Enam Moni

Enam Moni

Share

Assalamualaikum, my name is Enam Moni,
Living with purpose and serving others with a selfless heart.

A Selfless Heart, with a Versatile Vision.

আমি এনাম মনি-PhD Scholar-MGT। আমার ভবিষ্যৎ অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত। তাই মানবিকতা ও ভালো কাজে প্রত্যাশা শূন্য -নীরবে অপেক্ষা শুধু আল-খাতিমাহ বিল-খাইর।
Do Good—Be Good
Join An Altruistic Journey For Humanity. Versatile thoughts, positive actions, and inspiration for every day. Giving without expecting anything in return—that is my way of life.

03/06/2026

ডিগ্রি আছে, কিন্তু মানুষ কই?​ আমরা সন্তানদের রোবট বানাচ্ছি, মানুষ নয়।

​আসুন, সন্তানকে শুধু ক্যারিয়ারের জন্য ইঁদুর দৌড় না শিখিয়ে, আগে মানুষের মতো মানুষ হতে শেখাই।

​একটি ফ্ল্যাটে সাত দিন ধরে এক মায়ের মৃতদেহ। পচন ধরা সেই মরদেহ যখন উদ্ধার করা হয়, তখন জানা গেল ওনার সন্তানরা কেউ সচিব, কেউ বুয়েটের শিক্ষক, আবার কেউ কানাডা প্রবাসী। সফলতার কী চমৎকার খতিয়ান!

​কিন্তু দিনশেষে অর্জনটা কী হলো?
যে মা সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিল,সাত দিন ধরে ওনার লাশটা ঘরের চার দেওয়ালে বন্দি হয়ে পচেছে, অথচ এই উচ্চশিক্ষিত সন্তানরা তার খবরও রাখেনি।

আরে সাত দিনে কি কেউ একটি বারের জন্য খোঁজ নেয়ার সময় পায়নি?

​একটা প্রশ্ন করতে ইচ্ছে করে এই শিক্ষার আসলে লাভ কী?
আমি সব সময় বলি,​যে শিক্ষা মানুষকে মানুষ করে না, মূল্যবোধ শেখায় না, মনুষ্যত্ব শেখায় না, মানবিক হতে শেখায় না সে ডিগ্রির কাগজগুলো আসলে ডাস্টবিনের ময়লা ছাড়া আর কিছুই নয়।

​এর চেয়ে তো ওই তথাকথিত অশিক্ষিত বা দিনমজুর ছেলেটাই অনেক ভালো। সে হয়তো সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে এসে মায়ের সাথে দুটো ভালো কথা না বলে, মায়ের ওপর রাগ করে, কিন্তু দিনশেষে মায়ের কোলেই মাথাটা গোঁজে। মা অসুস্থ হলে ডাক্তার দেখাতে না পারলেও মাথায় জলপট্টিটা অন্তত দেয়। মায়ের লাশটা ঘরে সাত দিন পচতে দেয় না।
​আমরা সন্তানদের রোবট বানাচ্ছি, মানুষ নয়।

​মনে রাখবেন
​শিক্ষা মানুষকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আমলা বানাতে পারে কিন্তু নৈতিকতা আর মূল্যবোধ ছাড়া কেউ কখনো মানুষ' হতে পারে না।

​আসুন, সন্তানকে শুধু ক্যারিয়ারের ইঁদুর দৌড় না শিখিয়ে, আগে মানুষের মতো মানুষ হতে শেখাই।

​ #সমাজ #মানবিকতা #মূল্যবোধ #শিক্ষা #মা Enam Moni Enamul Hossain 𝐄𝟑 𝐄𝐝𝐮𝐕𝐞𝐧𝐭𝐮𝐫𝐞

30/05/2026

যে যাই বলি বা করি আমাদের জীবন বড়ই কঠিন ।

​আজ হুট করেই করোনার সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়ে গেল। সামান্য একটা অদৃশ্য ভাইরাস আমাদের চোখের সামনে থেকে সব মিথ্যে অহংকার আর মায়ার পর্দা সরিয়ে দিয়েছিল।

