BUET + DU Admission & HSC

BUET + DU Admission & HSC

Share

A proper guideline for admission test of Engineering & Public Universities.

17/08/2025

মহাখালী CNG পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড!

আশেপাশের এলাকায় যারা আছেন, সাবধানে থাকবেন।
অরক্ষিত অবস্থায় থাকা অন্য সিলিন্ডার বা স্টোরেজ ট্যাংক থাকতে পারে।

21/07/2025

ব্রেকিং:
অবশেষে, HSC পরীক্ষা স্থগিত!
(সোর্স জানাচ্ছি দ্রুতই)

18/07/2025

'তোমরা যারা ডাক্তার হতে চাও'
---------------------------

ডাক্তার হিসেবে আমি মিটফোর্ড, ঝিনাইদহ সদর, ঢাকা মেডিকেল এবং লন্ডনে কাজ করেছি।

সত্যি বলতে আমার কাজ করতে সবচেয়ে আরাম লাগছে লন্ডনে। পরিবেশটা ভালো। শুধু ভালো বললে আসলে ভুল হয়। অসাধারন। সিভিলাইজড৷ ভদ্রতা আছে। নিরাপত্তা আছে। ছুটি আছে। সম্মান আছে। নতুন কিছু ভাববার জায়গা আছে।সবচেয়ে বড় কথা পয়শা খারাপ পাইনা।

সবচেয়ে কষ্ট হতো, ঢাকা মেডিকেলে।
দুনিয়ার পাতি নেতার মামদোবাজি। বাজে সাংবাদিকদের ভুল চিকিৎসা বয়ান। শোয়ার জায়গা নাই, টয়লেট নাই একটা ভালো!

তবু অদ্ভুত কি জানেন?
ঢাকা মেডিকেলের মতন প্রায় ইন হিউম্যান একটা পরিবেশে কাজ করে যে মানসিক আনন্দটা আমি পেয়েছি তা কিন্তু এখানে আমি পাইনা।
এখানে সব আছে, শুধু গাইবান্ধা থেকে আসা পকেটে একশো টাকা নিয়ে অসহায় হয়ে দাড়িয়ে থাকা দরিদ্র লোকটা নাই।

অপারেশন টেবিলে শুয়ে ব্যাথার ঘোরে ফড়িং ধরতে হাত বাড়ানো নয় বছরের সুমন নাই।

মনে পড়ে ক্যাজুয়ালটিতে একবার মানিকগঞ্জের এক রোগী পেলাম। এত দরিদ্র, এত দরিদ্র যে ঠিক ঠাক কাপড় পড়ার মতনও পয়শা নাই। দীর্ঘ দিনের দারিদ্রে মানসিক ভাবে এত মিইয়ে গেছে, এত ভীতু হয়ে গেছে!
আমার রুমে এসে চেয়ারে বসতে বললেও বসার সাহসটা যোগাড় করতে পারছেনা!

জোড় করে বসিয়ে মাথায় হাত রাখলে, বুক ভেঙে আসা চোখের জলে ভেসে গেলো সব!
লন্ডনে তো সেই মুখটা নাই!

ছোট্ট বাচ্চাটা বস্তির ঘর থেকে বের হয়ে দৌড়ে গেছে রাস্তায়। অটো চলে গেছে তার পেটের উপর দিয়ে। সারা রাত জেগে অপারেশন করলাম!
ভোরের আলোয় বাইরে এসে দেখি মা নামাজে বসে আছে।

আমার বাচ্চার জন্য না, আপনের জন্য দোয়া করছি!
এই বাক্য, এই বোধ, এই ভালোবাসা আমি কোথায় পাই!

এই ঝকঝকে ইউরোপে, আমি কোথায় পাই বারান্দায় উবু হয়ে বসা গোবিন্দ চাষিকে!
পুরান ঢাকার কূখ্যাত সন্ত্রাসী, স্যার এইবার ভালো করে দেন, ভালো হয়ে যামু বলা সরল ছেলেটাকে!

কোথায় পাই আমি বাংলাদেশের বুকের ভিতর থেকে উঠে আসা পেটের ব্যথায় কাতর শিমুল, এক্সিডেন্টে পা ছিন্ন হয়ে যাওয়া কলেজ পড়ুয়া মেয়েটা,

মৃত মাকে জড়িয়ে ধরে রাখা চার বছরের হতচকিত শ্যামল শিশুটা!

