Quran Online Zone

Quran Online Zone অল্প সময়ে কার্যকারী পদ্ধতিতে অনলাইনে শুদ্ধ কুরআন শিখে তা মুখস্থ ও অর্থ অনুধাবন করা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কিশোর, কিশোরী ও যেকোন বয়সী পুরুষ ও মহিলাদের জন্য। যারা শুদ্ধ ভাবে ভালো করে কায়েদা পড়েছেন এবং আমপারা বা কুরআন পড়া শুরু করেছেন বা করবেন, তাদের জন্য এই কোর্সটি খুবই ফলপ্রসূ হবে, ইনশাআল্লাহ ।

এই কোর্সটি ব্যাচের মাধ্যমে পড়ানো হলেও যেই পদ্ধতিতে পড়ানো হবে তা প্রাইভেট বা ওয়ান টু ওয়ান পড়ানোর থেকে ও বেশী কার্যকর হবে।

বিঃ দ্রঃ মহিলাদের জন্য অভিজ্ঞতা সম্পন্ন মহিলা কুরআনে হাফিজা এবং পুরুষদের পুরুষ হাফেজ দ্বারা ক্লাস নেয়া ও এর পরিচালনায় থাকবে।

# # শিক্ষা পদ্ধতিঃ
** একবার পুরো অর্থ বুঝিয়ে একই আয়াত ১০ বার মশক এর মাধ্যমে শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পড়াবে,
** এভাবে প্রতি ক্লাসে ৫-১০ টি করে আয়াত অর্থ বুঝিয়ে মুখস্থ করানো হবে।
** এর পরই একই ক্লাসে শিক্ষার্থীদের থেকে একজন করে এই পড়া আদায় করে ক্লাসেই আবার সংশোধন করে দেওয়া হবে।
** যেই সূরা ও দোয়া সমূহ মুখস্থ করানো হবে, সেগুলো অল্প অল্প করে শাব্দিক অর্থ সহ মুখস্থ করানো হবে এবং একই ক্লাসে পড়া নেয়া হবে।
** মাঝে মাঝে নতুন পড়া মুখস্থ করানো বন্ধ করে পুরাতন মুখস্থ পড়া গুলো রিভাইস দেয়া এবং পড়া নেয়া হবে। যাতে পড়া গুলো ভুলে না যায়।
** আমপারা পড়ার ক্ষেত্রে প্রতি পাঁচ সূরার ও অন্যান্য দোয়া শেষ হবার পর একটি করে পরীক্ষা নেয়া হবে।
** প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে আবার এই ক্লাসেই পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ্।

# # মহিলাদের ক্লাসের সময়সূচী :
** শনি, সোম, বুধ ও
** রবি, মঙ্গল, বৃহস্পতিবার (সপ্তাহে তিন দিন করে )
** সকাল বেলাঃ ১১.০০-১২.০০
** দুপুর বেলাঃ ০১.০০-০২.০০

# # পুরুষদের ক্লাসের সময়সূচী :
** রবি-সোম ও বুধ-বৃহস্পতিবার (সপ্তাহে চার দিন)
> ভোরেঃ ৫.৫০-৭.২০ (ফজর নামাজের পর) এবং
> রাতে ৯:০০-১০.৩০ (এশার নামাজের পর)

# # এই কোর্সের সিলেবাসঃ (তাজবীদ ও অর্থ পর্যালোচনা সহ)

**প্রথম ধাপ**
** নামাজে সর্বাধিক পঠিত সূরা সমূহ ও নামাজের দোয়া সমূহ (অর্থ সহ মুখস্থ)।
** কুরআন মাজিদের ৩০নং পারা মুখস্থ।
** আয়াতুল কুরসি ও সূরা বাক্বারার শেষ দুই আয়াত মুখস্থ।
**দৈনন্দিন গুরুত্বপূর্ণ মাসনূন দোয়া সমূহ মুখস্থ।