আমরা দেখেছি চরম বিপদের দিনে কীভাবে বাবা ছেলেকে ছেড়ে দূরে দাঁড়িয়েছে, সন্তান পিতামাতার কাছে যেত না, মা ভয়ে ছোট সন্তান কে ফেলে পালিয়েছে। কেউ কাউকে দোষ দিতে পারে না, পরিস্থিতিটাই ছিল তেমন।

কিন্তু সেই সময়টা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা শিখিয়ে দিয়ে গেছে।

আল্লাহ্ স্পষ্ট করে বলে দিয়েছেন আমার বিচারের দিন কেউ কাউকে কে পরিচয় দিবে না। হোক পিতামাতা, হোক সন্তান বা স্ত্রী। চিন্তা করেন করণার সময় যদি এ রকম হয় তাহলে সেদিন কি হবে ? যেদিনের কথা স্বয়ং আল্লাহ তায়ালা বলছেন।

​আমরা যতই বলি আমার এই, আমার ওই ,দিনশেষে এই পৃথিবীতে আমরা বড্ড একা।

​প্রকৃত সত্য হলো ​নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে পৃথিবীতে আমরা যা করছি, তার হিসাব একান্তই আমাদের নিজেদের। কেউ কারও পাপ বা পুণ্যের ভাগ নেবে না। ​নিজেরটা নিজেকেই সামলাতে হবে ।

​বাকিটা সম্পূর্ণ আমাদের ওপরওয়ালার ইচ্ছা, দয়া, রহমত। সবশেষে তাঁর দয়াই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।

Enam Moni Enamul Hossain

28/05/2026

বাইরের পশুটাকে তো আল্লাহর নামে কোরবানি দিলাম... এবার আসল চেষ্টা হোক ভেতরের অহংকার, হিংসা আর লোভের মতো মনের পশুটাকে' কোরবানি দেওয়ার।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (ঈদ মোবারক!)

#সবাইমিলেঈদ @

26/05/2026

Assalamu Alaikum...
Towards University By Metro..

23/05/2026

Enam Moni Enamul Hossain

22/05/2026

আসসালামু আলাইকুম।

Enam Moni Enamul Hossain

21/05/2026

সমাজটা পচে যাওয়ার পেছনে আমাদের নিজেদের দায়ও কিন্তু কম নয়!

আমরা মানুষ এগুলো দেখি, নীরবে কাঁদি, আর অসহায় বোধ করি। বুকফাটা হাহাকার নিয়ে মনে প্রশ্ন !!!! তাহলে কি কোথাও বিচার নেই?

আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দুনিয়ার আদালতের ওপরেও একটা সর্বোচ্চ আদালত আছে। বিচারক স্বয়ং ...আল আদল ...পরম ন্যায়বিচারক আল্লাহ।

একবার চোখ বন্ধ করে ভাবুন তো এই রামিসার মতো আমাদের ঘরেও তো সন্তান আছে, আমাদেরও তো ছোট ছোট মেয়ে আছে। আজ যদি এই নির্মমতা আমাদের সন্তানের সাথে হতো, তবে বাবা-মা হিসেবে আমাদের বুকের ভেতরের আকুতি আর কলিজা ছেঁড়া চিৎকারটা কেমন হতো?

আজ শুধু রামিসা নয় তার মতো হাজারো নিষ্পাপ শিশু,অসহায় নারী প্রতিনিয়ত এই সমাজের কোনো না কোনো অন্ধকার কোণে পিশাচদের হাতে বলি হচ্ছে।

সবচেয়ে বড় সত্যি হলো বদলে যাওয়ার কাজটা নিজের থেকে, নিজের ঘর থেকে শুরু করতে হয়। সমাজ এমনি এমনি বদলায় না। আমরা যদি ঘটনা ঘটার আগেই নিজ নিজ এলাকায় এই নেশাখোর, মদ্যপ, চোর আর বখাটেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, তবে অপরাধ এমনিতেই কমে যেত। আমাদের নীরবতা আর উদাসীনতাই এই পিশাচগুলোকে সাহস বাড়িয়ে দিচ্ছে।

এই সমাজ এমনি এমনি পচে নষ্ট হয়ে যাচ্ছে না সমাজটা পচে যাওয়ার পেছনে আমাদের নিজেদের দায়ও কিন্তু কম নয়!

