আকীদা ও তাওহীদ

আকীদা ও তাওহীদ আমার প্রথম পরিচয় আমি মুসলিম।

📌জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফজিলত:নবী (সা:) বলেছেনঃ যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনের ‘আমলের চেয়ে অন্য কোন দিনের ‘আমলই...
15/05/2026

📌জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফজিলত:

নবী (সা:) বলেছেনঃ যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনের ‘আমলের চেয়ে অন্য কোন দিনের ‘আমলই উত্তম নয়। তাঁরা জিজ্ঞেস করলেন, জিহাদও কি (উত্তম) নয়? নবী (সা:) বললেনঃ জিহাদও নয়। তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না।
[সহিহ বুখারী: 969]

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন❗تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"অর...
30/03/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন❗
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদাত-বন্দেগী) কবুল করুন।
[বায়হাকী ২/৩১৯ সনদ হাসান]

[বিঃদ্রঃ ঈদ উপলক্ষে সাহাবীগণ এই শুভেচ্ছা বিনিময় করতেন; রাসূল (ﷺ)-এর সাহাবীগণদের মাঝে এই শুভেচ্ছাবার্তা চালু ছিলো]

📌ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫৪৷ (১) ধারা ৭ এর বিধান সাপেক্ষে, কোন ব্যক্তি কোন পাবলিক প্লেস এবং...
04/03/2025

📌ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫

৪৷ (১) ধারা ৭ এর বিধান সাপেক্ষে, কোন ব্যক্তি কোন পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান করিতে পারিবেন না৷
[(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।]

📌রোযা পালনের ফযীলত:-🎙️আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ রোযা পালনকারীর জন্য দু’টি আ...
02/03/2025

📌রোযা পালনের ফযীলত:-

🎙️আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ রোযা পালনকারীর জন্য দু’টি আনন্দ আছে- একটি আনন্দ যখন সে ইফতার করে এবং আরেকটি আনন্দ যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। [সুনান আত তিরমিজী:৭৬৬;সহিহ]

📌আলহামদুলিল্লাহ,দীর্ঘ এক বছর পর সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আগত। বিনা ওজরে একটি সিয়াম ও ভাঙবেন না; বরং কষ্ট হলেও সিয়ামগুলো র...
02/03/2025

📌আলহামদুলিল্লাহ,দীর্ঘ এক বছর পর সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আগত। বিনা ওজরে একটি সিয়াম ও ভাঙবেন না; বরং কষ্ট হলেও সিয়ামগুলো রাখবেন। বিনা ওজরে সিয়াম ভঙ্গ করা ভয়ংকর গুনাহ।

🎙️প্রখ্যাত সাহাবী আবূ উমামা বাহেলী (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি,

❝একবার আমি ঘুমিয়েছিলাম। এ সময় দু’জন মানুষ এসে আমার দু’বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামী লোকদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে এল, যাদেরকে পায়ের টাখনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্নভিন্ন, তা হতে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে এমন ছিয়াম পালনকারী, যারা ছিয়াম পূর্ণের আগে ইফতার করত’ অর্থাৎ সিয়াম রাখত না।❞
[সহীহ ইবনু খুযায়মাহ:১৯৮৬; সহীহ ইবনে হিব্বান:৭৪৯১; সনদ-সহীহ]

📌জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত ও বিশেষ আমল :-আওস ইবনু আওস আস-সাক্বা্ফী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা:)...
31/01/2025

📌জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত ও বিশেষ আমল :-

আওস ইবনু আওস আস-সাক্বা্ফী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা:)-কে বলতে শুনেছিঃ

❝যে ব্যক্তি জুমুআর দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, জুমুআর জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের (সমান) সাওয়াব পাবে।❞
[সুনান আবূ দাউদ:৩৪৫;সনদ-সহিহ]

📌কাল(০১ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে শাবান মাসের রোজা শুরু:-🔸শাবান মাসে বেশি রোজা রাখবেন যে কারণে:-🎙️আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ...
31/01/2025

📌কাল(০১ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে শাবান মাসের রোজা শুরু:-

🔸শাবান মাসে বেশি রোজা রাখবেন যে কারণে:-

🎙️আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,❝রাসুলুল্লাহ্‌ (সা:) কয়েক দিন ব্যতীত পূর্ণ শা’বান মাসের সাওম (রোযা) পালন করতেন।❞[সুনানে আন-নাসায়ী:২৩৫৫;সহিহ-সনদ]

🎙️আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ❝রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃশাবান মাসের অর্ধেক অতিবাহিত হওয়ার পর থেকে রমযান মাস না আসা পর্যন্ত কোন রোযা নাই।❞[সুনান ইবনু মাজাহ:১৬৫১;সনদ-সহিহ]

🎙️আমর ইবনু আলী (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি আপনাকে তো শা'বান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না। তিনি বললেন:

❝শা'বান মাস রজব এবং রমযানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তলোন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহ তা’আলার নিকটে উত্তোলন করা হবে আমার সাওম পালনরত অবস্থায়।❞
[সূনান নাসাঈ (ই.ফা):২৩৫৯;সনদ-হাসান]

📌ভারতীয় উপমহাদেশ মুসলমানদের,ভারতীয় উপমহাদেশের মুসলিমরা, এক হও-লড়াই কর।
16/12/2024

📌ভারতীয় উপমহাদেশ মুসলমানদের,ভারতীয় উপমহাদেশের মুসলিমরা, এক হও-লড়াই কর।

🎙️রাসুলুল্লাহ (সা:) বলেন:❝প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে। আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির।...
29/11/2024

🎙️রাসুলুল্লাহ (সা:) বলেন:❝প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে। আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির।❞
[আত-তারগিব ওয়াত তারহিব:২/৩২৭]

❝আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। তাদের ক্বলব রয়েছে, কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না, তাদের চোখ ...
13/10/2024

❝আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। তাদের ক্বলব রয়েছে, কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না, তাদের চোখ রয়েছে, তা দিয়ে দেখে না, কান রয়েছে তা দিয়ে শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তার চেয়েও নিকৃষ্টতর। তারাই হ’ল গাফেল শৈথিল্যপরায়ণ❞
[সূরা আরাফ:১৭৯]

Address

Dhaka

Telephone

+8801986212044

Website

Alerts

Be the first to know and let us send you an email when আকীদা ও তাওহীদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category