Learn With Fiz

Learn With Fiz

Share

প্রোগ্রামিং শেখাটা হোক সহজ, চলুন সকলে প্রোগ্রামিং শিখি। ✌️

27/03/2026

🚀 অবশেষে চলে আসলো
Beginner to Advanced Laravel REST API Development Course!
একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে আপনাকে এডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এখনই সুযোগ—ঈদ উপলক্ষে পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট! 🎉
📌 কেন এই কোর্সটি করবেন?
✅ বর্তমানে API Development এর চাহিদা দিন দিন দ্রুত বাড়ছে।
এই কোর্স আপনাকে Beginner থেকে Advanced Developer হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
✅ অনেকেই Graduation শেষ করে Job খুঁজে পাচ্ছেন না।
কিন্তু আপনি যদি একটি In-demand Programming Skill শিখে ফেলেন, তাহলে Career নিয়ে আর চিন্তা করতে হবে না।
✅ বাংলাদেশে প্রায় ৮০% কোম্পানি এখনও PHP ব্যবহার করে।
আর সেই কারণে আমরা সবচেয়ে জনপ্রিয় Framework Laravel দিয়ে এই REST API কোর্সটি তৈরি করেছি।
🎯 এই কোর্সটি আপনার জন্য যদি—
✔ আপনি Programming শিখতে চান
✔ Backend Development-এ ক্যারিয়ার গড়তে চান
✔ Freelancing বা Job-এর জন্য নিজেকে প্রস্তুত করতে চান
🌐 কোর্স বিস্তারিত ও মডিউল দেখতে ভিজিট করুন:
👉 https://www.learnwithfiz.com
🎥 ফ্রি ভিডিও দেখতে ভিজিট করুন:
👉 https://youtube.com/
📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন (WhatsApp):
👉 01718465130
💰 Course Price:
🔥 মাত্র ৳২০৮০/-
🎁 ১০ মার্চ এর মধ্যে Enroll করলে পাচ্ছেন 40% Eid Discount এ ১২৫০/-
👉 দেরি না করে আজই শুরু করুন আপনার Developer হওয়ার যাত্রা! 🚀

20/03/2026

✨ Eid Mubarak from Learn With Fiz Family! May your life be filled with peace, happiness, and success. 🌙

14/03/2026

🚀 Laravel Socialite Google Login System
এই ক্লাসে যা যা শিখানো হয়েছে:
✅ Laravel Socialite install ও setup
✅ Google OAuth configuration করা
✅ Google দিয়ে Social Login system তৈরি
✅ User Registration system implement
✅ User Login system তৈরি
✅ Custom Middleware তৈরি ও ব্যবহার
✅ Authentication verify করে Dashboard access
✅ Secure Logout system implement

