EDU Planet

EDU Planet

Share

Explore your World of Opportunities.

30/12/2024

ভিসা ইন্টারভিউতে যেসব প্রশ্ন করা হয়! প্রশ্ন বুঝতে পারলেই সফলতা নিশ্চিত! এটুজেট তুলে ধরা হলো

F1 ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো….

দেখুন আমার উদ্দেশ্য সৎ । আমি চাচ্ছি আমার এই তথ্য শেয়ারিং এর মাধ্যমে যদি কারো উপর হয় ক্ষতি কি? দেশে থাকতে হাজার হাজার শিক্ষার্থীদের পড়িয়েছি , মোটিভেট করার চেষ্টা করেছি এবং নানাভাবে সাহায্য সহযোগিতা করেছি। এখন আমি আমেরিকাতে আছি।এখানে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় সেই চিন্তা থেকেই এই তথ্য গুলো শেয়ার করা কিন্তু কিছু মানুষ বাজে মন্তব্য করছে । আপনি যখন বাজে মন্তব্য করছেন আমিও তো আপনাকে বাজে মন্তব্য করব এটাই স্বাভাবিক সুতরাং আমার কাজ পছন্দ না হলে ইগনোর করুন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়।

ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু প্রশ্ন আপনার স্পনসর বা পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও হতে পারে। নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:

1. Why did you choose this particular university?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this major?
4. Who is your sponsor?
5. What does your father/mother do?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever traveled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada or Australia?
11. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this university?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. What was your score on the SAT or IELTS/DET/TOEFL?
20. Are you planning to visit your home country during breaks or holidays?
21. Do you plan to live off-campus or on-campus?
22. What extracurricular activities have you been involved in?
23. How does your academic background relate to your chosen field of study?
24. What were your grades in school?
25. What are you doing at present? What have you done last 1 year?
26. Tell me, was it always your plan to pursue a Bachelor’s degree in the United States?
27. How do you plan to stay in touch with your family and friends while in the US?
28. What aspects of the local culture and environment are you most excited to experience?
29. Are you planning to pursue Optional Practical Training (OPT) or Curriculum Practical Training (CPT) after completing your studies?
30. Do you understand the importance of maintaining your legal status in the US?
31. Are you familiar with the rules and regulations for F1 visa holders?
32. How do you plan to cope with homesickness?
33. How do you plan to handle cultural differences?
34. Do you know your professors at that university? What are your professors' names?
35. How did you prepare for your English proficiency test?
36. Do you understand the restrictions on employment for F1 visa holders?
37. Why your parents are spending all of their savings on you?
38. Why should I give you visa?
39. What will you do if I reject your visa?

ইন্টারভিউর সফলতার জন্য টিপস
-আত্মবিশ্বাসী থাকুন ,ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।
-উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।
-তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।
-প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।
-কঠিন প্রশ্নের উত্তর চিন্তা করে দিন, যেমন, "Why should I give you a visa?" বা "What will you do if I reject your visa?"—এ ধরনের প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রস্তুত রাখুন।

F1 ভিসাধারীদের কিছু নিয়ম মানতে হয়:
-ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
-সীমিত সময়ের জন্য কাজ করার অনুমতি রয়েছে।
-OPT বা CPT-এর নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে।
-আইনি অবস্থান বজায় রাখতে প্রয়োজনীয় নথি সব সময় আপডেট রাখতে হবে।

F1 ভিসা ইন্টারভিউ হলো আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিন। এটি শুধু আপনার পড়াশোনা নয়, বরং আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ধন্যবাদ

