08/12/2025
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এ সহকারী শিক্ষক(ভৌত বিজ্ঞান) মানে রসায়ন-পদার্থবিজ্ঞান ভেঙ্গে সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান) ও সহকারী শিক্ষক (রসায়ন) করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
সারা বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই ভৌতবিজ্ঞান(পদার্থবিজ্ঞান ও রসায়ন) এর শিক্ষকরা তাদের নিয়োগকৃত বিষয়ের ক্লাস পেত না বিধায় তাদের ক্লাস নিতে হতো ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেনির আইসিটি, বাংলা, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সাধারন বিজ্ঞান, ইসলাম ধর্ম, এমন কি হিন্দু ধর্ম। নিয়োগকৃত বিষয়ে ক্লাস পেতে ভৌতবিজ্ঞানের শিক্ষকদের যে কোনো এক বিষয়ে ক্লাস পেতে ৪-৫বছর লেগে যেতো। প্রতিষ্ঠান প্রধানের কিছু করার থাকে না কারণ তারা সিনিয়র শিক্ষক, আর ভৌতবিজ্ঞানের শিক্ষক হলো সহকারী শিক্ষক। এই নীতিমালার মাধ্যমে এই বৈষম্য দুর হবে এবং অনেক পাস কোর্স ডিগ্রী, বিএসসি, বিএসসি(অর্নাস), মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ হলো, ইনশাআল্লাহ।