📌 পুরো বিষয়টি সহজভাবে দেখানো হয়েছে Laravel Socialite ব্যবহার করে।

link https://youtu.be/B7o_GCNlnCo?si=G1l1Iln-74RNBKM7

13/03/2026

🚀 শুধু কোড জানলেই ভালো সফটওয়্যার ডেভেলপার হওয়া যায় না — বিজনেস বোঝাও সমান গুরুত্বপূর্ণ।
আপনি হয়তো খুব ভালো কোড লিখতে পারেন। কিন্তু যদি বিজনেস লজিক এবং বিজনেস প্রসেস না বোঝেন, তাহলে সেই কোডের মূল্য অনেক সময় শূন্য হয়ে যায়।
একজন ভালো ডেভেলপারকে শুধু কোডার না হয়ে সমস্যা বিশ্লেষণকারী (Problem Solver) হতে হয়।
১️⃣ বিজনেস স্টাডি
ধরুন আপনি একটি ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছেন।
ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট ও ইনস্ট্রাকশন দিয়ে দিলো, আর আপনি সেই অনুযায়ী API বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন।
কিন্তু একজন ভালো ডেভেলপারকে শুধু রিকোয়ারমেন্ট ফলো করলেই হয় না।
আপনাকে ভাবতে হবে —
ভবিষ্যতে এর After Effect কি হতে পারে
সিস্টেম স্কেল হবে কিনা
বিজনেস প্রসেস পরিবর্তন হলে কীভাবে অ্যাডাপ্ট করবে
এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা জরুরি।
২️⃣ বিজনেস ডায়াগ্রাম
পুরো সফটওয়্যার বানানোর আগে অবশ্যই বিজনেস প্ল্যান ও ডায়াগ্রাম তৈরি করা উচিত।
ভবিষ্যতে কী কী Pros & Cons হতে পারে
কোথায় বটলনেক আসতে পারে
সিস্টেম কীভাবে স্কেল করবে
প্রয়োজনে সিনিয়র ডেভেলপার বা টিমের সাথে আলোচনা করে পরিকল্পনা করা উচিত।
৩️⃣ ডাটাবেইজ ডায়াগ্রাম
বিজনেস কেইস পরিষ্কার হলে তখন আসে ডাটাবেইজ ডিজাইন।
এই সময় চিন্তা করতে হবে —
Master Table
Detail Table
Product / Transaction Structure
সব কিছু আগে ডায়াগ্রাম বা ফ্লোচার্ট আকারে ডিজাইন করলে ভবিষ্যতে সমস্যা অনেক কম হয়।
৪️⃣ বিজনেস গ্যাপ
যদি বিজনেস পুরোপুরি না বুঝে সফটওয়্যার তৈরি করেন, তাহলে মাঝপথে সমস্যা আসবেই।
যেমন —
হঠাৎ নতুন ফিচার রিকোয়ারমেন্ট
ডাটাবেইজ স্ট্রাকচার পরিবর্তনের প্রয়োজন
অপ্রত্যাশিত সিস্টেম বাগ
তখন অনেক সময় জোড়াতালি দিয়ে সিস্টেম চালাতে হয়, কিন্তু সেটি কখনই ভালো সলিউশন নয়।
✅ সুতরাং মনে রাখবেন —
বিজনেস নেই তো সফটওয়্যার নেই।
বিজনেস বোঝা ছাড়া ভালো সফটওয়্যার তৈরি করা সম্ভব নয়।
একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হতে হলে
Code + Business Understanding — দুটোই সমান গুরুত্বপূর্ণ।
✍️ Learn With Fiz

09/03/2026

🚀 Laravel Authentication এখন আর কঠিন নয়!
Laravel দিয়ে API ও Web Application সিকিউর করার জন্য শিখুন ৩টি গুরুত্বপূর্ণ Authentication System —
🔐 Middleware
🔐 Passport
🔐 Sanctum
প্র্যাকটিক্যাল উদাহরণসহ সম্পূর্ণ টিউটোরিয়াল দেখুন Learn With Fiz YouTube Channel এ।
https://youtube.com/?si=NzS41oi7UpM3wkbY

08/03/2026

🚀 Learn With Fiz থেকে আসছে নতুন কোর্স — Complete API Development
রমজান ও ঈদের পর Learn With Fiz থেকে একটি পূর্ণাঙ্গ API Development কোর্স লঞ্চ করতে যাচ্ছি।
এর আগে আমি Full Stack Web Development কোর্স লাইভ এবং রেকর্ডেড—দুইভাবেই প্রকাশ করেছি। এবার যারা API Developer হতে চান এবং জব মার্কেটে কাজ করতে চান, তাদের জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটি সম্পূর্ণ গাইডলাইন ভিত্তিক কোর্স তৈরি করা হচ্ছে।
এই কোর্সে যেসব গুরুত্বপূর্ণ টপিক থাকছে:
✅ Raw PHP দিয়ে API তৈরি
✅ OOP ব্যবহার করে API Development
✅ Laravel API Development
✅ Laravel Authentication & Token System
✅ Laravel দিয়ে Full API Project
✅ Third Party API Integration
✅ এবং আরও অনেক Advanced ও Practical Topic
কোর্সটি এমনভাবে তৈরি করা হবে যাতে একজন শিক্ষার্থী শূন্য থেকে শুরু করে একজন দক্ষ API Developer হতে পারে।
🎥 রেকর্ডিং শুরু করবো ইনশাআল্লাহ ঈদের পর থেকে, এবং ধীরে ধীরে কোর্সটি প্রকাশ করা হবে।
যারা API Development শিখে Backend Developer হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সম্পূর্ণ গাইডলাইন হবে।
Stay connected with Learn With Fiz ❤️

07/03/2026

📌 আজকের টপিক: Laravel 12 Middleware Authentication

আজকের টিউটোরিয়ালে আমরা Laravel 12 ব্যবহার করে একটি সম্পূর্ণ Authentication System নিয়ে আলোচনা করেছি।

আলোচনার বিষয়গুলো:

🔹 Registration System – নতুন ইউজার কীভাবে রেজিস্ট্রেশন করবে
🔹 Login System – ইউজার কীভাবে সিস্টেমে লগইন করবে
🔹 Admin Dashboard – লগইন করার পর ড্যাশবোর্ডে প্রবেশ
🔹 Protected Route using Middleware – Middleware ব্যবহার করে Route প্রোটেক্ট করা
🔹 Logout System – সিকিউরভাবে সিস্টেম থেকে লগআউট করা

