24/08/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিষয়টি সম্পূর্ণ সত্য আমি নিজেই এখানে উপস্থিত ছিলাম পুরো বিষয়টি,আমার নিজের চোখে দেখা, দেশ ও প্রবাস থেকে এই নিউজটা সম্ভবত অনেকেই দেখেছেন ,
বাগেরহাট জেলার সরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, আমাদের ছোট ভাই (নাহিদ হাসান) বেওয়ারিশ একজন অসুস্থ মহিলাকে পেয়ে নাহিদ হসপিটালে নিয়ে আসে, মাগরিবের নামাজের পর আমিও হসপিটালে যাই এই রোগীকে দেখার জন্য, ওরা প্রস্তুতি নিচ্ছিল খুলনা মেডিকেলে নিয়ে যাবে, এরমধ্যে আমরা পরামর্শ করি খুলনা মেডিকেলের থেকে মিল্টন সমাদ্দার ওখানে নিয়ে গেলে ভালো হবে, যেই কথা সেই কাজ আমরা পদক্ষেপ নি এরপরে আমরা মিল্টন সমাদ্দারের অফিসে যোগাযোগ করি, তাদের ওখানে অনেক রোগী থাকার কারণে কোন ভাবেই তারা ওখানে নিতে ইচ্ছুক নয়,তাদেরকে আমরা বলি টাকা যদি আমরা ম্যানেজ করে দি তাহলে নেওয়া যাবে কিনা, তাতে তারা রাজি হয়, এরপর তারা বলে বেওয়ারিশ এর জন্য থানার জিডি দরকার, এর পরে শুরু হয় জেডি নিয়ে কজ , কিন্তু আমরা কোনভাবেই থানাতে জিডি করাতে পারি নাই,, অনেক চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হয়েছি, আপনারাই বলে দেন আমরা কি করতে পারিএই সমাজের কাছে আমাদের প্রশ্ন?