রিয়াজুল কুরআন মডেল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রিয়াজুল কুরআন মডেল মাদরাসা

রিয়াজুল কুরআন মডেল মাদরাসা হিফজুল কুরআন ও ইসলামী আধুনিক মৌলিক শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান
خيركم من تعلم القرآن وعلمه

17/09/2026

Education with culture, a journey of confidence through talent.
Our weekly cultural event—a joyful platform for children to learn, express, and create. 🌸

MashaAllah! 🤍A new addition to our madrasah, thoughtfully introduced to make our students’ Qur’an learning experience mo...
13/09/2026

MashaAllah! 🤍
A new addition to our madrasah, thoughtfully introduced to make our students’ Qur’an learning experience more beautiful, comfortable, and organized. 📖✨
At Riajul Quran Model Madrasah, we continuously strive to create a pleasant, nurturing, and quality learning environment for our students through a beautiful setting and thoughtfully selected educational resources.
Riajul Quran Model Madrasah — Nurturing the future generation through the harmony of knowledge, faith, and values.

আলহামদুলিল্লাহ!দীর্ঘ পথচলার পর পবিত্র কুরআনুল কারিমের শেষ সবক শুনানোর মাধ্যমে হিফয সম্পন্ন করেছেন আমাদের প্রিয় শিক্ষার্থ...
11/09/2026

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ পথচলার পর পবিত্র কুরআনুল কারিমের শেষ সবক শুনানোর মাধ্যমে হিফয সম্পন্ন করেছেন আমাদের প্রিয় শিক্ষার্থী রাকিব হোসেন রিফাত।
রাকিব হোসেন রিফাত রিয়াজুল কুরআন মডেল মাদরাসার একেবারে শুরুর সময়ের শিক্ষার্থী। কুরআনের প্রতি ভালোবাসার সেই পথচলা শুরু হয়েছিল কায়দার প্রথম পাঠ থেকে—আর আজ সেই পথ এসে পূর্ণতা পেল পবিত্র কুরআনুল কারিমের সম্পূর্ণ হিফযের মাধ্যমে।
একটি প্রতিষ্ঠানের জন্য এর চেয়ে আনন্দের ও গর্বের মুহূর্ত আর কী হতে পারে—একজন শিক্ষার্থীকে কায়দার প্রথম অক্ষর থেকে কুরআনের হাফিজ হিসেবে গড়ে উঠতে দেখা!
রিফাতের এই অর্জনের পেছনে রয়েছে তার দীর্ঘদিনের অধ্যবসায়, উস্তাদদের নিরলস পরিশ্রম এবং পরিবারের আন্তরিক সহযোগিতা। আল্লাহ তাআলা তার হিফযকে কবুল করুন, কুরআনকে তার জীবনের আলো ও পথপ্রদর্শক বানিয়ে দিন এবং তাকে কুরআনের হক আদায়কারী একজন আমলকারী হাফিজ হিসেবে কবুল করুন। 🤲
অভিনন্দন ও দোয়া রইল—
প্রিয় রাকিব হোসেন রিফাত।

10/09/2026

সবক অনুষ্ঠান

09/09/2026
পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬🎉 ফলাফল প্রকাশআলহামদুলিল্লাহ! ❤️পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপল...
07/09/2026

পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬

🎉 ফলাফল প্রকাশ

আলহামদুলিল্লাহ! ❤️
পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে রিয়াজুল কুরআন মডেল মাদরাসার উদ্যোগে আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এবারের প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সাড়া ও ব্যাপক অংশগ্রহণ ছিল। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করেছে। ❤️

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹

🥇 ১ম স্থান:
🥈 ২য় স্থান:
🥉 ৩য় স্থান:

🎉 বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

আপনাদের জ্ঞান, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আর যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অংশগ্রহণই ছিল এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।

🌹 সিরাতচর্চা হোক আমাদের জীবনের অংশ।
রাসুলুল্লাহ (সাঃ)-এর পবিত্র জীবন ও আদর্শ সম্পর্কে আমরা জানব, শিখব এবং তাঁর সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব—ইনশাআল্লাহ।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজি (সাঃ)-এর আদর্শে জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

🌙✨ পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ 🏆আলহামদুলিল্লাহ!মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীব...
06/09/2026

🌙✨ পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ 🏆

আলহামদুলিল্লাহ!
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সিরাতচর্চার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে রিয়াজুল কুরআন মডেল মাদরাসার উদ্যোগে আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতা–২০২৬ আজ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

আজকের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগ্রহ ও উৎসাহ ছিল সত্যিই আনন্দদায়ক।

এবার আপনাদের পালা!
আজ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অনলাইন সিরাত কুইজ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন—

সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বসাধারণ।

⏰ সময়: বিকেল ৪টা – রাত ৮টা

📝 মোট প্রশ্ন: ২০টি
⏱️ কুইজ সম্পন্ন করার সময়: ৩০ মিনিট

⚠️ একজন প্রতিযোগী একই মোবাইল/ব্রাউজার থেকে শুধুমাত্র একবার অংশগ্রহণ করতে পারবেন।

🏆 সবচেয়ে কম সময়ে সর্বাধিক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দুইটি বিভাগে মোট ৬ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করে বিশেষ পুরস্কার প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

🎁 পুরস্কার প্রদান: আগামী ১০ সেপ্টেম্বর মাসিক ইসলাহী মাহফিলে।

🔗 অনলাইন কুইজে অংশগ্রহণের লিংক:
https://forms.gle/NGATYsskK8AdBaDY6
📢 বিকেল ৪টায় লিংকে প্রবেশ করে কুইজে অংশগ্রহণ করুন।

🌹 আসুন, প্রতিযোগিতার মাধ্যমে প্রিয় নবীজি (সাঃ)-এর জীবন ও আদর্শকে আরও গভীরভাবে জানি, শিখি এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি।

সাপ্তাহিক নামাজ প্রশিক্ষণ।
04/09/2026

সাপ্তাহিক নামাজ প্রশিক্ষণ।

নিয়োগ বিজ্ঞপ্তি √ সহকারী শিক্ষক ( আরবী ) - ২ জন √ নূরানী শিক্ষক - ২ জন √ জেনারেল শিক্ষক - ৬ জন আবেদনের শেষ তারিখ : ১০ স...
02/09/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

√ সহকারী শিক্ষক ( আরবী ) - ২ জন
√ নূরানী শিক্ষক - ২ জন
√ জেনারেল শিক্ষক - ৬ জন

আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সি ভি পাঠানোর ঠিকানা :
হোয়াটস আপ 01873-049090
ইমেইল : [email protected]

মাদরাসার লোকেশন : https://maps.app.goo.gl/xHSQBMu5Pknmr7Xv5

Address

374. Kawlar ( Namapara , West Of Water Pamp ) Dakshinkhan. Riajul Quran Model Madrasa01873-049090https://maps. App. Goo. Gl/r39wsxE7mByxnEwW 7
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801873049090

Alerts

Be the first to know and let us send you an email when রিয়াজুল কুরআন মডেল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to রিয়াজুল কুরআন মডেল মাদরাসা:

Shortcuts

Share

Category