English Windows

English Windows

Share

A School Of English Language

Photos from English Windows's post 17/08/2025

আগামী শুক্রবার থেকে English Windows এ চালু হতে যাচ্ছে Free handwriting Course

কোর্সটি ৩০ টি জাদুকরী ক্লাসের মাধ্যমে সাজানো হয়েছে।

কোর্সটি সম্পন্ন করলে যা যা ফায়দা:

1.যে কোন টপিকে ফ্রীভাবে ইংরেজিতে লিখালিখি করতে পারবেন।
2. স্কুল কলেজের শিক্ষার্থীদের আর মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে প্যারাগ্রাফ, রচনা, লেটার, এপ্লিকেশন কিংবা ডায়লগের মত বিরক্তিকর বস্তুগুলো মুখস্থ করতে হবে না।
3. যারা ফ্রিল্যান্সার তারা এই কোর্স শেষ করে বায়ারদের সাথে ইংরেজিতে লিখিত চ্যাটিং করতে পারবেন।

কোর্স ফী:

ধামাকা অপেনিং অফারে
৭০% ছাড়ে মাত্র ১৫০০ টাকা

যোগাযোগ
নিউইয়র্ক গার্ডেন সিটি মার্কেট
খেজুরবাগ, কেরানীগঞ্জ
০১৯২৭১২৯৩৬৬

19/06/2025
16/05/2025

HSC & SSC পরিক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য আজই যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সন্তানের সর্বোচ্চ ফলাফলের পাশাপাশি ইংরেজিতে দক্ষ হয়ে ওঠা নিয়ে কাজ করছি।
আমাদের অফিসের ঠিকানাঃ
ইংলিশ উইন্ডৌজ
নিউইয়র্ক গার্ডেন সিটির দ্বিতীয় তলা
খেজুরবাগ, কেরাণিগঞ্জ, ঢাকা-১৩১০
ফোনঃ 01927-129366

24/04/2025

ইংরেজি বলার দক্ষতা অর্জনে নিজেকে এগিয়ে রাখতে এবং একই সাথে আপনার ইংলিশ বলার আত্মবিশ্বাস গড়ে তুলতে জয়েন করুন
"𝗦𝗽𝗼𝗸𝗲𝗻 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲" কোর্সে।

কোর্সটি তে যা যা শেখানো হবেঃ
▶️ Speaking Fluency
▶️ BBC/CNN Standard Pronunciation
▶️ Public Speaking
▶️ Presentation class ( Unlimited)
▶️ Grammar

দেরি না করে বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন___

🗺️ English Windows
📞 01927129366

New York Garden City Market
2nd floor
Khejurbag Saheb lane, Keraniganj, Dhaka.

23/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Jannatul Ferdous, Zeeshan Sheikh, Eshma Khanam, Naziat Naba, احمد الامين, Popy Islam, Ariyana Akter Bristy, Suraiya Akter Poly, Jan Forhad, Saif Khan, MD Arman Hossain

14/04/2025

অবশেষে খেজুরবাগে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশের যাত্রা। এখন থেকে আমাদের এলাকার সন্তানরাও ইংরেজিতে সাবলিলভাবে কথা বলতে পারবে।

ইংরেজি ভয় কাটিয়ে এখন আপনার সন্তান আত্মবিশ্বাসের সাথে কথা বলবে ব্রিটিশ ও আমেরিকান একসেন্টে।

কোর্সটি কাদের জন্যঃ

# যারা ইংলিশে অত্যন্ত দূর্বল ও জড়তার কারনে কথা বলতে পারেন না।
# ইংরেজিতে যারা কথা বলতে চান।
# বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ইংরেজিতে প্রেসেন্টেশন দিতে পারে না।
# যারা ফ্রিল্যান্সার অথচ ইংরেজি না জানার কারনে বিদেশীদের সাথে কথা বলতে পারেন না।
# ভাবছেন বিদেশ যাবেন অথচ ইংরেজি জানেন না।(ইংরেজি জানলে বা যোগাযোগ দক্ষতা থাকলে তুলনামূলক ভালো কাজ পাওয়া যায়)
# যারা সামনে IELTS এ অংশ নেবেন। অথচ প্রচুর দূর্বল।
# চাকরির ভাইভা ইংরেজিতে দিতে ভয় পান।

কোর্সটি যেভাবে সাজিয়েছিঃ

* কোর্সটি এমনভাবে সাজানো যাতে একজন শিক্ষার্থী ০ লেভেল থেকে দক্ষ হয়ে ওঠে।
* আমার টার্গেট শিক্ষার্থী হলো যাদের ইংরেজি ভিত্তি একেবারে দূর্বল এবং এ জন্য IPA (International Phonetic Alphabet) Symbol সহ দৈনন্দিন কাজে কর্মে যে সকল Vocabulary প্রয়োজন তা সঠিক উচ্চারণে শেখাবো।
* কোর্সটি ধারাবাহিকভাবে এমনভাবে সাজানো যেন একজন ভাষা শিক্ষার্থীর Advanced Speaker হয়ে উঠতে অত্যন্ত কার্যকর হয়।
* ইংরেজি উচ্চারণ শ্রুতিমধুর করতে Stress, Syllable, Rhythm, Pitch, Intonation, Tongue Twister, Assimilation, Chunking, Elision ইত্যাদি বেশ কার্যকর ও সহজভাবে সাজিয়েছি।
* Situational Conversation Climate তৈরি করে Practice করানো হয়।
* Native দের মত ইংরেজি বলা শেখার জন্য বিভিন্ন অফলাইন ও অনলাইন টুলস প্রদান।
* AI প্রযুক্তি ব্যাবহার করে ইংরেজিতে আরো বেশি স্মার্ট হওয়ার উপায়।
* Audio ও Video টুলস এর ব্যাবহার ।
* ইংরেজি দক্ষতার উপর কিছু Live Project করানো।
* ৩ মাসে যদি স্পিকিং না শেখা হয় তবে Life Time প্রাকটিজ ব্যাবস্থা।

তাহলে অপেক্ষা কিসের?

এখনি তোমার সীটটি দখল করো।
Time:
Saturday-Monday-Wednesday=6 P:M-8 P.M
Sunday-Tuesday-Thursday=6 P:M-8 P.M

Grab your available schedule.

Course started: May 1st, 2025 (Offline Course)

Fee: Course Duration: 3 months

Fee: 10,000 Taka

কিন্তু প্রথম ব্যাচের সবার জন্য 50% ডিসকাউন্ট।

অর্থাৎ, মাত্র ৫০০০ টাকা।

Find Us On:
Cell: 01927-129366
FB: English Windows
Youtube: English Windows
Mail: [email protected]

22/02/2025

IELTS পরীক্ষার খুঁটিনাটিঃ

IELTS (International English Language Testing System) হলো একটি আন্তর্জাতিক ইংরেজি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা মূলত উচ্চশিক্ষা, অভিবাসন ও পেশাগত কারণে প্রয়োজন হয়। এটি ব্রিটিশ কাউন্সিল, IDP: IELTS Australia এবং Cambridge Assessment English কর্তৃক পরিচালিত হয়।

IELTS-এর ধরণঃ

IELTS পরীক্ষার দুটি প্রধান ধরন আছে,

1. Academic IELTS – যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য।

2. General Training IELTS – যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস বা চাকরি করতে চান তাদের জন্য।

IELTS পরীক্ষার ফরম্যাটঃ

IELTS পরীক্ষায় চারটি অংশ থাকে:

1. Listening (শুনে বুঝা) – ৩০ মিনিট

৪টি অংশে মোট ৪০টি প্রশ্ন থাকে।

বিভিন্ন উচ্চারণের ইংরেজি শোনা লাগবে (ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান ইত্যাদি)।

অডিও একবারই বাজানো হয়, তাই মনোযোগ দিয়ে শুনতে হয়।

2. Reading (পড়ার দক্ষতা) – ৬০ মিনিট

Academic IELTS ও General IELTS-এর Reading অংশে পার্থক্য থাকে।

৩টি বড় প্যাসেজ থাকে, মোট ৪০টি প্রশ্ন উত্তর দিতে হয়।

বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন: Fill in the blanks, True/False/Not Given, Matching information ইত্যাদি।

3. Writing (লেখার দক্ষতা) – ৬০ মিনিট

Academic IELTS:

Task 1: গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম ব্যাখ্যা করতে হয় (১৫০ শব্দ)।

Task 2: একটি নির্দিষ্ট বিষয়ে মতামত বা যুক্তিপূর্ণ রচনা লিখতে হয় (২৫০ শব্দ)।

General Training IELTS:

Task 1: কাউকে চিঠি লিখতে হয় (১৫০ শব্দ)।

Task 2: নির্দিষ্ট বিষয়ে রচনা লিখতে হয় (২৫০ শব্দ)।

4. Speaking (কথোপকথন দক্ষতা) – ১১-১৪ মিনিট

Part 1: নিজের সম্পর্কে সাধারণ প্রশ্ন (পরিচিতি, পরিবার, পছন্দের বিষয় ইত্যাদি)।

Part 2: একটি নির্দিষ্ট টপিকে ১-২ মিনিট কথা বলতে হয় (Cue Card Section)।

Part 3: examiner-এর সাথে আলোচনা ও মতামত প্রকাশ করতে হয়।

IELTS Band Score ও মূল্যায়নঃ

IELTS পরীক্ষার স্কোর ০ থেকে ৯-এর মধ্যে হয়, যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা স্কোর দেওয়া হয় এবং পরে গড় করে Overall Band Score নির্ধারণ করা হয়।

বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের IELTS স্কোরের প্রয়োজনীয়তা আলাদা হতে পারে। সাধারণত,

উচ্চশিক্ষার জন্য ৬.৫ – ৭.৫ প্রয়োজন হয়।

অভিবাসনের জন্য ৫.৫ – ৭.০ প্রয়োজন হতে পারে।

IELTS পরীক্ষার ফি ও রেজিস্ট্রেশন

বাংলাদেশে IELTS পরীক্ষার ফি প্রায় ২২,০০০-২৫,০০০ টাকা (পরিবর্তনশীল)।

ব্রিটিশ কাউন্সিল বা IDP-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যায়।

IELTS পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন?

1. রেগুলার প্র্যাকটিস করুন: Listening, Reading, Writing ও Speaking-এর জন্য আলাদা প্রস্তুতি নিন।

2. Official IELTS বই ও অনলাইন রিসোর্স ব্যবহার করুন।

3. সাম্প্রতিক প্রশ্ন ও মডেল টেস্ট দিন।

4. Speaking-এর জন্য প্রতিদিন ১০-১৫ মিনিট ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন।

5. Writing-এর জন্য নিয়মিত রচনা ও গ্রাফ বর্ণনা চর্চা করুন।

6. Reading-এর জন্য ইংরেজি পত্রিকা ও জার্নাল পড়ুন।

7. Listening-এর জন্য ইংরেজি সংবাদ ও পডকাস্ট শুনুন।

IELTS পরীক্ষার ফলাফলঃ

পরীক্ষার ফলাফল সাধারণত ১৩ দিন পরে প্রকাশিত হয় এবং অনলাইনে চেক করা যায়।

শেষ কথা:
IELTS পরীক্ষায় ভালো স্কোর পেতে হলে ধৈর্য ধরে নিয়মিত চর্চা করতে হবে। সঠিক কৌশল অনুসরণ করলে কাঙ্ক্ষিত Band Score পাওয়া সম্ভব।

একটি কমেন্ট করুন যাতে অনেকের কাছে পৌছায়....

Thank you ❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1310