মা'হাদুল কোরআন

মা'হাদুল কোরআন ইলমের আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়।
কুরআন • সুন্নাহ • উত্তম আখলাক।

“জুমার রাতকে প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ-এর ওপর বেশি বেশি দরূদ পাঠ করে সুশোভিত করুন।”جزى الله عنا محمدا ﷺما هو أهله🌹🌹🌹 #জ...
23/07/2026

“জুমার রাতকে প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ-এর ওপর বেশি বেশি দরূদ পাঠ করে সুশোভিত করুন।”

جزى الله عنا محمدا ﷺما هو أهله🌹🌹🌹

#জুম্মা #মাহাদুলকোরআন

📌হাদীস থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা:১. আমলের শুদ্ধতা অন্তরের শুদ্ধতার সাথে সম্পর্কিতমানুষের অন্তর ভালো হলে তার আমলও ভাল...
21/07/2026

📌হাদীস থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা:

১. আমলের শুদ্ধতা অন্তরের শুদ্ধতার সাথে সম্পর্কিত

মানুষের অন্তর ভালো হলে তার আমলও ভালো হয়, আর অন্তর নষ্ট হলে আমলও নষ্ট হয়ে যায়।

হাফিজ ইবনু রজব رحمه الله বলেন:

"যখন মানুষের অন্তর আল্লাহ ছাড়া অন্য সব উদ্দেশ্য থেকে মুক্ত হয়ে যায়, তখন তার অঙ্গ-প্রত্যঙ্গও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করে।"

অনেক মানুষ মনে করে, অন্তর ভালো থাকলেই যথেষ্ট; বাহ্যিক আমল বা দ্বীনের বিধান মানার প্রয়োজন নেই। কেউ কেউ এ ধারণার পক্ষে রাসূলুল্লাহ ﷺ-এর সেই হাদীস উল্লেখ করে যেখানে তিনি নিজের বুকে ইশারা করে বলেছেন:

"তাকওয়া এখানে।"

কিন্তু মানুষের এ ধারণা সঠিক নয়। কারণ ইসলামে ঈমান শুধু অন্তরের বিশ্বাস নয়; বরং বিশ্বাস, কথা ও কাজ—সবকিছুর সমন্বয়।

অন্তর যত বেশি শুদ্ধ হবে, মানুষের কথা, আচরণ ও আমলেও তত বেশি তার প্রভাব দেখা যাবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।" (সহীহ মুসলিম)

অর্থাৎ আল্লাহর কাছে শুধু অন্তরের দাবি যথেষ্ট নয়, বরং সেই অন্তরের প্রভাব আমলেও প্রকাশ পেতে হবে।

২. নিজের অন্তরকে সংশোধনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত

একজন মুসলিমের উচিত নিয়মিত নিজের অন্তরের অবস্থা যাচাই করা।

আমার মধ্যে কি অহংকার আছে?
কাউকে নিয়ে হিংসা আছে?
লোক দেখানোর প্রবণতা আছে?
দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ আছে?

এসব রোগ অন্তরকে নষ্ট করে দেয়। তাই সন্দেহপূর্ণ বিষয় (শুবুহাত) ও প্রবৃত্তির অনুসরণ (শাহওয়াত) থেকে বেঁচে থেকে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে।

অন্তর ঠিক হয়ে গেলে মানুষের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ও আমলও ধীরে ধীরে ঠিক হয়ে যায়।

৩. অন্তরকে শুদ্ধ রাখার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া

অন্তরের হিদায়াত ও স্থিরতা একমাত্র আল্লাহর হাতে। তাই বেশি বেশি দোয়া করা প্রয়োজন।

আল্লাহ তাআলা কুরআনে শিক্ষা দিয়েছেন:

﴿رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ﴾

"হে আমাদের রব! আপনি আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ রহমত দান করুন। নিশ্চয়ই আপনিই সর্বাধিক দানশীল।" (সূরা আলে ইমরান: ৮)

➤সারকথা:
আমাদের সফলতা বা ব্যর্থতার মূল কেন্দ্র হলো অন্তর। তাই বাহ্যিক আমল সুন্দর করার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তরকে শুদ্ধ করা, ইখলাস অর্জন করা এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার প্রতি। কারণ অন্তর ঠিক হলে ইন শা আল্লাহ আমলও ঠিক হবে, চরিত্রও সুন্দর হবে, আর মানুষ দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফলতা লাভ করবে।

