Bcs Advice

Bcs Advice

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bcs Advice, Educational consultant, Dhaka University, Dhaka.

বিসিএস সহ সকল সরকারি চাকরি পরীক্ষার আপডেট তথ্য, প্রস্তুতি টিপস, সাজেশন ও সহায়তা নিয়ে আমরা আছি আপনার পাশে। পরীক্ষার সময়সূচি, ফলাফল, সিলেবাস বিশ্লেষণ এবং অভিজ্ঞদের পরামর্শ—all in one place! চাকরি প্রস্তুতিতে সফল হতে যুক্ত থাকুন বিসিএস এডভাইস-এর সঙ্গে।

Photos from Bcs Advice's post 25/10/2025

আজ অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান:

27/07/2025

৯০ টি বাংলা শব্দার্থ 🛟 এগুলো অবশ্যই পড়ে রাখা উচিত | ©️

০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।
০২ ) ‘ নীপ ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।
৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শ্বাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুম্ভিলক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ
© collected

18/07/2025

শেষ মুহূর্তে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের যে যে টপিক গুরুত্বসহকারে রিভিশন দেওয়া উচিত!

পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। হাতে সময় আছে মোটামুটি ২মাস। পরিশ্রমের পাশাপাশি কৌশলী হতে হবে। বুঝতে হবে এই মুহুর্তে আমাকে কোন কোন টপিকে বেশি সময় দিতে হবে। এই দুইমাসে পড়াশোনায় কৌশলী হতে পারলে প্রিলিমিনারির বেড়া ডিঙ্গানো সম্ভব। শেষ মুহূর্তে যে টপিকগুলো বারবার রিভিশন দিতে হবে সেটার তালিকা দেখে নিতে পারেন:

➤ বাংলা ভাষা ও সাহিত্য: [মোট ৩৫ মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ২২/২৫ মার্কস তুলতে হবে।]

# বাংলা ব্যাকরণ: [মোট ১৫ মার্কস]
√ প্রয়োগ-অপপ্রয়োগ ***
√ বানান ও বাক্যশুদ্ধি ***
√ পরিভাষা ***
√ সমার্থক শব্দ ***
√ বিপরীতার্থক শব্দ ***
√ ধ্বনি ও বর্ণ, সন্ধি ***
√ শব্দভাণ্ডার ***
√ পদ
√ বাক্য
√ প্রত্যয় ***
√ সমাস ***
√ বাগধারা **
√ এককথায় প্রকাশ **
[ এগুলো পড়লে ব্যাকরণে ১০-১২ মার্কস কমন পড়বে।]

# বাংলা সাহিত্য: [মোট ২০ মার্কস]
√ প্রাচীন যুগ (চর্যাপদ) ও মধ্যযুগ [৫ মার্কস]
(এই দুটি টপিক ভালো করে শেষ করতে হবে কারণ এখান থেকে ৫ মার্কস কনফার্ম আসে।)

√ আধুনিক যুগ অনেক বিস্তৃত, তাই নিম্নলিখিত কয়েকজন সাহিত্যিক সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
- রবীন্দ্রনাথ ঠাকুর ***
- কাজী নজরুল ইসলাম ***
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মাইকেল মধুসূদন দত্ত ***
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় **
- মীর মশাররফ হোসেন ***
- কায়কোবাদ
- প্রমথ চৌধুরী **
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ***
- সুফিয়া কামাল
- রোকেয়া সাখাওয়াত হোসেন
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- আবুল মনসুর আহমদ **
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- পঞ্চপাণ্ডব (অবুজ বিসু) ***
- জসীমউদ্দিন
- সৈয়দ মুজতবা আলী ***
- মানিক বন্দ্যোপাধ্যায় **
- আহসান হাবীব
- শওকত ওসমান ***
- ফররুখ আহমদ
- সৈয়দ ওয়ালীউল্লাহ ***
- আবু ইসহাক
- সুকান্ত ভট্টাচার্য
- শামসুর রাহমান
- জহির রায়হান
- সৈয়দ শামসুল হক ***
- আল মাহমুদ
- শওকত আলী
- হাসান আজিজুল হক
- আখতারুজ্জামান ইলিয়াস **
- আব্দুল মান্নান সৈয়দ
- সেলিম আল দীন ***
- সেলিনা হোসেন ***
[ বাংলা সাহিত্যের এই টপিকগুলো পড়লে ১৩-১৫ মার্কস তোলা সম্ভব।]

➤ ইংরেজি ভাষা ও সাহিত্য: [মোট ৩৫ মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ২২/২৫ মার্কস তুলতে হবে।]

# ইংরেজি ভাষা: [মোট ২০ মার্কস]
ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক.....
- Noun ***
- Gender **
- Number
- Adjective ***
- Verb ***
- Adverb
- Preposition ***
- Corrections ***
- Right forms of Verb ***
- Phrases & clauses ***
- Correct Spelling ***
- Transformation of Sentence
- Synonyms & antonyms ***
- One word substitution ***
[ গ্রামারে ১৫+ মার্কস তোলা সম্ভব।]

