E-Learning Bangladesh

E-Learning Bangladesh

Share

E-Learning Bangladesh aims to develop Online learning infrastructure in Bangladesh. Different educat https://www.e-learningbd.org/p/p.html

11/04/2022

A good initiative...

বিদেশগামী ব্যক্তিদের শিক্ষা সনদ (বোর্ড/বিশ্ববিদ্যালয়/স্কুল/কলেজ/মাদ্রাসা) সত্যায়নের সেবাটি এখন অনলাইনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সেবাটি এখন myGov প্ল্যাটফর্মে। প্রয়োজনে এখনই আবেদন করুন।
ভিজিট করুন: https://www.mygov.bd/service/?id=BDGS-1637733534

21/01/2022

Magoosh GRE premium shared and private account are available for Bangladeshi and other countries students.

Bangladeshi students:
Shared account price 500৳
Private account price 6000৳ with full 6 months paused account and everything is changeable.

Others country:
Shared account price 7$,
Private account price 70$.

We inform that we will add Magoosh Gmat Premium account and shared account price 1000৳.

31/12/2021
16/08/2021

#জিজ্ঞাসা

প্রশ্ন: কিভাবে আবেদন করব?
উত্তর: গ্রুপে বা UoPeople এর পেইজে বা এডভার্টাইজিং এর দেয়া লিংক এ ক্লিক করে আবেদন করতে পারবেন। অথবা সরাসরি ভার্সিটি ওয়েবসাটের apply now তে ক্লিক করে আবেদন করতে পারেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মওকুফ নাও হতে পারে।

প্রশ্ন: কিভাবে ফ্রী তে আবেদন করব?
উত্তর: গ্রুপে দেয়া এপ্লাই লিংক থেকে আবেদন করে ঠিকভাবে ফরম পূরণ করে অ্যাপলিকেশন ফি খুঁজে সে পর্যন্ত যান, তারপর পে না করে বের হয়ে আসুন। ২৪ ঘণ্টার মধ্যে আপনার ইমেইল চেক করে দেখুন আপনার ফি ওয়াইভ করা হয়েছে কিনা।

প্রশ্ন: আমি কি ডাইরেক্ট কোর্সে এনরোল করতে পারবো?
উত্তর: হা পারবেন, তবে শর্ত সাপক্ষে। আপনি যদি আপনার আগের ট্রান্সক্রিপ্ট গুলো পোর্টাল এ আপলোড করেন তবে সেটার ভিত্তিতে আপনাকে এনরোল করবে।
নতুন আবেদন এ সবাইকে ফাউন্ডেশন দেয়। অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর ফাউন্ডেশন ইভালুয়েশন এ গিয়ে আপনার সার্টিিকেটসহ ট্রান্সক্রিপ্ট আপলোড করুন, আর ইংলিশ কোর্স থেকে এক্সেম্পট হওয়ার জন্য IELTS বা TOEFL এর স্কোর সাবমিট করুন।

প্রশ্ন: আমি কি কমার্স থেকে সাইন্সের বা সাইন্স থেকে কমার্সের সাবজেক্ট পাব?
উত্তর: অবশ্যই পাবেন, সেজন্য আপনাকে ফাউন্ডেশন কোর্স গুলো ৮০% মার্কস নিয়ে পাশ করতে হবে।

প্রশ্ন: এই ডিগ্রী এর কি ভ্যালু আছে?
উত্তর: হা আছে। এটা USA এর DEAC এর দ্বারা অনুমোদিত। যা হায়ার এডুকেশন অথরিটির এর আওতাধীন। তাদের আলামিনি আর অ্যাফিলিয়েট ভার্সিটি বা কোম্পানি গুলো দেখলেই বুঝবেন।