✪অন্তরকে শুদ্ধ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া

১. অন্তরকে হিদায়াত ও আনুগত্যের ওপর স্থির রাখার দোয়া

اللَّهُمَّ يَا مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলূবি, সাররিফ কুলূবানা ‘আলা তা‘আতিক।

অর্থ: "হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন।"

📖 সহীহ মুসলিম

২. সুস্থ ও পরিশুদ্ধ অন্তর প্রার্থনার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কালবান সালীমান, ওয়া আসআলুকা লিসানান সাদিকান।

অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে একটি সুস্থ ও পরিশুদ্ধ অন্তর এবং সত্যবাদী জিহ্বা প্রার্থনা করছি।"

📖 মুসনাদ আহমাদ

🤲 আল্লাহ তাআলা আমাদের অন্তরকে শিরক, রিয়া, হিংসা, অহংকার ও সকল অন্তরের রোগ থেকে হেফাজত করুন এবং আমাদেরকে 'কালবে সালীম' (পরিশুদ্ধ অন্তর) দান করুন। আমীন।

20/07/2026

🌿 আখলাকের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য:

قال الأمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه:
وَكُلُّ جرَاحَةٍ فَلَهَا دَوَاء
وَسُوءُ الْخُلُقِ لَيْسَ لَهُ دواء

আমীরুম মু'মিনীন আলী ইবন আবি তালিব (রাঃ) বলেছেন:
"শরীরের প্রতিটি ক্ষতের প্রতিকার আছে, কিন্তু বদ-আখলাকের (খারাপ চরিত্রের) কোনো সহজ প্রতিকার নেই।"

✨ শিক্ষা:
শারীরিক ক্ষত একদিন সেরে যায়, কিন্তু খারাপ চরিত্র মানুষের মর্যাদা, সম্পর্ক এবং দ্বীনের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয়, বরং তার আখলাক ও আচরণে। তাই একজন মুমিনের সবচেয়ে বড় অলংকার হলো উত্তম চরিত্র। আমাদের সবারই উচিত নিজ নিজ আখলাককে সুন্দর ও পরিশুদ্ধ করার জন্য সচেষ্ট থাকা। 🌿🤍

20/07/2026

🤲 আজকের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

🌿 বাংলা অর্থ:

হে আল্লাহ! আমি এই সকালে আপনাকে, আপনার আরশ বহনকারী ফেরেশতাগণকে, আপনার সকল ফেরেশতাকে এবং আপনার সমগ্র সৃষ্টিকে সাক্ষী রেখে ঘোষণা করছি যে, নিশ্চয়ই আপনিই আল্লাহ; আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি এক, আপনার কোনো শরীক নেই। আর নিশ্চয়ই মুহাম্মাদ ﷺ আপনার বান্দা ও রাসূল।

📖 ফযিলত:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে ব্যক্তি সকালে এই দোয়াটি একবার পড়বে, আল্লাহ তার এক-চতুর্থাংশকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। দুইবার পড়লে অর্ধেককে, তিনবার পড়লে তিন-চতুর্থাংশকে মুক্ত করবেন। আর চারবার পড়লে আল্লাহ তাকে সম্পূর্ণরূপে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন।"

— সুনান আবূ দাউদ

✨ তাই সকালে ও সন্ধ্যায় এই মহান দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি।

বাংলা উচ্চারণ কমেন্টে দেয়া হলো।

📝 দ্রষ্টব্য: সন্ধ্যায় এই দোয়া পড়ার সময় "اللَّهُمَّ إِنِّي أَمْسَيْتُ" বলা হবে, আর সকালে "اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ" বলা হবে।

#আজকের_দোয়া #সকালের_যিকির #হাদিস #ইসলামিক_শিক্ষা

🤲 রাসূলুল্লাহ ﷺ-এর শেখানো একটি অপূর্ব দোয়া:اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالْعَمَلَ الّ...
19/07/2026

🤲 রাসূলুল্লাহ ﷺ-এর শেখানো একটি অপূর্ব দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

🌿 বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা প্রার্থনা করছি, তাদের ভালোবাসা প্রার্থনা করছি যারা আপনাকে ভালোবাসে, এবং এমন আমল প্রার্থনা করছি যা আমাকে আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ! আপনার ভালোবাসাকে আমার নিজের সত্তা, আমার পরিবার-পরিজন এবং শীতল পানির চেয়েও অধিক প্রিয় করে দিন।