**দ্বিতীয় ধাপ**
** সূরা কাহফ এর প্রথম ১০ আয়াত মুখস্থ।
** সূরা মুলক মুখস্থ।
** সূরা ইয়াসিন মুখস্থ।

**তৃতীয় ধাপ**
** পুরো কুরআন মশক করিয়ে দেখে দেখে পড়ানো হবে (তাজবীদ ও অর্থ পর্যালোচনা সহ)

বিঃদ্রঃ প্রথম ও দ্বিতীয় ধাপে কারো যদি কারো মুখস্থ করতে কষ্ট হয় তাহলে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে দেখে শুদ্ধ করে পড়া দিতে পারবে।

# # মা ও বোনদের জন্য:
সম্মানিতা মা ও বোনদের আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে কুরআন অনলাইন জোন মহিলাদের জন্য এই প্রথম শুরু করতে যাচ্ছে একটি আকর্ষণীয় কুরআন কোর্স। যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে কার্যকারী পদ্ধতিতে কুরআন মুখস্থ ও অর্থ অনুধাবন করা সম্ভব।

যে সকল গৃহিনী মায়েরা শুধু মাত্র সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা খুব অল্প সময় কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেদের দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করতে পারবেন।

অনেক অভিবাবকরাই আছেন যারা সন্তানদের স্কুলে পাঠিয়ে দিয়ে কারো সাথে কথা বার্তা বলছেন অথবা বাসায় বিভিন্নভাবে বিশ্রাম নিচ্ছেন, আপনাদের এই সময়টুকু কুরআন চর্চায় কাজে লাগিয়ে নিজেদেরকে মহান আল্লাহর নৈকট্য প্রাপ্তদের তালিকায় এগিয়ে নিয়ে যেতে পারেন।

# # মা ও বোনদের জন্য এই কোর্সের সুবিধা সমূহঃ
** সপ্তাহে তিনদিন করে ক্লাস হবে, যাতে যদি কেউ কোন ক্লাসে (কারণবশতঃ) অনুপস্থিত থাকেন তাহলে পরেরদিন ক্লাসে উপস্থিত হয়ে সেই পড়াটা পূর্ণ করতে পারবেন।
** অনেকেই খুব ভোরে ঘুম থেকে উঠতে পারেন না, তাদের জন্য এই কোর্সের সময়টি খুবই প্রযোজ্য।
** অনেকেই বিদেশ থেকে জয়েন করতে আগ্রহী থাকেন কিন্তু বাংলাদেশের ভোরে অথবা রাতের সাথে সময় মিলিয়ে ক্লাস করতে পারেন না, তাদের কথাও চিন্তা করে এই সময়টি বেছে নেয়া হয়েছে।
** সুযোগের স্বল্পতার কারণে অনেকের ইচ্ছা থাকা স্বত্তেও কুরআনের অর্থ পড়া হয়ে ওঠে না, এই কোর্সের সাথে যুক্ত থেকে পুরো কুরআনের অর্থসহ খতম করার একটি সুবর্ণ সুযোগ গ্রহণ করা সম্ভব।

★★★ সুতরাং যারা একটু কষ্ট করে এই ক্লাসের নিয়ম মেনে আমাদের এই কোর্সে যোগদান করতে চান, তারা দয়া করে নিচের গুগুল ফর্মটি এখনই পূরণ করুণ।

ফোন নং-
ইমেইল- [email protected]
আমাদের ফেসবুক পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/Quranonlinezone


দয়াকরে নিম্নোক্ত রেজিস্ট্রেশন ফরমটির লিঙ্কে ক্লিকের মাধ্যমে ওপেন করে তা পূরন করে সাবমিট বাটনে ক্লিক করুণ।

রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক:

শহিদ ওসমান হাদিকে নিয়ে ঈমান জাগানিয়া জুমার খুতবা | শায়খ আহমাদুল্লাহ ​  ​  #ওসমানহাদি​  #জানাজা
21/12/2025

শহিদ ওসমান হাদিকে নিয়ে ঈমান জাগানিয়া জুমার খুতবা | শায়খ আহমাদুল্লাহ
​ ​ #ওসমানহাদি​ #জানাজা

শহিদ ওসমান হাদিকে নিয়ে ঈমান জাগানিয়া জুমার খুতবা | শায়খ আহমাদুল্লাহ #ওসমানহাদি #জানাজাপ্রতি শুক্রবার র....