💻 পুরো বিষয়টি ধাপে ধাপে Laravel 12 দিয়ে দেখানো হয়েছে।







https://youtu.be/l-_wAIKUnWU

05/03/2026

🚀 Laravel Passport API Authentication Tutorial
এই ভিডিওতে যা শিখতে পারবেন:
✅ Laravel Passport ইনস্টল ও সেটআপ
✅ API authentication system কনফিগার করা
✅ Database migration সেটআপ
✅ User registration API তৈরি
✅ Login API তৈরি ও Access Token জেনারেট
✅ Token ব্যবহার করে protected route access করা
✅ Token দিয়ে Admin Dashboard verify করা
✅ Secure API authentication workflow বোঝা
✅ Logout system (Token revoke) তৈরি
📌 Laravel API Authentication এর পুরো workflow সহজভাবে দেখানো হয়েছে Laravel Passport ব্যবহার করে।
link https://youtu.be/Q5J7ulTzdD0?si=XIV9DyU95wyKLX0Z

03/03/2026

🚀 Laravel Sanctum দিয়ে সম্পূর্ণ API Authentication সিস্টেম | বাংলা টিউটোরিয়াল
আপনি যদি Laravel দিয়ে API ভিত্তিক Authentication সিস্টেম তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে Laravel Sanctum ব্যবহার করে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে User Registration, Login, Token Generate, Admin Dashboard এবং Logout System তৈরি করবেন।

🎥 ভিডিও লিংক: https://youtu.be/sRk8Wr1J9hA?si=NrPrnoLB_HQHtqrg

📌 ভিডিওতে যা শিখতে পাবেন:
✅ Laravel Sanctum সেটআপ ও ইনস্টলেশন
✅ ইউজার রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি
✅ লগিন API + টোকেন জেনারেট
✅ Auth Token দিয়ে প্রিটেক্টেড রুট তৈরি
✅ Admin Dashboard Access কন্ট্রোল
✅ Logout System (Token Delete / Revoke)
✅ সম্পূর্ণ API Authentication Workflow ধাপে ধাপে ব্যাখ্যা ✨
💡 যারা Laravel API নিয়ে কাজ করছেন বা Backend Developer হতে চান — তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল।

24/02/2026

AI দিয়ে সিভি বানাও
AI দিয়ে সিভি রিভিউ
AI দিয়ে এসাইনমেন্ট বানাও
AI দিয়ে বানিয়ে সাবমিট
জবের ক্ষেত্রে AI দিয়ে কোডিং
তারপর HR জিজ্ঞেস করলে—
“নিজের স্কিল কী?”
উত্তর:
👉 ChatGPT ভাই আছে তো! 😌🤖
হাহাহা 🤣
পুরো জীবনটা এখন—
পড়াশোনা: AI
চিন্তা: AI
কাজ: AI
নিজের অবদান: Enter চাপা
আমরা মানুষ না, আমরা এখন
👉 AI Assisted Human (AAH)

বি:দ্র: জুনিয়ররা এই মেসেজ না বুঝলে কপালে শনি আছে।

23/02/2026

🔥 কিভাবে বুঝবে তুমি একজন প্রোগ্রানিং লার্নার? 🔥
✅ ১. শুরু করো একদম বেসিক থেকে
বেসিক ক্লিয়ার না হলে উপরে ওঠা যায় না। কনসেপ্ট বুঝে বুঝে আগাও—তাড়াহুড়া না।
✅ ২. মাঝপথে স্টাক হচ্ছো? এটা ভালো সাইন!
স্টাক না হলে বুঝবা তুমি আসলে শেখার জায়গায় ঢুকাও নাই।
প্রোগ্রামিং মানেই—
স্টাক হওয়া ❌
গুগল করা 🔍
ভুল করা 😅
আবার নতুন করে শুরু করা 🔁
✅ ৩. “আমাকে দিয়ে হবে?” — অবশ্যই হবে!
হ্যাঁ, তোমাকে দিয়েও হবে।
শুধু দরকার—
👉 কনসিস্টেন্সি
👉 নিয়মিত প্র্যাকটিস
👉 ধৈর্য
🚫 ট্যালেন্ট না থাকলেও চলবে
🚫 বেশি IQ লাগবে না
✅ লাগবে শুধু লেগে থাকার মানসিকতা
আজ না হোক, কাল ঠিকই পারবে—
হার মানলেই শুধু শেষ। 💻🔥

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka