Islamic Centre for Training & Advisory-ICTA

Islamic Centre for Training & Advisory-ICTA

Share

Professional Training Rooted in Islamic Principles
[শরীয়াহভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শের নির্ভরযোগ্য কেন্দ্র]

19/05/2026

📢 ইসলামিক ফাইন্যান্সে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

বর্তমান সময়ে হালাল অর্থনীতি ও ইসলামিক ব্যাংকিং সেক্টর দ্রুত বিস্তৃত হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে Islamic Centre for Training and Advisory (ICTA) নিয়ে এসেছে একটি বিশেষায়িত প্রোগ্রাম—

🎓 Advanced Training in Islamic Finance

📜 ৩ মাসের সার্টিফিকেট প্রোগ্রাম

এই কোর্সটি তৈরি করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংকার এবং পেশাজীবীদের জন্য, যারা শরিয়াহভিত্তিক ফাইন্যান্স সম্পর্কে গভীর ও প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে চান।

👨‍🏫 লিড ট্রেইনার

মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ
CSAA, AAOIFI
প্রতিষ্ঠাতা, ICTA

📚 কোর্সে যা শিখবেন

Islamic Finance এর মৌলিক ও আধুনিক ধারণা

Riba ও এর সমসাময়িক প্রয়োগ

Islamic Banking ও Financial Products

Contracts (আকদ) ও বাস্তব প্রয়োগ

Takaful (ইসলামিক বীমা ব্যবস্থা)

Capital Market ও Sukuk

Halal Business Framework

🗓️ গুরুত্বপূর্ণ তথ্য

🗓 Orientation: 26 June 2026

📖 Class Start: 1 July 2026

⏰ সময়: 2:30 PM – 4:00 PM (প্রতি শুক্রবার ও শনিবার)

🏫 মাধ্যম: Online & Offline

📊 মোট ক্লাস: 24 (২ সেমিস্টার)

💰 কোর্স ফি

৳3000/-
(রানিং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় প্রযোজ্য)

🔥 যারা শরিয়াহভিত্তিক ফাইন্যান্সে দক্ষতা অর্জন করে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

📞 যোগাযোগ: +8801630879427
🌐 icta-bd.com

👉 আসন সীমিত, আগ্রহীরা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

Photos from Islamic Centre for Training & Advisory-ICTA's post 15/05/2026

🌿 ICTA – Islamic Centre for Training & Advisory 🌿

আজ ICTA এর চলমান ইসলামিক ফিন্যান্স কোর্সে “আধুনিক ব্যাংকিং মুরাবাহা” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হয়।

ক্লাসটি পরিচালনা করেন
👤 উস্তায মুফতি উবাইদুর রহমান হাম্মাদ CSAA,AAOIF, founder, ICTA

বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় বহুল ব্যবহৃত মুরাবাহা চুক্তির শরয়ী ভিত্তি, বাস্তব প্রয়োগ, অপারেশনাল কাঠামো এবং সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

📌 আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
▪️ মুরাবাহার মৌলিক ধারণা ও বৈশিষ্ট্য
▪️ বায়‘ ও ঋণের মৌলিক পার্থক্য
▪️ আধুনিক ইসলামি ব্যাংকিংয়ে মুরাবাহার ধাপসমূহ
▪️ ওয়াদা, মালিকানা ও ঝুঁকি গ্রহণের শরয়ী বিশ্লেষণ
▪️ প্রচলিত কিছু শরয়ী অসঙ্গতি ও করণীয়
▪️ বাস্তব কেস স্টাডি ও সমসাময়িক প্রয়োগ

ICTA ধারাবাহিকভাবে ইসলামিক ফিন্যান্স ও শরিয়াহভিত্তিক অর্থনৈতিক জ্ঞানকে সহজ ও প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।

আল্লাহ তাআলা এই ইলমি প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে উম্মাহকে উপকৃত করুন। آمين 🤍








Photos from Islamic Centre for Training & Advisory-ICTA's post 08/05/2026

📘 ICTA-এর আজকের কোর্স সফলভাবে সম্পন্ন

আলহামদুলিল্লাহ, আজ অনুষ্ঠিত হলো ICTA-এর বিশেষায়িত ইসলামিক কোর্সের আরও দুটি গুরুত্বপূর্ণ ক্লাস। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী ও সমসাময়িক প্রয়োগভিত্তিক এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

🔹 ১ম ক্লাস:
বিষয়: খিয়ারাত, আইব, রুইয়া ও শর্ত
📖 ইসলামী বেচাকেনায় ক্রেতা-বিক্রেতার অধিকার, ত্রুটি সংক্রান্ত বিধান, পণ্য দেখার পর সিদ্ধান্ত গ্রহণ এবং চুক্তির শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

🎙 পরিচালনায়:
মুফতি আবু সাইদ

🔹 ২য় ক্লাস:
বিষয়: রীবার পরিচিতি ও প্রয়োগ
📖 সুদ কী, কিভাবে তা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করেছে এবং বাস্তব জীবনে এর বিভিন্ন প্রয়োগ ও শরয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