27/11/2025

আসসালামু আলাইকুম।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, যাদের কুরআনের কিছু অংশ কিংবা পুরো কোরআন হিফজ্ করা আছে কিন্তু নিয়মিত রিভিশন এর জন্য সময় বের করতে পারছেন না বা‌ একজন উস্তাজা খুঁজছেন।

হিফজুল কুরআন অনলাইন ইনস্টিটিউট পক্ষ থেকে তাদের জন্য শুরু হতে যাচ্ছে হিফজুল কোরআন শুনানি ব্যাচ।

মাসিক টিউশন ফি : হিফজুল কুরআনের পুরাতন ও চলমান ব্যাচের স্টুডেন্টদের জন্য ৩০০/- টাকা
নতুন স্টুডেন্টদের জন্য ৬০০/- টাকা

সময়: শনিবার সকাল ৬ টা
রবিবার থেকে বৃহস্পতিবার বিকেল ৪:০০ ও রাত ৯:০০টায়

যে কোন বয়সের ছাত্রী ও মহিলা এবং ১২ বছর পর্যন্ত ছেলেরা যুক্ত হতে পারবেন।

আগ্রহীরা হোয়াটসঅ‍্যাপ গ্রপে যুক্ত হোন:
হোয়াইটসঅ‍্যাপ গ্রুপের লিংক:

https://chat.whatsapp.com/Jk2NQqAOOoZL5TKEf0wRi7

19/10/2025

আসুন, শুধুমাত্র ছাত্রী ও মহিলাদের জন্য মন ছুঁয়ে যাওয়া এক আয়োজনে 🎶যেখানে-

📖 পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াতে পরিশুদ্ধ হবে প্রাণ,
🎤 নাশিদের মধুর সুরে জেগে উঠবে ঈমান ও অনুভূতির আলো।

🌸ইনশাআল্লাহ এ হবে এমন এক আধ্যাত্মিক মূহুর্ত— যেখানে সুরে থাকবে শ্রদ্ধা,
আর প্রতিটি শব্দে থাকবে আল্লাহর স্মরণ।

📖তেলাওয়াত করবেন দেশবরেণ্য হাফিজারা
🎤নাশিদ পরিবেশনায় থাকবে‌-

জাইমা নূর
নুসাইবা নিসা
রাহী
নাবিহা নূর
সাওদা
নুসরাত

📅 তারিখ: ২৫/১০/২৫
🕔 সময়: দুপুর ২:৩০-৪:৩০
📍 স্থান: জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তন
শাহবাগ, ঢাকা

আর দেরি নয় আজই রেজিস্ট্রেশন করুন।

01673732174 এই নাম্বারে ৩০০/- বিকাশ করে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন লিংক :https://forms.gle/99bAVYa51Nsx33wGA

রেজিস্ট্রেশন করতে পারবেন সকল ছাত্রী ও মহিলারা।

আয়োজনে :
হিফজুল কোরআন অনলাইন ইনিস্টিটিউট

19/10/2025
01/10/2025
01/10/2025
22/04/2025

ভারতে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্কিত বিল (Waqf Bill) নিয়ে মুসলিমদের কি করা উচিত তার সুন্দর ব্যাখা দিয়েছেন

07/04/2025

মজলুমদের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে
দলে দলে যোগ দিন।

সরকার বুধবার 2025 সালে হজযাত্রীদের জন্য দুটি সাশ্রয়ী মূল্যের হজ প্যাকেজ ঘোষণা করেছে, যা আগের বছরের তুলনায় 1 লাখ টাকার ...
01/11/2024

সরকার বুধবার 2025 সালে হজযাত্রীদের জন্য দুটি সাশ্রয়ী মূল্যের হজ প্যাকেজ ঘোষণা করেছে, যা আগের বছরের তুলনায় 1 লাখ টাকার বেশি খরচ কমিয়েছে।

হজ ব্যবস্থাপনা বিষয়ক নির্বাহী কমিটির বৈঠকে প্যাকেজ চূড়ান্ত হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম খালিদ হোসেন 'হজ প্যাকেজ ২০২৫' ঘোষণা করেন।

Address

Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Quran Online Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category