প্রশ্ন: বাংলাদেশে কি এটার ভ্যালু আছে?
উত্তর: এটা যেহেতু আমেরিকার অনুমোদিত ইউনিভার্সিটি সেহেতু অবশ্যই এটার ভ্যালু আছে। অবশ্যই আপনি জানেন আমেরিকার ডিগ্রী এর ভ্যালু কেমন।

প্রশ্ন: আমি স্কলারশীপ নিব কিভাবে?
উত্তর: আবেদনের পর আপনার স্পট কনফার্ম করার সময় আপনাকে একটা ফরম পূরণ করতে হবে। সেখানে কিভাবে আপনি খরচ চালাবেন এমন একটা অপশন পূরণ করতে হবে। ওখানে আপনার ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে এমন অপশন বাছাই করুন আর পরের স্টেপে কেনো আপনার স্কলারশীপ দরকার সেটা বিস্তারিত লিখুন। সর্বনিন্ম ১০০০ ক্যারেকটার।

UoPeople Bangladeshi Students Alliance 15/08/2021

আমাদের কমিউনিটি গ্রুপ এ যোগ দিতে

UoPeople এ অধ্যয়নরত বা আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল।
UoPeople Bangladeshi Students Alliance
https://t.me/uopeoplebd

WhatsApp গ্রুপ
https://chat.whatsapp.com/LuwsVg1C0xm4TxkTTWmX1A

**বিষয়ভিত্তিক WhatsApp গ্রুপ**

কম্পিউটার সাইন্স https://chat.whatsapp.com/F4XMHN8h4IP3QcMnTvMLqx

হেলথ সাইন্স
https://chat.whatsapp.com/G82A70UF1yTK3yWn4C5CB4

বিবিএ
https://chat.whatsapp.com/DW2mP6W2Mkn2rb2BuImCjL

এমবিএ
https://chat.whatsapp.com/LrfzZRVBCBVALnZLqfrtIr

UoPeople Bangladeshi Students Alliance UoPeople এ অধ্যয়নরত বা আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল।

Online Degree Programs | University of the People 15/08/2021

পূর্ববর্তী পোষ্টের পরিপ্রেক্ষিতে
It's
University of the People
Education Revolution

বর্তমানে ৪টি ফ্যাকাল্টি এর আন্ডারে নিন্মোক্ত কোর্স পরিচালনা করছে । আগামী September সেশন এর জন্য এডমিশনের জন্য এখনই আবেদন করে ফেলুন।

#বিজনেস-অ্যাডমিনিস্ট্রেশন #ব্যবসা প্রশাসন :

১। অ্যাসোসিয়েট ডিগ্রী
২। বিজনেস সার্টিফিকেট
৩। ব্যাচেলর ডিগ্রী ( বিবিএ)
৪। মাস্টার্স ডিগ্রি ( এমবিএ)

#কম্পিউটার- সাইন্স:

১। ব্যাচেলর ডিগ্রী ( বিএসসি ইন CSE)
২। অ্যাসোসিয়েট ডিগ্রি

#হেলথ সাইন্স:

১। ব্যাচেলর ডিগ্রী ( বিএসসি)
২। অ্যাসোসিয়েট ডিগ্রি
৩। সার্টিফিকেট

#এডুকেশন :

১। মাস্টার্স ( এমএড- M.Ed)

https://www.uopeople.edu/programs/

**যাদের অ্যাপ্লিকেশন ফি দেয়ার সামর্থ্য নেই তারা নিজেদের ইমেইল কমেন্ট করুন। **
** ফি সহ বা ফি দিয়ে আবেদন করার পরে সহজেই পরবর্তী ধাপে স্কলারশীপ এর জন্য আবেদন করতে পারবেন।**

*স্পেশাল Application ডেডলাইন ২১ আগস্ট ২০২১ ইং*

Online Degree Programs | University of the People Learn more about the accredited, tuition-free online degree programs offered at the University of the the People.

13/08/2021

#সুবর্ণ_সুযোগ

আমেরিকার অনুমোদিত ইউনিভার্সিটি বিশ্বব্যাপী সুবিধা বঞ্চিত ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের যারা পড়াশুনা করতে ইচ্ছুক বা কর্মস্থলে নিজের অবস্থান কে উন্নত করতে ইচ্ছুক ছাত্রছাত্রী দের Distance Learning এর মাধ্যমে কয়েকটি #পূর্ন_ডিগ্রী অফার করেছে।

#খুশির_সংবাদ
যারা নিজেদের পড়াশুনার খরচ চালাতে পারবেন না তাদের জন্য রয়েছে সম্পূর্ন স্কলারশীপ এর সুবিধা।

#করা_আবেদন_করতে_পারবেন?
১| সর্বনিন্ম এইচ.এস.সি পাশ হতে হবে।
২| ইংরেজী ভাষায় পড়াশুনা করার মিনিমাম যোগ্যতা থাকতে হবে।
৩| যারা অর্থাভাবে পড়াশুনা শেষ করতে পারেন নি।
৪। যারা উচ্চতর ডিগ্রীর জন্য কর্মস্থলে প্রমোশন পাচ্ছেন না।
৫। যারা নিজেদের সুবিধার্থে প্রফেশনাল স্কিল ডেভেলোপ করতে চান।

#যা_যা_লাগবে?
১। আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার অফিসিয়াল transcript ও সার্টিফিেট। ( ব্যাচেলর, অ্যাসোসিয়েট, ও সার্টিফিেট ডিগ্রীর জন্য)
২। ব্যাচেলর ডিগ্রীর ট্রান্সক্রিপ্ট , সার্টিফিকট, রিকমেন্ডেশন লেটার, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট , No Objection Certificate যারা এখন কাজে জড়িত ( এমবিএ ও এমএড ডিগ্রীর জন্য।)
৩। সপ্তাহে মিনিমাম ১৫-২০ ঘণ্টা পড়াশুনার জন্য সময় বরাদ্দ করতে পারেন এমন।
৪। ইন্টারনেট সম্পর্কে ধারণা ও ইন্টারনেট চলে এমন ডিভাইস ( স্মার্টফোন, পিসি, ট্যাব ইত্যাদি)
৫। বেসিক ইংরেজী দক্ষতা।
৬। সর্বোপরি নিজেদের আগ্রহ ও প্রবল ইচ্ছে শক্তি।

বর্তমানে ৪টি ফ্যাকাল্টি এর আন্ডারে নিন্মোক্ত কোর্স পরিচালনা করছে।

#বিজনেস_অ্যাডমিনিস্ট্রেশন #ব্যবসা_প্রশাসন :

১। অ্যাসোসিয়েট ডিগ্রী
২। বিজনেস সার্টিফিকেট
৩। ব্যাচেলর ডিগ্রী ( বিবিএ)
৪। মাস্টার্স ডিগ্রি ( এমবিএ)

#কম্পিউটার_সাইন্স:

১। ব্যাচেলর ডিগ্রী ( বিএসসি ইন CSE)
২। অ্যাসোসিয়েট ডিগ্রি

#হেলথ_সাইন্স:

১। ব্যাচেলর ডিগ্রী ( বিএসসি)
২। অ্যাসোসিয়েট ডিগ্রি
৩। সার্টিফিকেট

#এডুকেশন :

১। মাস্টার্স ( এমএড- M.Ed)

আগ্রহীরা এই পোষ্টের কমেন্ট এ যোগাযোগ করতে পারেন, সব আপডেট জানিয়ে দেয়া হবে।
ধন্যবাদ



,

Photos from E-Learning Bangladesh's post 31/07/2021

Hi I want to sell this Duolingo English Test account at a lower price. DM me. Preferred buyers from Bangladesh

Asking for 30$ or Equivalent BDT. (Negotiable). Must be able to make transaction to Bangladesh.

04/02/2021

নিজেই তৈরি করুন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন।

আপনার হয়ত একটা ফেসবুক বিজনেস পেজ আছে ,এখন আপনি চাচ্ছেন যে আপনার পেজে আপনি নিজের থেকেই কোন অ্যাড রান করাবেন কিভাবে এই কাজ টি অ্যাড ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে সঠিকভাবে করতে পারেন আজ সেটাই বলবো আশাকরি সব টুকু পড়লে আপনি নিজেই একটা সফল অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন।

স্টেপ – ১- সঠিক অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেকশনঃ
আপনার প্রোয়োজনীয় অ্যাড ক্যাম্পেইটি বাছাই করুন -
ব্র্যান্ড অ্যাওয়ারনেসঃ এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড কে নতুন অডিয়েন্সের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন, সাধারনত ভিডিও অ্যাডের মাধ্যমে কাজ টা বেশি করা হয়ে থাকে।
রিচঃ এই অবজেক্টিভ আপনি তখনই সিলেক্ট করবেন যখন আপনি আপনার অ্যাড সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌছে দিতে চাইবেন।
ট্রাফিকঃ আপনার ওয়েবসাইটে অধিক সংখ্যক ভিজিটর বাড়াতে চাইলে ব্যবহার করবেন, আপনি যদি আপনার কোন ব্লগপোস্ট অধিক ভিজিটর কে দেখাতে চান তাহলে এটা আপনার জন্য।
এনগেজমেন্টঃ আপনি যখন আপনার কোন পোস্টে এংগেজমেন্ট বাড়াতে চান অর্থাৎ লাইক, কমেন্ট , শেয়ার ইত্যাদি বাড়াতে চান তাহলে এই অবজেক্টিভ ব্যবহার করতে পারেন। এটা আপনার পোস্টের এংগেজমেন্ট অনেক বাড়িয়ে দিবে।
অ্যাপ ইনস্টলঃ আপনি যদি কোন অ্যা্প ইউজারের কাছে পৌছে দিতে চান তাহলে এই অবজেক্টিভ আপনার জন্য।। এটা আপনাকে অধিক সংখ্যক অ্যাপ ইনস্টল করতে সাহায্য করবে।
ভিডিও ভিউঃ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে বিজনেস করছেন। অনেকে ভিডিও অ্যাড দিচ্ছেন এক্ষেত্রে যদি চান আপনার ভিডিও অধিক সংখ্যক মানুষ দেখুক তবে এই অবজেক্টিভ বেছে নিন। এই অবজেক্টিভ টি শুধু ভিডিও ভিউয়ের জন্যই ডিজাইন করা।
লিড জেনারেশনঃ এর মাধ্যমে সাধারণত আপনার সম্ভব্য কাস্টমারদের ডাটা কালেকশন করা হয় যা সেলস ফানেল তৈরি করতে সাহায্য করে।আপনি যদি কাস্টমারের ডাটা কালেকশন করতে চান তাহলে লিড জেনারেশন ব্যবহার করতে পারেন
কনভার্শনঃ এই অ্যাড অবজেক্টিভ নির্ধারণ করলে আপনার অ্যাড কাস্টমারদের স্পেসিফিক অ্যাকশন নিতে বাধ্য করায়। যেমন ওয়েবসাইট সাবস্ক্রিপশন বা আপ ইনস্টলেশন ইত্যাদি। আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে সরাসরি কিছু সেল করতে চান তাহলেও এই ক্যাম্পেইন অবজেক্টিভ টি সিলেক্ট করতে পারেন।
ক্যাটালগ সেলসঃ এর মাধ্যমে আপনার প্রোডাক্ট ক্যাটালগ গুলো যুক্ত করে কাস্টমারদের কেনার সুবিধা করে দিতে প্রমোট করতে পারেন। এর মাধ্যমে অনেকগুলো প্রোডাক্ট আপনি এক জায়গায় দেখানোর সুযোগ পাবেন।
স্টোর ট্রাফিকঃ আপনার যদি কোন ফিজিক্যাল স্টোর থাকে এবং আপনি যদি চান কাস্টমার সেখানে ভিজিট করুক তাহলে আপনি এই অবজেক্টিভ টি সিলেক্ট করতে পারেন।

অ্যাড অবজেক্টিভ অবশ্যই ভেবে চিন্তে সিলেক্ট করুন না হলে ফলাফল ভিন্ন হতে পারে। তাই যখনই আপনার অ্যাড অবজেক্টিভ নির্ধারণ করছেন তখন প্রথমে যেটা চিন্তা করবেন, কী উদ্দেশ্য নিয়ে আপনি অ্যাড দিচ্ছেন? ক্যাম্পেইনের নাম নির্ধারণ করুন সঠিক ভাবে অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করা হয়ে গেলে এবার ক্যাম্পেইনের নাম দিয়ে পরবর্তী স্টেপে যান।

স্টেপ – ২ - অ্যাড সেট তৈরি করুনঃ

অডিয়েন্স টার্গেট করুন
আপনি কাদের কাছে আপনার অ্যাড দেখাতে চান তাদের টার্গেট করুন।
আপনার প্রোডাক্ট এবং সার্ভিস কেনার জন্য উপযুক্ত কাস্টমারদের বেছে নিতে লোকেশন, বয়স, জেন্ডার, ইন্টারেস্ট টার্গেটিং অপশন থেকে প্রাসঙ্গিক টার্গেট ইন্টারেস্টগুলো বেছে নেয়ার মাধ্যমে আপনার অডিয়েন্স গ্রুপটি তৈরি করতে হবে। চেষ্টা করুন অডিয়েন্স যেন অনেক ব্রড বা ন্যারো না হয়। আপনি চাইলে অডিয়েন্সকে বিভিন্ন লেয়ারের মাধ্যমে আরো ন্যারো করতে পারেন।

ফেসবুক অ্যাড প্লেসমেন্ট
আমরা ফেসবুকে কতগুলো জায়গায় সাধারণত অ্যাড দেখি। সাধারনত অটোমেটিক প্লেসমেন্ট অপশন ব্যবহার করেই বেশিরভাগ বিজ্ঞাপনদাতা অ্যাড দিয়ে থাকেন। তবে আপনি চাইলে সেটা ম্যানুয়ালি ও সেট করে দিতে পারবেন এতে করে আপনার ইচ্ছে মত জায়গায় অ্যাড টা দেখানো হবে।

সময় নিধারন
আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাড টা চালাতে চান সেটা সেট করে দিন, আপনি যদি অ্যাড সিডিউল করে সেট করতে চান তাহলে সেটাও এখানে করতে পারবেন।

সব সেট করা হয়ে গেলে অ্যাড সেটের একটা নাম দিয়ে নেক্স এ ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যান।

স্টেপ – ৩ - অ্যাড তৈরি করুনঃ
এবার আপনার অ্যাড ফরম্যাট থেকে বেছে নিন। ফেসবুকে অনেক ধরনের এভেলেবেল অ্যাড ফরমেট রয়েছে যেমনঃ-
ইমেজ অ্যাড , ক্যারোস্যেল অ্যাড, কালেকশন অ্যাড, ভিডিও অ্যাড ইত্যাদি আপনি চাইলে ইতিমধ্যে পোস্ট করা অ্যাড ও এখানে এক্সিং পোস্ট সিলেকশনের মধ্যমে সিলেক্ট করতে পারবেন।

এই স্টেপে বিভিন্ন অ্যাডের জন্য বিভিন্ন রিকুয়ারমেন্ট থাকে সব ফুলফিল করে আপনি অ্যাড টা পাবলিশড করে দিতে পারেন।

সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন তৈরির জন্য কিছু টিপ্সঃ
(১) অডিয়েন্স টার্গেটিং নিয়ে এক্সপেরিমেন্ট করুন
অডিয়েন্স টার্গেটিং এর সময় ভিন্ন ভিন্ন টার্গেটিং অপশন গুলো নিয়ে অ্যাড সেট তৈরি করুন। চেষ্টা করুন মাল্টিপল অ্যাড সেট ও মাল্টিপল অ্যাড তৈরি করার।
ভিন্ন ভিন্ন অ্যাড সেট তৈরি করার মাধ্যমে অ্যাডের পারফরম্যান্স টেস্ট করতে থাকুন। যে টার্গেট অডিয়েন্স গ্রুপ ভালো পারফর্ম করবে সেটিকে খুঁজে বের করুন এবং গুরুত্ব দিন।

(২) ফেসবুক পিক্সেল ব্যবহার করুন
ফেইসবুক পিক্সেল হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটি কোড যা আপনার ফেসবুক ক্যাম্পেইন তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। পিক্সেল ব্যবহার করার সুবিধা হচ্ছে এর দ্বারা আপনি আপনার ওয়েবসাইট ভিজিটর দের ট্র্যাক করে লুক এলাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। ওয়েবসাইট ভিজিট করার সংখ্যা পরিমাপ করতে পারবেন যা পরবর্তীতে অ্যাড চালানোর জন্য প্রয়োজনীয় অপটিমাইজেশন করতে আপনাকে সহায়তা করবে।
(৩) হাই কোয়ালিটি ছবি এবং ভিডিও ব্যবহার করুন
ফেসবুক অ্যাড তৈরি করতে আপনি যে ছবি এবং ভিডিও গুলো ব্যবহার করছেন সেগুলো অবশ্যই উন্নত মানের এবং ইন্টারেস্টিং হতে হবে যেন সহজে তা কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করতে পারে। অনলাইনে মানুষ শুধুমাত্র চোখের দেখাতেই প্রোডাক্ট কেনে তাই এই ব্যাপারে সতর্ক থাকুন, গুগল থেকে ডাউনলোড করা ছবি বা ইউটিউভ থেকে ডাউনলোড করা ভিডিও ব্যবহার করা থেকে বিরত থাকুন।
(৪)অনেক ভাবে টেস্ট করুন
সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন এর জন্য টেষ্টের কোন বিকল্প নাই আপনি যত বেশি টেস্ট করবেন আপনার রেজাল্ট তত বেশি ভাল হবে। বিভিন্ন ভাবে অডিয়েন্স , প্লেসমেন্ট ও অ্যাডের ধরন দিয়ে পরিক্ষা করে দেখুন।
(৫)ট্র্যাক এবং অপটিমাইজ করুন
ফেসবুক অ্যাড চলাকালীন সময়ে এবং পরবর্তী সময়ে ঠিক কী ধরনের এক্টিভিটিস হচ্ছে অ্যাড কেমন পারফর্ম করছে এগুলোকে দেখাশোনা করুন না হলে ভাল ফলাফল নাও পেতে পারেন। কারন এটাই আপনাকে পারফর্মেন্স মেজার করতে সাহায্য করবে।
ছোট বাজেট এবং অডিয়েন্স গ্রুপের মধ্যে আপনি কিছু অ্যাড চালিয়ে পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় অপটিমাইজ করে বেস্ট পারফরম্যান্স নিশ্চিত করুন।
একবার কোন একটি অ্যাড যদি কোয়ালিটি ভালো স্কোর করে তবে সেই ক্যাম্পেইনটিতে পরবর্তী সময়ে বিগ ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিন।
আপনার পেজের অর্গানিক রিচ বাড়ানো চেষ্টা করুন কেননা অর্গানিক রিচ আপনার অ্যাড কে কম খরচে বেষ্ট রেজাল্ট এনে দিতে সাহায্য করে।
সব শেষে একটা গুরুত্বপূর্ন কথা মাথায় রাখবেন সব সময় চেষ্টা করবেন ডাটা এনালাইসিস করে সে হিসেবে অডিয়েন্স সেট করার জন্য।

অলিউর রাহমান
ডিজিটাল মার্কেটার ও ওয়েব ডেভেলপার

28/01/2021

ডিজিটাল মার্কেটিং কি?
সহজ কথায় ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল ভাবে মার্কেটিং করা। অর্থাৎ ইন্টারনেটের সহযোগিতায় নিজের পণ্য বা সার্ভিস এর প্রচার করা। মার্কেটিং মূলত দুই ধরনের হয়ে থাকে।
১. ক্লাসিক/ ট্রেডিশনাল মার্কেটিং।
২. ডিজিটাল মার্কেটিং ।
ক্লাসিক মার্কেটিং হল টিভি, রেডিও, পোস্টার ও লিফলেট দিয়ে পূর্বে যেভাবে মার্কেটিং বা প্রচার করা হত । এখনও করা হয় কিন্তু যেখানে এক ক্লিকেই সব তথ্য জানা যায় ১ ঘন্টায় হোম ডেলিভারি দেয়া হয় সেখানে ক্লাসিক মার্কেটিং এর ভেলু আর আগের মতো নেই । তাহলে কি ক্লাসিক মার্কেটিং বন্ধ? না বন্ধ না তবে ডিজিটাল মার্কেটিং এর মূল্যের তুলনায় ৩০-৪০% । আর বাকি ৬০-৭০ % ই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আওতায়। ডিজিটাল মার্কেটিং হল ওয়েবসাইট, ফেসবুক, গুগল, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি ডিজিটাল প্লাটফর্ম এর সাহায্যে মার্কেটিং বা পণ্যের প্রচার চালানো। ডিজিটাল মার্কেটিং করতে হলে আমাদেরকে নূন্যতম ৬ টা বিষয় সমন্ধে স্কিলড হতে হবে।
নিচে সেগুলো দেয়া হলোঃ
১. কনটেন্ট মার্কেটিং
২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
৩. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
৪. সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
৫. ওয়েব এনালিটিক্স
৬. ইমেইল মার্কেটিং
উপরের সবগুলো বিষয় বুঝে যদি আমরা মার্কেটিং করতে পারি, এবং আমাদের প্রোডাক্ট যদি প্রয়োজনীয় হয় মানে কস্টমার নীড থাকে তাহলে খুব সহজেই এগিয়ে যাওয়া সম্ভব।
কিছু ভূল ধারনা
আমাদের অনেকেই হয়ত ভাবি যে আমি তো বুস্টিং করতে পারি অথবা বুস্টিং করেছি আমার মার্কেটিং হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভূল ধারণা, বুস্টিং মানেই মার্কেটিং নয় , মার্কেটিং এর একটা ক্ষুদ্র অংশ হল বুস্টিং। মার্কেটিং মানে হল যেন ভবিষ্যতে বুস্টিং কম করা লাগে। অর্থাৎ আপনার প্রোডাক্টের চাহিদা মূল্য এবং কাস্টমার তৈরি করতে হবে। তাহলে একসময় কাস্টমার নিজেই আপনার প্রতিষ্ঠান খুজবে এবং খুজলে যেন সহজেই আপনাকে পায় এই প্রসেসটা কে করার জন্য ই আমাদের কে উপরের ৬ টা বিষয় শিখতে হবে বুঝতে হবে। ভবিষ্যতে অন্য কোন পোস্টে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।

13/01/2021

বাংলাদেশের উদ্যোক্তা মানে কি ফেসবুকে বসে ক্যাটারিং সার্ভিস বা কাপড়ের ব্যবসা কেন্দ্রিক?

?
?

12/01/2021

প্রতিটি ভয়ের পিছনে রয়েছে অব্যাক্ত বেঁচে থাকার গল্প
-learningbd

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1200