Physics Classroom by Shovon - SSC HSC BUET & DU

Physics Classroom by Shovon - SSC HSC BUET & DU Personalized mentorship for SSC, HSC, Engineering, Medical & Dhaka University Admission aspirants. From classroom basics to dream campus admissions.
(1)

প্রিয় শিক্ষার্থীরা,এক মাসের সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের পবিত্র ঈদুল ফিতর। তোমাদের এবং তোমাদের পরিবার...
21/03/2026

প্রিয় শিক্ষার্থীরা,
এক মাসের সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের পবিত্র ঈদুল ফিতর। তোমাদের এবং তোমাদের পরিবারের সবার প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও ঈদ মোবারক! 🌙

ঈদের এই দিনটি তোমাদের জীবনে পজিটিভ এনার্জি আর অফুরন্ত খুশি নিয়ে আসুক। পরিবার আর বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নাও। মনে রেখো, জীবনের আসল ‘মোমেন্টাম’ কিন্তু প্রিয়জনদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো থেকেই আসে।

সবাই সুস্থ থেকো, প্রচুর সেমাই-পায়েস খেও আর নিরাপদে ঈদ উদযাপন করো। দেখা হবে ঈদের ছুটির পর!
ঈদ মোবারক! ✨

— মাহবুবুল আলম শোভন
মেকানিক্যাল ইঞ্জি:, বুয়েট
(Physics with Shovon Sir)

মহাখালী CNG পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড! আশেপাশের এলাকায় যারা আছেন, সাবধানে থাকবেন। অরক্ষিত অবস্থায় থাকা অন্য সিলিন্ডার বা স...
17/08/2025

মহাখালী CNG পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড!

আশেপাশের এলাকায় যারা আছেন, সাবধানে থাকবেন।
অরক্ষিত অবস্থায় থাকা অন্য সিলিন্ডার বা স্টোরেজ ট্যাংক থাকতে পারে।

21/07/2025

ব্রেকিং:
অবশেষে, HSC পরীক্ষা স্থগিত!
(সোর্স জানাচ্ছি দ্রুতই)

'তোমরা যারা ডাক্তার হতে চাও'---------------------------ডাক্তার হিসেবে আমি মিটফোর্ড, ঝিনাইদহ সদর,  ঢাকা মেডিকেল এবং লন্ডন...
18/07/2025

'তোমরা যারা ডাক্তার হতে চাও'
---------------------------

ডাক্তার হিসেবে আমি মিটফোর্ড, ঝিনাইদহ সদর, ঢাকা মেডিকেল এবং লন্ডনে কাজ করেছি।

সত্যি বলতে আমার কাজ করতে সবচেয়ে আরাম লাগছে লন্ডনে। পরিবেশটা ভালো। শুধু ভালো বললে আসলে ভুল হয়। অসাধারন। সিভিলাইজড৷ ভদ্রতা আছে। নিরাপত্তা আছে। ছুটি আছে। সম্মান আছে। নতুন কিছু ভাববার জায়গা আছে।সবচেয়ে বড় কথা পয়শা খারাপ পাইনা।

সবচেয়ে কষ্ট হতো, ঢাকা মেডিকেলে।
দুনিয়ার পাতি নেতার মামদোবাজি। বাজে সাংবাদিকদের ভুল চিকিৎসা বয়ান। শোয়ার জায়গা নাই, টয়লেট নাই একটা ভালো!

তবু অদ্ভুত কি জানেন?
ঢাকা মেডিকেলের মতন প্রায় ইন হিউম্যান একটা পরিবেশে কাজ করে যে মানসিক আনন্দটা আমি পেয়েছি তা কিন্তু এখানে আমি পাইনা।
এখানে সব আছে, শুধু গাইবান্ধা থেকে আসা পকেটে একশো টাকা নিয়ে অসহায় হয়ে দাড়িয়ে থাকা দরিদ্র লোকটা নাই।

অপারেশন টেবিলে শুয়ে ব্যাথার ঘোরে ফড়িং ধরতে হাত বাড়ানো নয় বছরের সুমন নাই।

মনে পড়ে ক্যাজুয়ালটিতে একবার মানিকগঞ্জের এক রোগী পেলাম। এত দরিদ্র, এত দরিদ্র যে ঠিক ঠাক কাপড় পড়ার মতনও পয়শা নাই। দীর্ঘ দিনের দারিদ্রে মানসিক ভাবে এত মিইয়ে গেছে, এত ভীতু হয়ে গেছে!
আমার রুমে এসে চেয়ারে বসতে বললেও বসার সাহসটা যোগাড় করতে পারছেনা!

জোড় করে বসিয়ে মাথায় হাত রাখলে, বুক ভেঙে আসা চোখের জলে ভেসে গেলো সব!
লন্ডনে তো সেই মুখটা নাই!