# ইংরেজি সাহিত্য: [মোট ১৫ মার্কস]
- Renaissance Period ***
- Romantic Period ***
- Victorian Period ***
- William Shakespeare **
- Christopher Marlowe **
- G. B. Shaw ***
- T. S. Eliot ***
- Ernest Hemingway
- William Wordsworth ***
- P. B. Shelley ***
- John Keats ***
- Lord Byron
- S. T. Coleridge **
- Charles Dickens ***
- Alexander Pope
- Lord Alfred Tennyson ***
- D. S. Lawrence
- John Milton **

[এই টপিকগুলো সম্পর্কে ভালো করে পড়লে এবং বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ পড়লেই ইংরেজি সাহিত্যে ১০+ পাবেন।]

➤ বাংলাদেশ বিষয়াবলি: [ মোট ৩০ মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ২০/২২ মার্কস তুলতে হবে।]
এই সাবজেক্টে প্রচুর মার্কস রয়েছে। তাই ভালো করে পড়তে হবে। তুলনামূলক সহজ ও ছোট চাপ্টারগুলো আগে শেষ করতে হবে। তারপর বড় চাপ্টারগুলো পড়বেন। তুলনামূলক ছোট ও গুরুত্বপূর্ণ চাপ্টারগুলো (কোনটা আগে কোনটা পরে পড়বেন) সিরিয়ালি দেয়া হলো...

√ বাংলাদেশের কৃষিজ সম্পদ ***: খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ৩ মার্কস আসবেই।

√ বাংলাদেশের জনসংখ্যা **: এটি ছোট একটি চাপ্টার। এখানে ৩ মার্কস বরাদ্দ থাকলেও কমপক্ষে ২টি প্রশ্ন কমন পাবেন।

√ বাংলাদেশের শিল্প ও বাণিজ্য ***: এই অধ্যায় থেকে ৩ মার্কস থাকেই থাকে। খুবই গুরুত্বপূর্ণ।

√ বাংলাদেশের অর্থনীতি ***: খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল টপিক এটি। খাতায় লিখে লিখে পড়বেন। এই চাপ্টার লে ৩ মার্কস বরাদ্দ রয়েছে।

√ বাংলাদেশের সংবিধান ***: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যেখানে ৩ মার্কস বরাদ্দ থাকলে কখনো ৪/৫ মার্কসও এসে থাকে। এছাড়াও এই টপিকটি প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা তিন ধাপেই সমানভাবে গুরুত্বপূর্ণ। ভাইবাতে মাঝেমধ্যেই সংবিধান থেকে প্রশ্ন করা হয়। সংবিধান যেভাবে পড়বেন....
- প্রস্তাবনা (মুখস্থ করবেন)
- বৈশিষ্ট্য
- অনুচ্ছেদ ১ থেকে ৪৭ (এই ৪৭টি অনুচ্ছেদ ভালো করে পড়তে হবে। সরাসরি মুখস্থ করে ফেলতে হবে।)
- বাকি অনুচ্ছেদগুলো থেকে গুরুত্বপূর্ণ দেখে দেখে পড়লেই হবে।
- সংবিধানের সংশোধনীগুলো ভালো করে পড়তে হবে।

√ বাংলাদেশের জাতীয় অর্জন ***: খুবই গুরুত্বপূর্ণ চাপ্টার। এটি পড়ার সময় সাম্প্রতিক তথ্যগুলোর সাথে মিলিয়ে পড়তে হবে। অধিকাংশ তথ্যই আপডেট করে নিতে হয়।

√ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা *: সবচেয়ে কম গুরুত্বপূর্ণ টপিক। এখানেও ৩মার্কস বরাদ্দ থাকলেও মাঝেমধ্যে ১ মার্কস আসে। কখনো কখনো কোনো মার্কসই আসে না। তাই এই চাপ্টারটি কেবল রিডিং পড়লেই হবে।

√ বাংলাদেশের সরকার ব্যবস্থা ***: বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে এই চাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভবনা প্রবল। তাই গুরুত্বসহকারে পড়তে হবে।

√ বাংলাদেশের জাতীয় বিষয়াবলি ***: এই চাপ্টারে ৬ মার্কস বরাদ্দ রয়েছে। মাঝেমধ্যে ৭/৮ মার্কসও এসে থাকে। যেহেতু ছোটবেলা থেকেই আমরা প্রাচীনকালের ইতিহাস, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করে আসছি, তাই এই টপিকটি আমরা সবশেষে পড়ব। কারণ এই চাপ্টারের অনেক তথ্যই আমাদের ভালো করে জানা রয়েছে। এটি ভালো করে রিভিশন দিলে ৬/৮ মার্কস কমন পড়তে পারে।

➤ আন্তর্জাতিক বিষয়াবলি: [মোট ২০ মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ১২/১৩ মার্কস তুলতে হবে।]
তুলনামূলক সহজ ও ছোট চাপ্টারগুলো আগে শেষ করতে হবে। তারপর বড় চাপ্টারগুলো পড়বেন। তুলনামূলক ছোট ও গুরুত্বপূর্ণ চাপ্টারগুলো (কোনটা আগে কোনটা পরে পড়বেন) সিরিয়ালি দেয়া হলো...

√ আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি ***: ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ চাপ্টার যেখান থেকে ৩/৪ মার্কস কনফার্ম থাকবে। তাই ভালো করে পড়ে ফেলতে হবে।

√ আন্তজার্তিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক ***: খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ চাপ্টার। কেননা এখানে বিভিন্ন যুদ্ধ ও চুক্তির সাল মনে রাখতে হয়। যদি আপনি যুদ্ধ ও চুক্তিগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করে খাতায় লিখে লিখে পড়েন, তাহলে পরীক্ষার হলে আপনার কনফিউশান তৈরি হবে না লিখে দিলাম।

√ আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি ***: গুরুত্বপূর্ণ টপিক কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য মাথায় রাখতে হয় বিধায় কঠিন মনে হয়। উত্তর ভুল হয় এবং মার্কস কাটা যায়। গুরুত্বপূর্ণ দেখে দেখে পড়তে হবে। গুরুত্বপূর্ণ কয়েকটি দিয়ে দিলাম। যেমন.... জাতিসংঘ, World Bank, IMF, WTO, UNCTAD, UNHCR, WHO, EU, NATO, Commonwealth, NAM, OIC, APEC, OPEC, SAARC, BRICS, ARAB LEAGUE, ASEAN, BIMSTEC, G-7, G-20, G-77 ইত্যাদি পড়তে হবে।

√ বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাসমূহ **: এখানে ৪ মার্কস বরাদ্দ রয়েছে। আমরা অনেকেই সাম্প্রতিকের পেছনে ছুটি, মূল টপিকে ভালো করে সময় দিলে সাম্প্রতিকের ঘাটতি পূরণ করা সম্ভব। ফেসবুক চালানোর কল্যাণে প্রতিনিয়ত আমাদের টাইমলাইনে বিশ্বের ঘটনাপ্রবাহ আসে, সেগুলো সম্পর্কে আমরা আপডেট থাকতে পারি। মোটকথা সাম্প্রতিক সাম্প্রতিক করে সময় নষ্ট করা যাবে না। মনে রাখবেন সাম্প্রতিকের প্রশ্ন যেটি সবাই পারবে, আপনিও সেটি পারবেন। আর আপনি যেটি পারবেন না, সেটি আর কেউই পারবে না। সো, সাম্প্রতিকের নেশা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

এছাড়া যে কাজটি করতে পারেন সেটা হলো- পরীক্ষার ১৫ দিন আগে বাজার থেকে ৩০/৪০ টাকা দামের সাম্প্রতিকের ট্যাবলেট জাতীয় বই নিয়ে পড়ে ফেলুন।

➤ বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-,রাজনীতি **: এই টপিকটি বিশাল। তাই সবশেষে পড়ব এবং এখান থেকে দেখে দেখে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নিব। বড় চাপ্টার হওয়ায় এটি আমাদের পড়ার ৫০% সময় কেড়ে নেয়, তাই এই চাপ্টার পড়ার সময় কৌশলী হতে হবে।

➤ সাধারণ গণিত: [মোট ১৫ মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ৭/১০ মার্কস তুলতে হবে।]
তবে আপনি যদি গণিতে দুর্বল হয়ে থাকেন তাহলে এই ৪৭এর জন্য আপনি এই সাবজেক্টটি স্কিপ করতে পারেন। কারণ আপনি গণিত না করলেও ৩/৪টি প্রশ্ন নির্ভূলভাবে দাগাতে পারবেন। ঘাটতি মার্কস আপনি আপনার স্ট্রং সাবজেক্ট থেকে তুলে নিবেন।

- বাস্তব সংখ্যা
- মুনাফা
- শতকরা
- বীজগাণিতিক রাশি
- সূচক
- লগারিদম
- ধারা
- সেট
- সম্ভাব্যতা
- সমাবেশ
- অসমতা
- কোণ
- ত্রিভুজ
[ এই টপিকগুলো ভালো করে পড়লে আপনি ১০+ কমন পাবেন।]

➤ মানসিক দক্ষতা: [মোট ১৫ মার্কস]
যেহেতু বিসিএস প্রিলিমিনারি ও লিখিতে একই প্যাটার্নের (এমসিকিউ) প্রশ্ন হয় সেহেতু আপনার এরকম প্রস্তুতি নেওয়া উচিত যেন লিখিত পরীক্ষার আগে মানসিক দক্ষতার জন্য পড়তে না হয়। এজন্য যা করবেন.....

