15/11/2025
#প্রাথমিক_শিক্ষক পরীক্ষার যোগ্যতা >দেশের ১২ টি পিটিআইতে প্রি সার্ভিস প্রশিক্ষণ (ডিপিএড) চালু হচ্ছে ২০২৬ এর জানুয়ারি থেকে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়
15/11/2025
#প্রাথমিক_শিক্ষক পরীক্ষার যোগ্যতা >দেশের ১২ টি পিটিআইতে প্রি সার্ভিস প্রশিক্ষণ (ডিপিএড) চালু হচ্ছে ২০২৬ এর জানুয়ারি থেকে।
প্রাথমিক শিক্ষা প্রশাসনে পদোন্নতির অনেক অনিয়মের নজির রযেছে। নব্বই দশকে এইচ.এস.সি. পাশ উপজেলা শিক্ষা অফিসার ছিল। ডিপ্লোমাধারী এস এস সি পাশ শারীরিক শিক্ষা ও চারুকলা ইন্সট্রাক্টর পদোন্নতি পেয়ে সুপারও হয়েছেন। সম্প্রতি প্রধান শিক্ষকগণ ১০ম গ্রেড পেয়েছেন। সহকারি শিক্ষকগণ ১০ম গ্রেড চাচ্ছেন। তাহলে প্রধান শিক্ষকের স্কেল পুনরায় আপগ্রেড করতে হবে, নইলে প্রশাসনিক সংঘাতের সৃষ্ট হবে। এটিইওগণ ১০ম শ্রেণিভুক্ত, পরিদর্শনকারি কর্মকর্তা হিসেবে তাঁদের স্কেল একধাপ বাড়াতে হবে। যখন এটিইও, টিইও,এডিপিইও সমানহবে তখন কি পরিমান দ্বন্দ্ব হবে তা ওপরআলা জানেন। পাকিস্তান আমলে একজন এডিসি'র বেতনস্কেল ঢাকা বোর্ডের সচিবের চেয়ে বেশি ছিল। আবার স্বাধিনতার পর এডিসি'র বেতনস্কেল সহকারি অধ্যাপকের সমান হয়েছিল। কারন শিক্ষার মান বাড়াতে গেলে শিক্ষকদের মর্যাতা বাড়াতে হবে। সৈযদ মুজতবা আলীর গল্পে যেমন ছিল শিক্ষকের একজনের বেতন ......... সমান।
১৯৮৩ সালে ব্রিগেডিয়ার এনাম কমিটির সুপারিশের আলোকে পদের বিন্যাস এবং এর আলোকে পরবর্তিতে ক্যাডার রিক্রুটমেন্ট রুল সংশোধনকালে আবারো আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি করলো। মাধ্যমিকের প্রধান শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক এবং প্রাথমিকের ডিপিইও,এডিপিইও,সুপার পিটিআই, সহকারি সুপারদের পদগুলো সিডিউল ২ তে ক্যাডারে অন্তর্ভুক্ত করলেন। ফলে পিএসসি কতৃর্ক সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে সরাসরি কোটায় নিয়োগ দিয়ে দিল। ফলে কি হলো পদগুলো ক্যডারে অন্তর্ভুক্ত থাকলো কিন্তু ক্যাডার পদে পদোন্নতি পেয়ে ; সরাসরি বা পদোন্নতিপ্রাপ্তরা কেউই ক্যাডার নাকি নন ক্যাডার কিছুই হলোনা। পেলো না কেউই ক্যাডারেরর সুযোগ সুবিধা। ফলে দীর্ঘ বছর পদোন্নতি বঞ্চিত হযেছেন অনেকে। পরে ওয়েভার নিযে প্রশাসনিক আদেশে পদোন্নতির দ্বার খুলেছে।আশার আলো এখন ধারাবাহিক পদোন্নতি হচ্ছে। কিন্তু উপেক্ষিত থেকেছে শিক্ষকরা যারা প্রাথমিক শিক্ষার জিয়নকাঠি।
বর্তমানে সহকারি শিক্ষকগণ ১০ম গ্রেড প্রাপ্তির জন্য আন্দোলন করছেন। এজন্য লাঠি, গুলি, টিয়ার গ্যাসের মুখোমুখি হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষাদান বন্ধ। অচল পয়ষট্টি হাজার অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ মাসে অথবা আগামি মাসে বার্ষিক পরীক্ষা। এরপরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। কোমলমতি শিশুরা দূর্ভোগের শিকার, উদ্বিগ্ন অভিভাবক। সারা