Dr Mahbubur Rahman Durjoy

Dr Mahbubur Rahman Durjoy

Share

MBBS(shaheed suhrawardy medical college,Dhaka)

20/10/2025

Breaking News!
মেডিকেল ভর্তি পরীক্ষার
মানবন্টনে পরিবর্তন!
জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী-১৫

06/10/2025

মেডিকেল ভর্তি পরীক্ষা
১২ ডিসেম্বর

29/09/2025

Somewhere in dhaka

24/09/2025

এই রোগীর দাদ হয়েছিলো।কেউ উনাকে পরামর্শ দেয় 'গ্যাকোজিমা' ব্যবহার করার জন্য।ফলাফল আপনাদের সামনেই।পুরো পেটের চামড়া,রানের চামড়া পু* ড়ে প্রায় গলে গিয়েছে।সিজারের সেলাই এর জায়গাটাও একই রকম বাজে অবস্থা।

ছবিতেই দেখা যাচ্ছে কাচা মাংসের মত বের হয়ে আছে।এরকম পোস্ট আগেও করেছি এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।

একমাত্র আমাদের দেশেই এই ধরনের ওষুধ কোন ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মাসিতে বিক্রি হয়।মানুষজন সামান্য কিছু টাকা বাচানোর জন্য নিজের বিপদ ডেকে আনে।

খুবই খারাপ লেগেছে রোগীর এ অবস্থা দেখে।

ডাঃ মোঃ আরিফুল আলম

09/09/2025

খুব বেশি আগেও না, ১৯৬০ সালের দিকে কলেরা, ডায়রিয়ার কারণে মৃত্যুহার ছিল মাত্রাতিরিক্ত। ওরস্যালাইনের আবিষ্কার এই মৃত্যুহারকে অনেকাংশেই কমিয়ে আনে, যার আবিষ্কারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে সব ফার্মেসিতেই ওরস্যালাইনের প্যাকেট পাওয়া যায়, এমনকি আধা লিটার পানিতে একমুঠো চিনি‌ বা গুড় এবং তিন চিমটি লবণ দিয়ে নিজেরাই ওরস্যালাইন তৈরি করতে পারি আমরা।

চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী রফিকুল ইসলাম ১৯৩৬ সালের ১৮ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুমিল্লার (বর্তমানে নাঙ্গলকোট) রায়কোট উত্তর ইউনিয়ের মালিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ব্রিটেনে ট্রপিক্যাল মেডিসিন ও হাইজিন বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন।

এমবিবিএস পাস করার পর ১৯৬০ দশকের দিকে তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (ICDDR,B)-এ যোগদান করেন। এই প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন তিনি বিভিন্ন ঔষধ নিয়ে গবেষণা করেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারের একটি খাবার স্যালাইন বা ওরস্যালাইন। ব্রিটিশ মেডিকেল জার্নাল 'দ্য ল্যান্সেট' তার আবিষ্কৃত স্যালাইনকে ‘চিকিৎসা বিজ্ঞানে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার’ বলে উল্লেখ করেছিল।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে অনুসারে, ২০০৭-২০১১ সালে ডায়রিয়ার কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার ছিল দুই শতাংশ‌, যা ১৯৮৮-১৯৯৩ সালে প্রায় ২০ শতাংশ ছিল। ২০০৭ সাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ৭৮ শতাংশ শিশুকে ওআরএস দিয়ে চিকিৎসা করা হয়েছে। ওরস্যালাইন বা ওআরএসের কারণে বাংলাদেশে ১৯৯০ সাল থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমপক্ষে দুই-তৃতীয়াংশ কমেছে। ওআরএস এখন বিশ্বজুড়ে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ইউনিসেফ প্রতি বছর ৬০টি দেশে ৫০০ মিলিয়ন ওআরএস স্যাচেট বিতরণ করে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডায়রিয়ার চিকিৎসায় স্যালাইনের ব্যবহার নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। পরবর্তীতে ১৯৮০ সালে WHO ওরস্যালাইনকে স্বীকৃতি দেয়। উল্লেখ্য বাংলাদেশী বেসরকারি সংস্থা ব্র্যাক ওরস্যালাইনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রফিকুল ইসলাম ২০০০ সালে ICDDR,B থেকে অবসর গ্রহণ করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এছাড়া বার্ধক্যজনিত রোগও ছিল। ঐ বছর ৬ই মার্চ তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৬ই মার্চ তাঁর গ্রামের বাড়ী মালিপাড়ায় বিশাল জানাজা শেষে পিতামাতার কবরের পাশে চির শায়িত হন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গর্ব ডাক্তার রফিকুল ইসলাম।

09/09/2025

সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (স্ট্রোক)

ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন

ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হলো ইস্কেমিক স্ট্রোকের একটি গুরুত্বপূর্ণ কারণ, বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী রোগীদের মধ্যে। এর প্রধান ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে—
• সারভাইক্যাল আঘাত (এমনকি হালকা ধরনের আঘাতও),
• গলায় বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন,
• উচ্চ রক্তচাপ,
• ডিসলিপিডেমিয়া(রক্তে চর্বি/লিপিডের অস্বাভাবিকতা),
• ধূমপান,
• মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ি (oral contraceptives) সেবন,
• সংযোগকারী টিস্যুর অসুখ (যেমন: Ehlers-Danlos syndrome এবং Marfan syndrome)
•মাইগ্রেন

07/09/2025

তিনটা চড় লাগলে একটা দিলে কী আর কাজ হবে !

28/08/2025
Photos from Dr Mahbubur Rahman Durjoy's post 28/08/2025

চোখ যে “রোগের” কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে “রোগ” বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।!

25/08/2025

পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে, সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে, ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন, নীচে দুটি লিংক দিয়ে রাখলাম।

বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
appointment.bmu.ac.bd/ticketing

রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
appointment.bmu.ac.bd/radiology_ticketing

#হাসপাতাল #আউটডোর #অনলাইনঅ্যাপয়েন্টমেন্ট #সিটিস্ক্যান #আল্ট্রাসনোগ্রাম #এক্সরে #রোগীবান্ধবসেবা #স্বাস্থ্যসেবা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


College Gate, Mirpur Road Sher E Bangla Nagar, Dhaka-1207
Dhaka