- বিগত প্রিলিমিনারির প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান।
- বিগত লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান।
[প্রশ্নে কোনোরকম ভুল না থাকলে মানসিক দক্ষতায় ১৫ মার্কসই তোলা সম্ভব।]

➤ সাধারণ বিজ্ঞান: [মোট ১৫ মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ৭/১০ মার্কস তুলতে হবে।]
যারা বিজ্ঞানের স্টুডেন্ট নয় তাদের কাছে কাঙ্ক্ষিত মার্কস তোলা কঠিন। আপনি যদি বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এভাবে বিজ্ঞানের প্রস্তুতি নিবেন..... বিজ্ঞানের চাপ্টার ৩টি। যথা-
√ ভৌতবিজ্ঞান (৫ মার্কস)
√ জীববিজ্ঞান (৫ মার্কস)
√ আধুনিক বিজ্ঞান (৫ মার্কস)

ভৌতবিজ্ঞান তুলনামূলক কঠিন কেননা এটি পদার্থ ও রসায়ন নিয়ে গঠিত। আপনি যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট নন, তাি আপনি জীববিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান ভালো করে শেষ করে নিবেন। তাহলে আপনার সিলেবাসের ১০ মার্কস কাভার হয়ে গেল। এখান থেকে ৫/৬ মার্কস কমন পড়বে। আর বিগত বিজ্ঞানের সকল প্রশ্ন সমাধান করলে আরো ২ মার্কস কমন পাবেন। আর যারা বিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন তারা নিজেরাই ভালো বুঝেন কতটুকু পড়তে হবে।

➤ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: [ মোট ১৫ মার্কস, প্রিলিমিনারি পাশ করতে চাইলে ৮/১০ মার্কস তুলতে হবে।]

এই সাবজেক্টে ভালো করতে গেলে যা যা গুরুত্ব দিয়ে পড়বেন.....
√ কম্পিউটার ও মোবাইল নেটওয়ার্কিং
√ টপোলজি
√ ডাটাবেজ
√ সংখ্যা পদ্ধতি
√ লজিক গেইট
√ সাইবার অপরাধ
√ ক্লাউড কম্পিউটিং
√ কম্পিউটারের পেরিফেরালস
√ সফটওয়্যার
√ তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান
√ তথ্য প্রযুক্তি সম্পর্কিত Abbreviation

➤ ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা: [মোট ১০মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ৫/৬ মার্কস তুলতে হবে।]
ভূগোল ছোট ছোট ৫ অধ্যায় নিয়ে গঠিত। প্রতি অধ্যায়ে ২ মার্কস করে বরাদ্দ। ভূগোল ভালো করে পড়লে বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতেও প্রশ্ন কমন পড়ে। তাই কোনো বই থেকে ভূগোলের অধ্যায়গুলো ২/৩ বার পড়ে নিবো।

➤ নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধ: [মোট ১০মার্কস; প্রিলিমিনারি পাশ করতে চাইলে ৫/৬ মার্কস তুলতে হবে।]
এই সাবজেক্টটি আপনাকে পরীক্ষার কনফিউশানে ফেলব। শতভাগ কনফার্ম হয়ে তারপর দাগাবেন নয়তো ধরা খাওয়ার সম্ভাবনা প্রবল। এজন্য বিগত বিসিএসের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালো করে পড়তে হবে। সাথে কোনো একটি বই ফলো করলেই কাঙ্ক্ষিত মার্কস পাওয়া সম্ভব।

সময় আছে হাতে ৬০দিন। প্রোপার ওয়েতে এই ৬০দিন ইউটিলাইজ করতে পারলে আপনি প্রিলিমিনারি পাশ করবেন। উপরের সাজেশন অনুযায়ী আপনি টানা পরিশ্রম করেন। ফলাফল নিজেই দেখতে পারবেন। স্রষ্টা পরিশ্রমীকে কখনোই খালি হাতে ফেরান না।

শুভকামনায়,
দেবাশীষ ঘোষ
প্রভাষক (ইংরেজি),
৪৩তম বিসিএস (সাধারণ শিক্ষা)
সরকারি নূরুননাহার মহিলা কলেজ, ঝিনাইদহ।

09/07/2025

🎯 ২০২৩ সাল ভিত্তিক সমন্বিত ৮ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের ❝অফিসার (জেনারেল)❞ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ!
📌 Job ID: 10221
➡️ প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময়: ৬ আগস্ট, ২০২৫

🚫 নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না!
🔗 ডাউনলোড লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

