

এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ব্যাবহারিক পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশন।

03/08/2026

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা: ‘বেসরকারি’ বা ‘আধা-সরকারি’ নয়, এটি একটি ‘ইকুয়েটেড গভর্নমেন্ট জব’ (Equated Government Job)
​সম্মানিত সুধীবৃন্দ,
​আমাদের দেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় অংশটিকে আমরা যুগের পর যুগ ধরে ভুল পরিভাষায় ডেকে আসছি। আমরা বলছি ‘বেসরকারি শিক্ষক’ বা ‘আধা-সরকারি চাকরি’। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, কাজের প্রকৃতি, দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় অবদানের বিচারে এটি কোনো ঢালাও ‘বেসরকারি’ (Non-Government/Private) চাকরি নয়, আবার কেবল ‘অর্ধেক সরকারি’ (Semi-Government) সুবিধাপ্রাপ্ত কোনো পদও নয়। এটি মূলত একটি ‘ইকুয়েটেড গভর্নমেন্ট জব’ (Equated Government Job) বা ‘সম-সরকারি চাকরি’।
​কেন এই খাতটিকে ‘ইকুয়েটেড জব’ বলা উচিত, তার সুনির্দিষ্ট তিনটি মূল স্তম্ভ নিচে তুলে ধরছি:
​১. কাজের মান ও আইনি বাধ্যবাধকতায় শতভাগ সমতা (Equated Responsibility)
​একজন সরকারি স্কুলের শিক্ষক এবং একজন এমপিওভুক্ত শিক্ষকের দায়িত্বের মধ্যে বিন্দুমাত্র ফারাক নেই:
​একই যোগ্যতায় নিয়োগ: জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) অধীনে কঠোর মেধা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসরুমে আসেন।
​একই পাঠ্যক্রম ও মূল্যায়ন: তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) একই কারিকুলাম পড়ান, একই জাতীয় বোর্ড পরীক্ষার (SSC/HSC) প্রশ্নপত্রে পরীক্ষা নেন এবং সরকারি শিক্ষকদের পাশাপাশি একই খাতা মূল্যায়ন করেন।
​জাতীয় দায়িত্ব: জাতীয় নির্বাচন, জনশুমারি থেকে শুরু করে রাষ্ট্রীয় যেকোনো জরুরি কাজে একজন সরকারি শিক্ষকের মতো একজন এমপিওভুক্ত শিক্ষককেও সমান দায়িত্ব পালন করতে হয়।
​যদি দায়বদ্ধতা, কাজের ঘণ্টা এবং ফলাফলের চাপ শতভাগ সরকারি প্রতিষ্ঠানের সমান হয়, তবে তাকে ‘বেসরকারি’ বা ‘অর্ধেক’ বলা একটি ভাষাগত ও নীতিগত অবিচার।
​২. কেন এটি ‘প্রাইভেট’ বা ‘অর্ধেক সরকারি’ নয়? (Structural Context)
​প্রাইভেট নয় কেন? প্রাইভেট চাকরি চলে ব্যক্তিমালিকানায়, বাণিজ্যিক লাভ-লোকসানের ওপর নির্ভর করে। কিন্তু আমাদের স্কুল-কলেজগুলো কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়; এগুলো রাষ্ট্রের সার্বজনীন শিক্ষাসেবা প্রদানকারী স্থান।
​অর্ধেক সরকারি নয় কেন? ‘আধা’ বা ‘অর্ধেক’ শব্দটিই একটা অসমাপ্ত বার্তা দেয়। যেন শিক্ষকরা অর্ধেক ডিউটি করছেন! প্রকৃতপক্ষে, প্রশাসনিক কাঠামোর কারণে পে-স্কেলের খাতায় একটি ভিন্ন কোড থাকলেও মূল বেতনের শতভাগ সরবরাহ করে রাষ্ট্রীয় কোষাগার (রাজস্ব বাজেট)।
​৩. নামকরণের মনস্তাত্ত্বিক প্রভাব ও সামাজিক মর্যাদা (Equated Status)
​ভাষার একটি নিজস্ব ক্ষমতা রয়েছে। যখন কোনো খাতকে ‘বেসরকারি’ বলে দেওয়া হয়, তখন সামাজিকভাবে সেই পেশাজীবীদের এক ধরণের অবমূল্যায়নের মুখোমুখি হতে হয়। অথচ দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর শিক্ষার আলো ছড়াচ্ছেন এই শিক্ষকরাই।
​রাষ্ট্র যখন একে ‘ইকুয়েটেড গভর্নমেন্ট জব’ (Equated Government Job) বা ‘সম-সরকারি চাকরি’ হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেবে:
​শিক্ষকদের দীর্ঘদিনের সামাজিক হীনমন্যতা ও অসন্তোষ দূর হবে।
​মেধা আরও বেশি করে শিক্ষাকথায় আকৃষ্ট হবে।
​রাষ্ট্র ও শিক্ষকের মধ্যে একটি মর্যাদাশীল ও পারস্পরিক সম্মানের সম্পর্ক গড়ে উঠবে।
Collected

