Duranto Tutorial Home

Duranto Tutorial Home

Share

Duronto Tutorial Home is a reliable and trusted Education Center for your children. We are different...

18/04/2025

🔴 কোর্সভিত্তিক ও বিষয়ভিত্তিক, গণিতে উভয় ক্ষেত্রেই ভর্তি নিচ্ছি (এসএসসি ব্যাচ)

🎯 মাধ্যমিক (SSC) সাধারন গণিত ও উচ্চতর গণিত (General Mathematics & Higher Mathematics)

🎯 ইংরেজি ভার্সন (EV) এবং বাংলা ভার্সন (BV)

🎯 বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিসংখ্যান ও সম্ভাবনা (Algebra, Trigonometry, Geometry, Statistics & Probability)

✅ যা যা থাকছে এই কোর্সে 💥
☞ সর্বশেষ সংশোধিত সিলেবাসের আলোকে পড়ানো হবে।
☞ অত্যন্ত গুরুত্ব সহকারে বেসিক+গাণিতিক বিষয় গুলো শিখানো হবে।
☞ বিগত বছরের পরীক্ষার প্রশ্নের আলোকে পরীক্ষাকেন্দ্রিক সেরা সাফল্যের জন্য পড়ানো হবে।
☞ প্রয়োজনীয় হ্যান্ডনোট দিয়ে দায়িত্ব সহকারে পড়ানো হবে।
☞ অনলাইন ব্যাচের জন্য সম্পূর্ণ ভিডিও ক্লাস নেওয়া হবে।
☞ সুবিধামতো সময়ে ক্লাসগুলো করার সুবিধা থাকছে।
☞ হোয়াটসঅ্যাপ লাইভে যেকোনো সময় যেকোনো প্রশ্ন করার সুব্যবস্থা থাকবে।
☞ গণিত বিষয়ে সার্বক্ষণিক সহায়তা প্রদানের বিশেষ ব্যবস্থা।
☞ ধারাবাহিক লেকচার সিরিজ সংযোজন।
☞ কোর্সের টপিকবেইজড টেস্ট/এক্সাম/মডেল টেস্টের সুবিধা।
☞ বিগত সালের প্রশ্নের সমাধানের জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ ক্লাস।
☞ ভালো ফলাফলের জন্য পুরষ্কারের ব্যবস্থা।
কাঙ্ক্ষিত ফলাফল অব্ধি গাইডলাইন দেওয়া হবে।

🔥 অনলাইন ক্লাসের নিয়ম ও কোর্স-ফি সহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন।💥

🔴 যোগাযোগ ✅
মিরপুর এডুকেশন সেন্টার,
বাসা-১৫, লেন-১০, ব্লক-সি, মিরপুর-১০, ঢাকা, বাংলাদেশ।
মোবাইল: 01948490095 (WhatsApp)
আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন।

#সায়েম_স্যার, প্রভাষক (গণিত)

12/12/2024

এস.এস.সি. পরীক্ষার সূচী ২০২৫ ইং

13/05/2024

এই নিউজে আমরা ততটা মর্মাহত হইনি, নিউজের কমেন্ট বক্স দেখে যতটা হয়েছি।
এক যুগের অধিক শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে প্রথমেই বলি, আজকালকার পোলাপাইন লেহাপড়া করার চায় না।
পড়ালেখা ব্যাপারটা তাদের মন থেকে আসে না। দ্বিতীয়ত, 'গণিত' কোনো ছেলেখেলা নয়; মামা বাড়ির আবদারও নয় আর মামীর হাতের মোয়াতো নয়ই। সাহিত্যের 'রাইটিং সেকশন'র মতো করে সাব্জেক্টিভ মার্কিং এর সুযোগ এখানে নেই বললেই চলে। কাঁচা নম্বর। যা পাবেন তা পুরোটাই খাস। বুঝে বুঝে প্র‍্যাক্টিস করলে এবং নির্ভুল হিসেবসহ অংক কষতে পারলে, শতভাগ নম্বর আসে। অন্যদিকে, একটি ভুল সারা জীবনের কান্না।
'গণিত' অন্য কোর্সগুলোর মত নয়। তাই হাতেকলমে খাতায় নিয়মিত অনুশীলন ব্যতীত, পরীক্ষার আগের রাতে চোখেমুখে পড়ে অঙ্কের ফল মেলানোর আশা কেবলই নিরাশাবাদিতার স্তম্ভ পাকাপোক্ত করে।

গণিত এক ভিন্ন জগতের বিষয়। রাজকীয় তার ব্যাপার-সেপার! সে তার আপন গতিতে চলে, কারো কথা মানেনা। আপনাকে তার সাথে সখ্যতা করতে হলে তার লাইনে চলতে হবে। তার রাজ্যে প্রবেশের পর তার সকল বিধিবিধান মানতে হবে। তার রীতি-নীতি, নিয়ম-কানুনের বাইরে কোনো কিছু করার কথা ভাবলেই যাবজ্জীবন। এমনকি ফাঁসিও হইবার পারে... ইয়ে মানে, সমাধান ভুল হলে পরীক্ষায় শুধু ফেইল না জিরোও পেতে হয়!

25/04/2024

শিক্ষায় #নতুন_কারিকুলাম

মেধাবীরা এগিয়ে যাবে।
পরিশ্রমীরা টিকে থাকবে।

বাকীরা...?

হেরে যাবে \ ঝরে পড়বে \ হারিয়ে যাবে \ ঝরে যাবে

08/01/2024

Learn Slang (English)

14/09/2023

Choose the Correct Sentence:
(a) One and a half hour is a long time
(b) One and a half hours is a long time
(c) An hour and a half are long time
(d) One and a half hour are a long time
Answer: (b)

Explanation—

Expressions of "One/A/An + a half" (দেড় অর্থে)
☞ One + a half + Plural Noun + Plural Verb
☞ A/An + Singular Noun + a half + Singular Verb
N.B. সামষ্টিক অর্থে বিশেষ ব্যবহারে One + a half + Plural Noun + Singular Verb এই structure লক্ষণীয়।
Examples:
1. One and a half hours are allowed for the Admission Test.
2. One and a half years have passed since we last met.
3. An hour and a half is allowed for the Written Test.
4. An hour and a half has passed since we last met.
Exceptions:
5. One and a half lemons was enough. (by P K D Sarkar)
6. One and a half miles is a long way.
7. One and a half hours is a long time.

✰RULEs (taken from the section Verb Correction)✰
Minimized English Grammar by Husaain Md Sayeam

09/09/2023

✪Secondary & Higher Secondary Level✪
☞Mathematics☜
✔FUNCTIONs

10/07/2023

☞ Secondary & Higher Secondary Level.
"Mathematics, the language of Science"

21/03/2023

বিশ্বায়নের এই যুগে জ্ঞানার্জনের ক্ষেত্রে দূরত্ব যেন বাঁধা না হয় 📚🖋️🎓
সেই লক্ষ্যে আমরা দিচ্ছি অনলাইন সুবিধা।
☞ Mathematics (SSC to HSC)
☞ English (up to SSC)

Duranto Tutorial Home Duronto Tutorial Home is a reliable and trusted Education Center for your children. We are different...

13/01/2023

🌸গল্পে গল্পে Parts of speech🌸

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা ।
মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।
(Collected)

27/12/2022

🌎🚀 rocket science
🛰️🛸🌩️🌪️🌥️☄️🌏

Photos from Duranto Tutorial Home's post 12/09/2022

Mentor, Mathematics.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


মাতুয়াইল, শনিরআখরা, রায়েরবাগ, যাত্রাবাড়ী
Dhaka
1362