15/06/2026
পরিবেশ অধিদপ্তর
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার অনুষ্ঠিত: ১২ জুন ২০২৬
Math Part-এর সমাধান:
১। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
(ক) ২০০ মিটার
(খ) ৬০০ মিটার
(গ) ৪০০ মিটার
(ঘ) ৮০০ মিটার
উত্তর: (গ) ৪০০ মিটার
সমাধান: আমরা ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার।
বর্গের বাহু = √১০,০০০ = ১০০ মিটার।
পরিসীমা = ৪ × ১০০ = ৪০০ মিটার।
২। কোন সংখ্যার ৭৫% সমান ৯০?
(ক) ১০০
(খ) ১২০
(গ) ১১০
(ঘ) ১১৫
উত্তর: (খ) ১২০
সমাধান: সংখ্যা = (৯০ × ১০০) ÷ ৭৫ = ১২০।
৩। ১, ৩, ৪, ৭, ১১, ……. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
(ক) ৮
(খ) ২৪
(গ) ১৪
(ঘ) ১৮
উত্তর: (ঘ) ১৮
সমাধান: এখানে প্রতিটি পদ আগের দুই পদের যোগফল। তাহলে পরবর্তী পদ হবে ৭ + ১১ = ১৮।
৪। বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ-আসলে ৪০৫ টাকা হবে?
(ক) ৫ বছর
(খ) ৭ বছর
(গ) ৬ বছর
(ঘ) ১০ বছর
উত্তর: (খ) ৭ বছর
সমাধান: সুদ = ৪০৫ − ৩০০ = ১০৫।
সময় = (১০৫ × ১০০) ÷ (৩০০ × ৫) = ৭ বছর।
৫। a:b = 4:7, b:c = 5:6 হলে a:b:c কত?
(ক) 4:7:5
(খ) 4:7:6
(গ) 20:35:42
(ঘ) 20:44:35
উত্তর: (গ) 20:35:42
সমাধান:
a:b = 4:7 = 4× 5 : 7× 5 = 20 : 35
b:c = 5:6= 5× 7 : 6× 7 = 35 : 42
অনুপাত একত্র করলে a:b:c = ২০:৩৫:৪২।
৬। ৫০০ এর ৪০% কত?
(ক) ১০০
(খ) ২০০
(গ) ৩৫০
(ঘ) ৩০০
উত্তর: (খ) ২০০
সমাধান: ৫০০ × ৪০% = ২০০।
৭। ৪ টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে শতাংশ কত লাভ হয়?
(ক) ৫০%
(খ) ৩৫%
(গ) ৪০%
(ঘ) ২০%
উত্তর: (ক) ৫০%
সমাধান: লাভ = ১০ টাকা। লাভ% = (১০/২০) × ১০০ = ৫০%।
৮। x+y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?
(ক) 9
(খ) 10
(গ) 12
(ঘ) 15
উত্তর: (ক) 9
সমাধান: x = y =3 হলে xy সর্বাধিক = 9।
৯। যদি a = 17 এবং b = 11 হয় তবে a²−2ab+b² = কত?
(ক) 36
(খ) 100
(গ) 272
(ঘ) 374
উত্তর: (ক) 36
সমাধান: আমরা জানি a²−2ab+b² = (a−b)² = (১৭−১১)² = ৩৬।
১০। x+y=8, x−y=6 হলে x²+y² এর মান কত?
(ক) 40
(খ) 50
(গ) 60
(ঘ) 70
উত্তর: (খ) 50
সমাধান: আমরা জানি 2(x²+y²) = (x+y)²+(x−y)²
⇒ 2(x²+y²) = 8² + 6² = 64 +36 =100 ⇒ x²+y² = 50।
১১। দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ২৪ হলে, উত্তর রাশি কত?
(ক) ৬২
(খ) ৪২
(গ) ৫৬
(ঘ) ৭৪
উত্তর: (খ) ৪২
সমাধান: ৪ অংশ = ২৪ ⇒ ১ অংশ = ৬ ⇒ ৭ অংশ = ৪২।
১২। দুইটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি ২৬ হলে, বড় সংখ্যাটি কত?