09/07/2025

★১০০টি 'বাগধারা'★
বিগত ৩০ বছরে 'Bcs' ও প্রাইমারিসহ সকল পরীক্ষায় আসা|

১। অন্নজল ওঠা : আয়ু বা সময় শেষ হওয়া

২। অষ্টমঙ্গলা : আনন্দের রেশ থাকাবস্থা

৩। অকটবিকট : ছটফটানি

৪। অকড়িয়া : ধনহীন

৫। অকালকুসুম : অসম্ভব জিনিস

৬। অকালপক্ব : ইঁচড়ে পাকা

৭। অকালবোধন : অসময়ে আবির্ভাব

৮। অগত্যা মধুসূদন : অনন্যোপায় হয়ে

৯। অগস্ত্য যাত্রা : শেষ বিদায়

১০। অঙ্কুশ তাড়না : অন্তর্গত আঘাত

১১। অজগরবৃত্তি : আলসেমি

১২। অঞ্চলপ্রভাব : স্ত্রীর প্রভাব

১৩। অনন্তশয্যা : শেষ শয্যা

১৪। অন্ধিসন্ধি : ফাঁকফোকর

১৫। অপোগণ্ড : অকর্মণ্য/অপ্রাপ্তবয়স্ক

১৬। অবরেসবরে : কালেভদ্রে

১৭। অলছতলছ : উদ্দাম, বাধাবন্ধনহীন

১৮। অশ্বমেধযজ্ঞ : বিপুল আয়োজন

১৯। অষ্টকপাল : হতভাগ্য

২০। অষ্টরম্ভা : কাঁচকলা/ফাঁকি

২১। অসূর্যম্পশ্যা : গৃহে অন্তরিন

২২। অস্থির পঞ্চক/অস্থির পঞ্চম : কিংকর্তব্যবিমূঢ়তা

২৩। অক্ষরে অক্ষরে : সম্পূর্ণভাবে

২৪। অ আ ক খ : প্রাথমিক জ্ঞান

২৫। অকালকুষ্মাণ্ড : অপদার্থ

২৬। অন্ধের যষ্টি : অপরিহার্য অবলম্বন

২৭। অকালের বাদলা : অপ্রত্যাশিত বাধা

২৮। অক্ষয়বট : প্রাচীন ব্যক্তি

২৯। আগড়মবাগড়ম : অর্থহীন কথা

৩০। অগ্নিশর্মা : ক্ষিপ্ত

৩১। অঙ্গ জল হওয়া : শীতল হওয়া

৩২। অতি দর্পে হত লঙ্কা : অহংকারে পতন

৩৩। অদৃষ্টের পরিহাস : ভাগ্যের বিড়ম্বনা

৩৪। অন্তরটিপুনি : গোপন ইশারা

৩৫। অতি চালাকের গলায় দড়ি : বেশি চালাকের অশুভ পরিণাম

৩৬। অর্ধচন্দ্র দেওয়া : গলাধাক্কা দেওয়া

৩৭। অমাবস্যার চাঁদ : দুর্লভ বস্তু

৩৮। অষ্টবজ সম্মিলন : প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ

৩৯। অগাকান্ত/অঘাচণ্ডী/অঘারাম : নির্বোধ, নিরেট বোকা

৪০। অন্ধকারে ঢিল ছোড়া : পুরোপুরি আন্দাজে কাজ করা

৪১। অথৈ জল : ভীষণ বিপদ

৪২। অনুরোধে ঢেঁকি গেলা : পরের অনুরোধে কষ্ট পাওয়া

৪৩। আচাভুয়ার বোম্বাচাক : অসম্ভব ব্যাপার

৪৪। আমড়াগাছি করা : অযথা প্রশংসা করা

৪৫। আকাশ ধরা : বৃষ্টি বন্ধ হওয়া

৪৬। আকাশে থুতু ফেলা : নিজেরই ক্ষতি করা

৪৭। আক্কেলমন্ত/আক্কেলমন্দ : বিবেচনা করে এমন

৪৮। আখাম্বা : বেখাপ্পা

৪৯। আটকপালে : হতভাগ্য

৫০। আটখান করা/আটখানা করা : টুকরো টুকরো করা

৫১। আটাশে ছেলে : দুর্বল ছেলে

৫২। আঠারো আনা : বাড়াবাড়ি

৫৩। আঠারো মাসে বছর : দীর্ঘসূত্রতা

৫৪। আড়ংঘাটা : খেয়াঘাট

৫৫। আতান্তরে পড়া : বিপদে পড়া

৫৬। আতারিকাতারি : ছটফটে ভাব

৫৭। আদমের কাল : সুপ্রাচীনকাল

৫৮। আদায় কাঁচকলায় : শত্রুভাবাপন্ন

৫৯। আদার ব্যাপারি : সাধারণ লোক

৬০। আদাড়ের হাঁড়ি : সামান্য লোক

৬১। আমগন্ধি : কাঁচাগন্ধযুক্ত

৬২। আমড়া কাঠের ঢেঁকি : অকেজো লোক

৬৩। আমি আমি করা : আত্মপ্রশংসা করা

৬৪। আয়োসুয়ো : সধবা নারীদের দল

৬৫। আর আর : অন্যান্য

৬৬। আলেয়ার আলো : দুর্লভ বস্তু

৬৭। আহ্লাদে ফুটকড়াই : হেসে কুটি কুটি

৬৮। আঁকুপাঁকু করা : ছটফটানি

৬৯। আঁচল ধরে বেড়ানো : ব্যক্তিত্বহীন

৭০। আকাট মূর্খ : নিরেট বোকা

৭১। আকাশ থেকে পড়া : অপ্রত্যাশিত

৭২। আকাশ পাতাল : বিশাল ব্যবধান

৭৩। আকাশের চাঁদ : দুর্লভ বস্তু

৭৪। আক্কেল গুড়ুম : হতবুদ্ধি হওয়া

৭৫। আগুনে ঘি ঢালা : রাগ বাড়ানো

৭৬। আক্কেল সেলামি : ভুলের মাসুল

৭৭। আহ্লাদি পুতুল : আদুরে অকর্মণ্য

৭৮। আকাশ কুসুম : অসম্ভব কল্পনা

৭৯। আঙুল ফুলে কলাগাছ : হঠাত্ বড়লোক

৮০। আদাজল খেয়ে লাগা : প্রাণপণ চেষ্টা করা

৮১। আমতা আমতা করা : ইতস্তত করা, দ্বিধা করা

৮২। আলালের ঘরের দুলাল : অতি আদুরে নষ্ট ছেলে

৮৩। আকাশে তোলা : অতিরিক্ত প্রশংসা করা

৮৪। আঁতে ঘা : প্রাণে আঘাত

৮৫। আদিখ্যেতা : ন্যাকামি

৮৬। আনাড়ি : অপটু, অনভিজ্ঞ

৮৭। আঁটকুড়ে : নিঃসন্তান

৮৮। ইন্দ্রপতন : বিখ্যাত ব্যক্তির মৃত্যু

৮৯। ইষ্টনাম জপা : স্রষ্টাকে স্মরণ

৯০। ইতুনিদকুঁড়ে : অলস

৯১। মগের মুল্লুক : বিশৃঙ্খল বা অরাজক অবস্থা

৯২। ইলশে গুঁড়ি : গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

৯৩। ইঁদুর কপালে : মন্দভাগ্য

৯৪। ইতরবিশেষ : প্রভেদ বা পার্থক্য

৯৫। ঈদের চাঁদ : কাঙ্ক্ষিত বস্তু

৯৬। উড়ো কথা : গুজব

৯৭। উড়নচণ্ডী : উচ্ছৃঙ্খল

৯৮। উকর ধাকর : এলোপাতাড়ি

৯৯। উনিশ বিশ : সামান্য পার্থক্য

১০০। উজলপাঁজল : উথাল পাথাল

06/07/2025

ইংরেজি সংবাদপত্র গুলোতে বহুল ব্যবহৃত ১০০টি ইংলিশ শব্দ বাংলা অর্থসহকারে
1) A man of virtue ➟ ধার্মিক ব্যক্তি
2) A mater of public knowledge ➟ সর্বজনবিধিত বিষয়
3) A reign of terror ➟ ত্রাসের রাজত্ব
4) Abate further deterioration ➟ অবনতি রোধ করা
5) Abuse of power ➟ ক্ষমতার অপব্যবহার
6) Adverse impact ➟ বিরূপ প্রতিক্রিয়া
7) Alarming rumour ➟ ভীতিকর গুজব
8) Along with the people ➟ জনগণকে সাথে নিয়ে
9) Altercation ➟ বাদানুবাদ, কথা কাটাকাটি
10) Answer for ➟ দায়ী হওয়া, জবাবদিহি করা
Raysul Islam Redoy
11) Anti people budget ➟ গণবিরোধী বাজেট
12) Ardent zeal ➟ উদ্যম
13) Arise suspicion ➟ সন্দেহ উদ্রেক করা
14) Armed terrorist ➟ অস্ত্রধারী সন্ত্রাসী
15) At dead of night ➟ গভীর রাতে
16) At gun point ➟ বন্দুকের মুখে
17) At one stage ➟ এক পর্যায়ে
18) At the expense of ➟ বিনিময়ে
19) Attain desired goal ➟ প্রত্যাশিত লক্ষ্য অর্জন করা
20) Autopsy ➟ ময়নাতদন্ত
21) Back talk ➟ বিরূপ প্রতিক্রিয়া
22) Bankrupt ➟ দেউলিয়া
Raysul Islam Redoy
23) Beat severely ➟ পেটানো
24) Being informed ➟ খবর পেয়ে
25) Belongings ➟ মালপত্র
26) Bizarre comment ➟ উদ্ভট মন্তব্য
27) Black days/ evil days ➟ দুঃদিন
28) Blissful ➟ পরম সুখময়
29) Blood stained ➟ রক্তাক্ত
30) Bogra bound ➟ বগুড়া গামী
31) Bonafide leader ➟ দেশপ্রেমিক নেতা
32) Bottomless basket ➟ তলাবিহীন ঝুড়ি
33) Brag ➟ নিজেকে নিয়ে দম্ভ করা
34) Brain drain ➟ মেধা পাচার
35) Brain wash ➟ মগজ ধোলাই
36) Breathe out নিঃশ্বাস ফেলা
37) Bribe ➟ ঘুষ
38) Bring back transparency ➟ স্বচ্ছতা ফিরিয়ে আনা
39) Bring out procession ➟ মিছিল বের করা
40) Bring out silent procession ➟ মৌণমিছিল বের করা
41) Brutal acts ➟ পাশবিক কাজ
42) buried alive ➟ জীবন্ত কবর দেয়া
43) By turns ➟ পালাক্রমে
44) Call upon ➟ আহবান জানানো
45) Catch red handed ➟ হাতে নাতে ধরা
46) Centering ➟ কেন্দ্র করে
47) Chant slogan ➟ সেস্নাগান দেয়া
48) Chase ➟ ধাওয়া করা
49) Civil society ➟ সুশীল সমাজ