দেশে এমনিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে, এজন্য নানাবিধ কারণও আছে তন্মধ্যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গমন একটি উল্লখযোগ্য কারন। আরেকটি দিক হলো লেখাপড়ার মান নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মানুষের আস্থাহীনতা যা ফিরিয়ে আনা শিক্ষা ম্যনেজমেন্ট এর দায়িত্ব। বেশির ভাগ বিদ্যালয় কর্তৃপক্ষ এখন আর হোম ভিজিট করেননা। বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য কোন কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যায়। এখনতো পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণের বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে নাক গলানোর কোন স্কোপ নেই। আমি এক টার্মে সভাপতি থাকাকালিন দেখেছি বাস্তবরুপ। প্রধান শিক্ষক প্রায়ই দিনই মিটিং ও নানাবিধ কারনে উপজেলা শিক্ষা অফিসে গমন করেন। একটি পরিত্যাক্ত ভবন নিলামে অপসারনের জন্য শুধুমাত্র উপজেলা শিক্ষা অফিসের গাফিলতির কারনে ১৯ বছর সময় লেগেছিল।স্লীপ এর বরাদ্দ টাকা সময়মতো পাওয়া যায়না, আবার নানাবিধ ইত্যাদি কেটে ৭০% টাকা পাওয়া যেতো কিন্তু প্রধান শিক্ষককে শতভাগ টাকার ভাউচার দিতে হতো। ছোট- খাট মেরামতের জন্য অনেক দৌড়- ঝাঁপ করতে হতো। আমার সময়ে তবুও আমি চেষ্টা করেছি নিয়মিত কার্যক্রম চালু রাখার জন্য।আমার প্রাথমিক শিক্ষায় সামান্য অভিজ্ঞতা এবং সম্মানিত শিক্ষকগণ বিষ্ময়কর সহযোগিতা করেছিলেন। একটি আনন্দময় বিদ্যালয় ও ভবন, টয়লেট ঠিক রাখার জন্য যে পরিমান অর্থের প্রয়োজন তা আমাদের গ্রামের নিম্ন আয়ের লোকের দ্বারা সম্ভব হয়নি। নিজস্ব অর্থায়ন, প্রধান শিক্ষককে প্রদান করে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছিলাম। জনাব নবুওয়াত ডিপিইও একবার এসেছিলেন, টিইও সাহেব এসেছিলেন সম্ভবত ২০১০ সারের দিকে।যাহোক এটা আমার বলার বিষয নয়। অনেক শিক্ষক পরিসংখ্যান তুলে ধরে বলে ১৩৬০০০ শিক্ষক আছেন গ্রাজুযেট এবং a lerge number of teachers are post graduete & some are ph.d. কথা হলো বিজ্ঞপ্তিতে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা কি চাওযা হয়েছিল? over qualification এর জন্য ১৯৭০ সালের এক আদেশে অতিরিক্ত ইনক্রিমেন্ট এর কথা বলা আছে যা শিক্ষা বিভাগের সকল শিক্ষকের জন্য প্রযোজ্য। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন পেয়ে থাকেন। প্রাইমারির কতিপয় সুপার, সহ সুপার এবং ইন্সট্রাক্টর পেয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মনে হয় পাননি।
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি, বেতনকাঠামো নিয়ে অসন্তোষ এটি অনেক পুরোনো দাবি। বহু শিক্ষক ৩৫ বছর একই পদে থেকে অবসরে গেছেন। অথচ চাকরি জীবনে দক্ষতার ভিত্তিতে পদোন্নতি একটি সাংবিধানিক অধিকার। কিন্তু প্রাথমিক শিক্ষা প্রশাসনে বরাবরেই এটি উপেক্ষিত। শ্রেনি কক্ষ যদি নিউট্রন হয় তাহলে এই নিউট্রনকে পরিচালিত করবে শিক্ষকগন। শুধু পাঠ্যবই নয় মৌলিক শিক্ষাদান করবেন অর্থাৎ নৈতিকতা, নান্দনিকতা, শরীরগঠন, আচরন, প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি, লিডারশীপ তৈরী তথা সুকুমার বৃত্তিগুলোকে জাগিয়ে দেয়া। আমি জানি সম্মানিত শিক্ষকগণ ক্ষুদ্র পরিসরে হলেও চেষ্টা করে থাকেন।
আমি বর্তমানে শ্রেণিকক্ষে পাঠদান বিরতি রেখে বেতন স্কেল বাড়ানোর আন্দোলন সমর্থন করিনা। সরকারকে বিবেচনায় আনতে হবে যে শিক্ষাদান করার পেশাটা ট্যাক্সেশন,খাদ্য কিংবা অন্য প্রশাসনিক পেশার সাথে তুলনা করা যাবেনা। তাঁদেরকে প্রকৃত মর্যাদা দিতে হবে। প্রয়োজন হলে শিক্ষকদের জন্য আলাদা পে-কমিশন গঠন করা যেতে পারে। যেমন বিমান, সিভিল এভিয়েশন,পর্যটন বিভাগের আছে। তাঁদের সেই মর্যাদাপূর্ণ বেতনকাঠামো, পদোন্নতি প্রদান করতে হবে। যদি পদোন্নতি দেয়া সম্ভব না হয় তাহলে একটি সময় নির্ধারণ করে উচ্চতর স্কেল প্রদান করা। শিক্ষার শুরুতেই সম্মিনিত শিক্ষকদের কারনে যেনো কোমলমতি শিশুরা হোঁচট না খায়।
09/11/2025
সরকারি ছুটির তালিকা ২০২৬ খ্রিস্টাব্দ
📢 প্রাইমারি প্রধান শিক্ষক (Non-Cadre) পদে নিয়োগ সার্কুলার প্রকাশিত!
🪑 মোট পদসংখ্যা: ১১২২টি
✨সরাসরি নিয়োগযোগ্য পদে
⏰ আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫
⏳ আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২৫
♐পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য সময়: ডিসেম্বর ২০২৫।
✍️আবেদনের যোগ্যতা: স্নাতক
📌বয়স সীমা সর্বোচ্চ: ৩২বছর।
✅পরীক্ষার পদ্ধতি: মোট ১০০ নম্বর।
🔸MCQ টাইপ লিখিত - ৯০ নাম্বার
🔹ভাইভা পরীক্ষা - ১০ নাম্বার
♦️বিষয় ভিত্তিক নম্বর বন্টন:
👉বাংলা- ২৫।
👉ইংরেজি- ২৫।
👉গনিত ও সাধারণ বিজ্ঞান- ২০।
👉সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)- ২০।
বিস্তারিত: bpsc.teletalk.com.bd
আজকে অনুষ্ঠিত ATEO পরিক্ষার প্রশ্ন ও উত্তরসমূহঃ
১. (2,3) এবং (4,9) বিন্দুগামী সরলরেখার ঢাল:
ঢাল
✅ উত্তর: (খ) 3
২. বাংলাদেশের জাতীয় বৃক্ষ:
✅ উত্তর: (গ) আম গাছ
৩. ত্রিভুজের কোণের অনুপাত 3:4:5:
যোগফল = 3x + 4x + 5x = 180° → 12x = 180 → x = 15
ক্ষুদ্রতর কোণ = 3x = 45°
✅ উত্তর: (খ) 45°
৪. উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক:
✅ উত্তর: (গ) ডা. কাজী জোহরা বেগম
৫. Synonym of 'Denial':
✅ উত্তর: refusal
৬. 'যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান':
✅ উত্তর: (ক) বিদ্রোহী
৭. স্বাধীন দেশের সংখ্যা:
✅ উত্তর: (খ) ১৯৩
৮. আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান:
✅ উত্তর: (গ) ১০৯ তম
৯. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ:
✅ উত্তর: (ক) আটটি
১০. 'কাদম্বিনী মরিয়া…' যে গল্পে আছে:
✅ উত্তর: (গ) জীবিত ও মৃত
১১. Correct sentence:
✅ উত্তর: (গ) It is high time you gave up smoking.
১২. 'তামার বিষ' অর্থ:
✅ উত্তর: (খ) নির্দয়
১৩. পৃথিবীর ছাদ বলা হয়:
✅ উত্তর: (গ) পামির মালভূমিকে
১৪. ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়:
✅ উত্তর: (খ) মাসট্রিট চুক্তি
১৫. 'মর্সিয়া' শব্দের উৎপত্তি:
✅ উত্তর: (গ) ফারসি
১৬. →
✅ উত্তর: (গ) 0.01
১৭. Common gender:
✅ উত্তর: (ঘ) Cousin
১৮. শুদ্ধ বানান:
✅ উত্তর: (গ) জলোচ্ছ্বাস
১৯. শিশুর বয়স সীমা (জাতীয় শিশুনীতি):
✅ উত্তর: (ক) ০-১৮ বছর
২০. ২০% কমে 1280 → পূর্বমূল্য:
→
✅ উত্তর: (গ) 1600
২১. 'decadent' মানে:
✅ উত্তর: (খ) morally declined
২২. ২০২৬ ফিফা বিশ্বকাপ:
✅ উত্তর: (গ) যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
২৩. চোখের লেন্সের ধরণ:
✅ উত্তর: (ক) উত্তল
২৪. বাংলাদেশের তৈরি ল্যাপটপ:
✅ উত্তর: (গ) দোয়েল
২৫. আয়তন বিবেচনায় পৃথিবীর ২য় বৃহত্তম রাষ্ট্র:
✅ উত্তর: (খ) কানাডা
২৬. H.C.F of :
Simplify first: , ,
Common factor =
✅ উত্তর: (খ) x-2
২৭. রামমোহন রায়ের বাংলা ব্যাকরণ:
✅ উত্তর: (গ) বাঙ্গালা ব্যাকরণ
২৮. প্রত্নতাত্ত্বিক স্থান নয়:
✅ উত্তর: (ঘ) সুন্দরবন
২৯. Antioxidant vitamin:
✅ উত্তর: (গ) ভিটামিন C
৩০. বাংলাদেশ জাতিসংঘের সদস্য সংখ্যা:
✅ উত্তর: (গ) ১৩৮
৩১. 'Blockade' এর বাংলা:
✅ উত্তর: (খ) অবরোধ
৩২. 'নদী ও নারী' রচয়িতা:
✅ উত্তর: (গ) হুমায়ুন আজাদ
৩৩. 'সংস্কৃতির সংকট' রচয়িতা:
✅ উত্তর: (খ) মোতাহের হোসেন চৌধুরী
৩৪. 'carry on with' idiom:
✅ উত্তর: (গ) to continue
৩৫. প্রথম ভোটাধিকার পাওয়া দেশ:
✅ উত্তর: (ঘ) নিউজিল্যান্ড
৩৬. , →
✅ উত্তর: (ঘ) 9
৩৭. 'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয়:
✅ উত্তর: (ক) মহি+মা
৩৮. সরকারী কর্ম কমিশন গঠিত হয়:
✅ উত্তর: (খ) ১৩৮ অনুচ্ছেদ
৩৯. Correct spelling:
✅ উত্তর: reconnaissance
৪০. 'মুক্তি পেতে ইচ্ছুক' এক কথায়:
✅ উত্তর: (ঘ) মুমুক্ষা
৪১. ছন্দের যাদুকর:
✅ উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
৪২. 'ই-৮' মানে:
✅ উত্তর: (ক) ৮টি দরিদ্র দেশ
৪৩. 'সোনার ধান' অর্থ:
✅ উত্তর: (গ) মূল্যবান অর্জন
৪৪. log_10(x+6) - log_10(x+2) = log(x):
✅ উত্তর: (ঘ) 2 বা -3
৪৫. 'walking' is a/an:
✅ উত্তর: participle
৪৬. বিশ্বের সবচেয়ে বড় বইমেলা:
✅ উত্তর: (খ) ফ্রাঙ্কফুর্ট
৪৭. (মিসিং)
৪৮. জসীমউদ্দীনের রচনা:
✅ উত্তর: (ঘ) যে দেশে মানুষ বড়
৪৯. Fill in the blank:
✅ উত্তর: (ঘ) had left
৫০. মন্ত্রী পরিষদের প্রধান:
✅ উত্তর: (খ) প্রধানমন্ত্রী
৫১. কোন জলজ প্রাণির ফুলকা নেই:
✅ উত্তর: (খ) তিমি
৫২. 1,3,5,7,... 15তম পদ:
পদ n = 2n-1 → 2*15-1=29
✅ উত্তর: (খ) 29
৫৩. 'round' in 'The moon goes round the earth':
✅ উত্তর: (খ) preposition
৫৪. হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা:
✅ উত্তর: (গ) 4
৫৫. Fill in the gap:
"I can't carry --- longer; I need help." → out alone
✅ উত্তর: (ঘ) out alone
৫৬. খাঁটি বাংলা উপসর্গ:
✅ উত্তর: (ক) অপ
৫৭. Passive form of 'Visitors found him playing football':
✅ উত্তর: (খ) He was found playing football by visitors.
৫৮. সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক:
✅ উত্তর: (খ) বহিপীর
৫৯. বিশ্বের সবচেয়ে বড় NGO:
✅ উত্তর: (গ) গ্রামীণ ব্যাংক
৬০. (3,2) এবং (5,4) বিন্দুর দূরত্ব:
✅ উত্তর: (ঙ) 2√2
৬১. 'elderly' in 'My brother is an elderly person':
✅ উত্তর: (গ) adjective
৬২. বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন:
✅ উত্তর: (গ) ড. কুদরত-ই-খুদা
৬৩. বৃত্তের পরিধি (R=4 মি):
পরিধি =
✅ উত্তর: (গ) 8π
৬৪. আরব লীগের সদস্য নয়:
✅ উত্তর: (গ) ইরান
৬৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য:
✅ উত্তর: (গ) স্যার এ.এফ. রহমান
৬৬. Singular & plural একই রকম:
✅ উত্তর: (ঘ) moose
৬৭. 'চর্যাপদ' হলো:
✅ উত্তর: (ক) একগুচ্ছ ধর্মোপদেশ
৬৮. টেকনাফ ও তেঁতুলিয়া কোন জেলায়:
✅ উত্তর: (গ) কক্সবাজার ও পঞ্চগড়
৬৯. 'অম্বর' প্রতিশব্দ:
✅ উত্তর: (ঘ) আকাশ
৭০. 'ইত্তেফাক' অর্থ:
✅ উত্তর: (ঘ) সম্প্রীতি
৭১. Preposition in 'excel --- English':
✅ উত্তর: (খ) at
৭২. 'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ:
✅ উত্তর: (ঘ) অহঃ+রহ
৭৩. Verb form of 'amusement':
✅ উত্তর: (খ) amuse
৭৪. ল্যাকটিক এসিড কোথায় পাওয়া যায়:
✅ উত্তর: (ক) দই
৭৫. →
✅ উত্তর:
৭৬. Suffix 'hood' যোগ হয়:
✅ উত্তর: (ক) friend
৭৭. 'সত্যি সেলুকাস…' বাক্য:
✅ উত্তর: (খ) বিস্ময়বোধক বাক্য
৭৮. 'গোবৈদ্য' প্রবাদ বাক্য:
✅ উত্তর: (গ) হাতুড়ে
৭৯. 'after' conjunction:
✅ উত্তর: (গ) The police went away after we had left.
৮০. 'cry over spilled milk':
✅ উত্তর: (ক) to be upset about something irretrievably lost
৮১. Correct sentence:
✅ উত্তর: (গ) The unfortunate accident occurred on Monday last.
৮২. Indirect speech:
✅ উত্তর: (খ) Shila asked him if he was satisfied with his new car.