✨ এটি রাসূলুল্লাহ ﷺ-এর শেখানো এক হৃদয়স্পর্শী দোয়া। আল্লাহর ভালোবাসা অর্জনের আকাঙ্ক্ষা যার অন্তরে আছে, তার জন্য এই দোয়াটি অত্যন্ত মূল্যবান।

💚 নিয়মিত এই দোয়াটি পড়ুন, অর্থ বুঝে আল্লাহর কাছে মিনতি করুন, এবং নিজের জীবনেও এর প্রভাব অনুভব করার চেষ্টা করুন।

#মাহাদুলকোরআন #আজকের_দোয়া #রাসূলুল্লাহ_ﷺ #দোয়া #ইসলামিক_শিক্ষা

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!-মাওলানা আবু তাহের মিছবাহ (আদীব হুযূর) হাফিযাহুমুল্লাহপুষ্প ২য় প্রকাশনা- ৭ম সংখ্যা- পৃষ্ঠ...
19/07/2026

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!

-মাওলানা আবু তাহের মিছবাহ (আদীব হুযূর) হাফিযাহুমুল্লাহ

পুষ্প ২য় প্রকাশনা- ৭ম সংখ্যা- পৃষ্ঠা ১

সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনটাই যেন বিপর্যস্ত করে দিচ্ছে এখন খেলা, শুধু ব্যক্তির জীবন নয়; দেশ ও সমাজের এবং জাতি ও মানবজাতিরও জীবন ! একসময় বলা হতো খেলাধূলা । কেন বলা হতো ? মাঠে খেলতে গেলে ধূলা ওড়ে এজন্য ? কিংবা গায়ে ধূলা লাগে ? কিন্তু কেউ কি কল্পনাও করেছিলো কখনো, খেলার ধূলা এবং ধূলিঝড় এভাবে অন্ধকার করে দেবে জীবন ? ব্যক্তির জীবন ! জাতি ও মানবজাতির জীবন ! একজন ছাত্র যদি রাত জাগে পড়ার জন্য নয়, খেলার জন্য ! না, খেলার জন্য নয়, শুধু খেলা দেখার জন্য ! তাহলে শিক্ষার আলোতে কীভাবে আলোকিত হতে পারে তার জীবন ! জ্ঞানের প্রদীপ নিভিয়ে দিয়ে টিভি-স্ক্রিনের আলো কি উজ্জ্বল করতে পারে কারো ভবিষ্যত ! একজন ছাত্র, হোক সে বিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের এমনকি.. হাঁ, লজ্জার সঙ্গে বলছি.. এমনকি হোক সে মাদরাসার ছাত্র, এখন সে জানতে চায় না জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ তথ্য ! কোন বিষয়ের উপর প্রকাশিত গ্রন্থের সর্বশেষ তালিকা । এখন সবার আগে সে জানতে চায় খেলার সর্বশেষ খবর এবং দেখে নিতে চায় পদকতালিকার সর্বশেষ অবস্থান !

আমি যার দিকে তাকিয়ে আছি, আমার জাতি যাদের দিকে তাকিয়ে আছে তাদের দিনরাতের ভাবনা এখন ফিলিস্তীন, বা ইরাক-আফগানিস্তান নয় ! কোথায় হিংস্র হায়েনাদের থাবায় মুসলিম উম্মাহর কত রক্ত ঝরছে তাদের চিন্তা সে সম্পর্কে নয় । তাদের কৌতুহল শুধু, কোন্ খেলোয়াড়ের কত ঘাম ঝরছে স্বর্ণপদকের জন্য ! হায় কারা হতে পারতো 'স্বর্ণজয়ী', অথচ ছুটছে স্বর্ণজয়ের পিছনে! আর কারা সন্তুষ্ট শুধু স্বর্ণজয়ের খবর শুনে!

গোটা দেশ যখন মেতে ওঠে শুধু খেলার ধূলো গায়ে মাখার জন্য তখন সে দেশের ভবিষ্যত কী হতে পারে। এমন যে বাংলাদেশ, খেলার মাঠেও যার কোন প্রাপ্তি নেই একরাশ লজ্জা ছাড়া; ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে যার নিত্য বাস, যে দেশের সত্যি সত্যি 'নুন আনতে পানতা ফুরোয়', খেলাধূলার নামে সে দেশেরও রাষ্ট্রীয় কোষাগার থেকে ঢালা হয় কোটি কোটি টাকা, অথচ বিভিন্ন সেবাকর্ম এবং বহু গবেষণা-প্রকল্প থেমে থাকে প্রয়োজনীয় অর্থের অভাবে ! সেই দেশ, সেই জাতি কীভাবে স্বপ্ন দেখতে পারে উজ্জ্বল ভবিষ্যতের !