02/08/2026

পাল রাজবংশ: গুরুত্বপূর্ণ তথ্য

➤ বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশের মাধ্যমে।
➤ পাল রাজবংশ প্রায় ৪০০ বছর বাংলায় শাসন করে, যা বাংলার ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী রাজবংশ।
➤ পাল শাসকরা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।
➤ মোট ১৭ জন পাল রাজা বাংলার শাসনকার্য পরিচালনা করেন।
➤ পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র অঞ্চল।
➤ পাল আমলে চিত্রশিল্প ও পালি ভাষার ব্যাপক বিকাশ ঘটে।
➤ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এই সময়ে রচিত হয়।
➤ হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
➤ পাল যুগে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম আবির্ভাব ঘটে।

©

Follow NH Academy BD
NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা

Photos from NH Academy BD's post 29/07/2026

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা মাউশির দেখুন।

Follow NH Academy BD
NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা

29/07/2026

১। সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় —
উত্তরঃ মালয়েশিয়ায়
২। ইসরাইলের কথিত ই-ওয়ান (East-1 or Mevaseret Adumim) অঞ্চল অবস্থিত —
উত্তরঃ জেরুজালেমে
৩। Dead Heart of Africa কোন দেশ —
উত্তরঃ শাদ
৪। ‘ইউরোপের প্রবেশদ্বার’ বলা হয় —
উত্তরঃ ভিয়েনাকে
৫। মানচিত্রে যে দেশের আকৃতি অনেকটা বুট জুতা সদৃশ —
উত্তরঃ ইতালি
৬। পৃথিবীর সর্বদক্ষিণের নগরী —
উত্তরঃ পুয়ের্তো উইলিয়াম (চিলি)
৭। বাংলাদেশের দক্ষিণে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল (প্রদেশ) —
উত্তরঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
৮। সাহারা মরুভূমি অবস্থিত —
উত্তরঃ উত্তর আফ্রিকায়
৯। পৃথিবীর গভীরতম স্থান —
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে
১০। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ —
উত্তরঃ সুন্দরবন।

27/07/2026

এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ।

14/07/2026

প্রিলি ও লিখিত পরীক্ষায় বারবার আসা কিছু ম্যাথ.....

Follow
NH Academy BD
NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা
The Misfit Soulmate

12/07/2026

শিক্ষক নিবন্ধনসহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য দেখতে পারেন।

Follow
NH Academy BD
NTRCA নিবন্ধিত শিক্ষক আড্ডা
The Misfit Soulmate



✅গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান

১, 'গুয়ানতানামা বন্দিশালা' কোন দেশে অবস্থিত?
ক, আমেরিকা
খ, আফগানিস্তান
গ, ইরাক
ঘ, কিউবা*💖

২, ওয়েস্ট ইন্ডিজ কি?
ক, একটি দেশের নাম
খ, একটি দ্বীপ সমষ্টির নাম*💖
গ, একটি ক্রিকেট দলের নাম
ঘ, ভারতের একটি দ্বীপের নাম