50) Closing ceremony ➟ সমাপনী অধিবেশন
Raysul Islam Redoy
51) Colourful rally ➟ বর্ণাঢ্য র্যালি
52) Come forward to ➟ এগিয়ে আসা
53) Come to power ➟ ক্ষমতায় আসা
54) Commit su***de ➟ আত্মহত্যা করা
55) Copying free ➟ নকলমুক্ত
56) Counterfeit note ➟ জালনোট
57) Courtesy call ➟ সৌজন্য সাক্ষাৎ
58) Crack down ➟ কঠোর ব্যবস্থা গ্রহণ করা
59) Create Panic ➟ ত্রাসসৃষ্টি করা
60) Critical condition ➟ আশঙ্কাজনক অবস্থা
61) Criticize violently ➟ কঠোর সমালোচনা করা
62) Culprit ➟ দুর্বৃত্ত
63) Curb ➟ দমন করা
64) Cut tendons ➟ রগ কাটা
65) Daring dacoity ➟ দূর্ধর্ষ ডাকাতি
66) Days after days ➟ দিনের পর দিন
67) Deceased ➟ মৃত
68) Demand ransom ➟ মুক্তিপণ দাবি করা
69) Departed soul ➟ বিদেহী আত্মা
70) Deploy ➟ মোতায়েন করা
71) Difficulties ➟ অসুবিধা/ সমস্যা
72) Disagreement ➟ মতানৈক্য
73) Dramatic event ➟ নাটকীয় ঘটনা
74) Drop out ➟ ঝরে পড়া
75) Dull of hearing ➟ কানে খাট
76) Dumped ➟ পরিত্যাক্ত
77) Earthly happiness ➟ পার্থিব সুখ
78) Eco-friendly ➟ পরিবেশ সহায়ক
79) Eloquent ➟ বাকপটু
80) Embed ➟ দৃঢ়ভাবে গেঁথে যাওয়া
81) Embezzle ➟ আত্মসাৎ করা
82) Embezzlement ➟ আত্মসাৎ
Raysul Islam Redoy
83) Enlisted terrorist ➟ তালিকাভূক্ত সন্ত্রাসী
84) Ensure accountability ➟ জবাবদিহিতা নিশ্চিত করা
85) Ephemeral happiness ➟ ক্ষণস্থায়ী সুখ
86) Ephemeral happiness ➟ ক্ষণস্থায়ী,পার্থিব সুখ
87) Erupt ➟ ছড়িয়ে পড়া
88) Eternal happiness ~ ➟ চিরস্থায়ী সুখ
89) Eternal peace ➟ স্থায়ী শান্তি
90) Exemplary punishment ➟ দৃষ্টান্তমূলক শান্তি
91) Expected competency ➟ প্রত্যাশিত যোগ্যতা
92) Express deep concern ➟ গভীর উদ্বেগ প্রকাশ করা
93) Extortionist ➟ চাঁদাবাজ
94) Eye ball to eye ball ➟ মুখোমুখি/face to face
95) Fabricated blame ➟ মিথ্যা অপবাদ
96) Fail to produce proof ➟ প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়া
97) Fake ➟ ভুয়া
98) Family Feud ➟ পারিবারিক কলহ
99) Fierce clash ➟ ভয়াবহ সংঘর্ষ
100) Financial assistance ➟ আর্থিক সহায়তা
[Copy]

04/07/2025

প্রশ্ন:বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করুন।

উত্তর:বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ভূগোল, ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিভিত্তিক একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্পর্ক। যদিও উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তবুও কিছু গুরুত্বপূর্ণ ও জটিল ইস্যু দুই দেশের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

নিম্নে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো:

১. সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত হত্যা

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার, মানবপাচার ও চোরাচালানজনিত কারণে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘর্ষ এবং বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনা ঘটে থাকে। এই সমস্যা সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