ছোট্ট বাচ্চাটা বস্তির ঘর থেকে বের হয়ে দৌড়ে গেছে রাস্তায়। অটো চলে গেছে তার পেটের উপর দিয়ে। সারা রাত জেগে অপারেশন করলাম!
ভোরের আলোয় বাইরে এসে দেখি মা নামাজে বসে আছে।

আমার বাচ্চার জন্য না, আপনের জন্য দোয়া করছি!
এই বাক্য, এই বোধ, এই ভালোবাসা আমি কোথায় পাই!

এই ঝকঝকে ইউরোপে, আমি কোথায় পাই বারান্দায় উবু হয়ে বসা গোবিন্দ চাষিকে!
পুরান ঢাকার কূখ্যাত সন্ত্রাসী, স্যার এইবার ভালো করে দেন, ভালো হয়ে যামু বলা সরল ছেলেটাকে!

কোথায় পাই আমি বাংলাদেশের বুকের ভিতর থেকে উঠে আসা পেটের ব্যথায় কাতর শিমুল, এক্সিডেন্টে পা ছিন্ন হয়ে যাওয়া কলেজ পড়ুয়া মেয়েটা,

মৃত মাকে জড়িয়ে ধরে রাখা চার বছরের হতচকিত শ্যামল শিশুটা!

আমি তোমাদের ভালোবাসি প্রিয় বাংলাদেশ।
একটু সময় দাও আমায়। আর কিছু দিন যাক।

আমি ফিরবো আবার।

✒️ ডা. ইমরান কায়েস

GPA-5 বা A+ এর শতকরা অনুপাতে এই বছরের সেরা ১০ স্কুল।
12/07/2025

GPA-5 বা A+ এর শতকরা অনুপাতে এই বছরের সেরা ১০ স্কুল।

🌟 নিয়োগ বিজ্ঞপ্তি | আমরা খুঁজছি একজন Junior Office Executive!   #চাকরি  #নিয়োগফার্মগেট-স্থ একটি পরিচিত অফলাইন কোচিং প্ল্...
11/07/2025

🌟 নিয়োগ বিজ্ঞপ্তি | আমরা খুঁজছি একজন Junior Office Executive!

#চাকরি #নিয়োগ

ফার্মগেট-স্থ একটি পরিচিত অফলাইন কোচিং প্ল্যাটফর্মে Junior Office Executive পদে ১/২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আপনি যদি সংগঠনের অংশ হয়ে কাজ করতে আগ্রহী হন এবং শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখতে চান—এই সুযোগ হতে পারে আপনার জন্য!

⸻

🏢 চাকরির বিবরণ:
• পদের নাম: Junior Office Executive
• চাকরির ধরন: পার্ট-টাইম / ফুল-টাইম (আলোচনা সাপেক্ষে)
• লোকেশন: Farmgate, Dhaka (Holy Cross College ও Science College এর বিপরীতে)
• সময়: সকাল ৯:০০ – বিকেল ৬:০০

⸻

📋 কাজের দায়িত্ব:
1. ফ্রন্ট ডেস্ক পরিচালনা ও শিক্ষার্থী/অভিভাবকের সাথে পেশাদার যোগাযোগ
2. ক্লাস ও রুটিন ম্যানেজমেন্টে সাপোর্ট
3. পরীক্ষাসমূহের সমন্বয়
4. অফিস প্রশাসনিক কার্যক্রমে সহায়তা

⸻

💸 বেতন ও সুযোগসুবিধা:
• প্রাথমিক বেতন: ৬,০০০ – ১৫,০০০ টাকা
(অভিজ্ঞতা ও সময় অনুযায়ী আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে)
• ভালো পারফর্মেন্সের ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের সুযোগ রয়েছে

⸻

🎓 যোগ্যতা:
• ন্যূনতম HSC / স্নাতক
• বেসিক কম্পিউটার স্কিল: MS Word, Excel, Google Docs & Sheets
• সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার
• পরিস্কার বাচনভঙ্গি ও ভালো কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ

⸻

📧 আবেদন পদ্ধতি:

আপনার CV সহ যোগাযোগ করুন:
মাহবুবুল আলম শোভন
📍 ফার্মগেট (Holy Cross & Science College এর বিপরীতে)
✉️ Email: [email protected]
📱 WhatsApp: +8801872277894

⸻

👉 আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

08/07/2025

১০ তারিখে SSC পরীক্ষার রেজাল্ট!
(রেজাল্ট দেখার পদ্ধতি ১ম কমেন্টে)

Address

Room-212, Pacific Homes (2nd Floor), Opposite To Govt. Science College, Farmgate, Tejgaon
Dhaka
1215

Telephone

+8801872277894

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics Classroom by Shovon - SSC HSC BUET & DU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Physics Classroom by Shovon - SSC HSC BUET & DU:

Shortcuts

Share