(ক) ১২
(খ) ১০
(গ) ১৪
(ঘ) ৮
উত্তর: (গ) ১৪
সংখ্যা দুটি ১২ ও ১৪।
১৩। পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
(ক) ৪ টি
(খ) ৩ টি
(গ) ৬ টি
(ঘ) ৫ টি
উত্তর: (ঘ) ৫ টি
সমাধান: n(n−3)/2 = 5(2)/2 = 5।
১৪। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে বলা হয়:
(ক) ব্যাস
(খ) বৃত্তচাপ
(গ) ব্যাসার্ধ
(ঘ) পরিধি
উত্তর: (ক) ব্যাস
কেন্দ্র দিয়ে অতিক্রমকারী জ্যাই হলো ব্যাস।
১৫। ৪ : ২৫ এর দিগুণানুপাত কত?
(ক) ৮ : ৫০
(খ) ২ : ৫
(গ) ১৬ : ৬২৫
(ঘ) ৮ : ২৫
উত্তর: (গ) ১৬ : ৬২৫
সমাধান: 4² : 25² = 16 : 625।
১৬। ১৪৪ কোন সংখ্যার ৪০%?
(ক) ২৬০
(খ) ২৯০
(গ) ৩৬০
(ঘ) ৩৮০
উত্তর: (গ) ৩৬০
সমাধান: ১৪৪ × ১০০ ÷ ৪০ = ৩৬০।
১৭। a²+b²=25 এবং ab=12 হলে a+b কত?
(ক) 6
(খ) 8
(গ) 7
(ঘ) 9
উত্তর: (গ) 7
সমাধান: (a+b)² = a²+b²+2ab
= 25+24 = 49
⇒ a+b = 7।
১৮। কোন্ সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
(ক) ১৬
(খ) ৩৬
(গ) ২৫
(ঘ) ৪৯
উত্তর: (খ) ৩৬
সমাধান: √x + 10 = 4² = 16
⇒ √x = 6
⇒ x = 36।
১৯। দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
(ক) ৪:৯
(খ) ২:৩
(গ) ৪:১৫
(ঘ) ৫:৬
উত্তর: (ক) ৪:৯
সমাধান আয়তনের অনুপাত ৮:২৭
⇒ ব্যাসার্ধের অনুপাত ২:৩।
ক্ষেত্রফলের অনুপাত = ২² : ৩² = ৪:৯।
২০। এক ঘনমিটার সমান কত লিটার?
(ক) ১০০ লিটার
(খ) ১০০০ লিটার
(গ) ১০০০০ লিটার
(ঘ) ১০০০০০ লিটার
উত্তর: (খ) ১০০০ লিটার
১ ঘনমিটার = ১০০০ লিটার।
২১। ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
(ক) ৫০৫০
(খ) ৫০০১
(গ) ৫৫১০
(ঘ) ৫৫০১
উত্তর: (ক) ৫০৫০
সমাধান : n(n+1)/2 = 100×101/2 = 5050।
২২। যদি a+b+c=0 হয় তবে a³+b³+c³ এর মান কত?
(ক) 1
(খ) 3abc
(গ) abc
(ঘ) 0
উত্তর: (খ) 3abc
দেওয়া আছে a + b + c = 0
⇒ a + b = - c
এখন
a³+b³+c³
= (a + b)³ - 3ab(a + b) + c³
= (- c)³ - 3ab(-c) + c³
= - c³ + 3abc + c³
= 3abc
২৩। ৯ কোটি সমান কত?
(ক) ৯ বিলিয়ন
(খ) ৯ মিলিয়ন
(গ) ৯০ মিলিয়ন
(ঘ) ৯০ বিলিয়ন
উত্তর: (গ) ৯০ মিলিয়ন
সমাধান: ১ কোটি = ১০ মিলিয়ন , অতএব ৯ কোটি = ৯০ মিলিয়ন।
২৪। p + 1/p = 5 হলে p³ + 1/p³ এর মান কত?
(ক) 100
(খ) 105
(গ) 110
(ঘ) 115
উত্তর: (গ) 110
সমাধান:
p³ + 1/p³ = (p + 1/p)³ − 3(p + 1/p)
= 5³ − 3×5
= 125 − 15 = 110।
২৫। 0.001 ÷ 0.1 × 0.1 = কত?
(ক) ০.০১
(খ) ০.১
(গ) ১.১
(ঘ) ০.০০১
উত্তর: (ঘ) ০.০০১
সমাধান: 0.001 ÷ 0.1 = 0.01
0.01 × 0.1 = 0.001
MATH Teacher
MATH Teacher