২. পানি বণ্টন ও অভিন্ন নদী ব্যবস্থাপনা

দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গা পানি চুক্তি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হলেও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি এখনও সম্পাদিত হয়নি, যা একটি দীর্ঘস্থায়ী বিরোধের বিষয়।

৩. বাণিজ্য ভারসাম্য

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। ভারত বাংলাদেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও অজস্র অ-শুল্ক বাধা বিদ্যমান। এই কারণে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বাণিজ্য চায়।

৪. সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতা

বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রদর্শন করেছে। উভয় দেশ সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও যৌথ মহড়া করছে।

৫. রোহিঙ্গা ইস্যু

মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ বড় সংকটে রয়েছে। ভারত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়ালেও প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি নেই।

৬. যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন

উভয় দেশের মধ্যে রেল, সড়ক ও নৌযোগাযোগ সম্প্রসারণ হচ্ছে। ‘মৈত্রী এক্সপ্রেস’, ‘বন্ধন এক্সপ্রেস’, আখাউড়া-আগরতলা রেলপথ ইত্যাদি সংযোগ বৃদ্ধির দৃষ্টান্ত।

৭. জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা

বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে আসছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যৌথ প্রকল্পগুলো দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

৮. নাগরিকত্ব আইন ও এনআরসি

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও এনআরসি বাংলাদেশে উদ্বেগ তৈরি করেছে। ভারতের অভ্যন্তরীণ এই নীতির প্রভাব বাংলাদেশ-ভারত সম্পর্কেও প্রতিফলিত হচ্ছে।

উপসংহার: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় এখনো অমীমাংসিত। সমস্যা সমাধানে পারস্পরিক সম্মান, কূটনৈতিক সংলাপ ও আস্থার পরিবেশ সৃষ্টি অপরিহার্য।
বিসিএস এডভাইস

03/07/2025
Photos from Bcs Advice's post 02/07/2025

★কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৫★

02/07/2025

সফল ভাইভা অভিজ্ঞতা
44th BCS Viva Experience.
Candidate :Rizvee Ahmed
Serial: 7th Among 15 candidates
1st Choice: BCS Police
Time: 22-23 Minutes.

সালাম দিয়ে প্রবেশ করি। প্রবেশ করতেই চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করেন,

Mr. Rizvee, What's your height? উত্তর করি, এরপরে চেয়ারম্যান স্যার বলেন, Please Sit Down. ধন্যবাদ দিয়ে বসার পরে স্যার প্রশ্ন করেন।

C: Where are you now and where do you want to go?
Answered
C: You have seen the role of BD police in july uprising. Do you still want to join police service? If you are given the opportunity, would you change your choice list?
Answered
C: Tell me some reforms that can be done to ensure betterment of BD police?
Answered
C: Would you choose an inefficient honest administration or an efficient corrupt administration? Why?
Answered
C: If you are given the opportunity, how would you change the training method of BD police.
Answered

চেয়ারম্যান স্যারের আরো কিছু প্রশ্ন ছিল, বেশিরভাগই আলোচনা মূলক, সবগুলো মনে নেই।

Ex1-

-আয়নাঘরের নাম শুনেছেন? এটা কী?
-আয়নাঘর সৃষ্টিকারীদের কী শাস্তি হওয়া উচিত?
-র‍্যাব বিলুপ্ত হওয়া উচিত কী না?
-গুম তদন্ত কমিশনের রিপোর্ট সম্পর্কে কী জানেন বলুন!
-KAIZEN কী?

Ex2-

- ড. মুহাম্মদ ইউনুস স্যারের বিরুদ্ধে শ্রম আইনের আলোকে করা মামলার বিষয়বস্তু ও মামলার বর্তমানপরিস্থিতি আমাকে বুঝিয়ে বলুন।
-জুলাই আন্দোলনের ১০ জন শহীদের নাম বলুন।
-দুর্নীতির সংজ্ঞা দিন।
-কোন খাতে দুর্নীতির সুযোগ বেশী? সরকারি না বেসরকারি?

এরপরে চেয়ারম্যান স্যার শেষ একটা প্রশ্ন করেন!

-What's Doctrine of Necessity?

মোটামুটিভাবে এই ছিল আমার ৪৪ তম ভাইভা অভিজ্ঞতা। অনেক ছোটখাট বিষয় বা প্রশ্ন ছিল হয়ত যা বাদ পড়েছে!

৪৪তম বিসিএস ছিল আমার ৩য় বিসিএস৷ ভাইভাটাও ৩য়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সকলকে ধন্যবাদ। আল্লাহ সকল ভাই বোনকে উত্তম রিজিকের বন্দোবস্ত করে দিন। আমিন।

রিজভী আহমেদ অনিক
বিসিএস পুলিশ (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম: ০২
৪৪ তম বিসিএস
বিসিএস এডভাইস
(সংগৃহীত)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka University
Dhaka