৩, 'কানকুন' কোথায় অবস্থিত?
ক, ব্রাজিল
খ, পেরু
গ, মেক্সিকো*💖
ঘ, কলম্বিয়া

৪, যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
ক, আব্রাহাম লিংকন*💖
খ, জর্জ ওয়াশিংটন
গ, রুজভেল্ট
ঘ, কেনেডি

৫, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র?
ক, জাপান
ঠ, ফ্রান্স*💖
গ, জার্মানি
ঘ, যুক্তরাজ্য

৬, "ওয়াল স্ট্রিট" কিসের জন্য বিখ্যাত?
ক, খেলাধুলা
খ, চিত্রকলা
গ, শেয়ার ব্যবসা*💖
ঘ, সিনেমা

৭, "I have a dream " উক্তিটি কার?
ক, মাহাথির মোহাম্মদ
খ, আব্রাহাম লিংকন
গ, নেলসন ম্যান্ডেলা
ঘ, মার্টিন লুথার কিং*💖

৮, They called ------ on the telephone.
A. We
B. Us*💖
C. They
D. Hers

9, Choose the correct sentence.
A. He, you and I am to blame.
B. I, you and he are to blame.*💖
C. You, he and I are to blame.

10, The teacher told --- to leave.
A. He and me
B. Him and I
C. Him and me*💖
D. He and I

11. I wish I were -----.
A. His
B. Himself
C. Him
D. He*💖

12, We insist on ---- leaving the room.
A. You
B. Your*💖
C. To you
D. Yours

✅ বাংলা থেকে প্রয়োজনীয় প্রশ্ন সমাধান -
এক পলকে পড়ে নাও

১। বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ পদ্ধতি মেনে চলে
২। ‘ষ্ণ’- যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
উত্তরঃ ষ+ণ
৩। ‘জ্যোৎস্না রাত’ কোন সমাস?
উত্তরঃ কর্মধারয়
৪। কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ মুমূর্ষু
৫। কোনটি ভিন্নার্থক শব্দ?
উত্তরঃ নগেন্দ্র
৬। ‘দামিনী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ বিদ্যুৎ
৭। ‘সুধীন্দ্র’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সুধী+ইন্দ্র
৮। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
উত্তরঃ গিন্নী
৯। ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?
উত্তরঃ চতুর
১০। ‘আগে প্রতি বছর এখানে খেলা হতো’- বাক্যটি কোন ধরনের অতীত নির্দেশ করে?
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত

✅ এক পলকে পড়ে নিন-

১। ফিফার সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জুরিখ, সুইজারল্যান্ড
২। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা মহাদেশ।
৩। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
উত্তরঃ ইসরায়েল
৪। রেনেসাঁ আন্দোলন কোন দেশে শুর হয়?
উত্তরঃ ইতালি
৫। সোনারগাঁও এর পূর্বনাম কী?
উত্তরঃ সুবর্ণগ্রাম
৬। ২০২৬ বিশ্বকাপ ফুটবল কয়টি হচ্ছে? দেশে অনুষ্ঠিত
উত্তরঃ ৩টি দেশ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)
৭। নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়?
উত্তরঃ ১৯০১ সাল থেকে
৮। ঠাকুরগাঁও শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ টাঙ্গন নদী
৯। রেভোল্যুশনারি গার্ড (IRGC) কোন দেশের সেনাবাহিনীর নাম?
উত্তরঃ ইরান
১০। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ সিউল

Photos from NH Academy BD's post 08/07/2026

Mpo ভুক্ত শিক্ষকদের ১৫% বাড়িভাড়া জুলাই মাসের বেতনের সাথে পাবেন এই নির্দেশনা অনুসারে ইনশাআল্লাহ।

পোস্ট ক্রেডিট : মাউশির ইউএমএস সেলের জহির উদ্দিন স্যারের পোস্ট

22/06/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬ খ্রি: এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত...........

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Mymensingh
1212