সারা পৃথিবী এখন শুধু মেতে আছে নয়, বরং মত্ত ও উন্মত্ত হয়ে আছে চীনের অলিম্পিক নিয়ে। যেন পৃথিবীতে এখন ক্ষুধা নেই, দারিদ্র্য নেই, রোগ-ব্যাধি নেই, শিক্ষার সমস্যা নেই এবং সম্পদের কোন অভাব নেই। তাই তো নির্মম রসিকতা করে সম্প্রতি কেউ বলেছেন, 'মানবজাতির এখন কোন সমস্যা নেই, তিনশ টুকরো স্বর্ণ ছাড়া।'

এক হিসাবে এবার অলিম্পিক-আয়োজনে চীনের খরচ হয়েছে চারহাজার তিনশ কোটি ডলার! আর গেমস চলাকালে দৈনিক খরচ ছিলো ২৯০ কোটি ডলার করে। এটা শুধু চীন সরকারের আনুষ্ঠানিক ব্যয়। এছাড়া রয়েছে অংশ-গ্রহণকারী দেশগুলোর বিপুল ব্যয়। অথচ পৃথিবীর দেশে দেশে, এমনকি খোদ চীনেও কোটি কোটি বনি আদম চরম দারিদ্র্যের শিকার। তারা যাপন করছে অসহনীয় মানবেতর জীবন। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা- এসব মৌলিক মানবিক অধিকার থেকে এখন বঞ্চিত পৃথিবীর অন্তত একশ কোটি মানুষ। এই বিপুল অর্থ, মেধা ও শ্রম যদি ব্যয় হতো পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার কাজে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তাহলে মানবতার জন্য তা কত কল্যাণকর হতো!

আমরা হয়ত পারবো না বিশ্বকে সংশোধন করতে, এমনকি আপন দেশ ও জাতিকে সাবধান করতে, কিন্তু আমি কি পারি না অন্তত নিজেকে রক্ষা করতে অর্থের, চিন্তার এবং সময়ের অপচয় থেকে! নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খেলাধূলার অবশ্যই প্রয়োজন আছে, তবে খেলার ধূলা থেকে তো নিজেকে অবশ্যই রক্ষা করতে হবে, যদি সত্যি আমি পেতে চাই আলোর ভুবন এবং আলোকিত জীবন।

হে কিশোর! হে তরুণ! 'আগামীকাল' বলো না, 'গতকাল' আমাকে সতর্ক করা হয়নি।

18/07/2026

🌿 আজকের মূল্যবান বাণী
"من وجد ما وجد إلا بالحرمة ومن سقط ما سقط إلا بترك الحرمة"
"যে ব্যক্তি কল্যাণ, সম্মান ও সফলতা লাভ করেছে, সে তা আদব ও মর্যাদা রক্ষার মাধ্যমেই লাভ করেছে। আর যে ব্যক্তি অপমানিত, বঞ্চিত বা ধ্বংসের পথে গিয়েছে, সে গিয়েছে আদব ও মর্যাদা ত্যাগ করার কারণেই।"

✨ শিক্ষা:
আদব মানুষের সৌন্দর্য, ইলমের অলংকার এবং সফলতার চাবিকাঠি। যে আদবকে ধারণ করে, আল্লাহ তাকে মর্যাদা দান করেন; আর যে আদবকে অবহেলা করে, সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়।

#আদব #ইসলামিক_বাণী #আজকের_শিক্ষা #মাদ্রাসা #মাহাদুলকোরআন

18/07/2026

23/05/2026

শিক্ষিকা আবশ্যক। কোরবানির পর থেকে কিতাব বিভাগে দরস করাতে সক্ষম এমন একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষিকা আবশ্যক। আবাসিক/অনাবাসিক দুটি ব্যবস্থাই রয়েছে। বিশেষ দ্রষ্টব্য মাদানী নেসাবে পড়ুয়া শিক্ষিকাকে অগ্রাধিকার দেয়া হবে। ঠিকানা: ঢাকা উদ্যান মোহাম্মদপুর। যোগাযোগ ০১৯১৮ -৩০৬৯৩১ মেহেরবানী করে হোয়াটসঅ্যাপে সিভি দিয়ে রাখুন

Address

বাড়ি-৭, রোড-৪, ব্লক-ডি, ঢাকা উদ্যান মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, ।
Dhaka

Telephone

+8801911742653

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা'হাদুল কোরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share