🎙 পরিচালনায়:
মুফতি উবাইদুর রহমান হাম্মাদ

বর্তমান যুগে শরয়ী জ্ঞানকে বাস্তব অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রেক্ষাপটে বোঝার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ICTA ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও প্রয়োগমুখী কোর্স আয়োজনের প্রত্যাশা রাখে।

✨ দ্বীনি ইলমকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার এই যাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।

Photos from Islamic Centre for Training & Advisory-ICTA's post 01/05/2026

সফলভাবে সম্পন্ন হলো ICTA-এর প্রথম দুটি ক্লাস 🎓🏢

আজকের আয়োজনটি ছিল তাত্ত্বিক আলোচনা ও ব্যবহারিক কেস স্টাডির একটি সুন্দর সমন্বয়। মেধাবী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ পুরো ক্লাসকে প্রাণবন্ত করে তুলেছিল।

১ম ক্লাস: অর্থনীতি ও ইসলামী অর্থনীতির পরিচিতি
প্রথম সেশনে আমরা আলোচনা করেছি—
• অর্থনীতি ও ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা ও বাস্তব প্রয়োগ
• Capitalism, Socialism ও Mixed Economy—এই তিনটি প্রচলিত অর্থব্যবস্থার সংক্ষিপ্ত বিশ্লেষণ
• তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা

২য় ক্লাস: ইজাব-কবুল ও ক্রয়-বিক্রয়ের মূলনীতি
দ্বিতীয় সেশনটি ছিল ব্যবসায়িক চুক্তির ভিত্তি নিয়ে—
• আকদ (চুক্তি): শরীয়াহসম্মত লেনদেনের মূল কাঠামো
• ইজাব ও কবুল: প্রস্তাব ও গ্রহণের শর্ত এবং আধুনিক প্রেক্ষাপট
• বাস্তব কেস স্টাডি: দৈনন্দিন ও আধুনিক ব্যবসায় ‘বাই’ (বিক্রয়) এবং শর্তারোপের জটিলতা ও সমাধান

ক্লাস নিয়েছেন
-মুফতি উবাইদুর রহমান হামাদ
(প্রতিষ্ঠাতা পরিচালক)
-মুফতি আরিফ বিল্লাহ
(ট্রেইনার ও এডমিন)
-মুফতি সাকিব আহমদ
(ট্রেইনার)

আমাদের লক্ষ্য হচ্ছে—মাদরাসা শিক্ষার্থীদের ফিকহী জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী অর্থনৈতিক বোঝাপড়া গড়ে তোলা, যাতে তারা সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করতে পারে।

সবার দোয়া ও সহযোগিতা কাম্য।

ICTA
Training | Advisory | Research

27/04/2026

🎓 Applied Islamic Economics Training
প্রয়োগিক ইসলামি অর্থনীতি প্রশিক্ষণ
تدريب الاقتصاد الإسلامي التطبيقي

📌 যাদের জন্য:
শরহে বেকায়া/আলিম ও তদূর্ধ্ব মাদরাসা শিক্ষার্থীদের জন্য

📚 যা যা থাকছে:
রিবা, মুরাবাহা, মুদারাবা, মুশারাকা, সালাম-ইস্তিসনা, খিয়ারাতসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

👨‍🏫 প্রশিক্ষক:
মুফতী উবাইদুর রহমান হাম্মাদ (CSAA; AAOIFI)
ও অন্যান্য অভিজ্ঞ ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ আলেমগণ

🗓 সময়সূচি:
শুরু: ১ মে (শুক্রবার)
সময়: সকাল ৮:০০ – ১০:৩০
মেয়াদ: ৪ শুক্রবার | মোট ৮ ক্লাস

🎁 কোর্স শেষে:
সার্টিফিকেট + ক্লাস নোট + শীট

💰 কোর্স ফি: মাত্র ৫০০ টাকা

📢 আসন সংখ্যা সীমিত!
👉 আজই রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। রেজিস্ট্রেশন কনফার্ম করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন।

📞 যোগাযোগ:
01632-809360
01630-879427

🏢 Islamic Centre for Training and Advisory (ICTA)

27/04/2026

মনে রাখবেন, মাথায় রাখবেন, অন্তরে গেঁথে নিবেন!
একমাত্র আল্লাই সকল ক্ষমতার উৎস!🖤

21/04/2026

সৌভাগ্যবানরা দুরুদ পড়ে। আর দু'র্ভা'গা এড়িয়ে যায়।
“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”❤️

19/04/2026

যা চাও, তা একমাত্র আল্লাহর কাছে চাও—
কারণ তিনিই দিতে পারেন সীমাহীনভাবে! ❤️

13/04/2026

"ভেঙে পড় না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা।" জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে।🌸

[সূরা বাকারাহ-২১৪]

12/04/2026

তারা চক্রান্ত করেছিল, আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।♥️ #আলহামদুলিল্লাহ

08/04/2026

আলহামদুলিল্লাহ🤲

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka