13/12/2025
#ঢাবির আজকের #প্রশ্নের মান আমাদের যে #বার্তা দিলো?
১. ঢাবি আমাদের বুঝিয়ে দিলো এডমিশন কোচিং করাটা একটা স্ক্যাম।
২. ঢাবির যেসব শিক্ষকগণ এই ধরনের প্রশ্ন করেছেন তাঁরা বুঝিয়ে দিলেন ঢাবি স্ট্যান্ডার্ড কোচিং সেন্টার বর্তমানে বাংলাদেশে নাই। নাই মানে নাই। আমি সব কোচিং-এর মডেল টেস্ট, ক্লাস টেস্ট এবং লেকচার বুক দেখেছি তাই আজকের প্রশ্নের স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস কোনো কোচিংয়ে চোখে পড়েনি।
৩. এবার ঢাবিতে সব সিট ফিল আপ হবে না। পাশের হার ৭-৮% হবে।
৪. গত ১৫ বছরে পঁচনধরা শিক্ষা ব্যবস্থা কে ঢেলে সাজাতে গিয়ে একটা দুইটা ব্যাচকে স্যাক্রিফাইস করতে হচ্ছে।
৫. আমাদের স্কুল কলেজের পড়াশোনার মানকে আঙুল তুলে দেখিয়ে দিলো কতটা মানহীন।
৬. অমুক তমুক ভাইয়ার কোচিং,ব্যাচ বা অনলাইন প্লাটফর্ম যে একেকটা ঘুণেধরা সার্কাস সেটা প্রিপারেশন নেওয়ার আগেই বুঝে নেওয়া উচিত।
৭. টিকটকার শিক্ষকদের টেকনিকের দিন শেষ। আজকে সবাই কোপ খেয়ে গেছে।
৮. আজকের পরীক্ষায় জিপিএ বাদে কাটমার্ক হবে
মানবিকের জন্য ৪০+ (মানে পাশ মার্ক)
সাইন্সের জন্য ৪৫+
কমার্সের জন্য ৫০+
৯. যাদের ঢাবি হবে না। তাদের টেনশন করে কোন লাভ নেই। কারণ তোমরা ভুল মানুষের পিছনে সময় নষ্ট করেছো এতদিন। এতদিন তোমরা ছিলে ভুল পৃথিবীতে, হিপনোটাইজড, এবং অমুক তমুক ভাইয়া দ্বারা কনফিউজড ও আই ওয়াশড। তোমাদেরকে রাস্তার ওপারের দুনিয়া বা এডমিশন জগৎ /ঢাবির আসল দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আর তোমরা স্টুডেন্টরাও কম ছেচড়া না। কোচিং, ভাইয়াদের ছ্যাবলা মার্কা প্রশ্নে ৯৫/১০০ পেয়ে ভাবডা যে নিতা তাদের আজ পশ্চাৎদেশ দিয়ে হাওয়া বের হয়েছে।
১০. তাই অন্য ভার্সিটির জন্য চেষ্টা চালিয়ে যাও। কোনটা সঠিক সৃষ্টিকর্তা জানেন। উনি প্লানিং করে রেখেছেন।
১১. আর যারা এই এডমিশন জগতের স্ক্যাম দেখে অতিষ্ঠ তারা IELTS, PTE ইত্যাদি দিয়ে- "হয় বাংলা ছাড়ো, না হয় বাংলাদেশ ছাড়ো।"
Copied from Feroz Rana Antor bhai