30/12/2024

#বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই করণীয় বিষয়সমূহ

বিদেশে পড়তে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি নেয়া অত্যন্ত জরুরি, এবং এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। নিচে ১৫টি গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ের বিস্তারিত বিবরণ দেয়া হলো যা আপনাকে সময়মতো এবং সঠিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
১. সার্টিফিকেটের নামের মিল (𝑵𝒂𝒎𝒆 𝑪𝒐𝒏𝒔𝒊𝒔𝒕𝒆𝒏𝒄𝒚 𝒊𝒏 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔)
আপনার নিজের নাম এবং পিতামাতার নামের বানানে যদি কোনো ভুল থাকে, তা সংশোধন করুন। সার্টিফিকেট, জন্মসনদ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রে (NID) নামের মিল থাকতে হবে।এটি শুধুমাত্র বিদেশে পড়তে যাওয়ার জন্যই নয়, আপনার ভবিষ্যতের অন্যান্য কাজের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি। যেমন, ভিসা আবেদন বা পাসপোর্ট প্রক্রিয়ায় ভুল নামের কারণে সমস্যা হতে পারে।
২. পাসপোর্ট তৈরি (𝑷𝒂𝒔𝒔𝒑𝒐𝒓𝒕 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏)
পাসপোর্ট তৈরির সময় সার্টিফিকেট ও জন্মসনদ অনুযায়ী নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দিন।আপনার জন্মসনদে যদি বর্তমান ঠিকানা বরিশাল থাকে, তবে পাসপোর্টেও একই ঠিকানা থাকতে হবে। কোনরকম ভুল থাকলে সেটি সংশোধন করা জরুরি। পাসপোর্ট সংশোধন করতে সময় লাগতে পারে, তাই আগেভাগে শুরু করা ভালো।
৩. 𝑺𝑺𝑪, 𝑯𝑺𝑪 এবং অন্যান্য একাডেমিক ডকুমেন্ট সংগ্রহ (𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔)
আপনার SSC এবং HSC পরীক্ষার নম্বরপত্র এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করুন। যদি আপনি মাস্টার্সে যেতে চান, তবে অনার্সের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখতে হবে।
৪. সার্টিফিকেট সত্যায়িত করা (𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕 𝑨𝒕𝒕𝒆𝒔𝒕𝒂𝒕𝒊𝒐𝒏)
আপনার সমস্ত সার্টিফিকেট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত (attested) করানো জরুরি। এটি বিদেশে ভিসা প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে। সত্যায়িত করার জন্য সময় লাগতে পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করা ভালো।
৫. 𝑰𝑬𝑳𝑻𝑺 প্রস্তুতি (𝑰𝑬𝑳𝑻𝑺 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• IELTS বা TOEFL পরীক্ষার প্রস্তুতি শুরু করুন। যদি আপনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চান, তবে এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• IELTS পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক সময় লেগে যেতে পারে, এবং দেরি করলে বিশ্ববিদ্যালয়ের আবেদন বা সেশন মিস হতে পারে। এজন্য আগেভাগে প্রিপারেশন শুরু করুন।

৬. স্কলারশিপ এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি (𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 & 𝑬𝒙𝒂𝒎 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• স্কলারশিপে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের জন্য SAT/ACT এবং স্নাতকোত্তরের জন্য GRE/GMAT পরীক্ষার প্রস্তুতি শুরু করুন।
• এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিয়ে আগেই ভালোভাবে জেনে প্রস্তুতি শুরু করা উচিত, কারণ এসব পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন।
৭. রেকমেন্ডেশন লেটার সংগ্রহ (𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕 𝑹𝒆𝒄𝒐𝒎𝒎𝒆𝒏𝒅𝒂𝒕𝒊𝒐𝒏 𝑳𝒆𝒕𝒕𝒆𝒓𝒔)
• আপনাকে ভালোভাবে জানেন এমন দুইজন শিক্ষক বা প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখুন। অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়।
৮. 𝑺𝑶𝑷 লেখার প্রস্তুতি (𝑺𝑶𝑷 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• বিদেশে স্টুডেন্ট ভিসা এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ায় SOP (Statement of Purpose) খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লেখা।
• SOP লেখার জন্য সময় নিয়ে প্রস্তুতি নিন। অভিজ্ঞ ভাই বা ফেসবুক গ্রুপের সাহায্য নিয়ে নিজস্ব ভাষায় SOP লিখুন, যাতে এটি আপনার ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরে।
৯. বিশ্ববিদ্যালয় নির্বাচন (𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑺𝒆𝒍𝒆𝒄𝒕𝒊𝒐𝒏)
• আপনার পছন্দের দেশ এবং বিষয় বিবেচনা করে ৫টি বিশ্ববিদ্যালয় বেছে নিন। যে কোর্সে পড়তে চান, সেটি আপনার পূর্ববর্তী একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকা উচিত। যেমন, সায়েন্স থেকে এইচএসসি করলে সায়েন্সের সাথে সম্পর্কিত বিষয় নির্বাচন করা উচিত।
১০. বাজেট এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন (𝑩𝒖𝒅𝒈𝒆𝒕 & 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑪𝒉𝒐𝒊𝒄𝒆)
• আপনার বাজেট এবং পছন্দের শহর অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করুন। বিভিন্ন দেশে থাকা খরচ এবং টিউশন ফি একেক রকম হতে পারে, তাই সেগুলো মাথায় রেখে বেছে নিন।
১১. বিশ্ববিদ্যালয়ের আবেদন ডেডলাইন মেনে চলা (𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑫𝒆𝒂𝒅𝒍𝒊𝒏𝒆𝒔)
• পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন ডেডলাইনের দিকে খেয়াল রাখুন এবং সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। অনেক সময় ভিসা বা আবেদন প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তাই আগেভাগেই শুরু করা ভালো।
১২. ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত হওয়া (𝑱𝒐𝒊𝒏 𝑽𝒐𝒍𝒖𝒏𝒕𝒆𝒆𝒓𝒊𝒏𝒈 𝑶𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏𝒔)
• ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে এটি আপনার আবেদন প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। বিশেষ করে স্কলারশিপ পেতে বা ভিসা ইন্টারভিউতে আপনার ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা বাড়তি পয়েন্ট যোগ করতে পারে।