আমি তোমাদের ভালোবাসি প্রিয় বাংলাদেশ।
একটু সময় দাও আমায়। আর কিছু দিন যাক।

আমি ফিরবো আবার।

✒️ ডা. ইমরান কায়েস

12/07/2025

GPA-5 বা A+ এর শতকরা অনুপাতে এই বছরের সেরা ১০ স্কুল।

11/07/2025

🌟 নিয়োগ বিজ্ঞপ্তি | আমরা খুঁজছি একজন Junior Office Executive!

#চাকরি #নিয়োগ

ফার্মগেট-স্থ একটি পরিচিত অফলাইন কোচিং প্ল্যাটফর্মে Junior Office Executive পদে ১/২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আপনি যদি সংগঠনের অংশ হয়ে কাজ করতে আগ্রহী হন এবং শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখতে চান—এই সুযোগ হতে পারে আপনার জন্য!



🏢 চাকরির বিবরণ:
• পদের নাম: Junior Office Executive
• চাকরির ধরন: পার্ট-টাইম / ফুল-টাইম (আলোচনা সাপেক্ষে)
• লোকেশন: Farmgate, Dhaka (Holy Cross College ও Science College এর বিপরীতে)
• সময়: সকাল ৯:০০ – বিকেল ৬:০০



📋 কাজের দায়িত্ব:
1. ফ্রন্ট ডেস্ক পরিচালনা ও শিক্ষার্থী/অভিভাবকের সাথে পেশাদার যোগাযোগ
2. ক্লাস ও রুটিন ম্যানেজমেন্টে সাপোর্ট
3. পরীক্ষাসমূহের সমন্বয়
4. অফিস প্রশাসনিক কার্যক্রমে সহায়তা



💸 বেতন ও সুযোগসুবিধা:
• প্রাথমিক বেতন: ৬,০০০ – ১৫,০০০ টাকা
(অভিজ্ঞতা ও সময় অনুযায়ী আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে)
• ভালো পারফর্মেন্সের ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের সুযোগ রয়েছে



🎓 যোগ্যতা:
• ন্যূনতম HSC / স্নাতক
• বেসিক কম্পিউটার স্কিল: MS Word, Excel, Google Docs & Sheets
• সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার
• পরিস্কার বাচনভঙ্গি ও ভালো কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ



📧 আবেদন পদ্ধতি:

আপনার CV সহ যোগাযোগ করুন:
মাহবুবুল আলম শোভন
📍 ফার্মগেট (Holy Cross & Science College এর বিপরীতে)
✉️ Email: [email protected]
📱 WhatsApp: +8801872277894



👉 আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

08/07/2025

১০ তারিখে SSC পরীক্ষার রেজাল্ট!
(রেজাল্ট দেখার পদ্ধতি ১ম কমেন্টে)

04/07/2025

🔬 ছবির মাঝখানের ছোট্ট নীল আলো—এটি একটি বাস্তব পরমাণু!

ছবির মাঝখানে যে ছোট নীলচে বিন্দুটি দেখা যাচ্ছে, সেটি কোনো গ্রাফিক্স না, না কোনো কম্পিউটার ইফেক্ট।
এটি একটি বাস্তব স্ট্রনশিয়াম আয়ন (Strontium Ion)—অর্থাৎ একটি একক পরমাণু, চোখে দেখা সম্ভব এমনভাবে ধরা পড়েছে ক্যামেরায়!

আমরা জানি, পরমাণুর আকার মাত্র ০.১ থেকে ০.২৫ ন্যানোমিটার, যা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের (৪০০–৭০০ ন্যানোমিটার) তুলনায় হাজার হাজার গুণ ছোট।
তাহলে কীভাবে এই অতি ক্ষুদ্র পরমাণুর ছবি তোলা সম্ভব হলো?



