পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক—এই কামনা করি।
🌙 ঈদ মোবারক।
Milestone School and College, BMSS
Milestone School and College, Bangla Medium Senior Section (BMSS), is a branch of Milestone College. Branch Head:
Mohammad Aktarozzaman
Director & In-Charge
21/05/2026
দিকনির্দেশনামূলক ক্লাস :
শিক্ষার্থীদের জীবন গঠন, সময়ের সদ্ব্যবহার, মূল্যবোধ, লক্ষ্য নির্ধারণ এবং আচরণগত উন্নয়নের লক্ষ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা।
18/05/2026
আবাসিক শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে নিয়মিত স্বাস্থ্য চেক-আপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে।
আয়োজনে :
কাজী নজরুল ইসলাম হল
Milestone School and College, BMSS
16/05/2026
🌸 বিদায়, কিন্তু শেষ নয়… 🌸
আজ আমাদের সহকর্মী Dilruba Akter মিস এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো। দীর্ঘদিনের একসাথে পথচলা, অসংখ্য স্মৃতি আর ভালোবাসা—সব মিলিয়ে আজকের দিনটি ছিল আবেগঘন।
তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শুধু একজন সহকর্মী নন, মাইলস্টোন পরািবারেরই একজন সদস্য ছিলেন।
নতুন পথচলায় তার জন্য রইলো অনেক শুভকামনা ও ভালোবাসা।
বিদায় নয়, আবার দেখা হবে—এই প্রত্যাশায়।
12/05/2026
MARKS ALROUNDER
Group: Middle School
আঞ্চলিক পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে Milestone School and College, BMSS ক্যাম্পাসের অষ্টম শ্রেণির শিক্ষার্থী Tonima Taleb Toma.
তার এই অসাধারণ সাফল্য অর্জন করায় শুভকামনা জানাচ্ছি, যেন পরবর্তী ধাপেও সে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।
02/05/2026
আবাসিক শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসকের মাধ্যমে প্রতি সপ্তাহে নিয়মিত মেডিকেল চেকআপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে এবং যেকোনো স্বাস্থ্যগত সমস্যা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা যাচ্ছে।
28/04/2026
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
কবিতা শুধু শব্দের সমষ্টি নয়—এটি অনুভূতি, চিন্তা ও সৃজনশীলতার প্রকাশ। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস এবং মঞ্চে উপস্থাপনার দক্ষতা অর্জন করবে।
অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
28/04/2026
কাজী নজরুল ইসলাম হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের সাপ্তাহিক কার্যক্রমে নিয়মিতভাবে খেলাধুলা ও আনন্দ-বিনোদনের আয়োজন করা হয়। পাশাপাশি পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
ক্রিকেট, ভলিবল, গান ও সাঁতারের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটিয়ে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই ছোট ছোট আনন্দই তাদের মনে জাগিয়ে তোলে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
আলোকিত হোক আগামীর প্রজন্ম—এই প্রত্যাশায়।
আয়োজনে :
হোস্টেল সুপার,
কাজী নজরুল ইসলাম হোস্টেলে
27/04/2026
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে পরীক্ষা শেষে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের প্রধান মিসেস রিফাত নবী আলম, সম্মানিত নির্বাহী অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকল প্রত্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সবার সাথে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁর এই সৌজন্যমূলক উদ্যোগে উপস্থিত সকলের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
শুভেচ্ছা বার্তা!
সকলকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। অতীতের সকল ভুল-ত্রুটি ও গ্লানি ভুলে আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার করি।
নববর্ষ আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করুক—এই কামনা রইল।
সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
শুভ নববর্ষ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Milestone School And College, 49, Shah Makhdhum Avenue, , Sector 12, , Uttara Model Town
Dhaka
1230