১৩. রান্না শেখা (𝑳𝒆𝒂𝒓𝒏 𝑪𝒐𝒐𝒌𝒊𝒏𝒈)
• বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজের খাবার নিজেই তৈরি করতে হবে। তাই রান্না শিখে যাওয়া খুবই জরুরি। আপনার প্রতিদিনের প্রয়োজনীয় খাবারগুলো কীভাবে তৈরি করতে হয়, তা আগে থেকেই শিখে নিন।
১৪. ড্রাইভিং শেখা (𝑳𝒆𝒂𝒓𝒏 𝑫𝒓𝒊𝒗𝒊𝒏𝒈)
• যদি সম্ভব হয়, ড্রাইভিং শিখে নিন এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন। আপনি চাইলে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সও তৈরি করে নিতে পারেন, যা বিদেশে গাড়ি চালাতে কাজে লাগবে।
১৫. কম্পিউটার স্কিল উন্নয়ন (𝑼𝒑𝒈𝒓𝒂𝒅𝒆 𝑪𝒐𝒎𝒑𝒖𝒕𝒆𝒓 𝑺𝒌𝒊𝒍𝒍𝒔)
• বিদেশে পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে কম্পিউটার স্কিল যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট প্রয়োজন হতে পারে। এগুলো আগে থেকেই শিখে রাখুন এবং সার্টিফিকেট সংগ্রহ করুন।
এই ১৫টি ধাপ আপনাকে বিদেশে পড়তে যাওয়ার আগেই সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে সহজে মানিয়ে নিতে সহায়ক হবে

18/12/2024

STUDY IN CANADA
JAN/ FEB INTAKE 2025
𝘖𝘧𝘧𝘦𝘳 𝘓𝘦𝘵𝘵𝘦𝘳 𝘐𝘴𝘴𝘶𝘦 𝘸𝘪𝘵𝘩𝘪𝘯 𝘢 𝘴𝘩𝘰𝘳𝘵 𝘵𝘪𝘮𝘦.
 Apply with IELTS (Bachelor/Master)
 2 years PSW after study
 Study gap accepted
 Easy PR opportunity
 Part-time job opportunity

𝗢𝗨𝗥 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘𝗦 & 𝗢𝗙𝗙𝗘𝗥𝗦 :
✓ FREE COUNSELING
✓ APPLICATION & ADMISSION ASSISTANCE
✓ FINANCIAL GUIDANCE SUPPORT
✓ NO HIDDEN CHARGE
উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোন তথ্য জানতে যোগাযোগ করুনঃ
Our Office:
🔴𝗗𝗛𝗔𝗞𝗔: 42/ Kha, Zigatolar Notun Rasta,
Dhanmondi Dhaka-1209
Phone Number:+880 01643-843903

@ @

18/12/2024

"Embrace the opportunity to pursue your studies in the United Kingdom and unlock a world of possibilities."

JAN/ FEB INTAKE 2025

𝘖𝘧𝘧𝘦𝘳 𝘓𝘦𝘵𝘵𝘦𝘳 𝘐𝘴𝘴𝘶𝘦 𝘸𝘪𝘵𝘩𝘪𝘯 𝘢 𝘴𝘩𝘰𝘳𝘵 𝘵𝘪𝘮𝘦.
 Apply with IELTS (Bachelor/Master)
 2 years PSW after study
 Study gap accepted
 Easy PR opportunity
 Part-time job opportunity

𝗢𝗨𝗥 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘𝗦 & 𝗢𝗙𝗙𝗘𝗥𝗦 :
✓ FREE COUNSELING
✓ APPLICATION & ADMISSION ASSISTANCE
✓ FINANCIAL GUIDANCE SUPPORT
✓ NO HIDDEN CHARGE
উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোন তথ্য জানতে যোগাযোগ করুনঃ
Our Office:
🔴𝗗𝗛𝗔𝗞𝗔: 42/ Kha, Zigatolar Notun Rasta,
Dhanmondi Dhaka-1209
Phone Number:+880 01643-843903

@ @ @ @

18/12/2024
18/08/2024

STUDY IN FRANCE
JAN/ FEB INTAKE 2025
𝘖𝘧𝘧𝘦𝘳 𝘓𝘦𝘵𝘵𝘦𝘳 𝘐𝘴𝘴𝘶𝘦 𝘸𝘪𝘵𝘩𝘪𝘯 𝘢 𝘴𝘩𝘰𝘳𝘵 𝘵𝘪𝘮𝘦.
 Apply with Duolingo(Bachelor/ Masters)
 2 years Stay back after study
 Study gap accepted
 Easy PR opportunity
 Part-time job opportunity

𝗢𝗨𝗥 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘𝗦 & 𝗢𝗙𝗙𝗘𝗥𝗦 :
✓ FREE COUNSELING
✓ APPLICATION & ADMISSION ASSISTANCE
✓ FINANCIAL GUIDANCE SUPPORT
✓ NO HIDDEN CHARGE
উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোন তথ্য জানতে যোগাযোগ করুনঃ
Our Office:
🔴𝗗𝗛𝗔𝗞𝗔: 42/ Kha, Zigatolar Notun Rasta,
Dhanmondi Dhaka-1209
Phone Number:
🔴𝗗𝗛𝗔𝗞𝗔:
+880 01643-843903]

@ @

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1205