📸 এই অসাধারণ কাজটি করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ডেভিড ন্যাডলিঙ্গার (David Nadlinger)।

২০১৮ সালে তিনি এমন একটি সিস্টেম তৈরি করেন, যেখানে একটি একক স্ট্রনশিয়াম আয়নকে ফাঁদে ধরে রেখে তা থেকে আলোর বিকিরণ করানো সম্ভব হয়—যা একটি ক্যামেরায় ধরা পড়ে।
এই ছবিটি UK EPSRC Science Photo Competition 2018-এ প্রথম পুরস্কার লাভ করে।



ছবিটি তোলার পেছনে রয়েছে দুটি অত্যাধুনিক প্রযুক্তি:

১. আয়ন ট্র্যাপিং (Ion Trapping)

২. লেজার কুলিং (Laser Cooling)

প্রথম ধাপে, স্ট্রনশিয়াম পরমাণুকে আয়নে রূপান্তর করা হয়—অর্থাৎ একটি ইলেকট্রন বাদ দিয়ে এটিকে চার্জযুক্ত করা হয়। এরপর একটি Paul Trap নামের বৈদ্যুতিক ফাঁদে সেটিকে স্থিরভাবে ভাসিয়ে রাখা হয়।
এই ফাঁদে থাকা AC ও DC বৈদ্যুতিক ক্ষেত্র আয়নটিকে একটি নির্দিষ্ট অবস্থানে আটকে রাখে—শূন্যস্থানে, ভ্যাকুয়ামের মধ্যে।

এরপর ব্যবহার করা হয় লেজার কুলিং।
নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের লেজার রশ্মির সাহায্যে আয়নের গতি এতটাই কমিয়ে আনা হয় যে, তার তাপমাত্রা নেমে যায় প্রায় পরম শূন্য-এর (0 K) কাছাকাছি।

তখন একটি লেজার আলো আয়নের ওপর ফেলা হয়। আয়নটি তা শোষণ করে এবং পুনরায় হালকা নীলচে আলো বিকিরণ করে—যাকে বলে fluorescence।
এই বিকিরিত আলো অত্যন্ত সংবেদনশীল ক্যামেরা দিয়ে দীর্ঘ এক্সপোজারে ধারণ করা হয়।



🎯 ফলাফল?

ছবির সেই ছোট উজ্জ্বল বিন্দুটি—একটি একক পরমাণু।
এটি কল্পনা নয়, বাস্তব। একটি ক্ষুদ্র কণা, যার আলো আমরা আজ ক্যামেরায় দেখতে পারি।



📚 এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে:

🔹 কোয়ান্টাম কম্পিউটিং
🔹 ন্যানোটেকনোলজি
🔹 ফান্ডামেন্টাল ফিজিক্স গবেষণায়
🔹 precision measurement

একক আয়ন বা পরমাণুকে নিয়ন্ত্রণ করতে পারা মানেই বিজ্ঞান আজ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে মহাবিশ্বের সবচেয়ে সূক্ষ্ম গঠনও আমাদের আয়ত্তে আসছে।



এটি সেই ঐতিহাসিক মুহূর্ত—যখন বইয়ের পাতায় আঁকা কল্পনার পরমাণু, বাস্তবে চোখে দেখা গেল।



📷 ছবির নাম: Single Atom in an Ion Trap
👨‍🔬 বিজ্ঞানী: David Nadlinger
🏫 প্রতিষ্ঠান: University of Oxford
🏆 পুরস্কার: 1st Place, UK EPSRC Science Photo Competition 2018



🔗 সূত্র / রেফারেন্স:
1. Oxford University Press Release
2. EPSRC Blog
3. BBC Coverage
4. ScienceAlert



✍️ লেখা: সংগৃহীত
✍️ সম্পাদনা: Mahbubul Alam Shovon

📌 আপনার মন্তব্য বা শেয়ার হতে পারে বিজ্ঞানের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম।

17/06/2025

Latest Update:
এইবার HSC পরীক্ষায় কি কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শিক্ষা বোর্ড সেটার একটি পূর্ণাঙ্গ লিস্ট দিয়ে দিয়েছে।
Date: ১৭ জুন, ২০২৫

মূল নোটিশের লিংক:
https://dhakaeducationboard.gov.bd/site/

07/06/2025

আল্লাহ আমাদের মনের পশুকে কুরবানী করার তৌফিক দান করুন!

সব্বাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা!!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


90, Tejkunipara, Galib Shoroni, Farmgate, Tejgaon
Dhaka
1215