Habib Al Hasan Sir

Habib Al Hasan Sir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habib Al Hasan Sir, Educational consultant, Dhaka.

Founder & Director at English Magic Institute | ELT In English (DU) |IELTS; British Council | MBA (NU) | CDP IN IT |Teacher | Entrepreneur | Journalist | CEO at সঞ্চয় বাড়ি Savings House | Chief Co-Ordinator at জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম |

23/09/2026

আপনি কি মনে করেন মানুষ হিসেবে বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে নৈতিক ও মৌলিক গুণাবলির অভাব আছে? এর কারণ কি কি হতে পারে?

প্রকৃতির কাছে গেলে মানুষ বুঝতে পারে,শান্তিই জীবনের সবচেয়ে বড় বিলাসিতা।কারণনদীর স্রোত, আকাশের নীল আর কিছু শান্ত মুহূর্ত… ...
30/08/2026

প্রকৃতির কাছে গেলে মানুষ বুঝতে পারে,শান্তিই জীবনের সবচেয়ে বড় বিলাসিতা।
কারণ
নদীর স্রোত, আকাশের নীল আর কিছু শান্ত মুহূর্ত… জীবন আসলে এমন ছোট ছোট স্মৃতির নাম।

"ইয়া নবী সালাম আলাইকাইয়া রাসূল সালাম আলাইকাইয়া হাবীব সালাম আলাইকাসালাওয়াতুল্লাহ আলাইকা।"🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উ...
26/08/2026

"ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা।"

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও সালাম 🌙
​যে শুভ দিনে ধরণীতে আগমন করেছিলেন মহান আল্লাহ তাআলার প্রিয় হাবীব, মানবতার কাণ্ডারী এবং বিশ্বজগতের জন্য পরম রহমত—আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। আজ তাঁর আগমনকে স্মরণ করে হৃদয়ে অনুভূতির প্রদীপ জ্বালানোর দিন।
​রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন কেবল একটি ইতিহাস নয়, তা আমাদের প্রতিটি পদক্ষেপের নিখুঁত দিকনির্দেশনা।
​✨ নবীজির সুন্দর শিক্ষা থেকে কিছু অনুচ্ছদে আমাদের অঙ্গীকার:
​উত্তম চরিত্র ও সততা: সত্যবাদিতা ও আমানতদারিতার মাধ্যমে সমাজে বিশ্বাসের বীজ বপন করা।
​দয়া ও ক্ষমা: শত্রুকেও মমতায় আপন করে নেওয়ার যে মহানুভবতা তিনি দেখিয়েছেন, তা নিজের জীবনে চর্চা করা।
​মানবতা ও সমতা: ধনী-দরিদ্র, বর্ণ কিংবা গোত্রের কোনো বিভেদ না রেখে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা।
​আসুন, তাঁর প্রতি কেবল ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং তাঁর রেখে যাওয়া মহামূল্যবান সুন্নত ও আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করি। হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে সমাজজুড়ে ছড়িয়ে দিই শান্তি ও ভালোবাসার আলো।
​আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবীর (সাঃ) দেখানো সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমীন। 🤲
​ #ঈদে_মিলাদুন্নবী #পবিত্র_ঈদে_মিলাদুন্নবী #রহমাতুল্লিল_আলামীন #নবীজির_আদর্শ #ইসলামী_পোস্ট

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
20/08/2026

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"
​খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"
​বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"
হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"

শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"

ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।

তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই। তার ফায়সালা শতভাগ সঠিক হয়।

ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন।"

পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন সূরা যারিয়াতের ২১ নং আয়াত পড়ি। সেখানে মহান রব বলেছেন-

"তোমরা কী নিজেদের সত্ত্বা নিয়ে কখনো চিন্তা করে দেখেছো?"

হে আল্লাহ আমার এবং আমাদের ধৈর্য বাড়িয়ে দাও।
16/08/2026

হে আল্লাহ আমার এবং আমাদের ধৈর্য বাড়িয়ে দাও।

"হাজার পরিকল্পনার চেয়ে একটি কাজ বাস্তবায়ন করা অনেক উত্তম।" পরিকল্পনা আর মাঠের কাজ সম্পূর্ণ ভিন্ন।            Habib Al ...
15/08/2026

"হাজার পরিকল্পনার চেয়ে
একটি কাজ বাস্তবায়ন করা অনেক উত্তম।"
পরিকল্পনা আর মাঠের কাজ সম্পূর্ণ ভিন্ন।
Habib Al Hasan Sir

Enjoying a quality time with my lovely students   By Habib Al Hasan Sir
15/08/2026

Enjoying a quality time with my lovely students

By Habib Al Hasan Sir

আসসালামু আলাইকুম। সবাই জুম্মা মোবারক
14/08/2026

আসসালামু আলাইকুম।
সবাই জুম্মা মোবারক

সুযোগ পেলে তারাও আপনার দূর্নাম করে যাদের আপনি আপনার সবচেয়ে কাছের মনে করেন,বিশ্বস্ত মনে করেন। আসলে আমরা নামেই মানুষ.........
13/08/2026

সুযোগ পেলে তারাও আপনার দূর্নাম করে যাদের আপনি আপনার সবচেয়ে কাছের মনে করেন,বিশ্বস্ত মনে করেন। আসলে আমরা নামেই মানুষ...... চরিত্রে আর কাজে এখনো অমানুষই রয়ে গেলাম।

 #পাপের_স্মরণ। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। 🟠 রাসূলুল্লাহ (সাঃ) বলেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবে একটি কা...
13/08/2026

#পাপের_স্মরণ।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।
🟠 রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। অতঃপর সে তওবা করলে, পাপকাজ ত্যাগ করলে এবং ক্ষমা প্রার্থনা করলে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায়।
সে আরও গুনাহ করলে সেই কালো দাগ বেড়ে যায়। এই সেই মরিচা যা আল্লাহ তাঁর কিতাবে উল্লেখ করেছেন (অনুবাদঃ)
’’কক্ষনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং (মরিচা) ধরিয়েছে’’।
[সূরা আল-মুতাফফিফীন ৮৩:১৪]

তিরমিযী ৩৩৩৪, আহমাদ ৭৮৯২, আত-তালীকুর রাগীব ২/২৬৮, ৪/৭৪।
তাহকীক আলবানীঃ হাসান।

সুনান ইবনে মাজাহ, হাদিস নং ৪২৪৪
হাদিসের মানঃ হাসান হাদিস
সোর্সঃ বাংলা হাদিস।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Habib Al Hasan Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Habib Al Hasan Sir:

Shortcuts

Share