অপরাধীরা আজ সমাজ, শাসন, দুঃশাসন,সবকিছুতে রাজত্ব করে বেড়াচ্ছে। আমরা গুটিয়ে যাই বলেই তারা এগিয়ে যাওয়ার সাহস পায়।

#জীবনদর্শন
Hossain

17/05/2026

বিজ্ঞান বলে মানুষের চোখ প্রায় ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরার মতো কাজ করে।

​একটু ভেবে দেখুন, সামান্য একটা লেন্স তৈরি করতে মানুষের কত আবিষ্কার, কত শত বছর লেগে গেল! অথচ মহান আল্লাহ আমাদের কোনো রকম তার, ব্যাটারি বা মেমোরি কার্ড ছাড়াই এত নিখুঁত দুটি চোখ উপহার দিয়েছেন।

আমরা কি আসলেই তাঁর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছি?

​তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?

সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ!

Enam Moni Enamul Hossain

12/05/2026

সন্তানকে সম্পদ নয়, বরং সুন্দর চরিত্র দিন l
শাসন মানেই নিষ্ঠুরতা নয় l

​সন্তানকে বড় করে তোলা আর একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। আমরা অনেকেই মনে করি, সন্তানকে শুধু আদর-যত্ন আর বিলাসিতায় রাখলেই সন্তান মানুষ হবে। কিন্তু বাস্তব চিত্রটি ভিন্ন ভাই l

​যে সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে বড় করা হয় l সব আবদার সহজেই পূরণ করা হয়, তাদের মধ্যে এক ধরনের প্রাপ্যতা বোধ Entitlement তৈরি হয়।
ফলে বড় হয়ে যখন তারা সব কিছু নিজেদের মনের মতো পায় না, তখন তারা সহিংস বা বেপরোয়া হয়ে ওঠে। এর পরিণতি ভোগ করতে হয় পরিবারকে। এগুলো বিভিন্ন নিউজ এ আমরা সব সময় দেখি l

​অন্যদিকে,
যে সন্তানকে ছোটবেলা থেকেই সঠিক আদব-কায়দা, ম্যানার্স এবং নৈতিকতা এবং কষ্ট শেখানো হয়, তারাই ভবিষ্যতের আদর্শ মানুষ হয় I

​শাসন মানেই নিষ্ঠুরতা নয় l এটি হলো সন্তানকে ঠিক এবং ভুলের সীমানা চিনিয়ে দেওয়া।

​সন্তানকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে, কিন্তু তার অন্যায়ের কাছে মাথা নত করবেন না।

তাকে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং মানুষের প্রতি শ্রদ্ধা আর বড়দের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখান।

​শেষ কথা হল,
সন্তানকে অঢেল সম্পদ নয়, বরং সুন্দর চরিত্র ও উন্নত মনমানসিকতা দিয়ে বড় করে তুলুন। কারণ আপনার দেওয়া সুশিক্ষাই হবে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

#জীবনবোধ #জীবনদর্শন #সুখ #জীবন Enam Moni Enamul Hossain

08/05/2026

আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক।

কাউকে যখন আমরা অতিরিক্ত প্রশংসা বা তেলবাজি করি তখন আবেগে তাকে আকাশচুম্বী সম্মান দিয়ে উপরে বসিয়ে দিই। এই Extreme Hero Worship বা অতি-ভক্তিই মূলত সমস্যা তৈরি করে।

আবার তুচ্ছ কারণে তাকে সেখান থেকে নিচে নামাতেও আমরা দ্বিধা করি না। অতি-ভক্তি আর হুট করে নিচে নামানো দুটোই আমাদের সমাজের এক অস্থির চারিত্রিক বৈশিষ্ট্য। এটাকে ইংরেজিতে অনেকে Cancel Culture বলেন।

হিরো ওয়ারশিপ বা ক্যানসেল কালচার এর কোনোটিই ভালো নয় ।

কাউকে টেনে নিচে নামানোর চেয়ে, নিজে স্থির থাকাই বুদ্ধিমানের কাজ।

#জীবনবোধ #সামাজিকশিক্ষা #মনস্তত্ত্ব Hossain

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Patgram, Lalmonirhat, Rangpur
Dhaka