৮৩. 'Rise' in 'Rise early with the lark':
✅ উত্তর: (খ) intransitive
৮৪. দুটি সংখ্যার GCF=15, LCM=225, একটি সংখ্যা 45 → অপরটি:
LCM × GCF = a × b → 225 × 15 = 3375
a=45 → b=3375/45=75
✅ উত্তর: (গ) 75
৮৫. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা:
✅ উত্তর: (গ) ১৮০২ সালে
৮৬. বিশুদ্ধ পানির pH:
✅ উত্তর: (গ) 7
৮৭. x+y=2, x-y=4 → (x,y):
x+y=2, x-y=4 → x=(2+4)/2=3, y=2-3=-1
✅ উত্তর: (ক) (3,-1)
৮৮. 'বিদ্রোহী' কবিতায় 'ক্রন্দন-শ্বাস':
✅ উত্তর: (ঘ) ইস্রাফিলের
৮৯. চাঁদের ওজন = পৃথিবীর ওজনের:
✅ উত্তর: (গ) দুইভাগের একভাগ
৯০. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর:
✅ উত্তর: (ঘ) ওয়ার্ড
৯১. 86°F → °C:
°C = (86-32)×5/9 = 54×5/9 = 30°C
✅ উত্তর: (ক) 30°
৯২. ভিটামিন B12 রাসায়নিক নাম:
✅ উত্তর: (খ) কোবালামিন
৯৩. 'নিশাকর' সমার্থক:
✅ উত্তর: (ঘ) যামিনী
৯৪. পাপুয়া নিউগিনি স্বাধীনতা:
✅ উত্তর: (গ) অস্ট্রেলিয়া
৯৫. বায়োগ্যাস প্রধান উপাদান:
✅ উত্তর: (ঘ) মিথেন
৯৬. Fill in the blank article:
"The mother seized --- boy" → a
✅ উত্তর: (গ) a
৯৭. 'walking' in 'The boys saw him walking out':
✅ উত্তর: (খ) participle
৯৮. সমবাহু ত্রিভুজের বাহু 4 মি → ক্ষেত্রফল:
Area =
✅ উত্তর: (ঘ) 4√3
৯৯. biophilic মানে:
✅ উত্তর: (খ) human tendency to connect with nature
১০০. |x-2|
28/08/2025
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫।
15/08/2025
এমপিওভুক্ত হাইস্কুলের প্রধান শিক্ষকের বেতন হয় ৭ম গ্রেডে অথচ তাদের নিয়ন্ত্রণকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেতন পান ৯ম গ্রেডে।
উপজেলা পর্যায়ের একটা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বেতন হয় ৪র্থ গ্রেডে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজের অধ্যক্ষের বেতন হয় ৫ম গ্রেডে।
অথচ সেই উপজেলার নিয়ন্ত্রণকর্তা ইউএনও মহোদয়ের বেতন হয় ৬ষ্ঠ গ্রেডে। জেলা শিক্ষা অফিসারের বেতনও হয় ৬ষ্ঠ গ্রেডে।
শিক্ষক ও কর্মকর্তা দুটি ভিন্ন ধরনের পদ। দুটি পদের মধ্যে বেতনের ধাপে সমন্বয় করার কোনো প্রয়োজন নেই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসময় শিক্ষা মন্ত্রণালয়ের সাথেই ছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত অনেক সহকারী পরিচালক, উপ পরিচালক বা পরিচালক আছেন, যাদের বেতন গ্রেড কলেজে কর্মরত শিক্ষকদের (সহযোগী অধ্যাপক, অধ্যাপক) বেতন গ্রেড এর চেয়ে কম।
এবার আসি কর্মকর্তাদের নিজেদের মধ্যে বেতন গ্রেডের আলোচনা নিয়ে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পিটিআই এর সহকারী সুপার ও পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উভয়ই ৯ম গ্রেড,তাহলে এখানে কোন সমস্যা হচ্ছেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক উভয়ই ৬ষ্ট গ্রেডের, এখানেও কোন সমস্যা হয়না।
তাহলে প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে বারবার কর্মকর্তাদের বেতন বাড়ানোর বিষয়টি সামনে আনা হচ্ছে কেন?
তাই এটা বলা যায় যে প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদার সাথে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন ও মর্যাদার তুলনা করা অযৌক্তিক।
সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের রায়...
02/08/2025
28/07/2025
#প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের অনুমোদন।
22/07/2025
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান স্থগিত!
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |