13/03/2026
হাসপাতালের করিডোরে এক নিঃশব্দ, হৃদয়বিদারক দৃশ্য…
বউয়ের হাতে এখনো টকটকে লাল মেহেদী।
সেই মেহেদীর রঙ যেন নতুন জীবনের আনন্দের গল্প বলছিল।কিন্তু যার জন্য এতো আয়োজন সে বরটাও নেই, কনেও নেই।
বিয়ের দিন কনেকে নিয়ে বাড়ি ফিরছিল বরযাত্রীরা।
গাড়িতে ছিল হাসি, স্বপ্ন আর নতুন সংসারের হাজারো পরিকল্পনা। কিন্তু হঠাৎ এক ভ*য়াবহ সড়ক দু*র্ঘটনা আর মুহূর্তেই থেমে গেল সব।
একই পরিবারের ৯ জনসহ মোট ১৪ জন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেন একসাথে।বর, কনে, বাবা, ভাই, বোন সবাই।
যে ঘরে আজ আনন্দের আলো জ্বলার কথা ছিল,
সেই ঘরেই নেমে এলো শোকের গভীর অন্ধকার।
নয়টি মসজিদ থেকে খাটিয়া আনা হয়েছে ম*রদেহগুলো নেওয়ার জন্য।একটা গ্রামের বুকজুড়ে এখন শুধু কান্না আর স্তব্ধতা।
জীবন সত্যিই কত অদ্ভুত আর অনিশ্চিত!
এক মুহূর্ত আগেও যেখানে ছিল বিয়ের আনন্দ,
পরের মুহূর্তেই সেখানে নেমে আসে মৃ*ত্যুর নীরবতা।
আমরা ভাবি সামনে অনেক সময় আছে!
অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা, অনেক আগামী।
কিন্তু সময় কখন কার জন্য থেমে যাবে তা কেউ জানে না।
এই ক্ষণস্থায়ী জীবনে তাই সবচেয়ে জরুরি..
প্রিয় মানুষগুলোর পাশে থাকা,
ভালোবাসা প্রকাশ করা,
আর প্রতিটা মুহূর্তকে সত্যিকার অর্থে বাঁচা।
কারণ জীবন… সত্যিই খুব অনিশ্চিত। 💔
আল্লাহ সবাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন🤲